Sub Assistant Engineer - SAE Job Preparation

Sub Assistant Engineer - SAE Job Preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sub Assistant Engineer - SAE Job Preparation, Tutor/Teacher, Dhaka.
(1)

Sub-Assistant Engineer (SAE) চাকরি প্রস্তুতির জন্য সেরা প্ল্যাটফর্ম। বিগত প্রশ্ন, MCQ, লিখিত ও ভাইভা গাইডলাইন, কারিগরি ও সাধারণ জ্ঞান—সব কিছুই একসাথে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন SopnerChakri BD ইউটিউব চ্যানেল।

30/09/2026

পেট্রোবাংলা
নন ডিপার্টমেন্ট ৬০ ডিপার্টমেন্ট ৪০
পরীক্ষা নিবে বুয়েট
পরীক্ষা লিখিত → ভাইভা 🔥

Petrobangla 🔥
30/09/2026

Petrobangla 🔥

30/09/2026

আপনার অগ্রগতির পেছনের সংগ্রামগুলো কেউ দেখে না।

তারা ফলাফল দেখে, সংশয় নয়।
তারা আপনার হাসি দেখে, কঠিন দিনগুলো নয়।
তারা আপনাকে এগিয়ে যেতে দেখে, হাল ছেড়ে দেওয়ার মুহূর্তগুলো নয়।
তাই আপনার এই যাত্রা আপনারই।
নীরবে কাজ করে যান।

আপনার অগ্রগতিই আপনার হয়ে আওয়াজ তুলুক।

Md Anamul Haque Bijoy

29/09/2026

উপসহকারি প্রকৌশলী মেকানিক্যাল: ৫৬টি, ইলেকট্রিক্যাল:৩২টি
পেট্রোবাংলা

🔥 পেট্রোবাংলার চাকরিতে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কেমন?চাকরিপ্রার্থীদের অনেকেরই প্রশ্ন—পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগু...
29/09/2026

🔥 পেট্রোবাংলার চাকরিতে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কেমন?
চাকরিপ্রার্থীদের অনেকেরই প্রশ্ন—পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলোতে চাকরি করলে বেতন-ভাতার পাশাপাশি আর কী কী সুবিধা পাওয়া যায়?

এ বিষয়ে অভিজ্ঞতা থেকে বিস্তারিত জানিয়েছেন এক শুভাকাঙ্ক্ষী।

চলুন, প্রশ্নোত্তরে জেনে নেওয়া যাক।

💰 পশ্ন: বেতন কেমন?

একজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর মুল বেতন নতুন স্কেল অনুযায়ী ৩২০০০ টাকা।

এর সঙ্গে মিলাইয়া বাকি ভাতা গুলো পাওয়া যাবে

একই ভাবে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মূল বেতন নতুন বেতন স্কেলে ৪৪০০০ টাকা। এর সঙ্গে মূল বেতনের (নতুন হার) হারে বাড়িভাড়া পাওয়া যায়। (নতুন স্কেল অনুসারে পরিবর্তনীয়)

🎁 প্রশ্ন: বেতনের বাইরে কী সুবিধা আছে?

প্রতি ঈদে মূল বেতনের সমপরিমাণ বোনাস পাওয়া যায়।

এছাড়া—

🔹 গ্যাস বিল: ২,০৬০ টাকা

🔹 দুপুরের খাবারের জন্য: মাসে ২,২০০ টাকা অথবা দৈনিক ১৫০ টাকা

💵 প্রশ্ন: এর বাইরেও কি আর্থিক সুবিধা আছে?

জি, আছে।

বছরে ২টি মূল বেতনের সমপরিমাণ ইনসেনটিভ বোনাস রয়েছে। এর পাশাপাশি APA বা বার্ষিক কর্মসম্পাদনভিত্তিক বোনাসও পাওয়া যায়। তবে এই সুবিধাটি পেট্রোবাংলার ক্ষেত্রে প্রযোজ্য।

🏢 প্রশ্ন: কোম্পানিগুলো কি প্রফিট বোনাস দেয়?

হ্যাঁ। কোম্পানি লাভ করলে প্রফিট বোনাস দেওয়ার ব্যবস্থা রয়েছে। এটি সর্বোচ্চ ৫% পর্যন্ত হতে পারে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে—গত ২/৩ বছর আগে কর্ণফুলী গ্যাস প্রায় ১৮ লাখ টাকা এবং জালালাবাদ গ্যাস ফিল্ডস প্রায় ৫ লাখ টাকা প্রফিট বোনাস দিয়েছে।

💰 আরও আর্থিক সুবিধা আছে?

