26/10/2025
#মাছের_তেল_ভুনা / #মাছের_পেটি_ভুনা
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ মাছের তেল (বড় সাইজ) ১ টি
পেঁয়াজ কুচি (বড়) ৫ টি
রসুন কুচি ১ টি
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া পরিমাণ মতো
ধনিয়া গুঁড়া ২ চা চামচ
কাঁচা মরিচ কুচি ২ টি
তেজপাতা ১ টি
ধনিয়া পাতা কুচি সাজানোর জন্য
সরিষার তেল ১ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে মাছের সরিষার তেল / পেটি ভালো করে ধুয়ে টুকরো করে নিন। তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিন।
এবার মাছের পেটি ও লবণ দিয়ে বাদামী করে ভেজে নিন। এতে সব গুঁড়া মসলা ও মরিচ কুচি দিয়ে আর ৬/৭ মিনিট ভেজে নিন। ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
26/10/2025
#সজনে_পাতা_ভাজি
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
অন্যান্য শাকের মতো সজনে গাছের পাতাও শাক হিসেবে ভাজি করে খাওয়া যায়। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এ শাকের বেশ জনপ্রিয়তা রয়েছে। ভিটামিন এ থেকে শুরু করে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম সবই আছে সজনে পাতায়।
উপকরণঃ সজনে পাতা পরিমাণ মতো
রসুন কোয়া পরিমাণ মতো
শুকনো মরিচ পরিমাণ মতো
তেল (ভাজার জন্য) পরিমাণ মতো
লবণ স্বাদ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে সজনে পাতা রোদে মুচমুচে করে শুকিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে এতে রসুন কোয়া ও শুকনো মরিচ দিয়ে ভেজে নিন। বার সজনে পাতা দিয়ে শুকনো পাট শাক ভাজির মতো করে পরিমাণ মতো লবণ দিয়ে মুচমুচে করে ভেজে নিন। ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে হবে।
26/10/2025
#তেহারী ( #পুরান_ঢাকা)
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণ: গরুর মাংস (ছোট ছোট টুকরো) ১ কেজি
গোলমরিচ ৫/৬টি
এলাচ ৭টি
দারুচিনি ২ টুকরো
জায়ফল ১/২ টি
জয়ত্রি ১/২ চা চামচ
সরিষার তেল ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ চামচ
রসুন বাটা ১ চামচ
টক দই ১/২ কাপ
কাঁচামরিচ ১০টি
চিনিগুড়া চাল ১ কেজি
দুধ ১ কাপ
পানি প্রয়োজনমতো
সাজানোর জন্য: বাদাম, কিশমিশ
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে মাংস নিয়ে টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, গরম মসলা মিশিয়ে ম্যারিনেট করে ৩ ঘন্টা রাখুন। তারপর চুলায় পাত্রে সরিষার তেল দিয়ে পেঁয়াজ হালকা বাদামী করে ভেজে মাংস দিন। কম আঁচে ঢেকে রাখুন। অল্প পানি দিন এবং মাংস সিদ্ধ হলে নেড়ে নামিয়ে নিন।
এবার আরেকটি পাতিলে প্রয়োজনমতো পানি ফুটিয়ে চাল, দুধ, লবণ দিয়ে দিন। পোলাও এর চাল হয়ে আসার আগে ৬-৭ টুকরো কাঁচামরিচ দিন। অল্প আঁচে রেখে রান্না মাংস ছড়িয়ে দিন এবং মাংসগুলো পোলাও এর চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। নামানোর আগে কাঁচামরিচ, কিশমিশ আর বাদাম দিয়ে নেড়ে গরম গরম পরিবেশন করুন।
26/10/2025
#পিয়াজু
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ মুশুর ডাল ২ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা কুচি দেড় চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
কাচামরিচ কুচি ৩ চা চামচ
লবণ পরিমাণ মতো
ধনেপাতা কুচি ২ চা চামচ
