16/09/2026
🇸🇦 সৌদি আরবে উচ্চশিক্ষা | Study in Saudi ২০২৬
সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য Study in Saudi প্ল্যাটফর্মে ২০২৬ সালের আবেদন শুরু হয়েছে। আরবি মাধ্যমে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও স্কলারশিপের ক্ষেত্রে “হামজা টেস্ট (Hamza Test)”-এর গুরুত্ব রয়েছে—তবে এর প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে।
হামজা টেস্ট সম্পর্কে সাধারণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো—
❓ প্রশ্ন–১: হামজা টেস্ট কী?
উত্তর:
হামজা টেস্ট (Hamza Test) হলো আরবি ভাষার দক্ষতা যাচাইয়ের একটি আন্তর্জাতিক মানের পরীক্ষা। পরীক্ষাটি King Salman Global Academy for Arabic Language পরিচালনা করে।
সহজভাবে বলতে গেলে, আপনি যেমন ইউরোপ বা অন্যান্য দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে IELTS দিয়ে ইংরেজি ভাষায় আপনার দক্ষতার প্রমাণ দেন, তেমনি সৌদি আরবে আরবি মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে হামজা টেস্ট আপনার আরবি ভাষার দক্ষতা যাচাইয়ের একটি মাধ্যম।
⚠️ তবে হামজা টেস্ট সব বিশ্ববিদ্যালয় বা সব প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক—এমন নয়। এর প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয়, প্রোগ্রাম ও আবেদনের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
❓ প্রশ্ন–২: লেভেল কীভাবে নির্ধারণ করা হয়?
উত্তর:
ইউরোপীয় ভাষা-দক্ষতার মানদণ্ড CEFR (Common European Framework of Reference for Languages) অনুযায়ী পরীক্ষার ফলাফলে A2 থেকে C1 পর্যন্ত লেভেল নির্ধারণ করা হয়।
❓ প্রশ্ন–৩: পরীক্ষার ধাপগুলো কী কী?
উত্তর:
মূলত ভাষার চারটি দক্ষতা যাচাইয়ের বিষয় রয়েছে—
🔹 Listening: বিভিন্ন অডিও ক্লিপ শুনে নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়া।
🔹 Reading: বিভিন্ন অনুচ্ছেদ বা আরবি টেক্সট পড়ে প্রশ্নের উত্তর দেওয়া।
🔹 Writing: নির্দিষ্ট একটি বিষয়ের ওপর ছোট একটি প্রবন্ধ/লেখা তৈরি করা।
🔹 Speaking: নির্দিষ্ট বিষয়ে আরবি ভাষায় কথা বলা।
তবে বর্তমান অনলাইন পরীক্ষার ফরম্যাটে কী কী অংশ কার্যকর আছে, তা কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনার ওপর নির্ভরশীল। গতবারের পরীক্ষার অভিজ্ঞতার সঙ্গে বর্তমান ফরম্যাটের পার্থক্য থাকতে পারে।
❓ প্রশ্ন–৪: পরীক্ষার জন্য কত টাকা খরচ হবে?
উত্তর:
হামজা টেস্ট সাধারণত একটি ফি-ভিত্তিক পরীক্ষা হলেও বর্তমান সময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
❓ প্রশ্ন–৫: কীভাবে পরীক্ষা দেব?
উত্তর:
বিদেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ঘরে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
পরীক্ষার জন্য প্রয়োজন হবে—
💻 একটি ল্যাপটপ/কম্পিউটার
🎧 ভালো মানের হেডফোন
🌐 স্থিতিশীল ও ভালো মানের ইন্টারনেট কানেকশন
📌 মোবাইল ফোন দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।
❓ প্রশ্ন–৬: রেজিস্ট্রেশন কীভাবে করব এবং কী কী তথ্য লাগবে?
উত্তর:
রেজিস্ট্রেশনের লিংক কমেন্টে দেওয়া হবে ইনশাআল্লাহ। লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের সময় সাধারণত প্রয়োজন হতে পারে—
- 🛂 পাসপোর্ট নম্বর
- 📝 পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম
- 📅 জন্মতারিখ
- 🌍 দেশের নাম
- 📧 ই-মেইল
- 🎓 শিক্ষাগত যোগ্যতার তথ্য
- এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য
❓ প্রশ্ন–৭: পরীক্ষার সময় কীভাবে নির্ধারণ করব?
উত্তর:
নিজের সুবিধা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ/শিফট নির্বাচন করার সুযোগ রয়েছে।
বর্তমানে প্রতিদিন দুইটি শিফট রাখা হয়েছে—
🕘 সৌদি সময় সকাল ৯:০০টা
🇧🇩 বাংলাদেশ সময় দুপুর ১২:০০টা
🕕 সৌদি সময় সন্ধ্যা ৬:০০টা
🇧🇩 বাংলাদেশ সময় রাত ৯:০০টা
📌 পরীক্ষার সময় নির্ধারণের ক্ষেত্রে ৬ অক্টোবর ২০২৬-এর আগে পরীক্ষার তারিখ নির্বাচন করতে হবে।
---
📌 বিশেষভাবে জেনে রাখুন
⏱️ পরীক্ষার মোট সময়: ১৫৫ মিনিট
📝 মোট প্রশ্ন: নোটিশে ৭৫টি আইটেমের কথা উল্লেখ থাকলেও, গতবারের পরীক্ষায় ১৫০টি MCQ ছিল। তাই বর্তমান পরীক্ষায় প্রশ্নের সংখ্যা/ফরম্যাট কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে।
📅 পরীক্ষার সময়কাল: ১৬ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০২৬
🚫 শুক্রবার ও শনিবার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
💻 মোবাইল দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।
⚠️ গুরুত্বপূর্ণ: উপরের তথ্যগুলো বর্তমান প্রাপ্ত তথ্য ও পূর্ববর্তী পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো হয়েছে। পরীক্ষার নিয়ম, প্রশ্নের সংখ্যা, ফরম্যাট, সময়সূচি বা যোগ্যতার শর্ত কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাই রেজিস্ট্রেশনের আগে অফিসিয়াল নোটিশ ও নির্দেশনা অবশ্যই যাচাই করে নেবেন।
কোনো তথ্যের সংশোধন বা নতুন আপডেট থাকলে মন্তব্যের মাধ্যমে জানালে ইনশাআল্লাহ পোস্টটি সংশোধন/আপডেট করা হবে।
✍🏻 মিসবাহুল ইসলাম মুহাম্মাদ আব্দুল হাই
হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব