Special home tutor

Special home tutor

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Special home tutor, Education, Dhaka.

01/04/2022

2 রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ।

07/02/2022

৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে আলেচনা সভা।
"বাংলা ইশারা ভাষার প্রসার,শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার "

স্থানঃ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, টাংগাইল।
তারিখঃ০৭/০২/২০২২ ইং
সময়ঃ সকাল ১১ ঘটিকা

18/01/2022

responses to sensory stimuli: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র(central nervous system )থেকে মস্তিষ্কে (brain) আসা অনুভূতিগুলো একত্রিত করে Sensory Integration। আমাদের ৫টি বাহ্যিক sense আছে।

যেমন-
1.tactile/touch,
2.sight /vision,
3.auditory,
4.smell/olfactory,
5.taste/gustatory

এছাড়াও আরো দুইটি sense রয়েছে-
,
/balance

: এই sense আমাদের মাংসপেশী ও সন্ধি সম্পর্কিত। এটি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান সম্পর্কে ধারণা দেয়।

: এই sense আমাদের মাথা ও শরীরকে মাটি থেকে সোজা ও ঠিক রেখে ভারসাম্য রক্ষা করে।

গন্ধ, স্বাদ, নড়াচড়া, স্পর্শ, দৃষ্টি, শ্রবণ, ভারসাম্য ইত্যাদি ইন্দ্রিয় হতে তথ্য নেবার ক্ষমতা এবং ঐ তথ্যগুলোকে একত্রিত করে তথ্যের গুরুত্ব অনুসারে মস্তিষ্কে পাঠিয়ে তার উপযোগী সাড়া দেওয়ার প্রক্রিয়াকে বলে সেন্সরি প্রসেসিং। সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার হচ্ছে স্নায়ুবিক সমস্যা যা ব্যক্তিকে ইন্দ্রিয় অনুভূতিগুলোকে সমন্বয় ও প্রক্রিয়া করণে অসুবিধা সৃষ্টি করে। সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারকে ৩ টি ভাগে ভাগ করা হয়ঃ

১.Sensory Modulation Disorder: এই শিশুরা উচ্চমাত্রায় বা অনেক কম মাত্রায় উদ্দীপনা খোঁজে। তাদের মধ্যে ভয়,বিষন্নতা, লক্ষ্য করা যায়। ফলে এই শিশুদের জন্য কোনো কাজে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়ে।

২. Hyposensitivity থাকলে তারা তারা পরিবেশ হতে উদ্দীপনা পাওয়ার পর উচ্চমাত্রার সহনশীল হয়ে থাকে। যেমন ব্যথা পেলেও শিশুর প্রতিক্রিয়া হয় না বা কম থাকে। এরা স্থির হয় এবং sensory seeking আচরণ থাকতে পারে।

৩.আবার যদি কারো Hypersensitivity থাকে। তবে তাদের উদ্দীপনা পাওয়ার সাথে সাথে অসহ্যব্যথা বা অসহনীয় অনুভূতির সৃষ্টি হয়। যেমন- তাদের ত্বকে কাপড়ের স্পর্শ লাগলেও ব্যথার সৃষ্টি হয় বা অল্প ব্যথাতেই প্রতিক্রিয়া করে। চোখের মধ্যে আলো পড়লে বিরক্ত হয়।

বেশির ভাগ ASD শিশুদের sensory processing থাকে না ফলে বিকাশে বাঁধাপ্রাপ্ত হয়।

:

'অটিজম' /যোগাযোগের ক্ষেত্রে বাঁধা। শিশু ভাষাগত দক্ষতা অর্জনে বাঁধাপ্রাপ্ত হয়। ভাষার যথাযথ ব্যবহার বুঝতে পারে না। অটিস্টিক শিশুর নিজস্ব একটি জগত থাকে যেখানে #যোগাযোগ /communication ততটা গুরুত্বপূর্ণ নয়। শিশু এটা স্ব-ইচ্ছা প্রোণোদিত হয়ে করে না বরং যোগাযোগের জন্য মস্তিষ্ক থেকে প্রয়োজনীয় উদ্দীপনা পায় না জন্যই শিশু যোগাযোগে পিছিয়ে থাকে।

শিশুর যোগাযোগের অসামর্থ্যতার মধ্যে রয়েছেঃ

# # with non-verbal communication:

facial expressions/অস্বাভাবিক মুখভঙ্গিমা

use of gestures /অদ্ভুত ধরনের ইশারা / ইঙ্গিত করা

of eye contact

body postures

#মনোযোগের অভাব

in or lack of receptive and expressive skills / ভাষার বোধগম্যতা / প্রকাশের দক্ষতার অভাব।

যেসব asd শিশুর মৌখিক ভাষাগত দক্ষতা রয়েছে তাদের কিছু সমস্যা দেখা যায়। যেমনঃ

#কথা বলার সময় স্বরের তারতম্যের ক্ষেত্রে
#খুব দ্রুত/ খুব ধীরে বলে
#অপ্রয়োজনীয়/একঘেয়েমি শব্দ করা
and idiosyncratic speech patterns /পুনরাবৃত্তি

# # speech:

#অর্থহীন শব্দ তৈরি করে কিন্তু দেখে মনে হয় যেন যোগাযোগ করার চেষ্টা করছে।

#শব্দ করা / যেকোনো সুর/শব্দ নকল করার সামর্থ্য থাকে

#বুদ্ধিবৃত্তিক /যোগাযোগ দক্ষতা ভালো থাকে

# # vocabulary:

by nouns

#প্রায়ই অঙ্গভঙ্গির মাধ্যমে অনুরোধ /প্রত্যাখ্যান বোঝায়

#সামাজিক যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকে

with pragmatics of conversation/ ভাষার যথাযথ ব্যবহার বুঝতে অসুবিধাঃ

#নিজ থেকে যোগাযোগ করতে পারে না বা বোঝে না
#যেকোনো বিষয় নিয়ে কথা চালিয়ে যেতে পারে না
#কথার মাঝে অযাচিতভাবে কথা বলা শুরু করে
#সহজভাবে আলাপচারিতা চালিয়ে যেতে পারে না, গঁৎবাধা কথা বলতে থাকে

অটিস্টিক শিশুরা এক সাথে অনেক গুলো নির্দেশনা দিলে বুঝতে পারে না। এদেরকে সরাসরি ছোট ছোট নির্দেশনা দিতে হয় তাহলে সহজে বোধগম্য হয়। অনেক শিশু শুধু মাত্র শব্দ বলতে পারে কিন্তু বাক্য গঠন করতে পারে না। অনেকে বাক্য গঠন করতে পারলেও গুছিয়ে বলতে পারে না। শিশুর বুদ্ধিবৃত্তিক সামর্থ্য ভালো থাকলে শিশুর ভাষাগত দক্ষতার বিকাশ ঘটে।

শিশুর যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন শিশুর সঠিক assessment. স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট শিশুকে পর্যবেক্ষণ করে এবং শিশুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে assessment করেন এবং সেই অনুযায়ী শিশুর যোগাযোগ ও ভাষাগত ( receptive language and expressive skills )দক্ষতার উন্নতির জন্য intervention বা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে থাকেন।

# # for Communication Development:

#অটিস্টিক শিশুর skills develop- পিতামাতা, থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, সকলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। বেশির ভাগ বাবা-মা এই ক্ষেত্রে অসচেতন থাকেন। তারা চিন্তা করেন বয়সের সাথে সাথে শিশুর ভাষার বিকাশ বৃদ্ধি পাবে। আর এভাবেই উনারা শিশুর #তিন/চার বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। যখন শিশু মনের ভাব প্রকাশ করতে /বুঝতে পারে না তখন শিশুর আচরণিক পরিবর্তন আসে, শিশুর অস্থিরতা বেড়ে যায়। এজন্য ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে intervention এর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিশুর skills develop এর জন্য কয়েকটি বিষয়ের উপর জোর দিতে হবে। যেমন- মনের ভাব প্রকাশ (চাওয়া /প্রয়োজনীয়তা ), সামাজিকতা, তথ্যের আদান-প্রদান, আবেগ প্রকাশ, ইত্যাদি।

#শিশুকে শোনার প্রতি মনোযোগী করতে হবে।
#মৌখিক যোগাযোগ ও ভাষাগত দক্ষতা অর্জনের জন্য উৎসাহিত করতে হবে।
#মৌখিক ভাবে নিজের আবেগ প্রকাশে উৎসাহ প্রদান করা।
#আলাপচারিতা চালিয়ে যাওয়ার দক্ষতা অর্জনে সহযোগিতা করা।
#শিশুকে picture/visual cues ব্যবহার করে শব্দ ভান্ডার বৃদ্ধিতে সহায়তা করা।

# # for teaching skills:

#বেশির ভাগ অটিস্টিক শিশুর #'সামাজিক আচরণ/social behaviour skills' থাকে না। এই শিশুরা নিজে বোঝে না কিভাবে অন্যের সাথে মিশতে হয়।

অনেক অভিভাবক মনে করেন সন্তান বয়স বৃদ্ধির সাথে সাথে social behaviour শিখে যাবে। এইজন্য উনারা asd শিশুদের সামাজিক আচরণ শেখার জন্য তেমন গুরুত্বারোপ করেন না। আবার অনেকে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য শিশুকে সামাজিক আচরণ শেখানোর চেষ্টা করেন। সত্যতা /বাস্তবতা যাচাই না করে কারো কথায় অনেক বেশি প্রভাবিত হয়ে থাকেন। অনেকে আবার শিশুর সাথে করণীয় কি এটা বুঝতে না পেরে কিছুই কাজ করেন না।
আর এসব কারণে বেশির ভাগ asd শিশু সামাজিক আচরণ শিখতে পারে না।

শিশুকে সামাজিক আচরণ শেখানোর সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন-

#উপযুক্ত পরিবেশ
#অভিনয় করে দেখিয়ে দেয়া
#ছবি ব্যবহার করা
#উৎসাহ প্রদান
#প্রশংসা করা ইত্যাদি।

story বলাঃ
asd শিশুকে সামাজিক আচরণ শেখাতে social story বলা অনেক বেশি কার্যকরী। যে বিষয়ে শেখানো হবে সেই বিষয় সম্পর্কিত ছবি সংযুক্ত করে বই তৈরি করতে হবে এবং শিশুকে নিয়মিত ছবি দেখিয়ে গল্প শোনাতে হবে। শিশু যদি নিজে পড়তে পারে তাহলে শিশুকে পড়তে দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। আর পড়তে না পারলে মুখে বলার সাথে সাথে ছবি দেখাতে হবে। একটা সময় পরে শিশু নিজেই ছবি দেখে বুঝতে পারবে।
#শিশুকে শ্রেণ্রিকক্ষসহ বাসায়ও social story শোনাতে হবে।
#নতুন রুটিন এবং পরিবর্তন সম্পর্কে পরিচিত করাতে হবে।
#শিশুর সাথে পরিবর্তিত আচরণ সম্পর্কে আলোচনা করতে হবে।
#নতুন আচরণ শেখার ক্ষেত্রে শিশুকে সহযোগিতা করতে হবে।
#শিশুকে পুরস্কৃত করতে হবে।
শিশুকে সামাজিক আচরণ শেখানোর জন্য পিতামাতা, শিক্ষক, থেরাপিস্ট সবাই কে দলগতভাবে কাজ করতে হবে।

:
শিশুর আচরণগত পরিবর্তন যেমন অপেক্ষা শেখানোর জন্য কিছু পন্থা অনুসরণ করা যেতে পারে। যেমন- visual cues such as an object, pictures, written word, reinforcement etc.

turn:
শিশুকে দলগত কাজে / খেলায় অংশগ্রহণের সুযোগ করে দিয়ে শিশুকে নিজের পালা আসা পর্যন্ত অপেক্ষা করা শেখানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বারবার দলীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে এবং picture /pictograph এর ব্যবহার করে turn-taking বুঝতে সহায়তা করতে হবে।

:
শিশুকে social story শুনিয়ে, অপেক্ষা / turn-taking শেখানোর ফলশ্রুতিতে শিশু অনেক কিছু বুঝতে শিখে যাবে। তখন এক কাজ থেকে অন্য কাজে অথবা যেকোনো নতুন কাজে/পরিবেশে যুক্ত করার জন্য পরিবর্তন সম্পর্কে বুঝিয়ে বলতে হবে। কয়েকবার বলার পরে শিশু transitions সম্পর্কে বুঝে যাবে।

the topic in conversation:
বেশির ভাগ asd শিশু তোতা পাখির মতো কথা বলে যায়। কখন শেষ করতে হবে বুঝতে পারে না। এক্ষেত্রে শিশুর এই আচরণের পরিবর্তন আনার জন্য visual rules, establish time limits, setting time, engage in a favourite topic etc. উপায়সমূহ অবলম্বন করা যেতে পারে।

:
asd শিশুকে যেকোনো কাজের শুরু এবং শেষ বোঝাতে হবে।

:
asd শিশুকে social story বলার সময় অন্যদের সাথে কুশল বিনিময়, সালাম দেওয়া, টাটা দেওয়া, ইত্যাদি যেন নিজে থেকে করে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে শিশু সহজে অন্যের সাথে মিশতে শিখবে এবং আলাপচারিতা করতে পারবে।

picture:
শিশুকে সামাজিক আচরণ শেখাতে cognitive pictures /pictograph ব্যবহার করে সামাজিক আচরণের ধাপগুলি পর্যায়ক্রমে দেখাতে হবে এবং বারবার অনুশীলন করাতে হবে। তাহলে শিশু সহজে বুঝতে পারবে।

support:
শিশুকে সামাজিক আচরণ শেখানোর জন্য সমবয়সী শিশুর সাথে মেশার সুযোগ করে দিতে হবে। সমবয়সীদের আচরণ দেখে শিশু সহজেই সামাজিক আচরণ শিখতে পারবে। শ্রেণিকক্ষ, খেলার মাঠ, দলগত খেলায় অংশগ্রহণ ইত্যাদি কাজের মাধ্যমে শিশু সহজেই peer support পেতে পারে।

এক্ষেত্রে Pivotal Response Training(PRT)
technique অবলম্বন করে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। যেমন-
attention
choices to maintain motivation
toys
social behaviour
attempts
conversation
conversation
turns
play

works:
বেশির ভাগ অভিভাবক মনে করেন asd শিশুকে ১ঃ১ কাজ করালে উন্নতি অনেক বেশি হবে। ১ঃ১ কিছু ক্ষেত্রে ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন সামাজিক আচরণ শেখার জন্য দলীয় কাজ / খেলায় অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিশু যখন সমবয়সীদের সাথে খেলায় অংশগ্রহণ করে তখন শিশু অনেক কিছু শিখতে পারে। যেমন-
#ভাষার বিকাশ
#সামাজিক আচরণ
#বুদ্ধিবৃত্তিক দক্ষতা
#মনোযোগ বৃদ্ধি ইত্যাদি।

্যবস্থাপনা:

#শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে শিশুর মানসিক বিকাশ তরান্বিত হয়।

#প্রতিটি শিশুই কোনো না কোনো দিক থেকে দক্ষ, শিশুর এই সামর্থ্যকে ভিত্তি ধরে তার দুর্বলতাকে কাটিয়ে উঠতে সহায়তা করলে শিশু সফলতা লাভ করবে।

