Seven College Dhaka

Seven College Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seven College Dhaka, Education Website, Dhaka.

05/05/2024

আলহামদুলিল্লাহ।

স্বস্তির বৃষ্টি 🖤

⛔ আমার ২ লাখ ৭০ হাজারের একটা গ্রুপ ডিজেবল করে দিয়েছে ফেসবুক। কয়েকবার যোগাযোগ করলেও কোন ধরনের রেসপন্স করেনি মেটা টিম।এই...
29/07/2023

⛔ আমার ২ লাখ ৭০ হাজারের একটা গ্রুপ ডিজেবল করে দিয়েছে ফেসবুক। কয়েকবার যোগাযোগ করলেও কোন ধরনের রেসপন্স করেনি মেটা টিম।

এই বিষয়টাতে যদি কেউ হেল্প করতে পারেন একটু জানান প্লিজ!

08/07/2023

১৬ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে সাত কলেজের পূনরায় সকল ক্লাস আরম্ভ হবে। ডিপার্টমেন্ট রুটিন অনুযায়ী ক্লাস এবং পরীক্ষা চলমান থাকবে।

16/04/2023

#অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৩য় বর্ষ ২০২১ সনের ব্যবস্থাপনা এবং পদার্থ বিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশ।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির নোটিশ।
03/04/2023

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির নোটিশ।

29/03/2023

#অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৩য় বর্ষ ২০২১ সনের মার্কেটিং ও মনোবিজ্ঞান এবং অনার্স ২য় বর্ষ ২০২১ সনের বাংলা বিষয়ের ফলাফল প্রকাশ।

সরকারি বাঙলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স (১৮-১৯) সেশনের ৩য় বর্ষের ফলাফলে শিক্ষার্থী আমেনা খাতুন নায়ান GPA-৪ এর...
03/02/2023

সরকারি বাঙলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স (১৮-১৯) সেশনের ৩য় বর্ষের ফলাফলে শিক্ষার্থী আমেনা খাতুন নায়ান GPA-৪ এর মধ্যে GPA-৩.৯৪ পেয়েছে, সাত কলেজ নিউজ পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন🌸