আরো চান ভাই? 😉

পেট্রোবাংলায় এক্স-গ্রাটিয়া বোনাস রয়েছে, যা প্রায় ৬–৭টি মূল বেতনের সমপরিমাণ হতে পারে।

অন্যদিকে কোম্পানিগুলোতে বছরে সর্বোচ্চ ৩টি পর্যন্ত প্রোডাকশন বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

👔 পোশাক ভাতা: বছরে প্রায় ৭৫–৮০ হাজার টাকা।

🏖️ প্রশ্ন: ছুটি কেমন?

কোম্পানিগুলো ছুটির ব্যাপারে বেশ ফ্লেক্সিবল।

নিয়মিতভাবে বছরে ৭ দিনের পেইড লিভ রয়েছে। এর বাইরে প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে ছুটি নেওয়ার সুযোগ আছে।

আর চাকরির ৩ বছর পূর্ণ হলে ১৫ দিনের বিশেষ ছুটি এবং এর সঙ্গে একটি মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।

🏥 প্রশ্ন: চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার কোনো সুবিধা আছে?

জি, আছে।

🔹 চিকিৎসা বাবদ বছরে ১৫,০০০ টাকা

🔹 সন্তানের পড়াশোনার জন্য প্রতি সন্তান মাসে ২,০০০ টাকা

🏠 প্রশ্ন: লোন সুবিধা কেমন?

পেট্রোবাংলায় লোন সুবিধাও রয়েছে।

চাকরিতে যোগদানের পর প্রতি বছর সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত বিনা সুদে লোন নেওয়ার সুযোগ রয়েছে।

চাকরির ৫ বছর পূর্ণ হলে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পর্যন্ত হোম লোন, সুদের হার ৪%।

এছাড়া—

🚗 ম্যানেজার হলে ৩০ লাখ টাকা পর্যন্ত কার লোন

🏍️ ২ লাখ টাকা পর্যন্ত বাইক লোন

✈️ প্রশ্ন: বিদেশে ট্রেনিংয়ের সুযোগ আছে?

জি, অবশ্যই আছে।

পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলো থেকে বিভিন্ন সময়ে এশিয়ার বিভিন্ন দেশসহ ইউরোপেও প্রশিক্ষণের জন্য যাওয়ার সুযোগ রয়েছে।

আর ট্রেনিংয়ের সময় নিয়মিত বেতনের পাশাপাশি অতিরিক্ত ভাতাও পাওয়া যায়।

📍 প্রশ্ন: পোস্টিং কোথায় হয়?

পেট্রোবাংলায় সাধারণত ঢাকায় পোস্টিং হয়ে থাকে।

অন্যদিকে অধীনস্থ কোম্পানিগুলোতে ঢাকা ছাড়াও সংশ্লিষ্ট কোম্পানির কর্মক্ষেত্র বা বিভিন্ন জেলায় পোস্টিং হতে পারে।

তবে ঢাকার বাইরে পোস্টিং হলেও পরবর্তীতে ডেপুটেশনের মাধ্যমে ৩–৪ বছরের জন্য ঢাকা বা পছন্দের এলাকায় কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে।

🚐 প্রশ্ন: যাতায়াতের ব্যবস্থা আছে?

হ্যাঁ।

সাধারণত ১২ সিটের হাইয়েস মাইক্রোবাসে অফিস যাতায়াতের সুযোগ রয়েছে।

আর জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি হলে অফিসের পক্ষ থেকে ব্যক্তিগত গাড়ির সুবিধাও পাওয়া যায়।

📈 প্রশ্ন: প্রমোশন কেমন? সর্বোচ্চ কোন পদে যাওয়া যায়?

