আপনার বিয়ে হতে পারে
পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে
যেমন আছিয়ার বিয়ে হয়েছিল ফির'আউনের সাথে
কিন্তু এর ফলে আল্লাহর প্রতি তাঁর বিশ্বস্ততা
কিংবা ভালোবাসা কোনোটাই কমেনি ..!
আপনার বিয়ে হতে পারে
পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিদের মধ্য থেকে কারো সাথে
যেমন হয়েছিল লুত (আঃ)
কিংবা নূহ (আঃ)-এর স্ত্রীদের
কিন্তু সেটা তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি .!
আপনার কারো সাথে বিয়ে নাও হতে পারে
যেমন হয়েছিল মারিয়াম (আঃ)-এর ক্ষেত্রে
কিন্তু আল্লাহ্ রব্বুল আলামীন তাঁকে পৃথিবীর
শ্রেষ্ঠ নারীদের মধ্যে শামিল করে
অতুলনীয় সম্মানে সম্মানিত করেছেন ..।
মনে রাখবেন
আপনার ভালোবাসা এবং বিশ্বাসের অধিকার
সর্বপ্রথম আল্লাহ্ সুবহানাহু তা'য়ালার ...!
আপনি যদি তাঁর রহমত আদায় করতে পারেন
তবে আপনি যে অবস্থানেই থাকুন না কেনো
আপনি সফল হবেন"ই!
❤️
♥︎
❤️
𝐈𝐧𝐒𝐚𝐇 𝐀𝐥𝐋𝐚𝐀
Habib Al Sayfi
স্বপ্ন বহু দূরে
পবিত্র কুরআন শরিফের সবচেয়ে বড় আয়াত
সূরাঃ আল-বাকারা [2:282]
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَٱكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِٱلْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔا فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
ইয়া আইয়ূহাল্লাযীনা আ-মানূইযা-তাদা-ইয়ানতুম বিদাইনিন ইলা-আজালিম মুছাম্মান ফাকতুবূহু ওয়ালইয়াকতুব বাইনাকুম কা-তিবুম বিল‘আদলি ওয়ালা-ইয়া’বা কাতিবুন আইঁ ইয়াকতুবা কামা-‘আল্লামাহুল্লা-হু ফালইয়াকতুব ওয়াল ইউমলিলিল্লাযী ‘আলাইহিল হাক্কুওয়াল ইয়াত্তাকিল্লা-হা রাব্বাহূওয়ালা-ইয়াবখাছ মিনহু শাইআন ফাইন কা-নাল্লাযী আলাইহিল হাক্কুছাফীহান আও দা‘ঈফান আও লা-ইয়াছতাতী‘উ আই ইউমিল্লা হুওয়া ফাল ইউমলিল ওয়ালিইইয়ুহু বিল‘আদলি ওয়াছতাশহিদূ শাহীদাইনি মিররিজা-লিকুম ফাইল্লাম ইয়াকূনা রাজুলাইনি ফারাজুলুওঁ ওয়ামরাআতা-নি মিম্মান তারদাওনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদা -হুমা ফাতুযাককিরা ইহদা-হুমাল উখরা ওয়ালা-ইয়া’বাশশুহাদাউ ইযা-মা দু‘ঊ ওয়ালা-তাছআমূ আন তাকতুবূহু ছাগীরান আও কাবীরান ইলা আজালিহী যা-লিকুম আকছাতু‘ইনদাল্লা-হি ওয়াআকওয়ামুলিশশাহা-দাতি ওয়াআদনা আল্লা-তারতা-বূইল্লা আন তাকূনা তিজারাতান হা-দিরাতান
#একজন মুসলিম হিসেবে মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন,,,,
• মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না।
• আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন"।
• আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।
• আমাকে নিয়ে বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।
• আমার মৃত্যুতে চল্লিশা, কুল-খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ'আত।
• যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
• আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।
• লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন.... সমাজের নয়।
• আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।
• আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।
• আমার হয়ে দান-সাদাকা করবেন।এতে আমার জন্য কল্যাণ হবে। দান- সাদকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন।
• আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন,, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
• আমার পরিবারের খবর নিয়েন।
• আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন... আপনার সময়ও অতি নিকটে।
• আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন, না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজিবন আমার জন্য দুয়া করবেন আমি ক্ষমা করে দিব ইন শা আল্লাহ।
আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়ই চেয়ে নিবেন আমার কাছে, আর যদি মরে যাই পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।
اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.
আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদী মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসের প্রবেশ করতে দিও হে পৃথিবীর মালিক। আমীন।....
মৃত্যু আর বিয়েতে'
কী অদ্ভুত মিল !!!
