নূরুল উলূম মাদরাসা ঢাকা Nurul Uloom Madrasa Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নূরুল উলূম মাদরাসা ঢাকা Nurul Uloom Madrasa Dhaka

নূরুল উলূম মাদরাসা ঢাকা Nurul Uloom Madrasa Dhaka ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসার নীতি ও আদর্শে পরিচালিত একটি খালেস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিষ্ঠাতা পরিচালক:
হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব মাদানী দা. বা.
ইমাম ও খতীব,
বাইতুল মা'মুর (এসি) কেন্দ্রীয় জামে মসজিদ,
পশ্চিম বক্সনগর, ৬৭ নং ওয়ার্ড (ডি.এস.সি.সি), সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১

*******
বৈশিষ্ট্যাবলী:
# ২ বৎসরে নূরানী ও নাজেরা পরিপূর্ণ শেষ করানো।
# যথাসম্ভব কম সময়ে কুরআন হিফজ করানো।
# দৈনিক ইজতেমায়ী ও গ্রুপ ভিত্তিক মশকের ব্যবস্থা ।
# মেধা ও প্রতিভার প্রতি লক্ষ্য রেখে আদর সোহাগের মাধ্যমে সুকৌশলে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা ।
# উন্নত রুচিবোধ ও উত্তম শিষ্টাচার শিক্ষা দেয়া।
# হাফেজ ছাত্রদের বেফাক পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা।
# দৈনিক তথ্য বইয়ের মাধ্যমে হিফজ বিভাগের ছাত্রদের পড়ালেখা রিপোর্ট করা।
#আমাদের অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে (বেফাকবোর্ডে) রেজিষ্ট্রেশন কৃত এবং শিক্ষা বোর্ডের অধীনে সমাপনী পরীক্ষার ব্যবস্থা।

********
আমাদের বালিকা শাখা: "নূরুল উলূম বালিকা মাদরাসা ঢাকা" এ
# নূরানী, নাজেরা, ও হিফজ বিভাগ সহ সুদক্ষ শিক্ষিকা দ্বারা কুদুরী জামাআত পর্যন্ত কিতাব বিভাগ রয়েছে।
# প্রত্যেক বিভাগে বছরের তিনটি পরীক্ষার পাশাপাশি মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের ব্যবস্থা।
# সার্বক্ষণিক আমল-আখলাক এবং পড়ালেখায় সুযোগ্য উস্তাদগনের নেগরানীর সু-ব্যবস্থা ।
# সার্বোক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ।
# মনোরম পরিবেশে ছাত্রদের পাঠদানের সু-ব্যবস্থা।
# বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো।
# সার্বোক্ষণিক ওস্তাদদের নেগরানির বেষ্টনীতে আবৃত রাখা।
ইনশাআল্লাহ আরো কিছু উপকারী কার্যক্রম থাকবে।

*******
আমাদের অত্র প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসার নীতি ও আদর্শে পরিচালিত।

*********
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
আহলুস্ সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা-বিশ্বাসের উপর সুদৃঢ় হওয়া এবং আকাবিরের দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত হাসিল করা।

********
বিভাগসমূহ:
# আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ।
# হিফজ রিভিশন বিভাগ।
# মানসম্মত নাজেরা বিভাগ
# বিশেষ নূরানি বিভাগ (বাংলা,অংক, ইংরেজি, ৫ম শ্রেণি পর্যন্ত।)
#কিতাব বিভাগ ( তাইসীর থেকে নাহবেমীর পর্যন্ত। )

*****
ছাত্র-ছাত্রী সংখ্যা:
আমাদের হিফজ বিভাগে ছাত্র আছে ৭০ জন।
রিভিশন বিভাগে আছে ২০ জন ( ২০ জন পূর্ণ হাফেজ )।
ও হিফজ চলমান আছে ৫০ জনের মত।
নূরানী ও নাজেরা বিভাগে আছে ৮০ - ৯০ জন শিক্ষার্থী।

আমাদের "নূরুল উলূম বালিকা শাখায়" ছাত্রী আছে ১১৫ জনের মত। এবং এতে রয়েছে:
নূরানী বিভাগ
নাজেরা বিভাগ
হিফজ বিভাগ
ও কিতাব বিভাগ কুদুরী জামাত পর্যন্ত

*****
বি. দ্র.:
বালিকা শাখা সম্পূর্ণ পৃথক ও সুদক্ষ আলেমা শিক্ষিকা দ্বারা পরিচালিত।

যোগাযোগ:
01672469500
01972469500

আসসালামু আলাইকুম দোয়ার দরখাস্ত!
06/04/2026

আসসালামু আলাইকুম
দোয়ার দরখাস্ত!

