Amanah Online Arabic School

Amanah Online Arabic School Learning Arabic is now very easy. Contact us to learn Arabic at home.

খেলতে খেলতে আরবী ভাষা শেখার চমৎকার আয়োজন الألعاب اللغوية بين يدي أولادنا (আল আলআবুল লুগাবিয়্যাহ বাইনা ইয়াদাই আওলাদিনা। আ...
16/09/2022

খেলতে খেলতে আরবী ভাষা শেখার চমৎকার আয়োজন الألعاب اللغوية بين يدي أولادنا (আল আলআবুল লুগাবিয়্যাহ বাইনা ইয়াদাই আওলাদিনা। আপনার শিক্ষা-প্রতিষ্ঠান বা পরিবারের সোনামণিদের জন্য এটি সংগ্রহ করতে পারেন এবং তাদের সামনে আরবী ভাষা শেখাকে আনন্দময় করে তুলতে পারেন।

যেকোনো ভাষা শেখার সবচেয়ে কার্যকর সময় হচ্ছে শৈশব। শৈশবে যেকোনো ভাষা যত দ্রুত রপ্ত করা যায়, অন্যসময় তা করা যায় না। এজন্য ব...
12/09/2022

যেকোনো ভাষা শেখার সবচেয়ে কার্যকর সময় হচ্ছে শৈশব। শৈশবে যেকোনো ভাষা যত দ্রুত রপ্ত করা যায়, অন্যসময় তা করা যায় না। এজন্য বিশ্বব্যাপি শিশুকে একাধিক ভাষা শেখানোর প্রক্রিয়া খুব জনপ্রিয়তা লাভ করছে।
এদেশের বেশিরভাগ বাসিন্দা মুসলমান। প্রায় প্রত্যেক মুসলমানই চান আরবী ভাষা রপ্ত করতে। নিজে ব্যর্থ হলে সন্তানকে এই ভাষার সাথে পরিচিত করে তুলতে আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু পরিবেশ ও সমৃদ্ধ সিলেবাসের অভাবে এই বাসনা প্রায় সর্বত্রই অপূর্ণ থেকে যায়।
অনারব শিশুদেরকে আরবী ভাষা শেখানোর এক চমৎকার সিলেবাস এখন প্রস্তুত হয়েছে। বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে শিশুদেরকে এই সিলেবাস অনুসরণ করে আরবী ভাষা শেখানো হচ্ছে। যার চমৎকার ফলাফল মানুষ নগদ পেয়ে যাচ্ছে। এজন্য এই সিলেবাস অনুসরণের হিড়িক পড়েছে।
দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশে আরবী ভাষা শেখা/শেখানোর যে তৎপরতা থাকার কথা ছিল, তা একেবারে নেই বললেই চলে। যা-ও আছে, তা একদম অবিজ্ঞানসম্মত পন্থায় চর্চা। এতে অনেক পরিশ্রমের পর ফল পাওয়া যাচ্ছে খুব সামান্য।
এজন্য সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে, ঘরে ঘরে এবং মসজিদে মসজিদে শিশুদেরকে এই সিলেবাস অনুসরণ করে আরবী শেখানোর জন্য অনুরোধ করছি।
ইনশা আল্লাহ, ভাবনাতীত ফলপ্রসু বলে প্রমাণিত হবে।
আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা।
العربية بين يدي أولادنا

কোনো শিক্ষাব্যবস্থার সিলেবাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আরবী ভাষা শিক্ষার ক্ষেত্রেও একই কথা। আমাদের দেশে অনারবদের লিখি...
11/09/2022

