18/12/2025
শাহাদাতের তামান্না বুকে নিয়ে যে বজ্রকন্ঠ, আজ আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করেছেন। শরিফ উসমান হাদি আল্লাহর মেহমান!
বিশ্ববিদ্যালয় যেকোনো তথ্য পেতে আমাদ
18/12/2025
শাহাদাতের তামান্না বুকে নিয়ে যে বজ্রকন্ঠ, আজ আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করেছেন। শরিফ উসমান হাদি আল্লাহর মেহমান!
18/12/2025
ওসমান হাদি শাহাদাৎ বরণ করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন …
আমরা একজন সত্যি কারের দেশ প্রেমিক হারালাম।😢
18/12/2025
যদি রক্ত দিয়ে গায়ের জামা ভিজে যায় তবে ইতিহাস বদলে যাবে। কথাটা বাস্তবতায় রূপ নেবে এবার ইনশাআল্লাহ। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। তারপরও বলবো নিশ্চয়ই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। হাদি ভাই যেটা চেয়েছিল সেটাই হয়েছে। বিড়ালের মত ৫০ বছর বেঁচে না থেকে সিংহের মত ৫ বছর বেঁচে থাকা উত্তম। হাদি ভাইয়ের দেখিয়ে দেওয়া পথে বাংলার লাখো কোটি হাদি রক্ত গঙ্গায় হেটে যাবে। ইনক্লাব জিন্দাবাদ। মহান আল্লাহ পাক হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন.....
20/11/2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার ০৫ টি কার্যকরী উপায়ঃ
✅ ১. উদ্দেশ্যহীন ভাবে পড়াশোনা করাঃ
পড়াশোনার অবশ্যই একটা টার্গেট ফিক্সড করতে হবে। এলোমেলো ভাবে না পড়ে টপিক সিলেক্ট করে পড়া ঢাবিতে চান্স পাওয়ার অন্যতম হাতিয়ার।
✅ ২. পরিশ্রম না করে শুধু বসে বসে কল্পনা/ স্বপ্ন দেখাঃ
শুধু আত্মবিশ্বাস দিয়ে কিছু হয় না। বাস্তবতা হলো — প্রস্তুতি ছাড়া আত্মবিশ্বাস কিছুই না। কল্পনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে লাভ নেই, খাতায় নম্বর তুলতে হবে।
✅ ৩. সোশ্যাল মিডিয়া, টিকটক, সিরিজে আসক্তিঃ
পড়াশোনার সময়েও যারা রিল, ফেসবুক, ইনস্টা চালায়, তাদের মনোযোগ ধ্বংস হয়ে যায়। ফোকাস না থাকলে যত মেধাবীই হও না কেন, চান্স পাওয়া কঠিন।
✅ ৪. ‘কলেজ শেষ হলে’, ‘রেজাল্ট হলে’, ‘রমজান গেলে’… এইভাবে কালকে কালকে করতে থাকো ।
✅ ৫. সবকিছুতে অজুহাত খোজা আর অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে পড়াশোনা থেকে নিজেকে বিরত রাখা।
📑বিগতসালের প্রশ্নের জন্য পড়ো "সামিট ভার্সিটি সলুশন প্রশ্নব্যাংক"
📑রিটেনের জন্য পড়ো "রিটেন সামিট"
শুভকামনা রইলো
আমাদের সাথে যুক্ত আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অথবা শেষদিকে আছেন, তাদের অনেকেই ইউরোপ, আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক।
আপনাদের প্রতি একটা পরামর্শ থাকবে, ইউরোপ ও আমেরিকায় প্রচুর জানা এবং অজানা স্কলারশিপ আছে। একটু পরিশ্রম করে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করলে, নিজের প্রোফাইলটা ঠিকঠাক মতো রেডি করলে স্কলারশিপ ম্যানেজ করা যায়। একটা না পারলে, অন্যটা চেষ্টা করুন। কিন্তু এজেন্টের উপর নির্ভরশীল থাইকেন না, লাখ লাখ টাকা খরচ করবেন, বিদেশে যাওয়ার পর সেই খরচ উঠাতে পড়াশোনার থেকে অড জব বেশি করা লাগে। এতে নিজেরও ক্ষতি, ভবিষ্যত স্টুডেন্টদেরও ক্ষতি।
ফুল ফান্ডেড মানে হচ্ছে আপনার থাকা, খাওয়ার প্রায় সমস্ত খরচ ইউনিভার্সিটি বহন করবে, টিউশনিরও কোন খরচ লাগবে। যেমন কাল আমাদের যে সেশন হবে ইরাসমাস মুন্ডুসের উপর, সেটায় বিমান ভাড়া পর্যন্ত বহন করে এই স্কলারশিপ।
আমরা যেটা করার চেষ্টা করি, কম একটা রেজিষ্ট্রেশন ফি রেখে, ঐ ধরণের স্কলারশিপ যারা ইতোমধ্যে পেয়েছে তাদের সাথে লাইভে আপনাদের কানেক্ট করার চেষ্টা করি, সকল ইনফরমেশন যেন পান, সেই সাথে কোন প্রশ্ন থাকলে সেগুলোর উত্তরও যেন পান।
তবে বিষয়টা এমন না যে এসব ইনফরমেশন আপনাকে সেশন করেই জানা লাগবে। ঘাটাঘাটি করলে সেগুলোও পাবেন আশা করি। আমরা শুধু গুছানোর চেষ্টা করি, যেন পূর্ণাঙ্গ গাইডলাইন পাওয়া যায়, এমন একজনের থেকে যে ইতোমধ্যে সেই গাইডলাইন গুলো ফলো করে স্কলারশিপ ম্যানেজ করেছে।
ধন্যবাদ!
রেদওয়ান IELTS দিতে চায়, কিন্তু যতই চেষ্টা করে Listening আর Writing-এ ৬.০ এর বেশি উঠতে পারছে না! 😩
সে ভাবে, “আমি কি আসলেই বিদেশে পড়তে পারব?”
প্রতিদিন practice করে, কিন্তু ভুল জায়গায় ফোকাস দেয়। Reading-এ সময় শেষ, Writing এ structure নেই, Speaking এ তো nervousness ই শেষ করে দেয়! IELTS যেন এক দুঃস্বপ্নে পরিণত হয় তার জন্য। 😔
একদিন সে IELTS Schoo BD ইউটিউব চ্যানেলে আবির ভাইয়ার ভিডিও দেখে বুঝল IELTS হলো কৌশলের খেলা, মুখস্থের না!
সে ছোট ছোট অভ্যাস বদলাল -
▶️ প্রতিদিন ১০ মিনিট 1.25x স্পিডে Listening Practice!
▶️ প্রতিদিন একটা Reading passage টাইমার দিয়ে পড়ত!
▶️ নিজের Speaking রেকর্ড শুনে ভুল ধরত!
▶️ Writing-এ টেমপ্লেট না, আইডিয়া বিল্ডিংয়ে মন দিল!
এক মাস পর, রিদওয়ানের মুখে হাসি! 😄
Listening ৮.০, Reading ৭.৫, Writing ৭.০, Speaking ৭.৫ — মোট Band ৭.৫!
সে বুঝল, consistent practice + right tricks = success! 💪
আপনিও পারবেন, যদি জানেন কোন স্ট্র্যাটেজি আপনাকে এগিয়ে দেবে!
দেরি না করে, আজই শুরু করুন!✈️
| | |
05/11/2025
শুধু পড়লেই হবে না, মনে রাখার আসল কৌশল হলো Active Recall!
আমরা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বই খুলি, নোট পড়ি, আন্ডারলাইন করি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে হঠাৎ দেখি মাথা ফাঁকা! কেন এমন হয় জানো?
কারণ, শুধু পড়া মানে হলো input, কিন্তু মস্তিষ্ককে দরকার output practice। আর এই জায়গাতেই আসে 👉 Active Recall.
Active Recall কী?
এটা হলো এমন এক মেমোরি টেকনিক যেখানে তুমি নিজেকে টেস্ট করো:
বই বন্ধ করে মনে করার চেষ্টা করো,
নিজের ভাষায় লিখে ফেলো,
বা বন্ধুকে বুঝিয়ে বলো।
এর ফলে মস্তিষ্ক তথ্যকে retrieval practice করতে শেখে, আর সেই তথ্য অনেক বেশি সময়ের জন্য মেমোরিতে থেকে যায়।
* কেন Active Recall কাজ করে?
