18/02/2022
টেন মিনিট স্কুল নিয়ে এসেছে, HSC English Grammar Crash Course, যার মাধ্যমে একজন শিক্ষার্থী কলেজ খোলার পূর্বেই তার HSC ইংরেজি গ্রামার সিলেবাস শেষ করে ফেলতে পারবে, যেহেতু ইংলিশ ক্লাসগুলো বেশ মজার সাথে শেষ করা সম্ভব তাই একজন শিক্ষার্থী বাসায় বসেই ৪৮ টি লাইভ ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে HSC English Grammar এর উপর পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবে৷ আর তাছাড়াও এই কোর্সে ১০ টি এক্সাম নেয়া হবে, যা নিজেকে যাচাই করতে সাহায্য করবে, রিডিং ম্যাটেরিয়াল হিসেবে টপিক ভিত্তিক এক্সলুসিভ লেকচার শীট PDF আকারে দেয়া হবে যা দেখে সে যেকোনো সময় রিভিশন দিয়ে নিতে পারবে সম্পূর্ণ কোর্সটি৷
কলেজ শুরু হয়ে গেলে আলাদাভাবে English পড়ার জন্য সময় বের করা বেশ কঠিন হয়ে যায়, কেননা বিভাগভিত্তিক বিষয়গুলোতে পড়াশোনার বেশ চাপ থাকে৷ তাই এই মূহুর্তে ইংরেজি গ্রামার শেষ করে ফেলতে পারলে অনেকটা নির্ভার থাকবে কলেজ জীবন৷ ইংরেজি কে শুধুমাত্র একটা বিষয় হিসেবে না নিয়ে ভাষা হিসেবেই একে চিন্তা করা উচিত। কারণ উচ্চশিক্ষার প্রতিটা ধাপে পড়াশোনার মাধ্যম হবে English. তাই ইংরেজি কে মজার সাথে পড়ার জন্য এটাই উপযুক্ত সময়, যেন পরীক্ষায় ও ভালো করা যায় এবং পরবর্তীতেও এর অভিজ্ঞতা কাজে লাগানো যায়।
আর এই কোর্সটায় তোমাদের সাথে মেন্টর থাকবেন অভিজ্ঞ শিক্ষক Shahriar Sir, যার আছে ইংরেজি পড়ানোর উপর ১০ বছরের অভিজ্ঞতা। তার ই হাত ধরে হাজারো শিক্ষার্থী পৌঁছেছে তাদের সফলতার স্বপ্নচূড়ায়। তোমাদের সাথে আরও থাকবেন 10 Minute School এর English Instructor রেজাউল করিম ভাইয়া।
উনারা তোমাদের জন্য হবেন পার্ফেক্ট মেন্টর এবং এটাই হবে তোমাদের জন্য পার্ফেক্ট গ্রামার কোর্স।
কোর্সটি কাদের জন্যঃ
১) যারা SSC এর পরের সময়টাকে প্রোডাক্টিভ কাজে লাগাতে চাইছো
২) যারা HSC তে নিজেকে বাকিদের তুলনায় এগিয়ে রাখতে চাইছো
৩) যারা ইংরেজি গ্রামার টা কে একদম পুরোপুরি ভাবে বুঝতে এবং শিখতে চাচ্ছো, একদম শুরু থেকে।
কোর্সটি করে কি লাভঃ
১) কোর্সটি অভিজ্ঞ দুইজন শিক্ষক নিবেন, তাই তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করে ইংরেজির আদ্যোপান্ত বুঝে নিতে পারবে।
২) ইংরেজি কোর্সটি এখন করে ফেললে তা তোমাকে HSC তে ফিজিক্স,কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যানেজমেন্ট, একাউনন্টিং, একাপড়ার চাপে নির্ভার রাখবে৷
৩) কোর্সটির মাধ্যমে তুমি HSC লেভেল এ আসা English Grammar এর সব খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারবে