18/02/2025
#দিনলিপি : কী, কেন ,কিভাবে লিখবেন?
প্রতিটি নতুন দিনের আগমনে হারিয়ে যায় এক একটি পুরনো দিন। সেই দিনের যাপন হয়ে যায় অতীত। এই অতীতকে আমরা অংকন করি আমাদের দিনলিপিতে। জীবনের প্রতিদিনের ঘটনা ধারা স্থান পায় দিনলিপিতে। একটি দিনের ভালো লাগা, মন্দ লাগা ও না লাগা মুহূর্তগুলো দিয়ে সাজানো হয় দিনলিপি।
দিনলিপি কী:
আভিধানিক অর্থে দিনলিপি মানে রোজনামচা বা নিজের দিনরাতের যাপন ও অনুভব লেখা। রোজনামচা বা ডাইরি লেখার অর্থ হলো, মানুষের জীবন এবং তার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটে, সে প্রতিদিন যা কিছু করে, যা কিছু শুনে, যা কিছু চিন্তা–ভাবনা করে সেগুলোর কিছু কিছু সেদিনের সন-তারিখ সহ খাতা বা ডায়েরির পাতায় লিখে রাখা।
ডাইরি, জার্নাল, দিনলিপি, টুকরোকথা—জ্ঞান ও সাহিত্য-জগতের সরব ও সচল একটি ঘরানা। প্রায় সকল বিখ্যাত মানুষের এ জাতীয় রচনা আমাদের কৌতূহলী ও আগ্রহী করে রাখে।
অনেক সময় কোনো বিষয়ভিত্তিক বা তাত্ত্বিক বইয়েও এমন যুগান্তকারী ও চাঞ্চল্যকর জীবন-অনুসন্ধানী বিষয় মেলে না, যা এসব ডাইরি বা জার্নালে পাওয়া যায়।।
দিনলিপির শুরু:
অনেক গবেষক মনে করেন দিনলিপির শুরু সেই আদি যুগ থেকে। তবে এ কথার কোনো শক্ত বিত্তি নেই। দিনলিপি লেখার সুনির্দিষ্ট তথ্য মিলে দশম শতাব্দীতে। পশ্চাত্যে দিনলিপি জনপ্রিয় হয়ে উঠে রেনেসাঁ যুগে। ১৬৩৩ খ্রিস্টাব্দে জন্ম নেয়া স্যামুয়েল পেপিসকে বলা হয়ে থাকে দিনলিপির শেক্সপিয়ার।
ঊনবিংশ শতাব্দীতে কাগজের সহজলভ্যতা বৃদ্ধির সঙ্গে দিনলিপিও আরো জনপ্রিয় হয়ে উঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অত্যাচারের দিনগুলোতে লেখা অ্যানা ফ্রাংকের ডায়েরির ঐতিহাসিক মূল্য আজ সর্বজনবিদিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের দিনলিপি নিয়ে ও একটি বই প্রকাশ পেয়েছে। বইটির নাম কারাগারের রোজনামচা।
গুরুত্ব:
দিনলিপি আমাদের মনের ভাব প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের দৈনন্দিন জীবনের একজন নিঃস্বার্থ বন্ধু। একসময় কাছের মানুষ ছেড়ে চলে যায়। যাদের সাথে সারাদিন মনের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে নিতে তারা ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাবে। তখন আপনার পাশে বসে আপনার সেই কথাগুলো শুনবে দিনলিপি।
আপনার প্রতিটি দিনের কাজকর্ম দিনলিপিতে পরিষ্কার ভাবে ফুটে উঠে। নতুন দৃষ্টিভঙ্গি গঠন এবং নতুন আচরণ মূল্যবোধ প্রদর্শন এবং নতুন ভাবে পরিবর্তনে আস্থাবান হতে সাহায্য করে। এজন্য দিনলিপির গুরুত্ব অপরিসীম।
লেখার নিয়ম:
দিনলিপি লেখার সময় একটি জিনিস লক্ষ্য রাখা যে সবসময় উত্তম পুরুষ তথা 'আমি' ব্যবহার করা। সর্বদা সত্য কথা লেখার চেষ্টা করা। দিনলিপিতে মিথ্যা লেখা চলবে না। প্রতিদিনের কাজকর্মের মূল পয়েন্টগুলো দিনলিপিতে উল্লেখ করা। দিনলিপি একান্ত ব্যক্তিগত রচনা, তাই সেখানে নিজের অভিজ্ঞতা, অভিমত খোলামেলা ভাবে আলোচনা করা।
দিনলিপি সহজ সরল ভাষায় লেখা ভালো। তবে তা হতে হবে আকর্ষণীয় ও অনুসরণীয় বা অনুকরণীয়। তাই দিনলিপি লিখতে গেলে অবশ্যই ভাষা জ্ঞান প্রয়োজন। দিনলিপি মোটামুটি গল্পের আকারে লিখলে সুন্দর হয়। দিনলিপি লেখার আগে মস্তিষ্কে একটি খসড়া চিত্র দাঁড় করিয়ে নিতে হয়।
বিশেষ বিশেষ দিন বা ছুটির দিনের দিনলিপি সাধারণ দিনের দিনলিপি থেকে ভিন্ন ও আকর্ষণীয় হবে। দিনলিপি লেখার শুরুতেই তারিখ উল্লেখ করলে ভালো। এর মাধ্যমে ঘটনার দিন, তারিখ ও সময় সম্পর্কে জানা যায়।
উপসংহার:
মানবজীবনের ভালো অভ্যাসগুলোর একটি দিনলিপি লেখা। দিনলিপি যা নিজেকে যাচাই করার সুযোগ করে দেয়। নিজের আত্ম উপলব্ধি বাড়ায়। নিজের ভুলগুলো যাচাই-বাছাই করার সুযোগ দেয়। এজন্য দিনলিপি রচনায় আমরা যতোই মনযোগী হবো ততোই লাভ।
14/07/2024
শিক্ষা বিষয়ক বিভিন্ন শব্দের পুর্নাংজ্ঞ রূপ।
১। GPA – এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C – এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C – এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C – এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C – এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M – এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M – এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A – এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S – এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S – এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
—
১১। B.B.A – এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A – এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S – এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. – এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. – এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. – এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. – এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M. B.B. S. – এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. – এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
—–
২১। M.S. – এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. – এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. – এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. – এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M – এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M – এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed – এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. – এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. – এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. – এর পূর্ণরূপ — Mistress.