• শুধুমাত্র পড়লে মস্তিষ্ক থাকে passive mode-এ।
• কিন্তু recall করতে গেলে brain কে কঠিন পরিশ্রম করতে হয়।
• সেই effort-এর কারণে memory trace আরও শক্ত হয়।
Reference: Karpicke & Roediger (2008), Science
* Active Recall ব্যবহার করার উপায়:
1. বই বন্ধ করে প্রশ্ন-উত্তর দাও – নিজের কাছে প্রশ্ন করো, লিখে ফেলো।
2. Flashcard বানাও – সামনের দিকে প্রশ্ন, পিছনে উত্তর।
3. বন্ধুকে শেখাও – যা পড়েছো সেটা অন্যকে বোঝাও।
4. Self-Test নাও – অনলাইনে quiz বানাও বা মক পরীক্ষা দাও।
উদাহরণ:
তুমি যদি “Biology – Photosynthesis” পড়ো,
শুধু টেক্সট মুখস্থ না করে নিজেকে প্রশ্ন করো:
* Photosynthesis-এর ধাপ কী কী?
* Chlorophyll আসলে কী কাজ করে?
* কেন আলো ছাড়া photosynthesis হয় না?
👉 এভাবে পড়লে তথ্য অনেক গভীরে গেঁথে যাবে।
যত বেশি তুমি Active Recall করবে, তত দ্রুত এবং দীর্ঘমেয়াদে জ্ঞান ধরে রাখতে পারবে।
তুমি কি ইতিমধ্যেই Active Recall ব্যবহার করো? নাকি আজ থেকেই শুরু করবে? এইরকম আরও টিপস পেতে কমেন্টে Interested লিখে দিওওওও। আর পোস্টটা শেয়ার করে ফেলো! 😊
Shadman Abarar Khan
Sir Salimullah Medical College
Teacher, ACS Future School
shadman bhaiya shadmans biology
আমি সিলেট বিভাগকে যে কারনে ভাল বাসি, আর চাকুরীর জীবনে বার বার কেন সিলেট ফিরে আসতে চাইঃ-
১. ৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট ।
২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিকের অধিকাংশ বাঙ্গালিই ছিলেন সিলেটী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল।
৩. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী ।
৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন
এক টুকরো ছোট্ট বাংলাদেশ ।
৫. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার
সিলেটের সন্তান প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান । সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি।
সিলেটের আরও তিন কৃতি সন্তান অর্থনীতিবিদ প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ আব্দুল মোমেন এছাড়া জামাতে ইসলামের আমির ড, শফিকুর রহমান, তিনি ও সিলেট এর কৃতি সন্তান।
৬. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী, সিলেটের সন্তান।
৭. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হাইকমিশনার ছিলেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী ।
৮. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।
৯. আমেরিকার পার্লামেন্টের প্রথম বাংলাদেশী সিনেটর সিলেটি (বিয়ানীবাজার) বংশদ্ভূত হাসিম ক্লার্ক ।
১০. ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের প্রথম বাঙ্গালী মেয়র সিলেটের সন্তান লুৎফুর রহমান ।
১১. একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রাণীর কাছ থেকে নাইট উপাধি নেন সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১২. ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের সন্তান টমি মিয়া ।
১৩. বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১৪. পৃথিবীর শ্রেষ্ঠ জীন সাইন্টিস্টদের অন্যতম সিলেটের সন্তান ডঃ আবেদ ।
১৫. চিকিৎসা বিজ্ঞানী ফ্লোরা-ভাইরাসের আবিষ্কারক সায়মা আমিন সিলেটের সন্তান ।
১৬. সিলেটিদের বিদেশ হইতে পাঠানো রেমিটেন্স স্বাধীনতার পর হইতে অদ্যবদি রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বিপুল পরিমান অবদান রেখেছে চলছেন ।