"তোমার পাল্কি উঠলো,
আমার খাটিয়া উঠলো,
ফুল তোমার উপরেও ঝরলো,
ফুল আমার উপরেও ঝরলো,
তফাত শুধু এটুকুই ছিলো -
তুমি সেজে গেলে,
আমাকে সাজিয়ে নিয়ে গেলো।
তুমিও নিজের ঘরে চললে,
আমিও নিজের ঘরেই চললাম,
তফাত শুধু এটুকুই ছিলো -
তুমি নিজেই উঠে গেলে,
আমাকে উঠিয়ে নিয়ে গেলো।
মাহফিল ওখানেও ছিলো,
লোকজন এখানেও ছিলো,
তফাত শুধু এটুকুই ছিলো -
ওখানে সবাই হাসছিলো,
এখানে সবাই কাঁদছিলো।
কাজি ওখানেও ছিলো,
মৌলভি এখানেও ছিলো,
দুটো আয়াত তোমার জন্যে পড়লো,
দুটো আয়াত আমার জন্যে পড়লো,
তোমার বিয়ে পড়ালো,
আমার জানাজা পড়ালো,
তফাত শুধু এটুকুই ছিলো -
তোমাকে করলো আপন,
আমাকে করলো দাফন।"
"এত ক্ষুদ্র মানব জীবনের কিসের এত অহংকার!!!
ঘুম ভাঙলে আগামীকাল,
আর না ভাঙলে পরকাল!!"
#নারীদের_ধ্বংসের_৮টি_কারণ,
১. "ধ্বংস হোক ঐসব নারী,
যারা চোখের উপরের লোম ( ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।" -সহিহ বুখারী: ৪৮৮৬)
২. "ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।" - (বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)
৩. "ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব্যাভিচারিণী।" - (সহিহুল জামে: ৪৫৪০)
৪. "ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (ট্যাটু) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।" -(সহিহ মুসলিম: ২১২৫)
৫. "অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।" - (সহিহ বুখারী: ৪৮৮৬)
৬. "ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।" -(সহিহ বুখারী: ৬৬৫৭)
৭. "ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।" - (সহিহ মুসলিম: ২৫৬৩)
৮. "ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে।" -(সুনানে আবু দাউদ: ৪৮৭৪)
আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন।
14/08/2022
কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
পৃথিবীর সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি ।
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!
-সংগৃহীত
14/08/2022
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহুঃ-
সকল মুসলিম ভাই ও বোনরা পোষ্টটি পড়ার জন্য অনুরোধ রইলোঃ
বোন আমারঃ
বোন তুমি খুব ভালো,নামাজ পড়ো,কোরআন পড়ো,আবার পর্দা ও করো,আমি তো তোমায় দেখে মাশাআল্লাহ বলতে ব্যস্ত,কারণ ইসলামের কোনো কিছুই যেনো তোমার থেকে বাদ যায় না.??
হঠাৎ তুমি উল্লেসিত হয়ে বললে,তোমার এই হাত মোজা,পা মোজা তোমার বয় ফ্রেন্ড তোমাকে গিফট করেছে,তুমি এ ও বললে,সে নাকি অনেক পরহেজগার,সে নামাজ পড়ে,
এবং তোমাকে ও পড়তে বলে,সে তোমাকে পর্দা করতে বলে,পরপুরুষের সাথে কথা বলতে মানা করে,মাঝে মাঝে যখন রাতে কথা বলতে বলতে দেরি হয়ে যায়,তখন তোমরা ইচ্ছে করে আরেকটু বাড়িয়ে কথা বলো,যাতে করে ফজর টা মিস না হয়,কারণ তুমি তো ধার্মিকা আর তোমার বয় ফ্রেন্ড নাকি ধার্মিক.??
সে তোমায় নামাজ পড়তে বলে তাই না,
তাহাজ্জুদে সে তোমায় জাগায়,সে তোমায় কোরআন পড়তে বলে,হাদিস শোনায় তাই না,
কোনো ছেলের সাথে কথা বলতে সে তোমায় মানা করে তাই না,কারণ পরপুরুষের সাথে কথা বলা হারাম,তাহলে বোন তোমার বয় ফ্রেন্ড কি পুরুষ না,নাকি তাকে দেখে পুরুষ মনে হয় না,অন্য পাঁচটা ছেলের সাথে কথা বলা যদি হারাম হয়,তাহলে তোমার বয় ফ্রেন্ড এর সাথে কথা বলা তোমার জন্য হালাল হয় কি ভাবে.??
ও আচ্ছা আচ্ছা,তোমার বয় ফ্রেন্ড তো আবার ধার্মিক,তোমাকে নামাজ পড়তে বলে,পর্দা করতে বলে,পরপুরুষের সাথে কথা বলতে মানা করে তাই না.??
অনেক হয়েছে বোন,এবার তোমাদের এই ধোঁকাবাজি বন্ধ করো,ইসলামের নামে তোমরা যা করতেছো,ইসলাম কে তোমরা হাসি ঠাট্টায় রুপান্তর করছো,নাউযুবিল্লাহ.??
এখনো সময় আছে,এই বয় ফ্রেন্ড,গার্ল ফ্রেন্ড নামক শয়তানের ইমান বিধ্বংসী ফিতনা থেকে বেড়িয়ে আসো,তা না হলে,এই যিনার সমতুল্য পাপের কঠোর শাস্তি থেকে কোনো অবকাশ থাকবে না,যতোই নামাজ পড়ো,পর্দা করো.??
