08/04/2023
বেসরকারি ভাবে কোরিয়া দক্ষ ওয়ের্ডার নিয়ে যাচ্ছে,
--
এটির বিস্তারিত তথ্য এখানে দিলাম।
পড়ে আশা করি উপকারে আসবে,
আমার ৫ দিনের বাস্তব মাঠ পর্যায়ের গবেষণার আলোকে লিখলাম
-
১। লোক নিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু কত জনের চাহিদা কোরিয়ান কোম্পানি দিয়েছে সেটা এজেন্সি প্রকাশ করছেনা, এই কারণে সুযোগে তারা হাজার হাজার মানুষের টাকা আত্মসাৎ করবে, Today or Tomorrow.
২। যেখানে শুধু দক্ষ ওয়েল্ডার নেওয়ার কথা সেখানে ৯৮% অদক্ষদের ও পাসপোর্ট এজেন্সি জমা নিয়ে নিচ্ছে, যা দেখে আমি নিজেও একজন দক্ষ ওয়েল্ডার হয়ে কষ্ট পেলাম, সুতরাং এখানে বড় ধরণের ঘাবলা আছে!
৩। এজেন্সি ঢাকার একটি ট্রেনিং সেন্টারের সাথে চুক্তি করেছে, যেখানে দক্ষ অদক্ষ সবার ৩০ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে,
তো আমরাতো হুজুগি বাঙ্গালি ঠিকই কোরিয়ার যাওয়ার নেশায় ৩০ হাজার দিয়ে ভর্তি হয়ে যাচ্ছি, (ব্যবসা এখানেই মাসে ৫০০ জনের পাসপোর্ট জমা নিয়ে ৩০ হাজার করে ভর্তি নিলে আয় কত?! ৩০০০০.৫০০=১৫,০০০,০০০/- দেড় কোটি টাকা) এগুলো ভিসার আবেদনের আগের আয় 😀🥴
কোরিয়া কোম্পানি কিন্তু এই বাটপারি জানেনা, তারা চাইছিল কিছু কাজ জানা ৪/৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ওয়েল্ডার তারা প্রেক্টিক্যাল পরীক্ষা নিয়ে লোক নিবে, সেটাকে কাজে লাগিয়ে এজেন্সি ট্রেনিং সেন্টার কাজ শিখাবে বলে মাসে ৫ শতাধিক লোক থেকে দেড় কোটি টাকার ব্যবসা!
৪। ৩০ হাজার দিয়ে ভর্তি হওয়া দুজন অদক্ষ ওয়েল্ডার কাজ না জানা স্টুডেন্ট থেকে আমি ট্রেনিং সেন্টারের অবস্থা জানতে চাইলে সে বলে ভাই ভুল করেছি, আমি বললাম কেন? সে বলে এখানে শিখার মতো পরিবেশ নেই, মেশিন আছে ৫ টা লোক হলো ৩০০-৪০০ জন, আবার এর মাঝে শিখানোর শিক্ষকেরও দেখা নেই, তাহলে আমরা কিভাবে একমাসের মধ্যে ওয়েল্ডিং শিখে কোরিয়ান দের সামনে পরীক্ষায় পাস করব? এখন পাস না করলে আমাদের ৩০ হাজারের বাশঁ, আবার নতুন ব্যাচে নতুন ফি দিয়ে ভর্তি হতে হবে,এই কথা কিন্তু আমি আগেই ধারণা করেছিলাম।
--
আমি কাজ জানার পরেও ভর্তি হয় ছি এটি আমার লস হলেও তাদের ধান্ধার কারণে।
#সংগৃহীত