এখানে সর্বোচ্চ পদ চেয়ারম্যান। তবে চেয়ারম্যান পদে সরকার সরাসরি নিয়োগ দিয়ে থাকে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যোগদানের পর ধাপে ধাপে—

➡️ ৫ বছর পর — ডেপুটি ম্যানেজার

➡️ ১০ বছর পর — ম্যানেজার

➡️ ১৪ বছর পর — ডেপুটি জেনারেল ম্যানেজার

➡️ ১৯ বছর পর — জেনারেল ম্যানেজার

এরপর কোম্পানি সচিব, ডিরেক্টরসহ আরও উচ্চ পদে যাওয়ার সুযোগ রয়েছে।

পেট্রোবাংলার জিএমদের মধ্য থেকে বিভিন্ন অধীনস্থ কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবেও নিয়োগ দেওয়া হয়ে থাকে।

👴 প্রশ্ন: অবসরের পর কী সুবিধা পাওয়া যায়?

পেট্রোবাংলা, সিলেট গ্যাস ফিল্ডস, তিতাস, বাপেক্স ও BGFCL-এর কর্মকর্তারা অবসর গ্রহণের সময় পেনশন, গ্র্যাচুইটি ও সাধারণ ভবিষ্য তহবিলসহ বিভিন্ন আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

অন্যান্য কোম্পানির কর্মকর্তারাও চাকরি শেষে এককালীন বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান।

সব মিলিয়ে, পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলোর চাকরিতে শুধু মূল বেতন নয়—বোনাস, প্রফিট/ইনসেনটিভ, লোন, বিদেশে ট্রেনিং, যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও অবসরকালীন বিভিন্ন সুবিধা রয়েছে।

©

#মেহু
Md Anamul Haque Bijoy

২৩২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/১০ Deadline: 20 Oct 2026Apply:  https://bbal.teletalk.com.bdআবে...
29/09/2026

২৩২ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/১০
Deadline: 20 Oct 2026

Apply: https://bbal.teletalk.com.bd

আবেদন শুরুঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬

#মেহু

29/09/2026

একটি ব্যর্থতাকে আপনার পরিচয় হতে দেবেন না। 🔥
আপনি কোনো কিছুতে ব্যর্থ হয়েছেন।
তার মানে এই নয় যে আপনি একজন ব্যর্থ মানুষ।
কী ভুল হয়েছিল তা খতিয়ে দেখুন।
আপনার কর্মপন্থা পরিবর্তন করুন।
আরও ভালো তথ্য নিয়ে আবার চেষ্টা করুন। 📈

#মেহু
Md Anamul Haque Bijoy

🇧🇩 পদ সৃজন সংক্রান্ত 🇧🇩✅ বাংলাদেশ কোস্ট গার্ডের ৪,৬১০টি পদ সৃজন সংক্রান্ত ✅ বাংলাদেশ কোস্ট গার্ডের বাহিনী পুনর্গঠন সংক্র...
28/09/2026

🇧🇩 পদ সৃজন সংক্রান্ত 🇧🇩
✅ বাংলাদেশ কোস্ট গার্ডের ৪,৬১০টি পদ সৃজন সংক্রান্ত
✅ বাংলাদেশ কোস্ট গার্ডের বাহিনী পুনর্গঠন সংক্রান্ত সংশোধিত সাংগঠনিক কাঠামোতে ১০,০০০ জনবল উন্নীতকরণের লক্ষ্যে বিদ্যমান অনুমোদিত পদের অতিরিক্ত ৪,৬১০টি পদ সৃজন।
#মেহু
Md Anamul Haque Bijoy

12/09/2026

"দক্ষ হাত আর অদম্য জেদ—এই দুই অস্ত্র যাদের কাছে আছে, কোনো বাধাই তাদের থামিয়ে রাখতে পারে না।"

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া-তে সম্পূর্ণ বিনা খরচে ০৩ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণে ভর্তি চলছে! 🛠️⚡

💡 কোর্সসমূহ:
১. সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন (এসএসসি পাস)
২. অ্যাডভান্সড ওয়েল্ডিং (৮ম শ্রেণি পাস)
৩. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স (৮ম শ্রেণি পাস)

🎁 সুবিধাসমূহ:
✅ প্রতিদিন ১৫০/- টাকা ভাতা
✅ কোর্স শেষে ৯,০০০/- টাকা এককালীন ভাতা
✅ শতভাগ চাকরি ও কর্মসংস্থানে সহায়তা

📅 শেষ তারিখ: ০৬ অক্টোবর ২০২৬

📞 যোগাযোগ: ০১৭০৪-৩০৭৫৭৯, ০১৭৮৪-৯৯৬৫০১

Md Anamul Haque Bijoy

#মেহু

12/09/2026

মেকানিক্যাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (পর্ব - ১)
উপ-সহকারী প্রকৌশলী (SAE) চাকরি প্রস্তুতি

