22/05/2025
এসএসসি পরীক্ষা ২০২৫ সম্পন্নকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা:
প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ ১০ বছরের একটি জার্নি সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। এ সময় আপনার সন্তানের কি করা উচিত। এ বিষয়ে একটু কথা বলতে চাই।
১. এ সময় শিক্ষার্থীরা কি ধরনের বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে।
২. আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম আমার কিছু এসএসসি পরীক্ষার্থী নিজেরা এক অপরের সাথে সিগারেট ভাগাভাগি করে টানছে। তারা হয়তো আমাকে দেখেছে কিন্তু না দেখার ভান করেছে। কিন্তু আমার চোখ এড়ায়নি।
৩. অনেকে হয়তো সারারাত মোবাইল টিপবে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখবে। এ বিষয়টা খেয়াল রাখবেন।
৪. আপনি হয়তো ভাববেন যে পড়াশোনা তো আপাতত শেষ এখন কি করবে একটু রিলাক্স করুক। এর মাধ্যমে যে অভ্যাস গড়ে উঠবে তা থেকে ফিরানো পরে আর সম্ভব হবে না। তাই চেষ্টা করুন যতটুকু নিয়ন্ত্রণ করা যায়।
৫. এ সময় আপনি আপনার সন্তানকে ইংলিশ স্পোকেন অথবা আইটি রিলেটেড কোনো কোর্সে ভর্তি করিয়ে দিতে পারেন।
৬. সম্ভব হলে ফিজিক্স,কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, একাউন্টিং, ইংলিশ, আইসিটি এ জাতীয় কোর্সগুলো এডভান্স করিয়ে রাখতে পারেন। তাহলে উচ্চ মাধ্যমিক ক্লাস শুরু হলে সে অনেকটা এগিয়ে থাকবে।
৭. উচ্চ মাধ্যমিকের সময় অনেক কম। ক্লাস শুরু হতে এখন অনেক দেরি। তাই এই ব্যাপারে সচেতন হোন।
৮. দামী কোনো ডিভাইস সন্তানদেরকে এ সময় কিনে দিবেন না, যা তাকে অ্যাডিক্টেড করে তুলবে।
৯. যতটুকু পারা যায় সন্তানকে স্বাভাবিক লাইফে রাখার চেষ্টা করবেন। নিয়মিত খাওয়া,ঘুম ও অন্যান্য কাজ যাতে করে।
১০. সৎ সঙ্গে মেশার জন্য অনুপ্রাণিত করবেন। না হলে বিপদ ডেকে আনতে পারে।
ধন্যবাদান্তে
ডক্টর কনক রায় চৌধুরী
প্রভাষক , গণিত
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ।
ইমেইল: [email protected]