#শিশুকে সরাসরি কোনো কাজে নিষেধ না করে ইতিবাচকভাবে বুঝিয়ে বলা। যেমনঃ "চিৎকার করো না" না বলে "চুপ করি" এভাবে বলা।

#শিশুকে একবার কোনো কাজে নিষেধ করলে শিশু শত জিদ বা কান্নাকাটি করলেও ঐ কাজ না করতে দেওয়া। কারণ এতে শিশু বুঝে যায়, কান্না ও জিদ করলেই সব পাওয়া যায়।

#শিশু অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য অনেক অনাকাঙ্ক্ষিত আচরণ (থুথু দেওয়া, চিৎকার করা, চিমটি দেওয়া, জিনিস ফেলে দেওয়া ইত্যাদি ) করে থাকে। এক্ষেত্রে শিশুর এইসব আচরণকে এড়িয়ে যাওয়া।

#শিশুর সামনে শিশু যে কাজ পারে না তা বারবার না বলে শিশুর যতটুকু দক্ষতা বা সামর্থ্য রয়েছে তা বলা। এতে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

#মা-বাবা হিসেবে শিশুকে কখনো মিথ্যা আশ্বাস না দেওয়া। এতে শিশু অভিভাবকদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে।

#শিশুকে কোনো ধরনের শারীরিক আঘাত না করা। এতে শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ ব্যাহত হয়।

#শিশু কোনো কাঙ্ক্ষিত আচরণ করলে সাথে সাথে পুরস্কৃত করা হলে শিশুর মধ্যে ঐ আচরণ করার প্রবণতা বেড়ে যায়।

#অপর্যাপ্ত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শিশুর আচরণের উন্নতি ব্যাহত করে।

#শিশুর সামনে বিভিন্ন নেতিবাচক আচরণ যেমনঃ ঝগড়া করা, অন্যকে মারা, চেঁচামেচি করা, কটুক্তি করা ইত্যাদি থেকে বিরত থাকা।

#শিশুর সার্বিক বিকাশে পরিবারের সবাই মিলে শিশুকে যথোপযুক্ত সময় দেয়া, যা শিশুর মানসিক বিকাশকে তরান্বিত করে।

#শিশুকে বয়স উপযোগী ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া। এতে শিশু আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হয়ে বেড়ে উঠবে।

18/01/2022

#অটিজম হচ্ছে (neurodevelopmental disorder) মস্তিষ্কের বিন্যাসগত সমস্যা। এই অবস্থায় শিশু শুধুমাত্র নিজের মধ্যে আচ্ছন্ন থাকে এবং অন্যদের সাথে তার যোগাযোগ, সামাজিকতা, কথা বলা, আচরণ ও শিক্ষা গ্রহণ বাধাপ্রাপ্ত হয়।

অটিজম এমন একটি অবস্থা যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। এরা সাধারণত যোগাযোগ ও সামাজিক আচরণে বয়সের তুলনায় অনেক পিছিয়ে থাকে। শিশুর জন্মের দুই থেকে তিন বছরের ভিতরেই অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায়।

বর্তমানে বিশেষজ্ঞরা অটিজমকে 'অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার' বলে আখ্যায়িত করেছেন যার ভিতর অন্তর্ভুক্ত রয়েছে অটিজমের অনেকগুলো ধরণ বা বৈশিষ্ট্য। কোনো কোনো শিশুর ভেতর অটিজমের বৈশিষ্ট্যগুলো গুরুতর মাত্রায় দেখা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যাগুলো খুবই স্বল্প মাত্রার। আবার বুদ্ধিমত্তার মাত্রাও দেখা যায় কারো ক্ষেত্রে খুবই বেশি, কারো ক্ষেত্রে সাধারণ, কারো ক্ষেত্রে খুব কম। অর্থাৎ অটিজম সংশ্লিষ্ট সমস্যা সমূহের বৈচিত্র্য এবং মাত্রাগুলোকে একই গন্ডিভুক্ত করে এর নাম দেয়া হয়েছে অটিজম স্পেকক্ট্রাম ডিসঅর্ডার।