27/03/2026

بسم الله الرحمن الرحيم.

السلام عليكم ورحمة الله وبركاته
আশা করি আল্লাহ তা'আলার মেহেরবানীতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ!
নূরুল উলূম মাদরাসা ঢাকা ও
নূরুল উলূম বালিকা মাদরাসা ঢাকা "
আজ থেকে খোলা।

সাম্মানিত
শিক্ষক-শিক্ষিকাগণ এবং সকল আবাসিক ছাত্র-ছাত্রীরা আজ উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ!

আগামীকাল (২৮/০৩/২৬ ইং) রোজ?শনিবার সকাল ৮:০০ থেকে সকল বিভাগের ক্লাস ধারাবাহিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ!

সকল ছাত্র-ছাত্রী আসার সময় অবশ্যই ছুটির কাগজ পূরণ করে অভিভাবকের স্বাক্ষর সহ নিয়ে আসতে হবে এবং শ্রেণী শিক্ষক/শিক্ষিকার কাছে জমা দিতে হবে।

আমাদের প্রিয় কলিজার টুকরা ছাত্র-ছাত্রীরা যেন খোলার তারিখে উপস্থিত হওয়ার বরকত হাসিল করতে পারে
সে জন্য সকল অভিভাবকদের নেকদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি। জাযাকুমুল্লাহু খইরান!
আল্লাহ তাআলা সকলকে সুস্থতা ও নিরাপত্তার সাথে সময় মতো উপস্থিত হওয়ার তাওফীক দান করুন! আমিন! 🎆

উল্লেখ্য, আমাদের মাদরাসার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম এখনো চলমান।
অতএব, সকল পুরাতন ছাত্র- ছাত্রীরা দ্রুত ভর্তি হয়ে নতুন বই-কিতাব সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো। আল্লাহ তায়ালা
সকল কে কবুল করুন আমীন! 💓🇧🇩💓
আরজগুজার
মুহা: আহসান হাবীব মাদানী। খাদেম
"নূরুল উলূম মাদরাসা ঢাকা"
পশ্চিম বাক্সনগর,সারুলিয়া, ডেমরা,ঢাকা মহানগর ১৩৬১

আসসালামু আলাইকুম!
20/03/2026

আসসালামু আলাইকুম!

18/03/2026

দ্বীনী দাওয়াত الدعوة إلى الله تعالى

মাহে রমযানের বিদায় মুহূর্তে সকলের প্রতি আকুল আবেদন
March 19, 2026


পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি, সংযম এবং পরম করুণাময়ের সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মাহে রমযান এখন বিদায়ের পথে। বিদায়ী এই মুহূর্তগুলো মুমিনের জন্য একদিকে যেমন বিষাদের, অন্যদিকে তেমনি অশেষ সওয়াব ও কল্যাণ হাসিলের শেষ সুযোগ। এই সময়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা এবং কল্যাণ কামনায় রত হওয়াই মুমিনের অতীব গুরুত্বপূর্ণ কাজ।

দোয়ার তাৎপর্য ও প্রয়োজনীয়তা

দোয়া হলো ইবাদতের মজ্জা। রমযানের শেষ দিনগুলোতে ব্যক্তিগত ও সম্মিলিত দোয়ার মাধ্যমে আমরা আমাদের বিগত জীবনের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাইতে পারি। রমযানের প্রতিটি মুহূর্ত মূল্যবান হলেও এর শেষাংশ আল্লাহ তাআলার বিশেষ রহমত ও মাগফিরাত লাভের মোক্ষম সময়। এই সময়ে একাগ্রচিত্তে কৃত দোয়া মহান রব্বুল আলামিন ফিরিয়ে দেন না।

