10/09/2026
আইইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় আমি সবচেয়ে বেশি যে জিনিসটির অভাব অনুভব করেছি, সেটি হলো- সঠিক ও পরিপূর্ণ গাইডলাইনস।
আমার সামনে কোনো ক্লিয়ার পিকচার ছিল না। ঠিক কোন বিষয়গুলো পড়তে হবে, কতটুকু পড়তে হবে কিংবা কীভাবে পড়তে হবে- এসব সম্পর্কে আমার কোনো সুস্পষ্ট ধারণা ছিল না।
ছোটবেলা থেকেই ইংরেজিতে ভালো হলেও ক্যামব্রিজ-এর রিডিং প্যাসেজ পড়তে গিয়ে দেখেছি, সেন্টেন্স স্ট্রাকচার এবং ভোক্যাবুলারি আমার জন্য বড় একটি সমস্যা। কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সঠিক উপায় কেউ আমাকে বলে দেয়নি- অন্তত আমার প্রয়োজন অনুযায়ী যে গাইডেন্স আমার দরকার ছিল, সেটি আমি পাইনি।
তারপর অনেক বাধা অতিক্রম করে আজ আমি একজন আইইএলটিএস ট্রেইনার। প্রায় ১২ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি। প্রথম দিন থেকেই আমি একটি বিষয় নিশ্চিত করার চেষ্টা করেছি-
❝আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলাম, আমার স্টুডেন্ট-দের যেন সেই একই সমস্যার মুখোমুখি হতে না হয়।❞
তাই ধীরে ধীরে আমার স্টুডেন্ট-দের প্রয়োজনের কথা মাথায় রেখে তাদের জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি করেছি, নতুন নতুন টিচিং স্ট্র্যাটেজিস ডেভেলপ করেছি এবং দেশ-বিদেশের বিভিন্ন ট্রেইনিং-এ অংশগ্রহণ করেছি। সেখানে শেখা বিষয়গুলো আমার ক্লাসরুম-এ অ্যাপ্লাই করার চেষ্টা করেছি।
আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্ট-দের অধিকাংশই সফল হয়েছে। আমাদের সাকসেস রেট ৯০%-এরও বেশি, যা সত্যিই আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের।
এবার আমার স্টুডেন্ট-দের আইইএলটিএস জার্নি আরও সহজ, সুশৃঙ্খল এবং কার্যকর করার উদ্দেশ্যে আমি একে একে আমার লেখা বইগুলো প্রকাশ করছি।
আর এই বইগুলো সত্যিই ইউনিক। কারণ বাংলাদেশের বাজারে আইইএলটিএস প্রিপারেশন-এর জন্য এই ধরনের বই নেই, অথচ এগুলোর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমার লেখা ও প্রকাশিত প্রথম বই- 𝐖𝐨𝐫𝐝𝐬 𝐓𝐨 𝐄𝐬𝐬𝐚𝐲𝐬: 𝐈𝐄𝐋𝐓𝐒 𝟕,𝟖,𝟗 বইটি ইতোমধ্যেই বাজারে এসেছে এবং দেশের প্রায় সব জেলাতেই পৌঁছে যাচ্ছে। যারা বইটি কিনেছেন এবং ব্যবহার করছেন, তাদের কাছ থেকে আমি অসাধারণ সাড়া ও প্রশংসা পাচ্ছি।
এরপর আমার লেখা দ্বিতীয় বই- 𝐒𝐩𝐞𝐚𝐤 𝐓𝐨 𝐒𝐜𝐨𝐫𝐞- 𝐈𝐄𝐋𝐓𝐒 𝟕,𝟖,𝟗 বইটিও খুব ভালো সাড়া পাচ্ছে। তবে এই বইটি সবার জন্য বিক্রি করা হচ্ছে না। শুধুমাত্র আমাদের আইইএলটিএস ইনটেনসিভ কেয়ার ব্যাচ-এর স্টুডেন্ট-রাই বইটি কেনার সুযোগ পাচ্ছেন।
আর খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে আমার লেখা আরও একটি নতুন বই- যেটি সম্পূর্ণভাবে আইইএলটিএস রাইটিং টাস্ক ২ নিয়ে লেখা। আমি বিশ্বাস করি, এই বইটি স্টুডেন্ট-দের আইইএলটিএস রাইটিং মডিউল-এর প্রিপারেশন-কে আরও পরিপূর্ণ, অর্থবহ এবং হাই-স্কোরিং করে তুলবে।
বাস্তবতা হলো, বাংলাদেশের অধিকাংশ আইইএলটিএস ক্যান্ডিডেট সবচেয়ে খারাপ রেজাল্ট করে রাইটিং মডিউল-এ। কিন্তু 𝐋𝐞𝐱𝐨𝐫𝐚 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-এর স্টুডেন্ট-রা বরাবরই রাইটিং মডিউল-এ তুলনামূলকভাবে ভালো ফল করে। এর পেছনে রয়েছে কিছু কার্যকর স্ট্র্যাটেজিস, টেকনিকস এবং সিক্রেটস।
আর সেই সিক্রেটস-এর অনেকটাই স্টুডেন্টস জানতে পারবে আমার আসন্ন বইটির মাধ্যমে-ঠিক যেভাবে 𝐖𝐨𝐫𝐝𝐬 𝐓𝐨 𝐄𝐬𝐬𝐚𝐲𝐬: 𝐈𝐄𝐋𝐓𝐒 𝟕,𝟖,𝟗 বইটি স্টুডেন্ট-দের ভোক্যাবুলারি থেকে শুরু করে একটি শক্তিশালী এসে ডেভেলপ করার ক্ষেত্রে নতুন একটি দৃষ্টিভঙ্গি দিয়েছে।
আমার লক্ষ্য একটাই- ❝যে গাইডেন্স-এর অভাব আমি আমার আইইএলটিএস জার্নি-তে অনুভব করেছি, আজকের স্টুডেন্ট-দের যেন সেই অভাব অনুভব করতে না হয়।❞