16/07/2023
** ডেঙ্গু ** 🚨
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা এ বছরের মে মাস থেকেই আশংকাজনক হারে বাড়তে থাকে। শিশু আক্রান্তের হারও সেই সাথে বাড়তে থাকে। তবে এবছর এডিস মশার কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন জনসাধারণের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরী করছে। প্রয়োজনীয় সতর্কতা, সচেতনতা ও সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ডেঙ্গু মোকাবেলা করা অনেকটাই সহজ হয়ে যাবে।
ডেঙ্গু প্রতিরোধ -
👉🏻 বাথরুমে পানি জমিয়ে রাখবেন না। একান্ত প্রয়োজনে ঢাকনাসহ বালতি ব্যবহার করবেন।
👉🏻 ঘরে বা বাড়ির বাইরে, টব কিংবা টায়ার কোথাও পরিষ্কার বা ময়লা পানি জমলে তা প্রতিদিন পরিষ্কার করবেন।
👉🏻 বাজারে বিভিন্ন ব্রান্ডের Mosquito repellent আর spray বা কয়েল পাওয়া যায়। তবে এগুলো শতভাগ উপকারিতা দেয় না।
ছোট বাচ্চার রুমে spray ব্যবহার করলে তখন বাচ্চাকে অন্য রুমে নিয়ে যাবেন। spray করার অন্তত ৩০ মিনিট পর বাচ্চাকে রুমে আনবেন। অতিরিক্ত মশার ঔষুধ ব্যবহারে শিশুর শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হতে পারে, এটাও খেয়াল রাখতে হবে।
👉🏻 শিশুর চলাফেরা বা খেলাধুলার সময়ের চেয়ে ঘুমের সময় মশার কামড় খাবার সম্ভাবনা বেশি থাকে। ঘুমের সময় মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে। দিনে ও রাতে দুবেলাতেই মশারি দিবেন।
👉🏻 সুযোগ হলে ঘরের জানালাগুলোতে নেট লাগিয়ে ফেলবেন।
👉🏻 বাচ্চারা যেখানে পড়তে বসে, টেবিলের নিচের জায়টাতে মশা বেশি থাকে, সেদিকটায় মশার ঔষুধ ব্যবহার করবেন।
👉🏻 স্কুলে যাওয়ার সময় mosquito repellent cream ব্যবহার করতে পারেন।
উপসর্গ -
১. যে কোন তাপমাত্রার জ্বর, বিশেষ করে জুন-সেপ্টেম্বরে, তবে ডেঙ্গুর পাশাপাশি কোভিড বা অন্যান্য ভাইরাল জ্বরও হতে পারে সেটাও মাথায় রাখতে হবে।
২. শরীর ও মাথা ব্যথা।
৩. পেটে ব্যথা, এমনকি ডায়রিয়া ও বমি।
৪. গায়ে Rash হতে পারে।
৫. সর্দি, হাঁচি, কাশিও থাকতে পারে।
৬. বুকে ব্যথা বা মুখ/ নাক/ পায়ু পথে রক্ত গেলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
টেস্ট -
ডেঙ্গুতে Antigen ও Antibody দুধরণের tests করা হয়। যেগুলো হলো -
১. Dengue NS-1 Antigen
২. Dengue IgG (Antibody)
৩. Dengue IgM (Antibody)
এছাড়াও, CBC test করা হয়, যেখানে HCT count অর্থাৎ রক্তে বিভিন্ন লোহিত রক্ত কণিকার পরিমাণ টা দেখে severity যাচাই করা হয়।
এই test গুলো স্বল্পমূল্যে ভালো হাসপাতাল থেকে করা যায়, ২৪ ঘন্টারও কম সময়ে রিপোর্ট হাতে বা Mail এর মাধ্যমে পেয়ে যাবেন। ১ দিনের জ্বরের ক্ষেত্রেও সচেতন থাকবেন। মাথায় রাখবেন, NS1 Antigen টেস্টে নেগেটিভ আসলেও Dengue হতে পারে। এই টেস্টটি সাধারণত আক্রান্ত হবার ৩ দিনের মধ্যে করতে হয়।
এডিস মশা কামড়নোর সাথে সাথে ডেঙ্গু হয় না,
মশার কামড় থেকে উপসর্গ শুরু হবার মাঝের সুপ্তাবস্থা থাকে ৫-৭ দিন, সুতরাং জ্বরের ১ম দিন রক্ত পরীক্ষায় NS-1 নেগেটিভ আসতে পারে, তাই সাথে IgG, IgM ও CBC করতে হবে।
যদি IgG ▶️ positive, IgM ▶️ negative হয়, তার মানে রোগী আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন।
IgG ▶️ positive, IgM ▶️ positive/negative হলে, রোগী বর্তমানে আক্রান্ত।
চিকিৎসা -
১. জ্বর থাকলে পরিমানমতো প্যারাসিটামল খেতে হবে।
* ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া অন্য কোন ব্যাথানাশক ব্যবহার করবেন না *
২. প্রচুর পরিমানে তরল খাবার সেবন করতে হবে।
যেমন- পানি, ফলের রস, লেবুর সরবত, ডাবের পানি,স্যুপ।
৩. পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
পরীক্ষাগুলো করে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হতে হবে।