কোনো শিক্ষাব্যবস্থার সিলেবাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আরবী ভাষা শিক্ষার ক্ষেত্রেও একই কথা। আমাদের দেশে অনারবদের লিখিত কিছু পরিকল্পনাহীন বই-পুস্তকের সাহায্যে আরবী ভাষা শেখানোর চেষ্টা করা হয়। ফলে আরবী ভাষার বেশির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা অজ্ঞ থেকে যায়। এই সমস্যার সমাধানের জন্য ভাষাভাষীদের রচিত পরিকল্পিত সিলেবাসের সরণাপন্ন হওয়া আবশ্যক। যেমন, এদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ব্রিটিশ কাউন্সিল, অক্সফোর্ড ও ক্যাম্ব্রিজসহ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও বোর্ডের সিলেবাস অনুসরণ করে ইংরেজি শিখিয়ে থাকে। কিন্তু এদেশের মাদরাসা-শিক্ষাব্যবস্থা এখনও বিষয়টি উপলব্ধি করছে না।
আলহামদু লিল্লাহ, Amanah Online Arabic School আরবী শিক্ষাকার্যক্রম চালু করার পর থেকেই সৌদী আরবের arabicforall.net প্রণীত সিলেবাস অনুসরণ করছে। এতে অনেক ভালো ফলাফল পাওয়া যাচ্ছে।
সংস্থাটি আরবী ভাষা শিক্ষা সহজকরণের মানসে অবিরাম কাজ করে যাচ্ছে। অনারবদের আরবী শেখার জন্য বিভিন্ন টেক্স্ট বুক প্রণয়ন করছে। বিভিন্ন দেশের আরবী শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন সেমিনারের আয়োজন করছে।
সংস্থাটি যেসব টেক্স্ট বুক এ পর্যন্ত প্রণয়ন করেছে, সেগুলোর মধ্যে আলআরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক (العربية بين يديك) সর্বাধিক উল্লেখযোগ্য। দ্বিতীয় পর্যায়ে রয়েছে (العربية بين يدي أولادنا) আলআরাবিয়্যাতু বাইন ইয়াদাই আওলাদিনা। পরের বইটি শিশুদের জন্য প্রণয়ন করা হয়েছে। এই দুটি বই সিরিজ আকারে রচনা করা হয়েছে। প্রথম বইটি অত্যন্ত সমৃদ্ধ। কিশোর বয়স থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। আমানাহ অনলাইন এরাবিক স্কুল প্রথম সিরিজটিকেই বর্তমান সিলেবাস হিসাবে গ্রহণ করেছে। যা অত্যন্ত ফলপ্রসু প্রমাণিত হচ্ছে। আলহামদু লিল্লাহ।
অতএব, আপনি নিজে যদি আরবী ভাষা শিখতে চান, অথবা বুঝমান ছেলেমেয়েকে আরবী ভাষা শেখাতে চান, তা হলে নির্দ্বিধায় Amanah Online Arabic School-সরণাপন্ন হতে পারেন।
আরবী ভাষা শিখুন, কুরআন ও হাদীস নিজেই উপলব্ধি করুন।

31/08/2022

কঠিন ও অপরিকল্পিত পন্থায় আমাদের দেশে আরবী ভাষা শেখানো হয় বলে প্রায় সর্বত্র হতাশা বিরাজমান। সেই হতাশার অবসান ঘটিয়ে আমানাহ অনলাইন এরাবিক স্কুল চালু করেছে সহজ ও সমৃদ্ধ পন্থায় আরবী ভাষা শেখা/শেখানোর প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনি ঘরে বসেই শামিল হতে পারেন। আর শিখে নিতে পারেন আমাদের প্রাণের ভাষা আরবী। যা ছাড়া আমাদের একটি দিনও অতিবাহিত হয় না। কারণ, আমাদের সব এবাদত-বন্দেগীতে আরবী ভাষা প্রয়োজন। আরবী ভাষা শিখুন, নিজে নিজে কুরআন-হাদীস বুঝুন।

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-276

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-275

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-280/281

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-269/270

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-285/286

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-282

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-273

19/08/2022

Al-Arabi-bin-Yadik-1-B Page-269

Address

Shatish Sharker Road, Gendaria
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Amanah Online Arabic School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share