NutriLine 2.0

NutriLine 2.0

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NutriLine 2.0, Education, Dhaka South City Corporation, Dhaka.

22/04/2026

#হামেরটিকা_ও_সিরিঞ্জ_নিয়ে_কিছুকথা
হামের টিকা দেয়ার সময় সিরিঞ্জের ব্লিস্টার পেপার ব্যবহার করা হচ্ছে শিশুর যে স্থানে টিকা দেয়া হচ্ছে সেখানে কিছুক্ষণ চেপে ধরার জন্য।
অনেক অভিভাবক বিভ্রান্ত হচ্ছেন, ভাবছে যে সরকার কিংবা ক্লিনিকে তুলার খরচ বাঁচাতে এই কাজ করছে অথবা দুর্নীতি করছে।বিষয়টা এমন না‼️আগে সঠিক তথ্য জানা জরুরী।

👉🏼WHO-এর মতে, প্রতিটি রোগীর জন্য জীবাণুমুক্ত (Sterile) নতুন সিরিঞ্জ ব্যবহার করতে হবে।

সিরিঞ্জের #ব্লিস্টার প্যাকেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারের আগ পর্যন্ত ভেতরের অংশটি পরিবেশের কোনো জীবাণু দ্বারা আক্রান্ত না হয়।
প্যাকেট থেকে বের করার পর সিরিঞ্জের সুঁই (Needle) বা প্লাঞ্জারে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষভাবে সতর্ক করে যে, সুঁই বা সিরিঞ্জ পরিষ্কার করার জন্য সাধারণ তুলা বা কাপড় ব্যবহার করা যাবে না, কারণ এটি সুঁইকে নতুন করে সংক্রামিত করতে পারে। সুঁইটি প্যাকেট থেকে সরাসরি বের করে ব্যবহার করাই হলো সবচেয়ে নিরাপদ উপায়।
♦️কারণ:বাসা কিংবা ফার্মেসিতে অনেক সময় খোলা অবস্থায় তুলা বাতাস কিংবা হাতের স্পর্শে
জীবাণু তুলায় লাগতে পারে।

-এর মতে সিল করা প্যাকেটের ভেতরটা সবচেয়ে #নিরাপদ। প্যাকেটটি খোলার আগ পর্যন্ত এর অভ্যন্তরীণ পরিবেশ শতভাগ জীবাণুমুক্ত থাকে, তাই একে পুনরায় অন্য কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা বিপজ্জনক।এটি WHO থেকেই নির্দেশিত এবং এই বিষয়ে প্রশিক্ষণও দেয়া হয়েছে কর্মীদের তাই এইটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
আপনার শিশুকে নির্ভয়ে হামের টিকা দিন।টিকা শিশুর স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য উপকারী ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর বাইরে কারো কথায় বিভ্রান্ত হবেন না দয়া করে।

22/04/2026

#হামেরটিকা_নিয়ে_কিছুকথা
হামের টিকা দেয়ার সময় সিরিঞ্জের ব্লিস্টার পেপার ব্যবহার করা হচ্ছে শিশুর যে স্থানে টিকা দেয়া হচ্ছে সেখানে কিছুক্ষণ চেপে ধরার জন্য।
অনেক অভিভাবক বিভ্রান্ত হচ্ছেন, ভাবছে যে সরকার কিংবা ক্লিনিকে তুলার খরচ বাঁচাতে এই কাজ করছে অথবা দুর্নীতি করছে।বিষয়টা এমন না‼️আগে সঠিক তথ্য জানা জরুরী।

👉🏼WHO-এর মতে, প্রতিটি রোগীর জন্য জীবাণুমুক্ত (Sterile) নতুন সিরিঞ্জ ব্যবহার করতে হবে।

সিরিঞ্জের #ব্লিস্টার প্যাকেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারের আগ পর্যন্ত ভেতরের অংশটি পরিবেশের কোনো জীবাণু দ্বারা আক্রান্ত না হয়।
প্যাকেট থেকে বের করার পর সিরিঞ্জের সুঁই (Needle) বা প্লাঞ্জারে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষভাবে সতর্ক করে যে, সুঁই বা সিরিঞ্জ পরিষ্কার করার জন্য সাধারণ তুলা বা কাপড় ব্যবহার করা যাবে না, কারণ এটি সুঁইকে নতুন করে সংক্রামিত করতে পারে। সুঁইটি প্যাকেট থেকে সরাসরি বের করে ব্যবহার করাই হলো সবচেয়ে নিরাপদ উপায়।
♦️কারণ:বাসা কিংবা ফার্মেসিতে অনেক সময় খোলা অবস্থায় তুলা বাতাস কিংবা হাতের স্পর্শে
জীবাণু তুলায় লাগতে পারে।