প্রশ্ন: সেফটি ভাল্ব কাকে বলে? বয়লারে সেফটি ভাল্ব কেন ব্যবহার করা হয়? সেফটি ভাল্ব কত প্রকার ও কি কি?
উত্তর:
সেফটি ভাল্ব:বয়লারে বাস্পের চাপ নির্দিষ্ট নিরাপদ সীমার চেয়ে বৃদ্ধি পেলে যে ভাল্বের সাহায্যে অতিরিক্ত স্টিম স্বয়ংক্রিয়ভাবে বাইরে বের করে দেওয়া হয়, তাকে সেফটি ভাল্ব বলে।
ব্যবহারের কারণ: এটি বয়লারের ভেতরের অতিরিক্ত চাপ কমিয়ে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করে এবং বয়লারকে নিরাপদ সীমার মধ্যে সচল রাখে। বয়লারের নিরাপত্তার জন্য অন্তত ২টি সেফটি ভাল্ব রাখা হয়, যাতে একটি নষ্ট হলে অপরটি দ্বারা সাময়িকভাবে কাজ চালানো যায়।
প্রকারভেদ: সেফটি ভাল্ব প্রধানত ৪ প্রকার:
১. লিভার সেফটি ভাল্ব (Lever Safety Valve)
২. ডেড ওয়েট সেফটি ভাল্ব (Dead Weight Safety Valve)
৩. হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার সেফটি ভাল্ব (High Steam and Low Water Safety Valve)
৪. স্প্রিং লোডেড সেফটি ভাল্ব (Spring Loaded Safety Valve)

প্রশ্ন: ফিড ওয়াটার ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? ফিড ওয়াটার ট্রিটমেন্ট এর উদ্দেশ্য কি?
উত্তর:
ফিড ওয়াটার ট্রিটমেন্ট:* বয়লারে পানি প্রবেশ করানোর পূর্বে পানির বিভিন্ন অপদ্রব্য, দ্রবীভূত গ্যাস ও কঠিন খনিজ পদার্থ দূর করে পানিকে পরিশোধন করাকে ফিড ওয়াটার ট্রিটমেন্ট বলে।
উদ্দেশ্য:
১. পানিকে প্রাক-উত্তপ্ত করার ফলে জ্বালানি সাশ্রয় হয়।
২. স্কেল ও স্ল্যাজ উৎপন্নকারী লবণসমূহকে বয়লারে প্রবেশের আগেই পৃথক করা।
৩. বয়লার ধাতব অংশ ক্ষয়কারী (Corrosion) পানিতে দ্রবীভূত অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস দূর করা।

প্রশ্ন: ইকোনোমাইজার কি? ইকোনোমাইজার ব্যবহারের সুবিধা কি?
উত্তর:
ইকোনোমাইজার: চিমনি দিয়ে বেরিয়ে যাওয়া পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগিয়ে বয়লারের ফিড ওয়াটারকে উত্তপ্ত করার এক্সেসরিজকে ইকোনোমাইজার বলে।
সুবিধা:
১. ১৫% থেকে ২০% জ্বালানি সাশ্রয় হয়।
২. বয়লারের স্টিম উৎপাদন ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি পায়।
৩. এটি ব্যবহারের ফলে বয়লার টিউবে স্কেল পড়া এবং তাপীয় চাপ (Thermal Stress) হ্রাস পায়।

প্রশ্ন: ফায়ার টিউব বয়লার ও ওয়াটার টিউব বয়লারের মাঝে প্রধান পার্থক্য কি?
উত্তর:
ফায়ার টিউব বয়লার: টিউবের ভেতর দিয়ে উত্তপ্ত ফ্লু গ্যাস এবং টিউবের বাইরে পানি থাকে (যেমন: ল্যাঙ্কাশায়ার বয়লার)।
ওয়াটার টিউব বয়লার: টিউবের ভেতর দিয়ে পানি এবং টিউবের বাইরে আগুন বা ফ্লু গ্যাস থাকে (যেমন: ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লার)।