ঢাকা কলেজের বাস পরিবহন রুট।
01/02/2023

ঢাকা কলেজের বাস পরিবহন রুট।

The ChatGPT team is working hard 👏👏👏
31/01/2023

The ChatGPT team is working hard 👏👏👏

18/01/2023

#সাত_কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিদেশে উচ্চশিক্ষা

সাত কলেজ থেকে অর্নাস শেষ করে পৃথিবীর যে কোন দেশে মাস্টার্স করতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে কী কী করে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। এখানে একটা মূল বিষয় হলো জিপিএ।
১। যদি চিন্তা ভাবনা থাকে যে স্কলারশিপ নিয়ে মাস্টার্স করবেন তবে জিপিএ ৩.৫ রাখার চেষ্টা করুন। এখন বলতে পারেন জিপিএ ৩.০ পেলেও তো স্কলারশিপ পাওয়া যায়। হ্যাঁ যায়, এমন অনেকেই আছে ২.৮ নিয়েও ফুল ফান্ডে লেখাপড়া করে। তবে সেটা কয় জনই বা পায়? এর থেকে ভালো হয় না যে জিপিএ ৩.৫ রাখা? তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক গুণ বেড়ে যাবে।
২। IELTS, মোটামুটি যারা দেশের বাহিরে পড়তে আসতে চান এই শব্দটার সাথে পরিচিত। এই পরীক্ষার রেজাল্টের উপর আপনি ইংরেজি ভাষায় উপর কতটা দক্ষ তা বিবেচনা করা হয়। ইউরোপের প্রায় সব দেশের ভার্সিটিতে এডমিশন এবং ভিসা পেতে গেলে IELTS লাগে। IELTS এ ৬.৫ পাওয়া মানে আপনি নিরাপদ। ৬.০ দিয়েও অনেক ইউরোপীয় ভালো ভার্সিটি গুলোতে চান্স পাওয়া যায়। তবে স্কলারশিপ পেতে গেলে যত বেশি স্কোর থাকবে আপনার সুযোগ তত বাড়বে।
যদি মনে করেন IELTS দিবেন না, তাহলে চীন, মালয়শিয়া, ব্রুনাই, রাশিয়া ছাড়াও আরো বেশ কিছু দেশের গভঃ স্কলারশিপে আবেদন করতে পারবেন। সেগুলোর তথ্য আপনার নিজেকেই কালেক্ট করতে হবে।
৩। কলেজে থাকা অবস্থায় বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হতে পারেন। বলতে পারেন এতে লাভ কী। লাভ আছে, অনেক ক্ষেত্রেই আপনি সার্টিফিকেট পাবেন। আর স্কলারশিপ পাবার ক্ষেএে এগুলো ভালো কাজে দেয়।
৪। ৩য় বর্ষে উঠে একটা লিস্ট বানাতে পারেন। লিস্টে স্কলারশিপের তথ্য, ভার্সিটির রিকয়ারমেন্ট গুলো নোট করতে পারেন। এতে করে পরে আবেদনের সময় সুবিধা হবে।
৫। ৩য় বর্ষের শেষের দিক থেকে IELTS এর প্রস্তুতি নিন।
৬। ৪র্থ বর্ষের প্রথম দিক থেকে ভালো মানের সিভি, রিসার্চ প্রপোজাল, মোটিভেশনাল লেটার লেখার চর্চা করুন। পারলে লিখে গুগল ক্লাউডে সেভ করে রাখুন।
৭। প্রফেসরকে আগেই বলে রাখুন তার থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিতে চান, অর্নাস শেষ হবার আগেই এটা নিয়ে রাখতে পারেন।
৮। এই চার বছরে ছোট ছোট প্রজেক্ট করতে পারেন যেগুলো সুন্দর ভাবে সিভি তে গুছিয়ে লিখতে পারেন।
৯। পাবলিকেশন স্কলারশিপ পাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সাত কলেজগুলোতে রিসার্চ এর সুযোগ নেই বললেই চলে। আর সেখানের শিক্ষক গুলোর পাবলিকেশন নিয়ে মাথাব্যথা নেই। তাই অনেকটা নিজ প্রচেষ্টায় আপনাকে পেপার লিখে পাবলিশ করার চেষ্টা করতে হবে। অন্তত একটা পেপার থাকলে ভালো হয়।
অর্নাস শেষ করার পর এখন আপনি আবেদন করার জন্য প্রস্তুত। ঐ যে লিস্ট বানিয়েছিলেন, সেগুলো দেখে অনলাইন রিসার্চ করে বা গ্রুপের কারো হেল্প নিয়ে আবেদন করে ফেলুন। স্কলারশিপ পাওয়া অনেক সময় ভাগ্যের উপরও নির্ভর করে। আর যদি কিছু টাকা পয়সা থাকে সমস্যা নেই আপনি দেশের বাহিরের মোটামুটি অনেক ভালো ভার্সিটি তে মাস্টার্স করতে পারবেন। এমন অনেক উদাহরণ আছে।
লিস্ট বানানোর সময় ভার্সিটির রিকয়ারমেন্ট গুলো একটু ভালো করে চেক করে নিবেন। কিছু ভার্সিটিতে হয়তো আবেদন করতে পারবেন না৷ তবে তাতে কী, দুই- দশটাতে যদি আবেদন করতে নাই পারেন সমস্যা নেই।
সাত কলেজে পড়েন বলে নিজেকে আড়ালে রাখবেন না। পরিশ্রম করুন, ভালো কোথাও যেতে পারবেন, হয়তো পড়া শেষে দেশ বা বিদেশের কোন অফিসের উচ্চ পদেও চাকুরী পাবেন। কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনাকেই ঠিক করতে হবে বিশ – চল্লিশ হাজার টাকার চাকরি করবেন নাকি চার বছর কষ্ট করে নিজেকে প্রস্তুত করে দেশের বাহিরের উচ্চতর শিক্ষা নিবেন তাও ফ্রি তে। ফুল ফান্ড পেলে আপার পকেটে প্রতি মাসে ভালো পরিমাণ টাকাই থাকবে।
এমন অনেকেই আছেন যারা ১০-২০ লক্ষ টাকা খরচ করে সরকারি চাকুরী নেন কিন্তু বেতন হয়তো ১০-৩০ হাজার টাকা। একবার চিন্তা করেছেন কি এই টাকা টা দিয়ে যদি দেশের বাহিরে ভালো কোন ভার্সিটি থেকে ভালো ভাবে পড়তে পারেন তাহলে কোন পজিশনে থাকতে পারেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ভুল কিছু বলে থাকলে দুঃখিত।
Written by Imam Hasan. Berlin, Germany.

12/12/2022

সাত কলেজের ৪র্থ মেধাতালিকা: কপাল খুলবে ২১শ শিক্ষার্থীর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Seven College Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Seven College Dhaka:

Shortcuts

Share