-এর মতে সিল করা প্যাকেটের ভেতরটা সবচেয়ে নিরাপদ। প্যাকেটটি খোলার আগ পর্যন্ত এর অভ্যন্তরীণ পরিবেশ শতভাগ জীবাণুমুক্ত থাকে, তাই একে পুনরায় অন্য কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা বিপজ্জনক।এটি WHO থেকেই নির্দেশিত এবং এই বিষয়ে প্রশিক্ষণও দেয়া হয়েছে কর্মীদের তাই এইটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
আপনার শিশুকে নির্ভয়ে হামের টিকা দিন।টিকা শিশুর স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য উপকারী ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর বাইরে কারো কথায় বিভ্রান্ত হবেন না দয়া করে।

12/04/2026

♦️বিভিন্ন ডালে থাকা টক্সিনের নাম
সয়াবিন (Soybean) → ট্রিপসিন ইনহিবিটর (Trypsin inhibitor)
মসুর ডাল (Lentil) → ট্যানিন (Tannin)
ছোলা (Chickpea) → ফাইটিক অ্যাসিড (Phytic acid)
খেসারি ডাল (Lathyrus) → BOAA / ODAP (Neurotoxin)
রাজমা (Kidney bean) → লেকটিন (Lectin / Phytohaemagglutinin)
মটর ডাল (Pea) → সায়ানোজেনিক গ্লাইকোসাইড (Cyanogenic glycoside)
কালো ছোলা/বুট → স্যাপোনিন (Saponin)

👉 এই টক্সিনগুলো সাধারণত ভিজানো, রান্না বা সিদ্ধ করলে কমে যায়, তাই সঠিকভাবে রান্না করা খুব জরুরি।

04/04/2026

#আগামীকাল_সরকারি_উদ্যোগে_সারাদেশে_হামের_টিকাদান_কর্মসূচি_শুরু_হবে।
সরকারিভাবে হামের টিকা প্রদান কর্মসূচি এক মাস পর্যন্ত চলবে।

✅৬ মাস থেকে ১০ বছর বয়েসি সকল বাচ্চা এই টিকা কর্মসূচির অন্তর্ভুক্ত।

✅ EPI কার্ড অনুযায়ী যারা আগেও এই দুই ডোজ অথবা প্রথম ডোজ কমপ্লিট করেছে তারাও এই টিকা পাবে।
যারা আগে টিকা দিয়েছে তাদের টিকা গ্রহণের পর অন্তত ৪ সপ্তাহ (১মাস) গ্যাপ থাকতে হবে। টিকাকেন্দ্রে এই ব্যাপারে জানতে হবে আগে এবং EPI কার্ডটি সাথে নিয়ে যাবেন।

✅ যেসকল শিশুদের হাম হয়েছে তারাও এই টিকা দিতে পারবে।কিন্তু যেসকল বাচ্চারা বর্তমানে জ্বর, সর্দিকাশিতে আক্রান্ত তারা এখন এই টীকা দিবে না।তবে সুস্থ হওয়ার পর দিবে।
ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে,এই ক্রান্তিলগ্নে বিভ্রান্ত হওয়া যাবে না।টিকা দেয়ার সময় সতর্ক থাকতে হবে,টিকা কেন্দ্রে সকল সমস্যা ও আগে টিকা কবে দেয়া হয়েছে সকল তথ্য সঠিকভাবে দিতে হবে।
✅"টিকা প্রদানে ভয় নয়, টিকাই শিশুর স্বাস্থ্য রক্ষার হাতিয়ার"।

04/04/2026

সবচেয়ে বেশি #কীটনাশক পাওয়া গেছে #পানে। এরপর কাঁচা মরিচে। শুকনা মরিচে আফলাটক্সিন। যা হাজার ডিগ্রি তাপমাত্রা এবং ঠান্ডায়ও ধ্বংস হয়না।

ভয়াবহ মাত্রায় হেভিমেটাল পাওয়া গেছে জর্দ্দা, গুল, খয়ের আর তামাক পাতায়।

এবং সব ধরণের সিগারেট ও বিড়িতে।

কেন এগুলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ক্যান্সার সৃষ্টি করে, এটাই তার বিজ্ঞানসম্মত প্রমাণ।
Mahbub Kabir Milon