তেল ভাজার জন্য
তৈরি করার নিয়মঃ প্রথমে ডাল সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সকালে ডাল ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে বেটে নিন। ডাল খুব মিহি করে না বাটলেও চলবে। ডালে উপরের সব উপকরণ দিয়ে ভাল করে মেখে নিন। এবার এই মিশ্রণ থেকে হাতে গোল-চ্যাপ্টা বড়া তৈরি করুন। এই বড়া ডুবো তেলে বাদামী করে ভেজে তুলুন। বড়াগুলো তৈরি করেই গরম তেলে ছেড়ে দিতে পারেন। পেয়াজু গরম-গরম মুচমুচে হলে খেতে মজা লাগে।
26/10/2025
তরমুজের খোসার বরফি
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ তরমুজের খোসা (সাদা অংশ) ১ কাপ
চিনি ২ কাপ
নারিকেল কুচি আধা কাপ
চকোলেট (গ্রেট করা বার) আধা কাপ
ঘি ৩ টে চামচ
গুঁড়া দুধ ৩ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে তরমুজের খোসা পরিমাণ মত পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর পাত্রে ঘি দিয়ে এতে ব্লেন্ড করা খোসা দিয়ে ১০ মিনিট ভেজে রাখুন। এবার এতে নারিকেল, চিনি দিয়ে নাড়তে থাকুন যেন পাত্রে লেগে পুরে না যায়। পানি ছেড়ে দিয়ে শুকনো হতে শুরু হলে এতে চকোলেট আর গুঁড়া দুধ মিশিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন যেন পুরে না যায়। পাত্র থেকে আলগা হয়ে আসতে থাকলে তুলে ঘি ব্রাশ করা প্লেটে ঢেলে ছুরি দিয়ে বরফি শেপে কেটে উপরে বাদাম আর নারিকেল কুচি দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
26/10/2025
#নারিকেল_দুধের_লাচ্ছি
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ নারিকেল দুধ (ঠান্ডা) ১ গ্লাস
টক দই আধা গ্লাস
চিনি ৩ টে চামচ
ছোট কলা অর্ধেক টি
কনডেন্সড মিল্ক ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ সব উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দিন। ১ ঘন্টা পর বের করে পরিবেশন করুন।
26/10/2025
#আমের_টক_ঝাল_আঁচার
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ কাঁচা আম (মাঝারি সাইজ) ৪টি
হলুদ গুঁড়া ২ টে চামচ
মরিচ গুঁড়া ২ টে চামচ
কালিজিরা, মৌরি, মেথি বাটা ৩ টে চামচ
সরিষা বাটা ২ চা চামচ
ভিনেগার ১ কাপ
চিনি ১ চা চামচ
রসুনের কোয়া ১ কাপ
সরিষার তেল ১ কাপ
পাঁচফোড়ন আস্ত ১/২ চা চামচ
লবণ ১/২ চা চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে খোসাসহ আম কিউব করে কেটে নিন। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে রোদে শুকিয়ে নিন। এবার চুলায় কড়াইতে সরিষার তেলে শুকনা মরিচ, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে রসুনের কোয়া, সরিষা বাটা, কালিজিরা, মৌরি, মেথি বাটা ও ভিনেগার দিয়ে কষিয়ে আমের টুকরোগুলো দিন। এরপর এতে পরিমাণ মতো চিনি দিন এবং কিছুক্ষণ নাড়ার পর নরম হয়ে এলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে জারে সংরক্ষণ করুন।
26/10/2025
#ফ্রুটস_পায়েস
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ দুধ ১ লিটার
পোলাওয়ের চাল ১ কাপ
চিনি আড়াই কাপ
মিক্সস ফ্রুটস এক কাপ (ছোট টুকরো করা আম, কলা, আনার, আপেল )
কাজুবাদাম
পেস্তা বাদাম
জাফরান ও কিসমিস।
