16/06/2021
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলো ২০২০ সালের ৪ মার্চ। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ওই বছরের ১৬ মার্চ থেকে। সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান। তার মানে দেশের সব শিক্ষার্থী আজ ঘরে বসে আছে আজ ১ বছর ৩ মাস ধরে। স্কুল-কলেজ সব বন্ধ।
আমরা তো জানিই, চাপ না থাকলে, তাগাদা না থাকলে পড়াশোনার ইচ্ছাটাও থাকে না। তখন এমন চিন্তা আসে যে, "পড়ে কি লাভ? পরীক্ষা তো আর হচ্ছে না। পরের ক্লাসে তো এমনিই উঠে যাবো..."
ইতোমধ্যেই একটা বছর চলে গিয়েছে। আমাদের একটা শ্রেণির পড়ালেখা প্রায় কিছুই হয়নি। নতুন শ্রেণিতে ওঠার পরও চলে গেলো বছরের পাঁচটা মাস। এভাবে তো আরেকটা শ্রেণির পড়ালেখাও কিছু হবে না।
তোমাদের জন্যই "সমর্থন" এখন নিয়ে এসেছে বিজ্ঞান বিভাগের সব বিষয়ের ওপর কোর্স। আমাদের এই গ্রুপ তোমাদের সাহায্য করার জন্য। তাই এখানকার কন্টেন্ট তোমাদের জন্য সবসময়ই থাকবে বিনামূল্যে। আমরা ইতোমধ্যেই নবম-দশম শ্রেণির বন্ধুদের জন্য ত্রিকোণমিতি ও রসায়ন জৈব যৌগ শেষ করেছি। সেই দুইটা কোর্সের লিঙ্ক:
গণিত ত্রিকোণমিতিঃ https://cutt.ly/pnSAzGZ
জৈব যৌগঃ https://cutt.ly/znSAQ6E
YouTube Channel: https://cutt.ly/QnSAJLZ
Facebook Group: https://cutt.ly/tnSABDv
আমাদের Facebook Group এবং YouTube চ্যানেল এর link উপরে দেয়া আছে। এখানে সব বিষয়ের উপর বিনামূল্যে class করানো হয়। তোমরা এখনি join করো এবং comment করে জানিয়ে দাও কোন বিষয়ের উপর আগে class চাও।