#প্রধান_বৈশিষ্ট্যসমূহঃ
প্রথমতঃ মৌখিক ও অমৌখিক যোগাযোগে সমস্যা -
#বেশির ভাগ অটিস্টিক শিশু eye contact করে না
#অটিস্টিক শিশুরা সাধারণত কথায় বা ভাব ভঙ্গিতে তাদের মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়
#অনেকের বয়স অনুযায়ী শেখা শব্দের সংখ্যা বৃদ্ধি পায় না, অনেকে আবার যথাসময়ে শেখা কথাগুলো পরবর্তীতে ভুলে যায়
#অনেক শিশু তোতা পাখির মতো কথার প্রতিধ্বনি করে। অনেকে আবার অর্থহীন কথা বলে।

দ্বিতীয়তঃ স্বাভাবিক সামাজিক আচরণে সমস্যা-
#স্বাভাবিক সামাজিক আচরণেও এই শিশুরা পিছিয়ে থাকে। যেমন, সমবয়সীদের সাথে বন্ধুত্ব স্থাপন, সালাম দেয়া, বিদায় জানানো, কিংবা দলগত খেলায় অংশগ্রহণ ইত্যাদিতে শিশুরা অত্যন্ত পিছিয়ে থাকে।

তৃতীয়তঃ পুনরাবৃত্তিমূলক আচরণ
#পুনরাবৃত্তিমূলক আচরণও অটিজমের অন্যতম প্রধান লক্ষণ। এই আচরণগুলি শিশুরা খেলার সময়, কাজে, কথায়, ভঙ্গিতে এবং আরো অনেক বিষয়ে করে থাকে। যেমন, অনবরত দুই হাত নাড়ানো, বারবার শরীর দুলানো, আঙুলের উপর ভর দিয়ে হাঁটা কিংবা অনবরত জিনিস ঘোরানো বা নিজে ঘোরা এর অন্যতম উদাহরণ।
#কোনো শিশুকে দেখা যায় খেলনা গাড়ি দিয়ে না খেলে গাড়ির চাকাটি ঘোরায়।
#কেউ একই কথা বারবার বলে বা একই প্রশ্ন বারবার করে।

এছাড়া অটিস্টিক শিশুরা অনেক ক্ষেত্রেই ইন্দ্রিয়গত সংবেদনশীলতার (vision, auditory, tactile, taste, olfactory, vestibular, proprioceptive ) জন্য চঞ্চলতা বা অস্বাভাবিক আচরণ করে থাকে।

বেশির ভাগ ক্ষেত্রে অটিস্টিক শিশুদের কোনো শারীরিক সমস্যা থাকে না। আচরণগত সমস্যা থেকেই অটিজম সনাক্ত করা হয়। প্রতি ১০ জন অটিস্টিক শিশুর মধ্যে একজনের ভিতর ছবি আঁকা, গান, গণিত, কম্পিউটার বা অন্য কোনো ক্ষেত্রে দক্ষতা দেখা যায়।

জন্ম থেকে ১৮ মাস বয়সী শিশুর মধ্যে অটিজমের লক্ষণ সমূহঃ
#খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন- চোষার ক্ষেত্রে, চিবানোর ক্ষেত্রে, কোনো কিছু গিলে ফেলার ক্ষেত্রে।
#বাহ্যিক ভাবে খুব অলস/অতিচঞ্চলতা ও প্রতিক্রিয়াহীন মনে হবে। কোলে নেওয়া, জড়িয়ে ধরা ইত্যাদি পছন্দ করে না।
#খুব বেশি কাঁদে বা একেবারেই কাঁদবে না, যা অস্বাভাবিক।
#আশেপাশের পরিবেশ ও মানুষের প্রতি খুবই অমনোযোগী।
#বারবার একই ভাবে নড়াচড়া করে। যেমন - মাথা ঝাঁকানো, হাত ঝাঁকানো, বারবার দুলতে থাকা, নিজেকে আঘাত করা।
#ঘুমের সমস্যা দেখা দেয়।
#বেশির ভাগ সময় একা থাকতে পছন্দ করে।