—–
৩১। M.P. – এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. – এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C – এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. – এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P – এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
03/07/2024
শিক্ষার্থী দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায়। আর-
শিক্ষার্থী মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়।
01/07/2024
কখনো হতাশ হইও না, নিরাশ হইও না আল্লাহর তরফ থেকে সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা!
30/06/2024
🛑এসএসসি/দাখিল পরীক্ষা ২০২৫-এর প্রস্তুতি শুরু করতে কিছু কৌশল এবং পদক্ষেপ অনুসরণ করতে পারেন!!!
🟥পরিকল্পনা এবং সময়সূচি🔸
🔴পাঠ্যসূচি বোঝা: সিলেবাস ভালোভাবে পড়ে নিন এবং কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত তা চিহ্নিত করুন।
🔴সময়সূচি তৈরি: দৈনিক পড়াশুনার সময়সূচি তৈরি করুন। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন।
🟥অধ্যয়ন কৌশল🔸
🔴বিষয়ভিত্তিক নোট তৈরি:প্রতিটি বিষয়ের মূল পয়েন্টগুলো নোট করুন যা পুনরাবৃত্তির সময় কাজে আসবে।
🔴প্রশ্নব্যাংক সমাধান: আগের বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট সমাধান করুন।
🔴গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর:পরীক্ষায় সাধারণত যেসব বিষয়গুলো বেশি আসে সেগুলোর ওপর বিশেষভাবে মনোযোগ দিন।
🟥রিভিশন🔸
🔴নিয়মিত রিভিশন:নিয়মিত বিরতিতে পড়াশুনার রিভিশন করুন যাতে সবকিছু মনে থাকে।
🔴 মডেল টেস্ট:নিজের সময় মেপে মডেল টেস্ট দিন যা পরীক্ষার পরিবেশ সম্পর্কে ধারণা দেবে।
🟥মানসিক ও শারীরিক প্রস্তুতি🔸
🔴স্বাস্থ্যকর জীবনযাপন:পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করুন।
🔴মানসিক স্বাস্থ্যের যত্ন:মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং মানসিকভাবে সতেজ থাকার চেষ্টা করুন!!!
🟥সহায়ক উপকরণ🔸
🔴অনলাইন রিসোর্স:ইউটিউব চ্যানেল, অনলাইন কোর্স, এবং ই-বুক ব্যবহার করুন যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হতে পারে।
🔴গাইড ও রেফারেন্স বই:ভালো মানের গাইড এবং রেফারেন্স বই ব্যবহার করুন।
প্রস্তুতি নিয়মিত এবং ধারাবাহিকভাবে চালিয়ে গেলে সফলতা আসবেই🥰🥰 ইনশাল্লাহ ✅
19/05/2024
❝জান্নাতের অসংখ্য খাজানার মধ্যে ধৈর্য একটি খাজানা। সম্মানিত বান্দা ছাড়া আল্লাহ কাউকে এটা দেন না।❞
— ইমাম হাসান আল বসরী রাহিমাহুল্লাহ
[ মাজমু আর-রাসায়িল, ৩/১৫২ ]
08/01/2024
কুরআনের ভাষা ও মর্মার্থ বুঝতে হলে কুরআনের অর্থ জানা আবশ্যক। অর্থ জানতে হলে বুঝতে হলে শব্দার্থ জানতে হবে। তাই যারা কুরআন বুঝতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন।
আলিফ (الف) থেকে ইয়া (يا) পর্যন্ত প্রতিদিন এর ধারাবাহিকতা চলবে।
কারা কারা শিখতে চান কুরআনের সকল শব্দার্থ কমেন্টে জানাতে পারেন।
পাশাপাশি সব গুলো পর্ব পেতে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন : কুরআনিক ল্যাঙ্গুয়েজ একাডেমী
05/01/2024
🔴দৈনন্দিন ব্যবহৃত শব্দসমূহ। 🔴
এর ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ।
আশা করি সবার উপকার হবে।
নিয়মিত আপডেট পেতে আমাদের পেইজটা ফলো করুন।
পাশাপাশি আমাদের গ্রুপে জয়েন হোন : কুরআনিক ল্যাঙ্গুয়েজ একাডেমী