খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি

খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি, Sc adward school, South Damudya.

Photos from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি's post 21/02/2026

🌸 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌸

২১ ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয়—
এটা ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস,
এটা সাহসের গল্প,
এটা জাতিসত্তার পরিচয়।
যাদের রক্তে বাংলা ভাষা বেঁচে আছে,
তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়—
ভাষা মানে সংস্কৃতি, পরিচয়, শিকড় আর আত্মমর্যাদা।

আমাদের লাইব্রেরির বিশ্বাস—

ভাষা বাঁচলে জ্ঞান বাঁচে,
জ্ঞান বাঁচলে সমাজ বাঁচে,
আর পাঠক বাঁচলে ভবিষ্যৎ বাঁচে।

“ভাষা শুধু শব্দ নয়, ভাষা একটি জাতির আত্মা।”

#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
#২১ফেব্রুয়ারি
#ভাষা_শহীদ
#বাংলা_ভাষা
#আমার_ভাষা_আমার_গর্ব

05/02/2026

আজ ৫ই ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস।
গ্রন্থাগার মানে শুধু বই নয়—এটা জ্ঞান, চিন্তা আর নীরব আলোর ঠিকানা।
বই পড়ার অভ্যাস মানুষকে বদলায়, সমাজকে এগিয়ে নেয়।

01/02/2026

আজ মরহুম খোদা বকস–এর ১১৪তম জন্মবার্ষিকী।
তিনি ছিলেন বাংলাদেশের জীবন বীমা শিল্পের একজন অগ্রদূত এবং আজও শ্রদ্ধার সঙ্গে “বীমা শিল্পের জনক” হিসেবে স্মরণীয়।
১৯১২ সালের ১ ফেব্রুয়ারি শরীয়তপুরের ডামুড্যায় জন্ম।
খোদা বকস আজীবন চেয়েছিলেন বাঙালিরা যেন শিক্ষা, জ্ঞান ও আধুনিক আর্থিক ব্যবস্থায় সমান সুযোগ পায়। সততা, দায়িত্ববোধ এবং দূরদৃষ্টিই ছিল তাঁর কাজের মূল শক্তি।
তাঁর স্মরণে গড়ে তোলা হয়েছে
খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি—
ঠিক সেই শিক্ষাঙ্গনের প্রাঙ্গণে, যেখান থেকে তিনি নিজেই এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই লাইব্রেরি শুধু বইয়ের সংগ্রহ নয়, এটি তাঁর শিক্ষা-ভাবনা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিশ্বাসের এক জীবন্ত প্রতিফলন।
এই জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি একজন মানুষকে,
যিনি নিজের সময়ের গণ্ডি পেরিয়ে
আজও আলোর পথ দেখিয়ে চলেছেন।

"যাঁরা বইয়ের আলো জ্বালিয়ে যান, তাঁরা কখনো চলে যান না—তাঁরা প্রজন্মের ভেতর বেঁচে থাকেন"

Photos from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি's post 30/01/2026

📚 লাইব্রেরি পরিদর্শন ও শুভকামনা

আজ ভোটকেন্দ্র পরিদর্শন উপলক্ষে ডামুড্যা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন
মেজর আবরার আবির আমাদের লাইব্রেরি পরিদর্শন করেন।
লাইব্রেরিটি ঘুরে দেখে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিকভাবে প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর দীর্ঘ চাকরি জীবনে এত সুন্দর, পরিপাটি ও গোছানো লাইব্রেরি তিনি আগে কোথাও দেখেননি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এমন একটি লাইব্রেরি গড়ে ওঠা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
পরিদর্শন শেষে তিনি ভিজিটর রেজিস্টার বইয়ে স্বাক্ষর করেন।
সময় স্বল্পতার কারণে বই পড়তে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সুযোগ পেলে আবারও লাইব্রেরিটি পরিদর্শনে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন—ইনশাআল্লাহ।

আমরা তাঁর মূল্যবান সময়, উৎসাহ ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।

“একটি ভালো লাইব্রেরি মানে শুধু বই নয়, একটি আলোকিত ভবিষ্যৎ।”

30/11/2025

খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি এর সপ্তম শিক্ষামূলক প্রোগ্রাম।
২৭নং ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Md Ripon Hossain SB Sujon Ahammed Akheru Purna Muhammad Rahim

Photos from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি's post 19/10/2025

খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি এর ষষ্ঠ শিক্ষামূলক প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণ করেছিল ২৯নং কেউর ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নানা আয়োজনের মধ্য দিয়ে বাচ্চারা দেখিয়েছে তাদের অসাধারণ মেধা, সৃজনশীলতা, অংকন দক্ষতা,
ও অসাধারণ কবিতা আবৃত্তি।

প্রোগ্রামে ছিল—
🎨 অংকন প্রতিযোগিতা
🧩 ধাঁধা সমাধান
📖 গল্প পাঠ
🎤 কবিতা আবৃত্তি
🇧🇩দেশাত্মবোধক গান
🖼️ শিক্ষামূলক ছবি প্রদর্শনী

শিশুরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস, প্রতিভা আর শেখার প্রতি আগ্রহ সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। প্রোগ্রামের সময় উপস্থিত ছিলেন, খোদা বকস মেমোরিয়াল ফাউন্ডেশন এর ম্যানেজিং ডাইরেক্টর
ওবায়দুর রহিম, যার অবদানের জন্য আমরা প্রতি মাসে এই প্রোগ্রামগুলো করে থাকি। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের বিকাশ জাগিয়ে তুলি।
এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের চিন্তা, কল্পনা আর সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করার একটি প্রচেষ্টা। প্রোগ্রাম শেষে তাদের মাঝে
গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে।

“আমাদের লাইব্রেরীর শিক্ষামূলক প্রোগ্রাম শুধু পাঠের সুযোগ নয়, এটি নতুন চিন্তা জাগিয়ে তোলার পথ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ হয়।”
Md Ripon Hossain
খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি
Akheru Purna



Photos from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি's post 12/10/2025

🌿 স্বেচ্ছাসেবক স্বীকৃতি ২০২৫ 🌿

খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরিতে গতকাল উদযাপিত হলো স্বেচ্ছাসেবক স্বীকৃতি দিবস—একটি দিন, যেদিন আমরা কৃতজ্ঞচিত্তে সম্মান জানিয়েছি আমাদের সেই সকল স্বেচ্ছাসেবককে, যারা নিঃস্বার্থভাবে নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা উৎসর্গ করেছেন আমাদের লাইব্রেরির উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রমে।

তাদের অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রতিদান হিসেবে আমরা তাদের হাতে তুলে দিয়েছি সম্মাননা উপহার এবং ফলের গাছ—
যেন তারা যেমন জ্ঞানের বীজ রোপণ করছে সমাজে, তেমনি প্রকৃতির বীজ রোপণ করে আরও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। 🌱📚

তাদের উপস্থিতি, হাসি ও উদ্যমে দিনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
তাদের প্রতিটি কাজ আমাদের লাইব্রেরির এগিয়ে চলার পথে একেকটি মূল্যবান অবদান।

[একজন প্রকৃত স্বেচ্ছাসেবকই সমাজের সেই আলোকবর্তিকা, যিনি বিনিময়ের আশায় নয়, মানবতার টানে আলো ছড়ান।]

নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া।”
— মহাত্মা গান্ধী

13/09/2025

কবিতা আবৃত্তি।

শহীদ আবু সাঈদ।



Photos from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি's post 13/09/2025

আজ অনুষ্ঠিত হলো খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি এর পঞ্চম শিক্ষামূলক প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণ করেছিল ৩১ নং তিলই এড়িকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নানা আয়োজনের মধ্য দিয়ে বাচ্চারা দেখিয়েছে তাদের অসাধারণ মেধা, সৃজনশীলতা, অংকন দক্ষতা,
ও অসাধারণ কবিতা আবৃত্তি।

প্রোগ্রামে ছিল—
🎨 অংকন প্রতিযোগিতা
🧩 ধাঁধা সমাধান
📖 গল্প পাঠ
🎤 কবিতা আবৃত্তি
🇧🇩দেশাত্মবোধক গান
🖼️ শিক্ষামূলক ছবি প্রদর্শনী

শিশুরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস, প্রতিভা আর শেখার প্রতি আগ্রহ সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের চিন্তা, কল্পনা আর সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করার একটি প্রচেষ্টা। প্রোগ্রাম শেষে তাদের মাঝে
গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে।

“আমাদের লাইব্রেরীর শিক্ষামূলক প্রোগ্রাম শুধু পাঠের সুযোগ নয়, এটি নতুন চিন্তা জাগিয়ে তোলার পথ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ হয়।”
Md Ripon Hossain
খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি
Akheru Purna



Photos from খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি's post 16/08/2025

আজ অনুষ্ঠিত হলো খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি এর চতুর্থ শিক্ষামূলক প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণ করেছিল ২৭ নং ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বাচ্চারা দেখিয়েছে তাদের মেধা, সৃজনশীলতা আর শেখার আগ্রহ।

প্রোগ্রামে ছিল—
🎨 অংকন প্রতিযোগিতা
🧩 ধাঁধা সমাধান
📖 গল্প পাঠ
🎤 কবিতা আবৃত্তি
🖼️ শিক্ষামূলক ছবি প্রদর্শনী

শিশুরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস, প্রতিভা আর শেখার প্রতি আগ্রহ সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের চিন্তা, কল্পনা আর সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করার একটি প্রচেষ্টা। 🌸

সঠিক শিক্ষা শুধু জ্ঞান দেয় না, বরং চিন্তার আলো জ্বালায়; আর সেই আলোতেই গড়ে ওঠে আগামী দিনের আলোকিত প্রজন্ম।

Want your school to be the top-listed School/college in South Damudya?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address


Sc Adward School
South Damudya
8040