30/03/2026

#হাম_কি?
হাম (Measles) হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ,যা Rubeola ভাইরাসের সংক্রমণে হয়।এটি সাধারণত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং শরীরে লালচে র‍্যাশ বা ফুসকুড়ি সৃষ্টি করে।
#হাম_কাদের_হয়?
হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে,তবে এটি মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
১.যাদের শরীরে ভিটামিন ‘এ’-এর অভাব রয়েছে।
২.যারা সময়মতো হামের টিকা নেয়নি।
৩.যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
#হামের_লক্ষণগুলো:
ভাইরাস শরীরে প্রবেশের সাধারণত(১০-১২)দিন পর লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়:
♦️প্রাথমিক লক্ষণ:
১.তীব্র জ্বর (১০৩-১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে)।
২.অনবরত নাক দিয়ে পানি পড়া,হাঁচি এবং শুকনো কাশি।
৩.চোখ লাল হওয়া এবং চোখ দিয়ে পানি পড়া
৪.মুখের ভেতর গালের নরম অংশে ছোট ছোট #সাদাটে দাগ (Koplik's spots)।

♦️ফুসকুড়ি বা র‍্যাশ:
১.জ্বর শুরুর ৩-৫ দিন পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়।
২.সাধারণত কান বা মুখ থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে পুরো শরীরে, হাত ও পায়ে ছড়িয়ে পড়ে।
৩.র‍্যাশগুলো কয়েকদিন পর বাদামী হয়ে যায় এবং চামড়া উঠতে শুরু করে।

♦️হামের চিকিৎসা:
হাম একটি ভাইরাসজনিত রোগ, তাই এর নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসা নেই। সাধারণত লক্ষণ অনুযায়ী যত্ন নিলে এটি সেরে যায়:
১.।রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
২.।জ্বর ও পানিশূন্যতা রোধে প্রচুর পানি, স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খাওয়াতে হবে।
৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া যেতে পারে জ্বরের জন্য।
৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হাম আক্রান্ত শিশুকে দুই ডোজ ভিটামিন ‘এ’ দিলে রোগটি জটিল হওয়া থেকে রক্ষা পায়।
৫. চোখ ও নাক কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে।

♦️প্রতিকার ও প্রতিরোধ
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো সঠিক সময়ে #টিকা গ্রহণ করা।

১. #টিকাদান: বাংলাদেশে EPI কর্মসূচির আওতায় শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ হাম-রুবেলা (MR) টিকা দেওয়া হয়।এই টিকা নিলে সংক্রমণের ঝুঁকি প্রায় ৯৭% কমে যায়।

২. #পৃথকীকরণ (Isolation): আক্রান্ত ব্যক্তিকে সুস্থদের থেকে আলাদা রাখতে হবে।বিশেষ করে র‍্যাশ দেখা দেওয়ার ৫ দিন পর্যন্ত।কারণ এটি বায়ুবাহিত রোগের মতো দ্রুত ছড়ায়।

৩. #হ্যান্ড_হাইজিন: নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করা।

৪. #পুষ্টিকর_খাবার: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করা।

♦️সতর্কতা: হাম থেকে অনেক সময় নিউমোনিয়া, কানে ইনফেকশন বা মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা হতে পারে। তাই রোগীর শ্বাসকষ্ট হলে বা জ্বর খুব বেশি দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

07/03/2026

#রমাজন_টিপস
রমজান মাসে প্রায় সবার সাধারণ একটি সমস্যা হচ্ছে - #কোষ্ঠকাঠিন্য/Constipation ।
খাদ্যাভ্যাস এবং ঘুমের সময় পরিবর্তনের কারণে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। শরীরে পর্যাপ্ত পানির অভাব এবং খাবারে পর্যাপ্ত আঁশ বা ফাইবারের অভাবে #কোষ্ঠকাঠিন্য হয়।

