Merit Plus Admission Care

Merit Plus Admission Care Merit Plus admission care is a education consultant institute that provides quality education and gu

Merit Plus  পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা   ferdows Emma✌️ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ১০০ এর মধ্যে ৭৭.২...
03/11/2021

Merit Plus পরিবারের পক্ষ থেকে
অভিনন্দন ও শুভেচ্ছা ferdows Emma✌️

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ১০০ এর মধ্যে ৭৭.২৫ পেয়ে ঢাবিয়ান হওয়ার গৌরব অর্জন করায় আমরা গর্বিত।

ইমা ভর্তি পরীক্ষায় বাংলায়- ১৭ ও ইংরেজিতে ১৮.৭৫ পেয়েছে 😊

ইমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলো।

Merit Plus Admission Care সাভার শাখার নিয়মিত শিক্ষার্থী ছিলেন মেধাবী ছাত্রী ইমা।

স্বপ্নের সমান বড় হও🤗
Merit Plus Admission Care সাফল্যের স্বপ্নসিঁড়ি,,,

27/02/2021

All schools, colleges to reopen on March 30: education minister

24/02/2021
লাখো শহীদের প্রাণের বিনিময়েপেলাম এই ভাষা ….চিরদিন তারা থাকবে স্মরণেএই মোদের আশা।২১শে ফেব্রুয়ারির এই দিনেতেচলো প্রতিজ্ঞা ...
21/02/2021

লাখো শহীদের প্রাণের বিনিময়ে
পেলাম এই ভাষা ….
চিরদিন তারা থাকবে স্মরণে
এই মোদের আশা।
২১শে ফেব্রুয়ারির এই দিনেতে
চলো প্রতিজ্ঞা করি…..
মার্তৃভাষাকে দিবো সম্মান
যতদিন বাঁচি আর মরি।

16/02/2021

প্রিয় শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আর অলসতা বা ঝিমিয়ে থাকা চলবে না। পুরোদমে প্রস্তুতি শুরু করো। শুভ কামনায়- মেরিট প্লাস

#ঢাকা_বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর প্রস্তাব করা হয়েছে ৮ মার্চ। প্রস্তাব অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো., আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ডিনস কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবদেন ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ১ এপ্রিল পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। এটি ভর্তি কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে ডিনস কমিটি অনেকগুলো সুপারিশ করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারির বৈঠকে এগুলো চূড়ান্ত করা হবে। ভর্তির তারিখ সব ঠিক হয়ে গেছে। বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Merit Plus Admission Care

প্রিয় শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আর অলসতা বা ঝিমিয়ে থাকা চলবে না। পুরোদমে প্রস্তুতি...
16/02/2021

প্রিয় শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আর অলসতা বা ঝিমিয়ে থাকা চলবে না। পুরোদমে প্রস্তুতি শুরু করো। শুভ কামনায়- মেরিট প্লাস

আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস.....

15/02/2021

পত্রিকা থেকে সংগৃহীত কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে পরীক্ষা হবে। আশা করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেগুলার শিক্...
31/01/2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে পরীক্ষা হবে।

আশা করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেগুলার শিক্ষার্থীদের পরীক্ষার পর পরই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে।

সুতরাং ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করো! 💝

প্রায় একবছর পর অগ্রাধিকারভিত্তিতে আবাসিক শিক্ষার্থীদের জন্য আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খ....

29/01/2021

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত...

https://www.prothomalo.com/education/examination/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%...
29/12/2020

https://www.prothomalo.com/education/examination/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%86%E0%A6%97%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে...

১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন যেভাবে-এ বছর ১৯টি পাবলিক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের...
19/12/2020

১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন যেভাবে-

এ বছর ১৯টি পাবলিক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন এবং আইসিটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, বিজনেস অর্গানাইজেসন ও ম্যানেজমেন্ট এবং আইসিটি বিষয়ে প্রশ্ন থাকবে। আর মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ের উপর করা প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শনিবার বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ে ২০ নম্বর, রসায়নে ২০, জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি মিলে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। জীববিজ্ঞান, আইসিটি ও গণিতের মধ্যে যে কোনো দুইটি বিষয়ের উত্তর দিতে হবে। আর বাংলা ও ইংরেজি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

তিনি আরও বলেন, বাণিজ্য বিভাগের জন্য অ্যাকাউন্টিংয়ে ২৫ নম্বর, বিজনেস অর্গানাইজেসন ও ম্যানেজমেন্টে ২৫, আইসিটিতে ২৫, বাংলায় ১৩ এবং ইংরেজি বিষয়ে ১২ নম্বরের প্রশ্ন থাকবে। আর মানিবক বিভাগে বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ এবং আইসিটি বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠক
এছাড়া বৈঠকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ১৯টি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৭। ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া সাড়ে ৬ এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৬।

যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে: ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সূত্র- দ্যা ডেইলি ক্যাম্পাস

19/12/2020

১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে এবার দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর...

Address

103/1, 3rd Floor, Green Road, Farmgate
Dhaka
1215

Telephone

+8801973788750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Merit Plus Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Merit Plus Admission Care:

Shortcuts

Share