AITS-Lab

AITS-Lab AITS-Lab offers extensive resources for software development training To design, build, and deploy D

SSL Commerz পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগেশনপ্রয়োজন হলে দেখতে পারেন।
21/07/2023

SSL Commerz পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগেশন
প্রয়োজন হলে দেখতে পারেন।

Today, we will learn, How to integrate SSLCommerz PG Integration in ASP .NET Core Web API with Angular C # Full Playlist Link: https://www.youtube.com/playlis...

11/12/2022

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
(Job Focused) Full Stack Software Development in ASP.NET CORE with Angular এর নতুন ব্যাচ (ব্যাচ-০৪) শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারী থেকে।
ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন পেইজ এ দেওয়া নাম্বার এ। পেইজ এর লিংক + কোর্স এর ডিটেইলস সম্পর্কে জানতে এই লিংক এ ক্লিক করুন।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখুন।
ভিডিওঃ https://www.youtube.com/watch?v=s8CJHzP9LDU
বিস্তারিতঃ https://aitsidea.com/lab

Coming Soon.....
11/09/2022

Coming Soon.....

21/08/2022

This is the First Episode of 100 Developers Adda.If you want to share your experience with us, please send your cv to [email protected]. we will contact w...

21/08/2022

This is the First Episode of 100 Developers Adda.If you want to share your experience with us, please send your cv to [email protected]. we will contact w...

সি-শার্প এর টিউটোরিয়াল সিরিজ বানানো শুরু করে মাঝ খানে থেমে গেছিলাম নানান ব্যস্ততার কারণে। জাভা স্ক্রিপ্ট, জেকোয়েরী নিয়ে ...
27/07/2022

সি-শার্প এর টিউটোরিয়াল সিরিজ বানানো শুরু করে মাঝ খানে থেমে গেছিলাম নানান ব্যস্ততার কারণে। জাভা স্ক্রিপ্ট, জেকোয়েরী নিয়ে বিস্তারিত সিরিজ বানানোর প্ল্যান ছিলো, বেশ কিছু কন্টেন্ট রেডি ও করেছিলাম, কিন্তু ওইযে ব্যস্ততার কারণে থেমে গেছে সব।

এখন এসে যেটা দেখলাম, আসলে না বানানোই অনেক ভালো হয়েছে মনেহয়। কারণ যে হারে টেকনোলজী পরিবর্তন হচ্ছে, আজকে যেটা পরিশ্রম করে বানাবো, ৬ মাস পরে সেটার ভ্যাল্যু অনেক কমে যাবে, বা থাকবেনা বললেই চলে।

তবে সি-শার্প আর ওওপি যেহেতু বেইজ, এটা নিয়ে একটা সিরিজ কন্টিনিউ করবোই ইনশা আল্লাহ। এটা একান্ত নিজের ভালবাসা থেকে।
সাথে আরেকটা সিরিজ ও করার প্ল্যান আছে প্যারালালি, SQL নিয়ে।
আমরা অনেকেই বেসিক SQL জানি, কিন্তু ছোট ছোট অনেক কাজ আছে যা আমরা জানিনা বলেই আমাদের কুয়েরীগুলো অপ্টিমাইজড হয়না, বা চাইলেও মনের মত কুয়েরি লিখতে পারিনা। আমি নিজেও মাঝে মধ্যে অনেক সমস্যায়, ভাবলাম নিজে আবার একটু রিভিশন দিবো, সাথে আপনাদের সাথেও শেয়ার করবো।

এখন অনেক চ্যানেল পাওয়া যায়, নানা জিনিষ নিয়ে নানা রকম ভিডিও পাওয়া যায়, এটা একদিক দিয়ে অনেক ভালো হয়েছে আমাদের দেশের জন্য। বিশেষ করে প্রোগ্রামিং হিরো, স্ট্যাক লার্ণার সহ আরো অনেকেই।
৫ বছর আগে যখন আমি টুকটাক ভিডিও দিতাম, তখন হাতে গুনা অল্প কয়েকটা চ্যানেল ছিলো টেক রিলেটেড, শুধু লেগে আছেন ফয়জুল করিম ভাইয়া। সেই ২০১৩ থেকেই মনেহয় উনি ভিডিও দেন, যদিও তখন পেইড ছিলো, পরে অবশ্য ইউটিউব এ দেওয়া শুরু করেছেন।

বর্তমানে আমার ভাবনা হচ্ছে, যেগুলো সহজে পরিবর্তন হয়না, সেগুলো নিয়ে সিরিজ তৈরি করা, যেমন সি-শার্প, ওওপি, সিকিএল, নেট কোর, ইএফ-কোর, ডেটা স্ট্রাকচার, ইত্যাদি। এর বাহিরে নিত্যনতুণ কিছু হট টপিক নিয়েও কথা বার্তা বলা যায়।
কি বলেন?