প্রশ্ন: বয়লার এক্সেসরিজ বলতে কি বোঝায়? পাঁচটি বয়লার এক্সেসরিজের নাম লিখ।
উত্তর:
বয়লার এক্সেসরিজ: বয়লারের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য যেসকল বাড়তি যন্ত্রাংশ বয়লারের সাথে যুক্ত করা হয়, তাদের বয়লার এক্সেসরিজ বলে।
৫টি এক্সেসরিজ:
১. সুপার হিটার (Superheater)
২. এয়ার প্রি-হিটার (Air Pre-heater)
৩. ইকোনোমাইজার (Economizer)
৪. ফিড পাম্প (Feed Pump)
৫. স্টিম ট্র্যাপ (Steam Trap)

প্রশ্ন: এয়ার প্রি-হিটার কি? এয়ার প্রি-হিটার ব্যবহারের উদ্দেশ্য কি?
উত্তর:
এয়ার প্রি-হিটার: বয়লারের দহন কার্যে ব্যবহৃত বায়ুকে ফার্নেসে প্রবেশ করানোর আগে পরিত্যক্ত ফ্লু গ্যাসের মাধ্যমে উত্তপ্ত করার যন্ত্রকে এয়ার প্রি-হিটার বলে।
উদ্দেশ্য:
১. উত্তপ্ত বাতাস প্রবেশ করালে ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায় ও সম্পূর্ণ দহন ঘটে।
২. বাতাসের তাপমাত্রা ৩৫°-৪০° সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বয়লারের দক্ষতা প্রায় ২% বৃদ্ধি পায়।
৩. এটি নিম্নমানের জ্বালানিকে জ্বলতে সাহায্য করে।

প্রশ্ন: ৬৫% অকটেন (Octane Rating) এর অর্থ কি?
উত্তর:
কোনো গ্যাসোলিন বা পেট্রোল জ্বালানির অকটেন নম্বর ৬৫% হওয়ার অর্থ হলো—জ্বালানিটির নক প্রতিরোধ ক্ষমতা (Knocking Resistance) ৬৫% আইসো-অকটেন (Iso-octane) এবং ৩৫% নরমাল হেপ্টেন (Normal Heptane)-এর মিশ্রণের সমান।

প্রশ্ন: সুপারচার্জার কি? এটি ব্যবহারের উদ্দেশ্য কি?
উত্তর:
সুপারচার্জার: এটি এমন এক ধরণের এয়ার কম্প্রেসর যা ইঞ্জিনের ক্র্যাংকশ্যাফটের মেকানিক্যাল শক্তিতে চালিত হয়ে ইনটেক স্ট্রোকে বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি চাপে সিলিন্ডারে বাতাস পাঠায়।
উদ্দেশ্য: বেশি পরিমাণ বাতাসের সাথে দহন ঘটিয়ে ইঞ্জিনের পাওয়ার বা আউটপুট ২৫%-৩০% পর্যন্ত বৃদ্ধি করা।

প্রশ্ন: ওয়াটার হ্যামারিং (Water Hammering) কি?
উত্তর:
স্টিম পাইপলাইনের জমা থাকা কনডেনসেট (ঘনীভূত পানি) যখন উচ্চবেগে প্রবাহিত বাষ্পের ধাক্কায় পাইপের বাঁকে বা ভাল্বে সশব্দে এবং প্রচণ্ড চাপে আঘাত করে, তখন তাকে ওয়াটার হ্যামারিং বলে।

প্রশ্ন: স্টিম ট্র্যাপ (Steam Trap) এর কাজ কি?
উত্তর:
এটি স্টিম পাইপলাইন থেকে স্টিম বের হতে না দিয়ে শুধুমাত্র জমে থাকা ঘনীভূত পানি (Condensate) এবং অ-ঘনীভবনযোগ্য গ্যাসকে স্বয়ংক্রিয়ভাবে বের করে দেয়।

প্রশ্ন: প্রাইমিং ও ফোমিং বলতে কি বোঝায়?
উত্তর:
প্রাইমিং: স্টিম তৈরির সময় বাষ্পের সাথে পানির কণা মিশে বাইরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া।
ফোমিং: বয়লারের পানির উপরিভাগে তেলের উপস্থিতি বা ক্ষারের কারণে ফেনা বা বাবল তৈরি হওয়া।

✒️ Md Anamul Haque Bijoy
DUET Admission Help Line #মেহু

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sub Assistant Engineer - SAE Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sub Assistant Engineer - SAE Job Preparation:

Shortcuts

Share

Category