🥑 সেহরি ও ইফতারে সঠিক খাদ্যাভাস আমাদের এই সমস্যা দূর করতে পারে-
♦️সেহরির আদর্শ খাবার
সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যা দীর্ঘক্ষণ হজম হতে সময় নেয় এবং শরীরে পানির যোগান ধরে রাখে।যেমন:
১. #লাল_চাল- সাদা চালের চেয়ে লাল চালে প্রচুর অদ্রবণীয় ফাইবার (Insoluble Fiber) থাকে। এটি #মলের পরিমাণ বাড়াতে এবং অন্ত্রের মধ্য দিয়ে বর্জ্য নিষ্কাশন দ্রুত করতে সাহায্য করে।
২. #ওটস বা #চিড়া- এতে আছে বিটা-গ্লুকান (Beta-glucan),যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে।
৩. #সবজি- লাউ,পেঁপে বা ঝিঙের মতো পানিযুক্ত সবজি সেহরিতে রাখা জরুরি।এছাড়াও বিভিন্ন শাক রাখা যায় সেহেরিতে।
৪. #টকদই: টক দইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রোবায়োটিক।এই জীবন্ত ব্যাকটেরিয়াগুলো অন্ত্রের (Gut) ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

♦️ইফতারের আদর্শ খাবার
সারাদিন রোজা রাখার পর ইফতারে হঠাৎ ভারী বা ভাজাপোড়া খাবার খেলে পরিপাকতন্ত্রে চাপ পড়ে। তাই এই সময়ে সঠিক খাবার গ্রহণ করা উচিত।

১. #খেজুর ও #পানি: ইফতার শুরু করুন ২-৩টি খেজুর ও পর্যাপ্ত পানি দিয়ে। খেজুরে প্রচুর ফাইবার থাকে যা অন্ত্রের গতিশীলতা (Peristalsis) শুরু করতে সাহায্য করে।
২. #পানীয়: চিনিযুক্ত শরবতের বদলে ডাবের পানি, লেবুর শরবত এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত ধাপে ধাপে অন্তত (৮-১০) গ্লাস পানি পান করুন।
৩. #ইসবগুলের_ভুসি: এটি একটি (Bulk-forming laxative)। এটি পানি শোষণ করে জেলির মতো তৈরি হয়,যা মলকে নরম করে। তবে এটি খাওয়ার পর প্রচুর পানি পান করা উচিত।কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না।
৪. #ফলমূল: ইফতারে দেশীয় ফল খাওয়া যেতে পারে যেমন: খোসাসহ আপেল,তরমুজ,নাশপাতি, পেঁপে,বাঙ্গি,পেয়ারা বা বেল কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী

এই খাবার গুলোতে যথেষ্ট পরিমাণে ফাইবার,ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান আছে যা শরীরের পুষ্টি প্রদান ও কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে সাহায্য করবে।এগুলো মলের পরিমাণ বাড়ায় এবং শরীর থেকে দ্রুত বের হতে সাহায্য করে।

আর এই ফাইবার তখনই কাজ করে যখন শরীরে পর্যাপ্ত পানি থাকে। পানি অন্ত্রের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। পানির অভাব হলে শরীর অন্ত্র থেকে পানি শুষে নেয়, ফলে মল শক্ত হয়ে যায়।
🎈রমজানে অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে পানিশূন্য (Dehydration) করে ফেলে।
🎈 ডিপ ফ্রাইড বা অতিরিক্ত তেলের খাবার অন্ত্রের কাজকে ধীর করে দেয়,তাই এগুলো বর্জন করুন।
.0

30/12/2025

#সাদা_চাল_থেকে_লাল_চাল_কেন_বেশি_পুষ্টিকর?
✅লাল চাল কমপ্লেক্স কার্বোহাইড্রেট (Complex CHO)। এটি whole grain হওয়ায় এতে ফাইবার, ভিটামিন ও মিনারেলস বেশি থাকে এবং এটি শ্বেতসারের (starch) পরিবর্তে ধীরে ধীরে গ্লুকোজ হিসেবে রক্তে মিশে যায়,যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়াতে দেয় না।
✅এটি সাদা চালের মতো দ্রুত রক্তে শর্করা বাড়ায় না, বরং দীর্ঘক্ষণ শক্তি যোগায়। কম GI (গ্লাইসেমিক ইনডেক্স) থাকার কারণে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব উপকারী।

✅লাল চালে প্রাপ্ত ভিটামিন ও খনিজ:
✔️ভিটামিন বি কমপ্লেক্স (B1, B3, B6): এটি শক্তি উৎপাদনে, স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় এবং লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।
✔️ভিটামিন E: একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
✔️আয়রন: রক্তস্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে।
✔️ম্যাগনেসিয়াম ও ফসফরাস: হাড়ের স্বাস্থ্য এবং অন্যান্য শারীরিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
✔️ফাইবার: হজমে সাহায্যে করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সাদা চাল প্রক্রিয়াজাতকরণের সময়ই ভিটামিন ও খনিজ উপাদানগুলো নষ্ট হয়ে যায়,কিন্তু লাল চালে বেশি পুষ্টি উপাদান নষ্ট হয় না,তাই সাদা চালের পরিবর্তে লাল চালের ভাত খাবার অভ্যাস তৈরি করা উচিত আমাদের।

30/12/2025

রেস্টুরেন্টের জনপ্রিয় একটি চিকেন সালাদ। যেখানে মেয়োনিজ ব্যবহারের ফলে এটি হয়ে যায় অস্বাস্থ্যকর একটি খাবার। কিন্তু চাইলেই এই মজাদার সালাদটিকে আরো স্বাস্থ্যকর এবং ওয়েট লস ডায়েটে অন্তর্ভুক্ত করা যায় পুষ্টিবিদের পরামর্শে।

১.হাফ কেজি চিকেন কিউব (বোনলেস),৬/৭টি রসুন কোয়া,1/4 tsp কালো গোলমরিচ,স্বাদমতো লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিতে হবে।এরপর চিকেন ঠাণ্ডা করে গ্রেট করে নিতে হবে

২. এরপর ৪/৫টি spring onion কুচি,ক্যাপসিকাম,১টা বড় আপেল (ছোট ছোট কিউব কাট),১টা পেঁয়াজ কুচি,শসা কুচি,লেটুস পাতা নিতে হবে।(চাইলে আঙুর,মটরশুটি,গাজর, বাঁধাকপি কুচি দেয়া যাবে নিজের পছন্দ মতো)

৩. এরপর পানি ঝরানো ঘরে তৈরি টক দই অথবা Greek yogurt ১.৫কাপ,১/২চা চামচ লবণ,কাঁচা মরিচ কুচি,১চিমটি কালো গোলমরিচ,একটু লেবুর রস ভালোভাবে মিশিয়ে সবজির সাথে দিতে হবে।চাইলে এই সালাদের সাথে কিছু কাজু বাদাম,চিনাবাদাম,সাদা তিল মিক্সড করে সার্ভ করা যাবে।
মেয়োনিজের পরিবর্তে টকদই দিয়ে তৈরি এই সালাদ খেলে পেট ভরা থাকবে অনেক্ষন,সেই সাথে এক্সট্রা ফ্যাট জমবে না শরীরে।

29/12/2025



#উপকরণ:
1. রসুন কুচি- দেড় চামচ
2. আদা কুচি - দেড় চামচ
3. পেঁয়াজকলি - ২পিস (কেটে নিতে হবে)
4. ফুলকপি - হাফ কাপ
5. গাজর - ১টা
6. বরবটি - ৫/৬টি
7. ক্যাপসিকাম- ১টার অর্ধেক
8. কর্ন (ভুট্টা)- ১/৩ কাপ [৭০%সিদ্ধ করা]
9. স্বাদমতো লবণ-(sea salt ব্যবহার করা যায়,সাধারণ আয়োডিনযুক্ত লবণও ব্যবহার করা যায়)
10. কালো গোলমরিচ গুড়া - ১/২ চা চামচ
11. তেল - প্রয়োজন মত (sesame oil/olive oil হলে ভালো হয়)
12. কাঁচা মরিচ কুচি - প্রয়োজন মত
13. লেবুর রস - প্রয়োজন মত
14. এরারুট পাউডার- ১টেবিল চামচ,হাফ কাপ পানিতে মিশিয়ে দিতে হবে।
(কর্নফ্লাওয়ার এর পরিবর্তে এটি ব্যবহার করা যাবে।এরারুট পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে)
#প্রস্তুত_প্রণালী:
১. প্রথমে একটি গরম প্যানে তেল দিয়ে ধাপে ধাপে রসুন ও আদা কুচি দিয়ে একটু হালকা ভেঁজে নিতে হবে।এরপর কেটে রাখা সবজি গুলো দিয়ে স্বাদমতো লবণ,গোল মরিচ গুঁড়ো এবং পানি যুক্ত করতে হবে।
২. কিছুক্ষণ নেড়েচেড়ে সবজি গুলো পানিতে সেদ্ধ করতে হবে।বেশি নরম করা যাবে না।
৩. সবজি সেদ্ধ হয়ে আসলে স্যুপটা একটু ঘন করার জন্য এরারুট পাউডার ১/২কাপ পানির সাথে মিশিয়ে ধীরেধীরে ঢেলে দিতে হবে।
৪. এরপর কিছুক্ষন রান্না করতে হবে,নিজের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা রাখা যাবে। স্যুপ চুলা থেকে নামানোর আগে নিজের পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে।এরপর সবশেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে।
🎁(বি:দ্র: নিজের পছন্দ মতো যেকোনো সবজি(ব্রকলি,মটরশুটি,বাঁধাকপি) দিতে পারেন,এরারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে।যেকোনো তেল ব্যবহার করা যাবে। তবে তখন উপায়ে তৈরি করতে চাইলে উপরের রেসিপিটি ফলো করতে পারেন।বিকালে/সন্ধ্যার নাস্তায় খাওয়ার উপযোগী,বাচ্চা ও গর্ভবতী মায়েদের জন্যও স্বাস্থ্যকর।)
#পুষ্টি_উপাদান:
🍲 এক বাটি(২৪০-২৫০ml)স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ থেকে
🥦ফাইবার (আঁশ): ২-৪ গ্রাম (হজমে সাহায্য করে এবং পেট ভরা রাখে)।
🥦প্রোটিন: ১.৫-৩ গ্রাম (সবজি থেকে প্রাপ্ত)।
🥦ভিটামিন: প্রচুর পরিমাণে ভিটামিন A (গাজর থেকে) এবং ভিটামিন C (টমেটো ও লেবু থেকে)।
🥦মিনারেল:পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সামান্য আয়রন।

