At-Tanjil

At-Tanjil সর্বসস্তরের মুসলমানের জন্য কুরআন ও মৌলিক দ্বীন শেখার একটি সহজ ব্যবস্থাপনা।

21/01/2024

সুবহানাল্লাহ।
এই হাদিসটি আমি আগে কখনই পড়িনি!

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?

আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....
" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে... قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।

[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

আগামীকাল ফজর নামাজ থেকে পুরুষ মহিলা সকলকে নিচের তাকবীর তাশরীক পড়তে হবে প্রত্যেক ফরয নামাযের পর। ইহা পড়া ওয়াজিব। পড়তে...
27/06/2023

আগামীকাল ফজর নামাজ থেকে পুরুষ মহিলা সকলকে নিচের তাকবীর তাশরীক পড়তে হবে প্রত্যেক ফরয নামাযের পর। ইহা পড়া ওয়াজিব। পড়তে ভুলে গেলে যখনই মনে হবে তখনই পড়তে হবে। এক বার পড়তে হবে।

কুরবানী নিয়ে আলোচনাআলোচক: মুফতি আবদুর রহমান হাফি.খতিব, নূরানী তালিমুল কুরআন জামে মসজিদ।আয়োজক: আত তানজিল দ্বীনিয়াত সেন...
24/06/2023

কুরবানী নিয়ে আলোচনা
আলোচক: মুফতি আবদুর রহমান হাফি.
খতিব, নূরানী তালিমুল কুরআন জামে মসজিদ।
আয়োজক: আত তানজিল দ্বীনিয়াত সেন্টার।

Page link 🔗 https://www.facebook.com/profile.php?id=100087677020313&mibextid=ZbWKwL

ঠিকানা: House 38 Road 5 Block B, বনশ্রী রামপুরা।
Phone: +880 1822 888829, +880 1886 828400

https://youtu.be/-crZbahJuhY

তারাবীহ রমাদান মাসের এক অনন্য নেয়ামত। সওয়াব হাসিলের এক চমৎকার মাধ্যম। আমরা অনেকেই ব্যস্ততার কারণে 27/28 দিন একটানা খতম...
22/03/2023

তারাবীহ রমাদান মাসের এক অনন্য নেয়ামত। সওয়াব হাসিলের এক চমৎকার মাধ্যম। আমরা অনেকেই ব্যস্ততার কারণে 27/28 দিন একটানা খতমে তারাবীহ পড়তে পারি না। অনেকেই বলেছিলেন 15 দিনে খতমে তারাবীহ পড়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। তাদের জন্যই আমাদের 5 রমাদান থেকে 20 রমাদান এই 15 দিনে খতমে তারাবীহর এই আয়োজন।

*** নিজে পড়তে আসি অথবা এই পোস্টটি share করে অন্যকে জানার সুযোগ করে দেই।

আল্লাহ্ আমাদের সকলকে কবুল o মঞ্জুর করে নিক। আমিন।

পবিত্র মাহে রমজানের সকলের জন্য ২০ দিনব্যাপী ফ্রী কোরআন শিক্ষা করছেন ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন মাত্র ১ ঘণ্টা সময় দিয...
19/03/2023

পবিত্র মাহে রমজানের সকলের জন্য ২০ দিনব্যাপী ফ্রী কোরআন শিক্ষা করছেন ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন মাত্র ১ ঘণ্টা সময় দিয়ে আমরা সহীহ শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করা শিখতে পারবো ইনশাআল্লাহ। এই কোর্সটির মাধ্যমে আমরা শুদ্ধভাবে কুরআন শিক্ষা করতে পারব একেবারে শুরু থেকে। আমরা অনেকেই আছি যারা ছোটবেলায় কুরআন শিক্ষা করেছিলাম কিন্তু অনেকদিন প্র্যাকটিস না করার কারণে এখন ভুলে গেছি বা কুরআন তিলাওয়াত করতে পারি কিন্তু হয়তো খুব একটা সহী শুদ্ধ ভাবে করতে পারিনা। অথচ আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের জন্য কোরআন তেলাওয়াত করা অত্যন্ত দরকার তাই আসুন আমরা সকলেই এই সুযোগটিকে কাজে লাগিয়ে এই কোর্সটিতে অংশগ্রহণ করি।

আমাদের page link
https://www.facebook.com/profile.php?id=100087677020313

10/03/2023

(সফল মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা) নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে। (সূরা মুমিনুন : ৫)

22/01/2023

وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّاহে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি -সুরা মারইয়াম : ৪
20/01/2023

وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি -সুরা মারইয়াম : ৪

হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দে...
18/01/2023

হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। (সূরা আহযাব : ৫৯)

17/01/2023

Address

House 38, Road 5, Block B, Banasree Rampura
Dhaka
1219

Opening Hours

Wednesday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801886828400

Website

Alerts

Be the first to know and let us send you an email when At-Tanjil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share