১৭. বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। একটি কথা লোক মুখে প্রচলিত আছে এই আসনে নির্বাচিতের দলই সরকার গঠন করে ।
১৮. জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।
১৯. বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া কূটনীতিক হলেন
সিলেটের সন্তান ফারুক চৌধুরী ।
১৫. বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান ফকির লাল মিয়া।
১৬. লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ করার দায়িত্ব ছিল
লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টে।
১৭. বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র। এছাড়া বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের সন্তান হাসিবুল হোসেন শান্ত।
ভারতের বিপক্ষে প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান অলক কাপালি।
১৮. বাংলাদেশের প্রথম সারির সংগীত শিল্পী ধরা হয় সিলেটের সন্তান শুভ্র দেবকে।
১৯. হাসন রাজা, রাধা রমন,শাহ আব্দুল করিম, দূরবীন শাহ,ফকির শিতালং,আরকুম শাহ,পন্ডিত রামকানাই,সুবীর নন্দী, সকলেই সিলেটের সন্তান ।
২০. পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা ধরে রাখতে পারা ভূমি সিলেট।
সিলেটের চা, জলঢুপি-আনারস, কমলার খ্যাতি বিশ্বজোড়া।
২১.পাকিস্তান শাসন আমলে ২২ জন বাংলাদেশী সচিবের মধ্যে ১১ জন ছিলেন সিলেটী।সিলেটে শিক্ষার হার ছিলো এক সময় পূর্ব পাকিস্তানে সর্বোচ্চ।
২২.ভারত উপমহাদেশের সময় যে চারজন বাঙ্গালি শিক্ষামন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তাদের সবাই ছিলেন সিলেটি।
২৩.বাংলা সাহিত্যের প্রাচীন মহাকবি সুলতান সিলেটের সন্তান।
২৪. হিন্দু ধর্মের শ্রী চৈতন্য মহাপ্রভুর পৈতিক নিবাস সিলেট।
২৫. অসংখ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাইয়ামপুরী,বরুণার পীর,ফুলতলীর পীর,কাতিয়ার সাব,গহরপুরী সাব,হবিগঞ্জী হুজুর,ওলিপুরী সাব সহ হাজার হাজার আলিমের জন্মভূমি এই সিলেট।
২৬.বামপন্থি রাজনীতির মহাপুরুষ কমরেড হেমাঙ্গ বিশ্বাস,কমরেড বরুন রায়,কমরেড আসদ্দর আলী,কমরেড পীর হাবীবুর রহমান সহ অসংখ্য বামদলীয় নেতা সিলেটী।
২৭.সিলেটের সম্পূর্ণ নিজস্ব লিপি আছে যা নাগরী লিপি নামে পরিচিত।
২৮.লোকসাহিত্যে সিলেটের ভূমিকা বাংলা সাহিত্যে নতুন মাত্রা দিয়েছিল।সিলেটের অসংখ্যা গান আজ পুরো বিশ্বে গীত হয় যেমন লীলাবালী লীলাবালী ,সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী,লোকে বলে বলেরে,আমি রবো না রবো না গৃহে,আগে কি সুন্দর দিন কাটাইতাম,সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচোতো দেখি,ভ্রুমর কইয়ো গিয়া ইত্যাদি গান।
এত অবদান রাখার পরও কেউ যদি সিলেটীদের নিয়ে কেউ বিরুপ মন্তব্য করে তাহলে সেই বড় মাতাল বলে বিবেচিত হবেন।
হ্যাঁ এটা ঠিক সিলেটিরা নিজেদের সিলেটী বলে পরিচয় দিতে ভালোবাসে। এটা দোষনীয় নয়। যেমন ভাবে চট্রগ্রাম,নোয়াখালি,বরিশাল,ঢাকাইয়ারা নিজেদের পরিচয় আপন অঞ্চলের নামেই দিয়ে থাকে।
** সুখহীন জীবন বাশার **
তুমি হয়ত ভাবো সবাই আইএলটিএস দেয় বিদেশ যাওয়ার জন্য, কিন্তু কেউ দেয় শুধু পালানোর জন্য। দেশ থেকে না, জীবনের চাপ থেকে, দায়িত্ব থেকে, একঘেয়েমি থেকে। কেউ কেউ ভাবে ওপারে গেলে হয়তো একটু শান্তি পাবো,
একটু ঘুম, একটু নিঃশ্বাস, একটু সম্মান।
যে ছেলেটা আজ রাতে রিডিং প্যাসেজ পড়ছে, তার মা হয়তো ঘরে বসে চিন্তা করছে, এই ছেলে যদি একদিন চলে যায়, আমি একা হয়ে যাবো তবুও সে পড়ে, কারণ এই দেশে থেকে সে নিজের স্বপ্নটাকে বাঁচাতে পারছে না।