01/06/2022

কম্পিটিটিভ প্রোগ্রামিং নিশ্চই গুরুত্বপূর্ণ, এটা আমরা কেউ অস্বীকার করছিনা। কিন্তু শুধুই কি কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে একটা ভালোমানের সফটওয়্যার ডেভেলপ করা যায়? অসম্ভব ই বলা যায়। আগে বেসিক প্রোগ্রামিং, এরপর কম্পিটিটিভ, ডেটা স্ট্রাকচারের খেলা, যেন ব্রেইনটা ক্লীন হয়, এর পর অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনীয়ারিং এর বাকি বিষয়গুলো, হেল্প এর জন্য asp/ jsp/ django এর মত ভালো কিছু ফ্রেমওয়ার্ক, সাথে আর্কিটেকচার বিল্ডিং। কি নেই সেখানে।

কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেকটা আমাদের ছোট বেলার পাটি গণিতের মত। আমরা বড় হয়ে ভাবি এটা কেন শিখলাম, কিন্তু সেটা শিখেছি বলেই আজকে আমরা কোন কাজের সহজে ডিসিশন নিতে পারি। ঠিক ক,প্রো ও একি রকম। জানা থাকলে দ্রুত সমাধান করা যায়। কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট আলাদা।

আজকে আমাদের কোম্পানিতে ৩ জন জয়েন করেছে। তাদেরকে ধরে ধরে ট্রেইনিং দিচ্ছি। সামনে তাদের অনেক স্ট্যাডি + ট্রেইনিং আছে।
রিয়েল ডেভেলপমেন্ট এ যে নাই, তার এগুলো নিয়ে কথা বলা ও সাজেনা।
RnD করা আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক জিনিস না।
অনেকেই ওওপি মানে ৪ টা পিলার এর নাম জানে। এটা জানা মানেই যে ওওপি পারা বা আয়ত্ব করা সেটা তাদের নলেজ এর বাহিরে।
আমি লাষ্ট একটা প্রজেক্ট করেছি সেখানে ওওপি এর পাশা পাশি ভালো লেভেলের অ্যালগরিদম জানা দরকার ছিলো, বায়নারি সার্চ নিয়ে। কিন্তু এই ধরণের ডীপ এল্গো খুব বেশি প্রজেক্ট এ লাগেনা। প্রোগ্রামার নিজে জানলে তার জন্য লজিক বানানো সহজ, কিন্তু সেটা সব সময় প্রজেক্ট এ লাগেনা।

অথচ ওওপি ছাড়া একটা প্রসেস করা সম্ভব নয়, আমি কোনটা প্রাইভেট রাখবো, কোণ্টা রাখবোনা। গেট, সেট কি ভাবে করবো। কার বেলায় শুধু গেট রাখবো, কার বেলায় রাখবোনা, কোন লজিক আমার ডোমেইন লেয়ার এ লিখতে হবে, কোন লজিক আমার সার্ভিস লেয়ারে লিখতে হবে, এগুলোর সাথে কম্পিটিটিভ এর কোন সম্পর্ক নাই, কিন্তু এগুলাই ওওপি।
কেউ না বুঝলে আর কিছু করার নেই।
আর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ওওপি ঠিক প্রোগ্রামিং এর মত একটা আর্ট, এটা রক্তের সাথে মিশে যেতে হয়, মুখস্ত যেমন প্রোগ্রামিং হয়না, ঠিক তেমনি কয়দিন ওওপি পড়লেই এটা জানা সম্ভবতো নয়, বরং অসম্ভব। আমি নিজে এখনো ঠিকভাবে ওওপি আয়ত্ব করতে পারিনি, তবে চেষ্টায় আছি।

28/05/2022

ডেভেলপার এর এমন সংকট যা বলে বুঝানো যাবেনা। কেউ কেউতো স্যালারি নিয়ে বেশি মাথা ঘামায় নিজের কোয়ালিটি চেক না করে।

