Deen Shikkha Foundation দ্বীন শিক্ষা ফাউন্ডেশন

Deen Shikkha Foundation দ্বীন শিক্ষা ফাউন্ডেশন

Share

একটি বহুমুখী ইসলামী শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান

21/03/2026

🌙✨ ঈদ মোবারক! ✨🌙

দ্বীন শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা।
আল্লাহ তাআলা আপনার জীবন ও পরিবারকে খুশি, শান্তি ও বরকতপূর্ণ করুণ।

এই ঈদে আনন্দ ভাগ করুন, ভালোবাসা ছড়ান, এবং নিজের প্রিয়জনদের সাথে ঈদের মুহূর্তগুলো উপভোগ করুন।

💫 দ্বীন শিক্ষা ফাউন্ডেশন পরিবার

11/02/2026

আলহামদুলিল্লাহ।
তৃতীয় মাসিক পরীক্ষার রেজাল্ট আজ প্রদান করা হলো। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় ছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ভালো ফলাফল অর্জন করেছে। সবার আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের জন্য অভিনন্দন ও দোয়া রইলো।
আগামী ১১ তারিখ থেকে ১৩ তারিখ ২০২৬ ইং পর্যন্ত ভোট উপলক্ষে মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে। ইনশাআল্লাহ নির্ধারিত সময় শেষে যথারীতি ক্লাস ও অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।
আল্লাহ তাআলা আমাদের ছাত্রীদের ইলমে নাফে দান করুন, তাদের জীবনে সাফল্য, উত্তম চরিত্র ও কল্যাণ নসিব করুন। আমীন। 🤲

Photos from Deen Shikkha Foundation দ্বীন শিক্ষা ফাউন্ডেশন's post 07/02/2026

কেরানিগঞ্জজুড়ে জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা–এর পরিচিতি ছড়িয়ে দিতে পোস্টার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
একটি প্রতিষ্ঠান, একটি নাম—যার মাধ্যমে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা কেরানিগঞ্জের মানুষের কাছে আরও সুপরিচিত হবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আল্লাহ তায়ালা যেন এই প্রচেষ্টা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বহু ছাত্রী ইলম ও আদবের আলোয় আলোকিত হয়—আমিন। 🤍

03/02/2026

১৪/০৮/১৪৪৭ হি: মোতাবেক ০৩/০২/২০২৬ ইং
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।

03/02/2026

রমজানের আগে নিজেকে দক্ষ করে তোলার এক সুবর্ণ সুযোগ! 🌙✨

প্রিয় বোনেরা, এবারের রমজানকে আরও অর্থবহ এবং নিজেকে স্বাবলম্বী করতে আমরা নিয়ে এসেছি ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স। পড়াশোনার পাশাপাশি নতুন কিছু শিখুন এবং নিজের সময়কে কাজে লাগান।

আমাদের বিশেষ কোর্সসমূহ: ✅ প্রয়োজনীয় দ্বীন শিক্ষা: রমজানের আমল, ঈমান, আকীদা ও মাসআলা-মাসায়েল (সবার জন্য উন্মুক্ত/ফ্রি)। ✅ বেসিক কাটিং ও সেলাই: হাতে-কলমে সেলাই শিখে হয়ে উঠুন আত্মনির্ভরশীল। (ফি: ১২০০ টাকা) ✅ নাহু-সরফ ও আরবি ইবারত: কুরআন ও কিতাব বোঝার বিশেষ কোর্স। (ফি: ১০০০ টাকা) ✅ প্রাথমিক কম্পিউটার শিক্ষা: টাইপিং ও বেসিক কম্পিউটার দক্ষতা অর্জন। (ফি: ১০০০ টাকা)

🗓 তারিখ: ৮ই ফেব্রুয়ারি হতে ১৭ই ফেব্রুয়ারি (মঙ্গলবার পর্যন্ত)। ⏰ সময়: প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা। 📍 স্থান: জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা, হিজলা বড় মহিলা মাদ্রাসা রোড, আঁটি বাজার, কেরানীগঞ্জ, ঢাকা।

🎯 ভর্তির যোগ্যতা: ইবতেদাইয়্যাহ পঞ্চম শ্রেণি থেকে উপরের যেকোনো জামাতের ছাত্রী।

নিজে শিখুন এবং অন্য বোনদেরকেও সুযোগটি জানিয়ে দিন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 📞 01305-317989, 01628-109144 🌐 ভিজিট করুন: deenshikkha.com

