Rubel Sir Mathematics-RSM

Rubel Sir Mathematics-RSM Rubel Sir
BSc & MSc in Mathematics
Mentor & director, Rubel Sir Mathematics-RSM
Farmgate, Tejgaon, Dhaka. Cell: 01676949856

10/08/2026

পাশঃ ৬২.২৫%
জিপিএ ৫ঃ ১ লক্ষ ৬ হাজার

শুভকামনা সবার জন্য রইলো।

আচ্ছা, নটরডেম, হলিক্রস, রেসিডেন্সিয়াল, সেন্ট যোশেফ, আদমজী ক্যান্টনমেন্ট কিংবা রাজউক কলেজের ছেলেমেয়েরা কি এইচএসসি পরীক্...
15/07/2026

আচ্ছা, নটরডেম, হলিক্রস, রেসিডেন্সিয়াল, সেন্ট যোশেফ, আদমজী ক্যান্টনমেন্ট কিংবা রাজউক কলেজের ছেলেমেয়েরা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছে না এবার? ওদের কোন সাক্ষাৎকার কেউ কেন নিচ্ছেন না? ওরা কি আন্দোলনে আসছে না নাকি ওরা প্রতিবাদ করার মত সাহসী না? সব সাহস মাইলস্টোন কলেজের এই বাচ্চা মেয়েটার!

আন্দোলনে যে পরিমান excitement এবং enthusiasm তার মধ্যে দেখা গেল, জানার খুব ইচ্ছা ক্লাসের পড়ায় তার পারফরমেন্স কি? তার কলেজের পরীক্ষাগুলোর রিপোর্ট চেক করা হোক। মাইলস্টোন কলেজ উত্তরায়। তার বাসা নিশ্চয়ই বন্যা কবলিত অঞ্চলে নয়। যদি পরীক্ষার হল দুর্গম কোন অঞ্চলে হয়েও থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ চাইলেই যানবাহনের ব্যবস্থা করতে পারত। ওর দাবিটা কি? বৃষ্টির মধ্যে পরীক্ষা হয়েছে সেটা নাকি প্রশ্ন কঠিন হয়েছে সেটা?
সারাবছর পড়েনি, এখনো পড়ছে না। সারা বছরের ফাঁকিবাজি মাফ করানোর এগুলো একটা কৌশল মাত্র!কিছু স্টুডেন্টদের পরীক্ষা দুই বছর পিছালেও এদের রেজাল্টের আদৌ কোন তারতম্য হবে কিনা অনিশ্চিত।

ওরা যেভাবে শিক্ষামন্ত্রীকে নাম ধরে ডাকছে মনে হয় তিনি ওদের বাল্যবন্ধু! অথচ ওদের বাবা-মার আমলেও তিনিই শিক্ষামন্ত্রী ছিলেন।

আর ওদের অনেকের এই ধৃষ্টতা এবং ঔদ্ধত্যের কারণ ওরা মনে করে যে ওরা একাই নাকি সরকার ফেলে দিয়েছিল! বোকার স্বর্গ আর কাকে বলে! সারাদেশের মানুষ একযোগে সে আন্দোলনে যুক্ত হয়েছিল। সন্তানসম শিক্ষার্থীদের পরিণতি তারা মেনে নিতে পারছিল না তাই নিজেদের জীবন বিপন্ন করে হলেও রাস্তায় নেমেছিল। নাহলে তোমরা বুঝতে কত ধানে কত চাল! আর অন্তরবর্তীকালীন সরকারের আমলে তোমাদেরকে অতিরিক্ত indulged করা হয়েছে। যা ভুল ছিল।

তারা নিজেরা সারাদিন দাদার বয়সী শিক্ষামন্ত্রীকে নিয়ে গালিগালাজ করছে, অশ্লীল কটুক্তি করছে, সেটা সমস্যা হচ্ছে না, তিনি স্নেহবশত একটা মন্তব্য করে ফেলেছেন তাও আবার পাবলিকলি না, সেটা খুব গায়ে লেগে গেল? হাসু আপার মুখের ভাষার উদাহরণ দিচ্ছে এখন তারা, নিজেদের ভাষাটা কেন খেয়াল করছে না? নিজেদের ভাষা ঠিক না করলে যে কারণে আন্দোলনটা করছে, আন্দোলনের উদ্দেশ্য, বিধেয় সবই ব্যর্থ হবে। সাধারণ মানুষ কখনোই একাত্ম হবে না।

আমাদের সময়েও অনেকে গলা সমান, কোমর সমান পানি পার হয়ে স্কুলে যেতো, পরীক্ষা দিতো, তারও আগে মাইলের পর মাইল হেঁটে স্কুল কলেজে যেতো অনেকে, কিন্ত তখন মোবাইল ক্যামেরা ছিল না, এভাবে হাইলাইট করে দেখানোর জন্য কোন হৃদয়বান সাংবাদিক ছিল না, ফেসবুক ছিলনা, মনিটাইজেশন ছিল না, তাৎক্ষণিক সংবাদ প্রচারের সুযোগও ছিল না।

সেই প্রজন্মের যেকোন প্রতিনিধির কাছে আজকের প্রজন্মের যে কাউকে ফার্মের মুরগি মনে হবে কারণ সে পরিমাণ পরিশ্রম আমাদের সন্তানরা করে না এখন। আমরা তো সত্যিই ঘরে ঘরে ভালোবেসে কয়েকটা করে ফার্মের মুরগি প্রতিপালন করি! বেচারা বাবা মায়েরা পড়েছে উভয় সংকটে।

কিন্তু অতীতে কেউ কষ্ট করেছে বলেই বর্তমান প্রজন্মকেও একই কষ্ট সহ্য করতে হবে, এমনটা তো হওয়ার কথা ছিল না। কিন্ত হচ্ছে কারণ আমাদের আচরণে কোন পরিবর্তন আসেনি, আমরা এখনো রাস্তার পাশে ড্রেনে ময়লা ফেলে নিষ্কাশন ব্যবস্থা আটকে দেই, আমাদের নগরায়নের পরিকল্পনায় কোন আপডেট আসেনি। তাই এত বছর পরও একই জলাবদ্ধতা, একই দুর্ভোগ থেকে যাচ্ছে।

অনেকেই ভেজা কাপড়ে পরীক্ষা দেওয়া বা পিরিয়ড ম্যানেজমেন্টের কথা বলছেন। কিন্তু পৃথিবীর প্রায় সব সমস্যারই কিছু না কিছু প্রস্তুতি বা বিকল্প ব্যবস্থা থাকে। আমাদের সময়ও বর্ষাকাল বলে একটা ঋতু ছিল এবং তখনো স্কুল-কলেজে যেতে হতো। অনেককেই দেখেছি ব্যাগে বা পলিথিনে করে স্কুল ড্রেস নিয়ে আসত। স্কুলে গিয়ে ভেজা কাপড় বদলে নিয়ে তারপর ক্লাস বা পরীক্ষা দিত।

তখন মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, তবুও অনেকেই নিজের প্রয়োজনীয় বিষয়ে আগে থেকেই preparation নিয়ে রাখত। আজ তথ্যপ্রযুক্তি এত সহজলভ্য হওয়ার পরও ব্যক্তিগত প্রস্তুতি ও পিরিয়ড ম্যানেজমেন্টের বিষয়টি কি আরও গুরুত্ব দিয়ে শেখা ও চর্চা করা উচিত নয়?

এখনকার বাচ্চাদের এমন আচরণ আর ব্যবহার দেখে next year এর পরীক্ষার্থীরাও এগুলোই শিখবে, এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। সামান্য কিছু হলেই আন্দোলন, অসহিষ্ণুতা, অস্থিরতা, উত্তেজনা, অসভ্যতা, অশ্লীলতা, সবকিছুরই যেন লাগাম ছুটে যাচ্ছে।

পরীক্ষা এক বছর না দিলে আরেক বছর দেওয়া যায়। এক পেশায় না গেলে অন্য পেশায় যাওয়ার সুযোগ থাকে। কিন্তু মানুষ হিসেবে গড়ে উঠতে না পারলে তার পরিণতি কী হবে? সবার আগে তো মানুষ হওয়া দরকার, সততা, শৃঙ্খলা, সহনশীলতা ও দায়িত্ববোধ শেখা দরকার। এরপর না হয় পরীক্ষার্থী, পেশাজীবী বা অন্য কিছু হওয়া যাবে।

শেষ পর্যন্ত ডিগ্রি নয়, মানুষ হিসেবে পরিচয়-ই তো সবচেয়ে বড় পরিচয়। পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মাত্র, পুরো জীবন তো আর নয়।



(সংগ্রহিত)

হলি ক্রসের শূন্য ফলাফল: মেধার ওপর কুঠারাঘাত?আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক চরম বিস্ময় ও হতাশার চিত্র স...
12/07/2026

হলি ক্রসের শূন্য ফলাফল: মেধার ওপর কুঠারাঘাত?

আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক চরম বিস্ময় ও হতাশার চিত্র সামনে এসেছে। দেশের নারী শিক্ষার অন্যতম শীর্ষ এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, তেজগাঁওয়ের হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থীই এবার ট্যালেন্টপুল বা সাধারণ গ্রেডে কোনো বৃত্তি পায়নি। যে প্রতিষ্ঠানটি প্রতি বছর মেধা তালিকায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে, সেখানকার ছাত্রীদের এমন শূন্য ফলাফল শুধু অবিশ্বাস্যই নয়, বরং পুরো ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

যে ছাত্রীরা কঠোর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে হলি ক্রসে পড়ার সুযোগ পায় এবং বছরজুড়ে কঠোর একাডেমিক শৃঙ্খলার মধ্যে বড় হয়, তারা সবাই একসঙ্গে কীভাবে ব্যর্থ হতে পারে?

ফলাফল প্রকাশের পর থেকেই হলি ক্রসের শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে তীব্র মানসিক হতাশা। কোমলমতি এই শিশুদের আত্মবিশ্বাসে বড় ধরনের ধাক্কা লেগেছে। অভিভাবকেরা ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলছেন— "আমাদের সন্তানরা পরীক্ষার হল থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছিল। তাদের মেধার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। এই অবাস্তব ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা খাতা পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছি।"

একটি বা দুটি শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতেই পারে, কিন্তু একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পুরো ব্যাচের একজন শিক্ষার্থীও বৃত্তি পাবে না— এটি কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এই ঘটনা প্রমাণ করে যে, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খাতা মূল্যায়ন, অথবা কোথাও না কোথাও বিশাল গলদ রয়ে গেছে। যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা যদি তাদের প্রাপ্য মূল্যায়ন না পায়, তবে পরীক্ষা ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা পুরোপুরি উঠে যাবে।

এই নজিরবিহীন ফলাফলের পেছনে কোনো বড় ধরনের কারিগরি ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক। মেধাবীদের এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না। একই সাথে আমরা কর্তৃপক্ষের দ্রুত এবং দায়িত্বশীল হস্তক্ষেপ কামনা করছি।

(সংগ্রহিত)

রাগ করলা?
19/05/2026

রাগ করলা?

এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা:বাংলা ভার্সনের প্রশ্নে ইংরেজি শব্দের ব্যবহার শুধু ভুল নয় আমার কাছে অপরাধ মনে হয়েছে। শুধুমাত...
18/05/2026

এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা:
বাংলা ভার্সনের প্রশ্নে ইংরেজি শব্দের ব্যবহার শুধু ভুল নয় আমার কাছে অপরাধ মনে হয়েছে। শুধুমাত্র Sample Space শব্দটির অর্থ না জানার কারণে অনেক পরীক্ষার্থী ৪ নম্বর মানের প্রশ্নটির উত্তর দিতে পারেনি।

আমরা যারা গণিতে অনার্স-মাস্টার্স করে শিক্ষকতা করছি- সকলেই ইংরেজি ভার্সন থেকেই পাস করেছি। তাই বলে বাংলা ভার্সন এর শিক্ষার্থীদেরকে উচ্চতর গণিত পরীক্ষায় ইংরেজি শব্দের পরীক্ষা নেওয়া উচিত নয়।

এই প্রশ্নটিকে ভুল হিসেবে সাব্যস্ত করে পরীক্ষার্থীদেরকে এর পূর্ণ বেনিফিট দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

Match the correct puzzle.
08/05/2026

Match the correct puzzle.

18/03/2026

আমাদের ইফতার আয়োজন ১৮/০৩/২৬

আমাদের ইফতার আয়োজন ১৮/০৩/২৬
18/03/2026

আমাদের ইফতার আয়োজন ১৮/০৩/২৬

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Sir Mathematics-RSM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category