১৮ মাস থেকে ৩ বছরঃ
#টয়লেট ট্রেইনিং এ সমস্যা থাকে ।
#খাদ্যাভ্যাস আলাদা থাকে এবং অন্য শিশুদের থেকে আলাদা। অনেকেই খাবারের প্রতি সংবেদনশীল থাকে।
#এই বয়সী শিশুদের ভাষা কম থাকে বা থাকেই না অথবা অনেক ক্ষেত্রে পূর্বের অর্জিত ভাষা ও দক্ষতা হ্রাস পায়।
#ঘুমের সমস্যা দেখা যায়।

অটিজম স্পেকক্ট্রামের সমস্যাগুলো মৃদু (mild) থেকে শুরু করে তীব্র (severe) মাত্রার হতে পারে।
#তীব্র মাত্রার সমস্যাকে বলা হয় Classical Autism বা চিরায়ত অটিজম।
#মৃদু মাত্রার সমস্যাকে বলা হয় Asperger syndrome ।
#যদি কোনো শিশুর মধ্যে এই দুটি সমস্যার লক্ষণই কিছু কিছু পরিমাণে দেখা যায় কিন্তু কোনো একটি বিশেষ সমস্যার সবগুলো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যায় না, তখন একে বলা হয় Pervasive Developmental Disorder Not Otherwise Specified (PDD-NOS) বা পরিব্যাপক বিকাশমূলক সসম্যা যা অন্যভাবে চিহ্নিত করা যায় না।
এই তিনটি ছাড়াও আরও দুইটা প্রকারভেদ রয়েছে যেমন - Rett syndrome এবং Childhood Disintegrative Disorder।

#অটিজমের_কারণ_সমূহঃ
অটিজমের প্রধান কারণ এখনো অজানা।
তবে, কিছু ঝুঁকি রয়েছে যেমন -
#জেনেটিক
#গর্ভাবস্থায় মায়ের অসুস্থতা (যেমনঃ হাম, রুবেলা,high fever, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি )
#গর্ভাবস্থায় এন্টিবায়োটিক / alcohol এর ক্ষতিকর প্রভাব
#বাবা মায়ের বয়স
#পরিবেশগত ঝুঁকি ইত্যাদি।

13/01/2022

হোম টিউটর
" অটিজম নিরাময়যোগ্য নয়। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা বিশেষ শিশুকে সঠিক ভাবে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দিতে পারে তাকে সুস্থ ও সুন্দর ভাবে সমাজে বেঁচে থাকার অধীকার এবং দিতে পারে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার "

সম্মানিত অভিভাবক
সালাম নিবেন, এই সকল সেবা সমূহ প্রশিক্ষন প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা বাসাই গিয়ে প্রদান করে থাকি।

"আমাদের সেবা সমূহ "
* Behavioral Management এর মাধ্যমে স্বাভাবিক মানুষিক বিকাশে ফিরিয়ে নিয়া আসা,
* Sensory Therapy দেওয়া হয় "Occupational therapist" এর সাজেশন অনুযায়ী।
* Vocal & Oral এর কাজ করা হয় "Speech &Language therapist" এর সাজেশন অনুযায়ী।
* Cycle Training
* Skating Training
* Sports Training
* Vocational Training
* Swimming Training
* Outing এর মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা,
* শিশুদের লেখাপড়া করানো।

এই সব সেবা সমূহ শিক্ষকরা বাসায় গিয়ে প্রদান করে থাকেন ।

যোগাযোগ -01636746688

আপনাদের বিশ্বস্তায় আমাদের অর্জন।

21/11/2021
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka