Job Dreamers চাকরির স্বপ্নবাজ

Job Dreamers চাকরির স্বপ্নবাজ The ''Job Dreamers ' is one of the best education based on your tube channel in Bangladesh.

26/06/2025

১৮তম নিবন্ধনে যারা ফেল করেছে, তারা সনদ চায় কোন আইনে?

আচ্ছা, একটা জিনিস পরিষ্কার করে বলা যাক—যে পরীক্ষায় আপনি ফেল করেছেন, সেই পরীক্ষার সনদ আপনি চান কোন যুক্তিতে? কোন সংবিধান বা আইনে? পরীক্ষা পাশ না করে সনদ দাবি করার মতো হাস্যকর দাবি আর কী হতে পারে?

আপনারা কি জানেন, নিজেদের দাবি আদায় করতে হলে বাস্তবে কী করতে হয়?
২০ হাজার ফেল করা প্রার্থীর মধ্যে যদি মাত্র ২০ জন আইনের পথে নেমে যায়, মামলা-মোকদ্দমা করে, তাহলে ৬০ হাজার পাস করা প্রার্থীর মধ্যে ৬০ জনও যদি প্রস্তুত থাকে, তাহলে সেই NTRCA-ই একসময় তাদের কথা শুনতে বাধ্য হবে।

আপনারা ফেল করার পরও যেভাবে সনদের জন্য মাঠে নামছেন, তাতে তো মনে হচ্ছে—পাস করাটাই বোকামি ছিল!
তাহলে কী বোঝা যায়? এখন আর মেধার বিচার নেই, এখন বিচার হলো কার আন্দোলন কত জোরালো!

একটু ভেবে দেখুন—যারা পাস করেছে তারা যদি চুপ করে বসে থাকে, আর যারা ফেল করেছে তারা যদি আইন, আন্দোলন, রাজনীতি সব কিছু কাজে লাগিয়ে ফেলে, তাহলে ফলাফল কী হবে?

ভাইভা যারা পাশ করেছেন,
👉 এটা সময়, পাস করা শিক্ষার্থীদের এক হওয়ার।
👉 এটা সময়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
👉 নইলে, একদিন আপনার পাস করাটাই "অপরাধ" বলে গন্য হবে!


27/05/2025

NTRCA দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার জন্য।

কিছু নীতিমালা পরিবর্তনের জন্য সার্কুলার প্রকাশ করতে সময় লাগছে।তবে ঈদের পর জুলাই মাসে সার্কুলার হওয়ার সম্ভবনা।যে সকল বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে-

১। ১৯তম থেকে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে।
২। শূন্য পদের থেকে ২০% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে ভাইভা পাস করানো হবে।
৩। সার্কুলার এর দিন থেকে বয়স গণনা শুরু হবে ১৯তম থেকে কার্যকর হবে।
৪। ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রিলি, রিটেন ও ভাইভা অনুষ্ঠিত হবে।
৫। নিবন্ধনে সরকারি নিয়মে ৭% কোটার প্রয়োগ করা হবে।
৬। যে সাবজেক্টে শূন্য পদ থাকবেনা সে বিষয়ে পরিক্ষার আয়োজন করা হবেনা।
৭। বিষয়ভিত্তিক কিছু সাবজেক্টে লিখিত সিলিবাস পরিবর্তন হবে।

নতুন যারা ১৯তম বিষয়ে জানতে চান সাথে থাকুন।

27/05/2025

💥💥নারীদের জন্য উপযোগী সরকারি চাকরিগুলো
(নারী-বান্ধব ও নিরাপদ)>>>>>

১। প্রাথমিক সহকারী শিক্ষক (Primary Assistant Teacher) – খুবই নিরাপদ, নারী-উপযোগী ও সরকারি চাকরি।

২। নিবন্ধনভুক্ত শিক্ষক (NTRCA) – মাদ্রাসা/হাইস্কুল/কলেজ পর্যায়ে শিক্ষকতা, ভালো পরিবেশ ও সম্মানজনক।

৩। স্বাস্থ্য সহকারী / হেলথ কেয়ার প্রোভাইডার – নারী স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা।

৪। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (Family Planning Inspector) – নির্ধারিত দায়িত্ব, নিরাপদ কর্মপরিবেশ।

৫। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী / মেডিকেল অ্যাসিস্ট্যান্ট – সেবা মূলক ও স্থায়ী সরকারি পদ।

৬। ইউনিয়ন সমাজকর্মী / সমাজসেবা কর্মকর্তা (Social Worker under DSS) – মাঠপর্যায়ে কাজ হলেও নিরাপদ।

৭। নার্স / মিডওয়াইফ (BPSC বা DGHS অধীনে নিয়োগ) – হাসপাতালে, ক্লিনিকে কর্মরত নারী উপযোগী পেশা।

৮। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস সহকারী / প্রশিক্ষক – মহিলা বিষয়ক দপ্তরে নারী বান্ধব পরিবেশ।

৯। স্থানীয় সরকার বিভাগে নারী উদ্যোক্তা সহকারী / গ্রাম উন্নয়ন কর্মকর্তা (Rural Dev. Officer)।

১০। প্রবেশন অফিসার (যুব উন্নয়ন অধিদপ্তর) – নারীদের জন্য সুরক্ষিত প্রশাসনিক পদ।
©

26/05/2025

আপডেট!
✅জুন মাসের শেষের দিকে,
১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে,
থাকবে নতুন কিছু নির্দেশনা।

25/05/2025

এখন থেকে শিক্ষক নিবন্ধন গনবিজ্ঞপ্তিতে উঠে যাচ্ছে বয়সের সীমা!
আলহামদুলিল্লাহ।
নিউজ লিংক 👇