দোয়ার পরিধি:

পরিবার ও সমাজ

ইসলাম কেবল নিজের মুক্তির কথা বলে না, বরং জগতের সকল মানুষের কল্যাণ কামনার শিক্ষা দেয়। তাই এই বিদায়লগ্নে আমাদের দোয়ার পরিধি হওয়া উচিত বিস্তৃত:

* ব্যক্তিগত ও পারিবারিক: নিজের এবং পরিবার-পরিজনের সুস্থতা ও ঈমানী দৃঢ়তার জন্য দোয়া করা।

* পূর্বসূরিদের জন্য দোয়া: আমাদের যে সকল আত্মীয়-স্বজন ও মুসলিম নর-নারী ইন্তেকাল করেছেন, তাদের রূহের মাগফিরাত, কবরের আযাব থেকে মুক্তি, জান্নাতে উচ্চ মর্যাদা লাভের জন্য প্রার্থনা করা।

* দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দোয়া: মসজিদ, মাদরাসা, মারকায ও খানকাহসমূহের হেফাজত ও উন্নতির জন্য দোয়া করা, কারণ এগুলোই ইসলামের প্রাণকেন্দ্র।

বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত জরুরি। সম্মিলিত দোয়ার মাধ্যমে আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে নির্যাতিত ও দুর্দশাগ্রস্ত মুসলিম ভাই-বোনদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি। মুসলিম উম্মাহর ঐক্য এবং সংহতিই পারে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

শেষ কথা:

পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান,

রমযান বিদায় নিলেও এর শিক্ষা যেন আমাদের সারা বছরের পাথেয় হয়। তাকওয়া খোদাভীতি দুস্থ মানবতার সমবেদনা জ্ঞাপন যেন হয় আজীবনের অভ্যাস। বিদায়ী এই মুহূর্তে চোখের পানি ফেলে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে হাত তোলা আমাদের কর্তব্য। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতি, ধর্ম ও বিশ্ব মুসলিমের কল্যাণে জান মালের কোরবানি ও দোয়া করার মাধ্যমেই রমযানের প্রকৃত সার্থকতা নিহিত।

আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন এবং কবুল করুন। আমীন।

05/02/2026

বার্ষিক পরীক্ষার পর আমাদের "নূরুল উলূম মাদরাসা ঢাকা "

”নূরুল উলূম বালিকা মাদরাসা ঢাকা" বন্ধ হয়েছে!
আগামী ১৭/২/২০২৬ ইং সকল বিভাগ খোলা হবে ইনশাআল্লাহ!
আল্লাহ তাআলা সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অভিভাবক সহ আমাদের সকলকে কবুল করুন আমীন!

10/01/2026
10/01/2026

নূরানী বিভাগের ছোট্ট ছাত্রদের জানাজার নামাজের প্রদর্শনী! খুতবা।
আল্লাহ তায়ালা কবুল করুন আমীন! 💓❣️💓

10/01/2026

নূরানী বিভাগের ছোট্ট ছাত্রদের জানাজার নামাজের প্রদর্শনী!
আল্লাহ তায়ালা কবুল করুন আমীন! 💓❣️💓

10/01/2026

নূরুল উলূম মাদরাসা ঢাকা" পশ্চিম বাক্স নগর সারুলিয়া ডেমরা ঢাকা মহানগর
#মুফতী_মুশতাকুন্নবী_দা:_বা:

10/01/2026

নূরানী বিভাগের ছাত্রদের জানাযার নামাজের প্রদর্শনীর একাংশ

10/01/2026

নূরুল উলূম মাদরাসা ঢাকা এ-র ২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ ছাত্রদেরক ও হাফেজা ছাত্রীদের বাবাদেরকে! আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমীন

Address

Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when নূরুল উলূম মাদরাসা ঢাকা Nurul Uloom Madrasa Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to নূরুল উলূম মাদরাসা ঢাকা Nurul Uloom Madrasa Dhaka:

Shortcuts

Share