কেউ আছে যাদের স্কোর হয় না, কিন্তু ওরা থামে না। কারণ ওরা জানে, এটা কেবল ইংরেজি না, এটা জীবন বদলানোর চেষ্টা। প্রতিবার রেজাল্ট খারাপ এলে ওরা মরে না, ওরা আরও নীরব হয়, আরও শক্ত হয়।
এই পরীক্ষাটা কারও জন্য স্কিল টেস্ট, কিন্তু অনেকের জন্য এটা আত্মসম্মানের যুদ্ধ। কারও জন্য এটা স্রেফ একটা সার্টিফিকেট, কিন্তু কারও জন্য এটা পুরো পরিবারকে টেনে তোলার লড়াই।
“6 day left”
IELTS পরীক্ষায় Listening, Writing, Speaking-এ ভালো করার পরও অনেকের Overall স্কোর কমে যায় শুধু Reading এর জন্য। 😓
আপনি যদি বারবার Reading এ ৫.০-৫.৫ স্কোর পাচ্ছেন এবং সেটা ৬.৫+ এ তুলতে চান, তবে আমাদের Reading for IELTS অফলাইন কোর্স হতে পারে সেরা সমাধান।
এই কোর্সের সাথে থাকছেঃ
vii. ১২টি মেইন ক্লাস।
viii. ১২টি ক্লাব।
ix. ভোকাবুলারি টেস্ট।
x. ফুল টেস্ট।
xi. প্রতিটি question type নিয়ে ইনটেন্সিভ ক্লাস।
xii. Reading vocabulary pdf।
বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে অথবা নিচের এড্রেসে যোগাযোগ করুনঃ
📍 ঠিকানা: M2 IELTS, Elegant Shopping Mall (৭ম তলা, লিফট ৬), Sylhet
📞 যোগাযোগ করুন: 01793623366
iPhone 17 থেকে MacBook-এর দাম কম। তারপরও মানুষ iPhone এত বেশি কেন কিনে? কেন iPhone 17 কিনে ফ্লেক্স করে? একবার ভেবে উত্তর দিন।
একটা ল্যাপটপ দিয়ে আপনি হাজারো কাজ করতে পারেন। আইফোন দিয়ে আপনি কী করেন? ছবি তোলা, কল, টেক্সট ইত্যাদি। ৯০% মানুষই এর চেয়ে বেশি কিছু করে না। তারপরও প্রতি বছর আইফোন বের হওয়ার পর মানুষ এত উন্মাদ হয় কেন? এত টাকা খরচ করে কেন একটা ফোন কিনে? আপনি যদি পেশাগত কাজে ফোন ব্যবহার করেন, সেটা ভিন্ন বিষয়; তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বেশিরভাগ মানুষ নতুন iPhone কিনে কারণ এতে খুব সহজেই একটা symbolic status পাওয়া যায়। এতে সহজেই কিছুটা attention পাওয়া যায়। এতে খুব সহজে অন্যকে দেখানো যায় “আপনি কিছুটা”।
কিন্তু প্রশ্ন হলো, এই সম্মান আর মনোযোগ কি আসলেই আপনি পাচ্ছেন, না আপনার ফোন পাচ্ছে? একবার ভেবে দেখুন।
আপনি বলতে পারেন “শখ” কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। বর্তমান সমাজব্যবস্থা আপনাকে iPhone ব্যবহারকে “শখ” হিসেবে ভাবতে শিখিয়েছে। The society—more specifically its mode of production—has brainwashed you into thinking that buying and using the latest iPhone is a “শখ.”
Laptop (এই ক্ষেত্রে MacBook) দিয়ে করা হয় সলিড হার্ডওয়ার্ক। যেখানে iPhone-এর ৮০% ব্যবহারকারী বেসিক কাজের বাইরে কিছু করেন না, সেখানে ল্যাপটপ ব্যবহারকারীর ৮০% প্রোডাকটিভ কাজ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজে প্রোডাকটিভ, সলিড কাজ খুব কম মানুষই করেন, তাই MacBook-এর দাম iPhone-এর চেয়ে কম।
যেকোনো ট্রেন্ড ফলো করার আগে একটু critically চিন্তা করবেন, কারণ বেশিরভাগ সময়ই scam এর সুন্দর নাম হলো ট্রেন্ড।
আপনি যদি IELTS-এর স্টুডেন্ট হন, তাহলে আপনার টাইমলাইনে সবসময় IELTS, higher studies ইত্যাদি বিষয় ঘুরপাক খাওয়া উচিত। আপনি যদি বিজনেস করতে চান, তাহলে আপনার টাইমলাইনে ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয় থাকা উচিত। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনার টাইমলাইনে সংশ্লিষ্ট কনটেন্ট থাকা উচিত।
মোট কথা, আপনি যেই লক্ষ্যে পৌঁছাতে চান, সেই সম্পর্কিত রিসোর্স আপনার চারপাশে থাকতে হবে। যদি না থাকে, তাহলে এটি একটি রেড ফ্ল্যাগ, এবং এভাবে চলতে থাকলে খুব শীগ্রই আপনি আপনার লক্ষ্য থেকে সরে পড়বেন। ফেইসবুক হয়তো ছাড়তে পারবেন না তবে এটাকে নিজের লাভের জন্য ব্যবহার করতে শিখুন।