16/09/2026
একটি অধ্যায়ের সমাপ্তি, একটি নতুন স্বপ্নের সূচনা!
আজ খুব মিশ্র এক অনুভূতি নিয়ে এই পোস্টটি লিখছি। 'অনুপ্রাণ' (Onupran)—আমার নিজের সন্তানের মতো গড়ে তোলা একটি ড্রিম প্রজেক্ট। ২০১৮ সালে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, আগামী ৩০শে অক্টোবর, ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি ঘটতে যাচ্ছে। এই সাড়ে আট বছরে প্রাপ্তি অনেক, অনেক শিশুদের আমরা সেবা দিতে পেরেছি, অভিভাবকদের বিশ্বাসযোগ্যতার জায়গা অর্জন করতে পেরেছি। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দায়িত্বশীলতার সাথে কাজ করে গেছি। কিন্তু কথায় আছে, 'শেষ হয়েও ভালো যেকোনো উদ্যোগের রেশ রয়ে যায়'—অনুপ্রাণের গল্পটাও ঠিক তেমন। অনুপ্রাণ আজ ভেঙে গেলেও এর মূল চেতনা এবং পথচলা কিন্তু থেমে থাকছে না। অনুপ্রাণের ধারাবাহিকতা বজায় রেখে সম্পূর্ণ এককভাবে এবং নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে 'নির্ঝর প্রিস্কুল এবং শিশুবিকাশ কেন্দ্র' । শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং ভালোবাসার সেই একই প্রতিশ্রুতির নতুন নাম এখন 'নির্ঝর'। এই দীর্ঘ ও সুন্দর যাত্রায় আমার সহযাত্রী, অনুপ্রাণের পার্টনার Saiqa (সায়কা) আপু-কে আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই । সায়কা আপু বর্তমানে পিএইচডি (PhD) করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে (US) আছেন। আমরা দুজনেই এখন আমাদের নিজেদের স্বপ্নের পথে হাঁটছি, আর সেই নতুন স্বপ্নের টানেই যৌথভাবে অনুপ্রাণের এই অধ্যায়টি এখানেই ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে যার মতো নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছি। অনুপ্রাণের সাথে জড়িয়ে থাকা প্রতিটি শিশু, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আশা করি, অনুপ্রাণের মতো করে আপনারা 'নির্ঝর প্রিস্কুল এবং ইসিডি সেন্টার'-এর এই নতুন যাত্রাতেও আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। নতুন রূপে, নতুন উদ্যমে খুব শীঘ্রই দেখা হবে সবার সাথে কল্যাণপুর ১১ নাম্বার রোডের আমাদের নতুন ক্যাম্পাসে নির্ঝর প্রিস্কুল এবং শিশুবিকাশ কেন্দ্রে !
পেজের লিংক :
https://www.facebook.com/profile.php?id=61594662800593
(লেখায় : কাজী হোমায়রা নির্ঝর )
Homaira Nirjhar
সহ-উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক,
অনুপ্রাণ)
Nirjhar Pre-school and ECD Centre is designed to provide children with an environment sensitive to their wellbeing and development.