23/12/2022
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি...
এবার বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার পর মাইগ্রেশন বন্ধ করায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী বিপদে পড়েছে। অন্যদিকে ২২টি বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার সিট খালি রয়েছে। মাইগ্রেশন বন্ধ করাটা আসলে গুচ্ছ পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক। গুচ্ছের কারণে আমি আলাদা পরীক্ষা দিতে পারছি না। একটিই পরীক্ষা দিয়ে আমি একটা জায়গায় ভর্তি হলাম কিন্তু অন্য জায়গায় আরো ভালো সাবজেক্টে সুযোগ হলে আমাকে কেন সিস্টেমে আটকে দেয়া হবে? এটাতো আগে ছিল না। নতুন করে এই জটিলতা সৃষ্টি করা হলো কেন? এভাবে হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন করায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা শিক্ষাব্যবস্থাকে এত ঠুনকো জিনিস বানিয়ে ফেলা ঠিক না। প্রতিটি স্তরের সঙ্গে লাখ লাখ শিক্ষার্থীর জীবন জড়িত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।