তৈরি করার নিয়মঃ প্রথমে আধা ভাঙা চাল করে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর দুধ ও চাল একসঙ্গে চুলায় দিয়ে ফুটিয়ে জাফরান দিয়ে ঘন ঘন নাড়ুন। অল্প করে চিনি দিতে থাকুন। সব চিনি দেয়া হলে পাঁচ মিনিট হালকা আঁচে জ্বাল দিন। এভাবে কিছুক্ষণ নাড়ার পর নামিয়ে এনে ফিরনি ঠাণ্ডা করুন। তারপর ফলের কুচি এবং বাদাম ফিরনির ওপরে দিয়ে ফ্রিজে রেখে দিন। এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
26/10/2025
#শাহী_চিকেন_কোরমা
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ মুরগি (বড় সাইজ) ১ টি
নারিকেল বাটা ১ কাপ
টক দই ১/২ কাপ
দুধ ১/২ কাপ
কিশমিশ এবং কাজুবাদাম বাটা ১/২ কাপ
পেঁয়াজ বাটা ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি ২ টে চামচ
খোরমা ৩ টি
ধনিয়া গুঁড়া ২ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
তেজপাতা ২ টি
আদা বাটা – রসুন বাটা ২ টে চামচ
এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ একসাথে শুকনো তাওয়ায় টেলে নিয়ে হামান দিস্তায় গুঁড়া করে নিয়েছি। এবং ১ টে চামচ ব্যবহার করেছি।
ঘি ২ টে চামচ
লবণ স্বাদ মত
রান্না করার নিয়মঃ প্রথমে মুরগি কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। তারপর নারিকেল বাটা, খোরমা, ঘি ও কাঁচা মরিচ বাদে বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে গরম হলে এতে নারিকেল বাটা দিয়ে কষিয়ে নিয়ে মাখানো মুরগি দিয়ে হাল্কা ভেজে নিন। এতে পরিমাণ মত পানি দিয়ে ঢেকে সিদ্ধ হবার জন্য অপেক্ষা করতে হবে। সিদ্ধ হলে এতে খোরমা এবং কাঁচা মরিচ দিয়ে আরও ৬/৭ মিনিট চুলায় রেখে মাখা মাখা ঝোল হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে হবে।
26/10/2025
#কাঁচা_আমের_পাকোড়া
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ কাঁচা আম কুচি আধা কাপ
আলু কুচি দেড় কাপ
ময়দা এক কাপ
বেকিং পাউডার দুই চা চামচ
ডিম ১ টি
লবণ স্বাদমতো
ধনিয়া পাতা কুচি আধা কাপ
কাঁচা মরিচ কুচি — টে চামচ
লাল মরিচ গুঁড়া এক চা চামচ
গরম মসলা গুঁড়া এক চা চামচ
ধনিয়া গুঁড়া (ভাজা) এক চা চামচ
আদা বাটা এক চা চামচ
রসুন বাটা এক চা চামচ
পেঁয়াজ কুচি আধা কাপ
তেল ভাজার জন্য
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে ব্যাটার বানিয়ে নিন। ব্যাটারটা এক ঘন্টা ফ্রিজে রাখুন। চুলায় মাঝারি আঁচে তেল গরম করে গোলা করে করে মুচমুচে করে ভেজে নিন। সবশেষে সস, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
26/10/2025
#আমড়া_ও_কচুরমুখীর_টক
#রেসিপি ও ছবিঃ #ফারহানা_শারমিন_তৃষা
উপকরণঃ আমড়া (টুকরো করে নেওয়া) ১ টি
কচুরমুখী (টুকরো করে সিদ্ধ করুন) ২ টি
বেলে মাছ (যে কোন ছোট মাছ দিয়েও করা যায়)
পেঁয়াজ কুচি ১ চা চামচ
রসুন কুচি সামান্য
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ ও ১/২ চা চামচ
মরিচ গুঁড়া যে যেমন ঝাল খায়
সরিষার তেল পরিমাণ মতো
লবণ স্বাদ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে সরিষার তেল দিয়ে গরম করে আমড়া দিয়ে সিদ্ধ করুন। আমড়ার টুকরোগুলো তুলে রেখে নিন। তারপর মাছগুলো হাল্কা ভেজে তুলে নিন।
এখন পাত্রে সামান্য তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হাল্কা ভেজে বাকি মসলা দিয়ে কষিয়ে নিন। এতে আমড়া, কচুরমুখী দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিন। ৫-৭ মিনিট পর মাছ দিয়ে দিন এবং আরও কিছুক্ষণ রান্না হতে দিন। নামিয়ে পরিবেশন করুন।