24/01/2026

24/01/2026

দ্বীন শিক্ষা ফাউন্ডেশন #ইসলাম

24/01/2026

অবসর সময় কে কাজে লাগান
নিজেকে নতুন করে সাজান। ✅

22/01/2026

পড়া মুখস্থ করার পর তা ভুলে যাওয়া বা মনে না থাকা হিফজ ও নাজেরা বিভাগের ছাত্রদের একটি সাধারণ সমস্যা। এটি দূর করতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আপনি আপনার ছাত্রদের পরামর্শ দিতে পারেন:

১.পেছনের পড়ায় গুরুত্ব দেওয়া
পড়া ভুলে যাওয়ার প্রধান কারণ হলো নতুন পড়ার লোভে পেছনের পড়া (রিভিশন) কম করা।
* পরামর্শ: ছাত্রদের বলুন, নতুন পড়া এক ঘণ্টা পড়লে পেছনের পড়া অন্তত দুই ঘণ্টা পড়তে হবে। পিছনের পারা তেলাওয়াত যা স্মৃতি মজবুত করার শ্রেষ্ঠ উপায়।

২. গভীর মনোযোগ ও নিস্তব্ধ পরিবেশ
মনোযোগ না দিয়ে ১০০ বার পড়লেও তা মনে থাকে না।
* পরামর্শ: নতুন পড়া মুখস্থ করার সময় আশেপাশে কথা বলা বা অন্য দিকে তাকানো থেকে বিরত থাকতে বলুন। বিশেষ করে মাগরিবের পর বা ফজরের আগে এবং পরে পরের সময়টি মুখস্থ করার জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ তখন মস্তিষ্ক সতেজ থাকে।

৩. গুনাহ থেকে বেঁচে থাকা
স্মৃতিশক্তি লোপ পাওয়ার একটি আধ্যাত্মিক কারণ হলো গুনাহ করা। ইমাম শাফেয়ী (রহ.) তার উস্তাদকে স্মৃতিশক্তির অভাবের কথা বললে তিনি তাকে গুনাহ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।
* পরামর্শ: ছাত্রদের মোবাইল আসক্তি, মিথ্যা কথা বলা,চুরি করা এবং আজেবাজে চিন্তা ইত্যাদি থেকে দূরে থাকার নসিহত করুন। আত্মিক পবিত্রতা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

৪. খাদ্যাভ্যাস ও সুন্নতি আমল
স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কিছু সুন্নতি ও প্রাকৃতিক খাবার বেশ কার্যকর।
* পরামর্শ: ছাত্রদের মধু ও কালোজিরা খাওয়ার অভ্যাস করতে বলুন। এছাড়া রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং ভোরে ওঠা মেধার জন্য খুব উপকারী।

ছাত্রদের জন্য একটি বিশেষ টেকনিক (৩-৩-৩ নিয়ম):
তাদের বলুন কোনো নতুন পড়া মুখস্থ করার পর:
১. মুখস্থ করার ৩ মিনিট পর একবার শোনাবে। ( কাউকে)
২. কিছুক্ষণ পর একবার না দেখে পড়বে।
৩. সবক, সাতসবক, আমুখতা এবং তেলাওয়াত নিয়মিত করবে ( এর মধ্যে তেলাওয়াত ভাগ ভাগ করে পড়বে)

আপনার ছাত্রদের মধ্যে কি কেউ আছে যারা অনেক চেষ্টা করেও মনে রাখতে পারে না?

18/01/2026

✅সূরা মুলকের বিশেষ ফজিলত
কবরের আজাব থেকে মুক্তি: নিয়মিত এই সূরা পাঠকারীকে কবরের আজাব থেকে রক্ষা করা হয়।

✅সুপারিশকারী সূরা: এই ৩০ আয়াতের সূরাটি কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না পাঠকারীকে ক্ষমা করা হয়।

#ইসলাম

18/01/2026

একবার মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:
১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেক।

সর্বশেষ এই দুয়া শিখে সর্বদা পাঠ কর। পেরেশান অবস্থায় অনেক উপকারে আসবে।رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka

Opening Hours

Thursday 13:00 - 20:00
Friday 09:00 - 17:00