৪৬ তম বি.সি.এস. লিখিত পরীক্ষা এবং ৪৭ তম বি.সি.এস. এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) পুনঃ নির্ধারিত সময়সূচি।
21/05/2025

৪৬ তম বি.সি.এস. লিখিত পরীক্ষা এবং ৪৭ তম বি.সি.এস. এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) পুনঃ নির্ধারিত সময়সূচি।

09/05/2025

💥আপডেট!
📌 ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে পারে জুলাই মাসের শেষের দিকে।
✍️ ১৮তমদের নিয়মিত ভাইভা শেষ হবে ২৯-০৫-২০২৫ খ্রি. অনুপস্থিতদের ভাইভা নেওয়া হবে ৩১মে-২০২৫ খ্রি. রেজাল্ট ৫জুন - ১৫জুন-২০২৫
✍️ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি জুলাই-১৫ তারিখের ভিতরে।

08/05/2025

সচিব কমিটির বৈঠকে উঠছে সাড়ে ৫ হাজার পদ সৃষ্টির প্রস্তাব - ৫,৫০০ নতুন সরকারি চাকরির সম্ভাবনা |

৮ মে ২০২৫

সরকারের বিভিন্ন দপ্তর সংস্থায় নতুন সাড়ে পাঁচ হাজার পদ সৃষ্টি হতে যাচ্ছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (এনবিআর) - ৩,২৫৫টি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের - ২,১২৭টি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ - ৫৫টি

বিদ্যুৎ বিভাগ - ৫৯টি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় - ৪৫টি

08/05/2025

স্বাগতম Job Dreamers-এ!
এই ইউটিউব চ্যানেলটি মূলত তাদের জন্য, যারা স্বপ্ন দেখেন একটি ভালো চাকরি পাওয়ার এবং নিজেদের ক্যারিয়ার গড়ার। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে তোলার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, যা এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার চেষ্টা করা হয়।
Job Dreamers চ্যানেলে রয়েছে:
চাকরির আপডেট (সরকারি ও বেসরকারি)
ইন্টারভিউ প্রস্তুতির কৌশল
ইংরেজি শেখার সহজ টিপস
মোটিভেশনাল ভিডিও ও ক্যারিয়ার গাইড
আপনি যদি নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন এবং নিয়মিত আপডেট ও গাইডলাইন পেতে চান, তাহলে Job Dreamers-এ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।
আপনার স্বপ্নই আপনার পরিচয়—Job Dreamers আপনার পথপ্রদর্শক।

Zianur Rahman, B.A & M.A in English, Islamic University, Kushtia-Bangladesh

Website:https://Jobdreamersbd.blogspot.com
Page:https://www.facebook.com/JobDreamersBD
Page:https://www.facebook.com/ZianurRahman0
Group:https://www.facebook.com/share/g/1EdJD7TABP/
Youtube:https://youtube.com/
English:https://www.youtube.com/c/DepartmentofEnglish

The ''Job Dreamers ' is one of the best education based on your tube channel in Bangladesh.

29/04/2025

✍️ ৬ষ্ঠ_গণবিজ্ঞপ্তির_শূন্যপদ _সংখ্যা ✍️
✅মাদ্রাসা-৫১,৪২৯ টি ✅কারিগরিতে-১,১১৮ টি।
✅মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক- ৪১,৯৯০ টি ।
✅মাদ্রাসা ও সংযুক্ত কারিগরিতে- ২,১৮১ টি ।
✅মাউশি ও সংযুক্ত কারিগরিতে- ৪,৪২৪ টি ।

22/04/2025

✴️৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য বর্তমান শূন্যপদ ও ভাইবা প্রার্থীর সংখ্যা✴️

১. প্রভাষক আরবি: শূন্যপদ ১৬৯১টি, ভাইবা প্রার্থী মোট ৪১০৩ জন। (মাদরাসা ৪০৭২ জন, কলেজ ৩১ জন)
২. প্রভাষক হাদিস: শূন্যপদ ১৫৫টি, ভাইবা প্রার্থী ২৭৩ জন।
৩. প্রভাষক ফিকহ্: শূন্যপদ ৫০টি, ভাইবা প্রার্থী ৫১ জন।
৪. প্রভাষক তাফসীর: শূন্যপদ ৩৯টি, ভাইবা প্রার্থী ৭৭ জন।
৫. প্রভাষক আদব: শূন্যপদ ২৬টি, ভাইবা প্রার্থী ২ জন।
৬. প্রভাষক ইসলাম শিক্ষা: শূন্যপদ ১৭০টি, ভাইবা প্রার্থী ৫৩৮ জন।
৭. সহকারী মৌলভী (আরবী): শূন্যপদ ৮৯১৬টি, ভাইবা প্রার্থী ৫৫৩১ জন।
৮. সহকারী মৌলভী (ক্বারী): শূন্যপদ ৩৫৭৫টি, ভাইবা প্রার্থী ৬০ জন।
৯. সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) স্কুল: শূন্যপদ ১২৯৮টি, ভাইবা প্রার্থী ২০১২ জন।
১০. ইবতেদায়ী মৌলবি (কুরআন, ফিকহ, আরবি): শূন্যপদ ৭৭৮৩টি, ভাইবা প্রার্থী ১০৫২ জন।
১১. ইবতেদায়ী মৌলবি (ক্বারী): শূন্যপদ ২৫৬১টি, ৪৪ জন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Job Dreamers চাকরির স্বপ্নবাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Job Dreamers চাকরির স্বপ্নবাজ:

Shortcuts

Share

Category