আবু সিরমাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন:
"যে ব্যক্তি কোন মুসলিমের ক্ষতি করবে প্রতিদানে আল্লাহ তা'আলাও তার ক্ষতি করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমকে কষ্ট দেবে আল্লাহ এর প্রতিদান তাকে কষ্ট দিবেন।"
- [আবু দাউদঃ ৩৬৩৫; তিরমিযীঃ ১৯৪০; বুলুগুল মারামঃ ১৫০১]
উত্তম বন্ধুর পরিচয়ঃ🖤🖤🖤
১. যখন সাক্ষাৎ হয় তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।🖤🖤🖤
২. তার পাশে বসলে ঈমান বৃদ্ধি পায়।🖤🖤
৩. তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়।🖤🖤🖤
৪. তার কাজ- কর্ম দেখলে আখিরাতের কথা স্মরণ হয়।🖤🖤😭👈👈
💢বাংলাদেশে এ বছর আশুরার দিন মঙ্গলবার৷ বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন আশুরার সিয়াম পালন করবেন আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার৷ তারা আজ রাতে সাহরি খেয়ে সিয়াম শুরু করবেন৷ আগামীকাল সম্ভব না হলে মঙ্গল ও বুধবার সিয়াম রাখতে হবে৷
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
"আশুরার সিয়ামের বিনিময়ে মহান আল্লাহ বিগত বছরের গুনাহ মার্জনা করবেন বলে আমি আশা করি।”[সহিহ মুসলিম (১১৬২)]
আল্লাহ তায়ালা আশুরার সিয়াম পালনের মাধ্যমে আমাদেরকে গোনাহমুক্ত হওয়ার তাওফিক দান করুন৷
"যে যেমন তার জীবনসঙ্গী তেমন"! 🤔🌺🦋🥀
( প্রথম পার্ট )
আসলে সূরা নূরের ২৬ নং আয়াতের উদ্দেশ্য এটা নয়!
অনেকেই সুরা নূর-এর ২৬ নাম্বার আয়াত দিয়ে বলে থাকে যে, যে যেমন তার স্ত্রী অথবা স্বামীও হবে ঠিক তেমনই। কথাটা কতটুকু সঠিক? অথবা উক্ত আয়াত দ্বারা আল্লাহ্ কি বুঝাতে চেয়েছেন ? 🤔🌺🦋
জবাবে বলা যায়, যে যেমন চরিত্রের তার স্ত্রী অথবা স্বামীও হবে তেমন চরিত্রের এই কথা সূরা নূরের ২৬ নং আয়াতে বলা হয়নি। 🌺😌
একটু লক্ষ্য করুন : 🤔🥰🌺🦋
ফেরাউনের নাম জানে না, এমন মুসলিম হয়তো নাই! এই ফেরাউনের স্ত্রী আছিয়া বেগম একজন জান্নাতী নারী! যিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন! কিন্তু ফেরাউন কি জান্নাতের গন্ধ পাবে? সে তো চিরস্থায়ী জাহান্নামী! এখানে তাদের চরিত্রে আকাশ পাতাল তফাৎ! অন্য দিকে বাদশা ইমরানের স্ত্রী একজন চরিত্রহীনা নারী! সূরা ইউসুফের বর্ননায় এই জুলেখা ইউসুফ (আঃ) -কে কলঙ্কিত করেছে! কিন্তু তার স্বামী একজন ন্যায় পরায়ণ চরিত্রবান শাসক ছিলেন! এখানেও তো দুজনের চরিত্র ভিন্ন রূপে দেখতে পাচ্ছি! কিন্তু তারা তো একে অপরের জীবনসঙ্গী ছিলেন! 🌺
এবার বলুন তো আপনার এই (যে যেমন তার জীবনসঙ্গী তেমন) কথা সত্য কি না? 🌺🦋🥀
সুতরাং বাংলা অর্থ দিয়েই সম্পূর্ণ কুরআন বুঝা যাবে না! কুরআন বুঝতে হবে, কখন কোন অবস্থায় কোন আয়াত নাযিল হলো, কেন হলো তার ব্যাখ্যা দিয়ে! আর এইজন্য আপনাকে কুরআনের তাফসীর পড়তে হবে!
আল্লাহ তা'য়ালা বলেছেন, "দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষদের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকেরা যা বলে তার সাথে তারা সম্পর্কহীন; তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা"। 🌺🦋🥀🥰
------>[সূরা নূর আয়াত ২৬]।
উক্ত আয়াতে এটা পরিষ্কার করে বলা হয়েছে যে, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষদের জন্য, অর্থাৎ দুশ্চরিত্রা নারী কেবল দুশ্চরিত্র পুরুষের সাথে মানায়, কোনো ঈমানদারের সাথে নয়। ঠিক তেমনি দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য অর্থাৎ দুশ্চরিত্র পুরুষ কেবল দুশ্চরিত্রা নারীর সাথে মানায়, কোনো ঈমানদার নারীর সাথে নয়। আর এই কথাটা মহান আল্লাহ আরো পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন একই সূরার ৩ নং আয়াতে।🦋🥀🥰
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mohammadpur
Dhaka