28/12/2025

#শীতকালীন_পুষ্টির_বিশেষ_দিক
শীতে বাজারে প্রচুর পুষ্টিকর শাকসবজি ও ফল পাওয়া যায়,যা এই সময়ে আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে।

আমাদের দেশে স্বল্প মূল্যে শীতে অনেক মৌসুমি শাকসবজি পাওয়া যায় যেমন-পালং শাক,লাল শাক,ফুলকপি,ব্রকলি এবং শিম।এইগুলো আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারি।এগুলোতে প্রচুর #ফলিকঅ্যাসিড ও #আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করে।
#খাবার:এই সবজি গুলো দিয়ে সকালে-দুপুরে ভাজি করে,বিকালে স্যুপ তৈরি করে খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন।
🎁এই সময়ে কম দামে ভিটামিন-সি সমৃদ্ধ আরোও অনেক #ফল পাওয়া যায়।যেমন—আমলকী,কমলালেবু,মালটা,পেয়ারা এবং বরই।এগুলো শীতকালীন ঠান্ডা-জ্বর থেকে রক্ষা করবে,ভিটামিন-সি এর অভাব পূরণ করবে।
👉🏼বাচ্চাদের মুখে ঘা বা স্কার্ভি রোগ থেকে রক্ষা করবে।বাচ্চাদের বিশেষ করে কমলালেবু ও মালটা খাওয়ানো যায়।

উষ্ণতার জন্য এই সময়ে চিনি ও দুধ বাদ দিয়ে আদা চা,গ্রিন-টি,হালকা কুসুম গরম স্যুপ খেতে পারেন।এগুলো শরীর গরম রাখে এবং হজমে সাহায্য করে তেমনি পুষ্টি চাহিদা পুরন করে।
#পুষ্টিকর_ভেজিটেবল_স্যুপের_রেসিপি_পাবেন_নেনেক্সট_পোস্টে 😁
NutriLine 2.0

Photos from NutriLine 2.0's post 26/11/2025

হেপাটাইটিস (Hepatitis) কী❓
➖হেপাটাইটিস হলো যকৃৎ বা লিভারের প্রদাহ (Inflammation)।এটি একটি রোগ, যেখানে লিভার কোষগুলো ক্ষতিগ্রস্ত ও ফুলে যায়।
▪️কারণ: এর প্রধান কারণ হলো ভাইরাল সংক্রমণ (Hepatitis A, B, C, D, এবং E ভাইরাস), তবে অতিরিক্ত অ্যালকোহল সেবন, কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, বা কিছু অটো-ইমিউন রোগও এর কারণ হতে পারে।
▪️লিভার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা হজম, রক্ত ফিল্টার করা এবং বিষাক্ত পদার্থ অপসারণের মতো কাজগুলো করে। হেপাটাইটিসের কারণে এই কাজগুলো ব্যাহত হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
▪️কিছু সাধারণ উপসর্গ:
হেপাটাইটিসের কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে:
১.জন্ডিস (ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া)
২.ক্লান্তি
৩.পেটে ব্যথা
৪.বমি বমি ভাব বা বমি
৫.হালকা রঙের মল বা গাঢ় রঙের প্রস্রাব

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka South City Corporation
Dhaka
1000