ব্যাকেন্ড এর জন্য লিংকডইন এ ১৫০+ সিভি থেকে ইন্টার্ভিউ নেওয়ার মত পেলাম মাত্র ৩ জন। ৩ জন কে ল্যাব টেষ্ট দিলাম, হারিয়ে গেলো বাকি ২ জন।
২০+ সিভি এসেছে ইমেইল এ।
ডেইলি ইন্টার্ভিউ নিচ্ছি, কি যে এক তিক্ত অভিজ্ঞতা, হায় হায় হায়, এ যদি হয় ডেভেলপার দের হাল, কিভাবে একটা ভালো প্রোডাক্ট ডেভেলপ হবে?
একজন ফুল স্ট্যাক ডেভেলপার যে কিনা বলছে সে আড়াই বছর ধরে ডটনেট কোর এবং অ্যাংগুলার ১১ তে কাজ করছে, তাকে আমি মোট ১০ টি প্রশ্ন করেছি একেবারে বেসিকঃ

১- ডটনেট ফ্রেমওয়ার্ক এবং ডটনেট কোরের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ডটনেট কোর দিয়ে ডটনেট ফ্রেমওয়ার্ক বানানো হয়েছ।

২- ক্লাস এবং ইন্টার্ফেইস এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ একাধিক ইনহেরিটেন্স এর জন্য ইন্টার্ফেইস আর সিংগেল ইনহেরিটেন্স এর জন্য ক্লাস ব্যাবহার করা হয়।

৩- অ্যাবস্ট্রাক্ট এবং সীল্ড ক্লাসের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ জানিনা ভাইয়া।

৪- অ্যাজ কুয়েরেবল এর কাজ কি? কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ বলতে পারবোনা ভাইয়া।

৫- অ্যাকশন রেজাল্ট এবং আইঅ্যাকশন রেজাল্ট এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ জানিনা ভাইয়া।

৬- সিলেক্ট ফ্রম অবজেক্ট কে ল্যাম্বডাতে কিভাবে লিখতে হয়?
উত্তরঃ আমি কাজ করিনি এটা নিয়ে।

৭- আইকালেকশন এবং আইএনুমেরেবল এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ বলতে পারবোনা ভাইয়া।

৮- আপ্নিকি এই আড়াই বছরে এগুলো ব্যবহার করেননি?
উত্তরঃ মনে পড়ছেনা।

৯- ওকে বুঝলাম, তো আপনাকে আমরা সিলেক্ট করলে আপনি কত সম্মানিতে আসবেন?
উত্তরঃ ৪০ হাজার টাকা হলে আমি আসতে পারি।

১০- কনফিডেন্স থাকা ভালো, কিন্তু আপনার কি মনে হয় কোন ক্যান্ডিডেট যদি ১ টা প্রশ্নের উত্তর ও ঠিক ভাবে দিতে না পারে, তার কি ৪০ হাজার টাকা স্যালারি চাওয়া উচিৎ?
উত্তরঃ (চুপ করে ছিলো)

সামারিঃ গত বছর ও আমি ইন্টার্ভিউ নিয়ে একি অভিজ্ঞতা পেয়েছি, এবার ও তার ব্যতিক্রম হয়নি, যাদেরকে পেয়েছি তারা ল্যাব টেষ্ট এ হারিয়ে গেছে, অথচ সিমপল কাজ। ১/২ দিনে করে ফেলা যায়।

আমার একজন ফুল স্ট্যাক ডেভেলপার দরকার, কেউ থাকলে জানাইয়েনঃ স্যালারী রেঞ্জ ৩০-৪০ হাজার। ভালো করলে ছয়মাস পরে বাড়বে।

জব লিংকঃ

Posted 5:18:33 PM. The ideal candidate will be responsible for developing high-quality applications. They will also be…See this and similar jobs on LinkedIn.

গত বছরের কথা, আমার ঠিক মনে পড়ছেনা কার সাথে কথা বলেছিলাম, তবে সে আমাদের কোন স্টুডেন্ট না। অন্য ট্রেইনিং সেন্টার এর।আমাকে ...
19/04/2021

গত বছরের কথা, আমার ঠিক মনে পড়ছেনা কার সাথে কথা বলেছিলাম, তবে সে আমাদের কোন স্টুডেন্ট না। অন্য ট্রেইনিং সেন্টার এর।
আমাকে বল্লো তিনি আমার কাছে Angular শিখতে চায়, আমি বললাম আমার এখন MVC এর ব্যাচ চলছে, এটা শেষ হলে অ্যাংগুলার ধরবো। জিজ্ঞেস করলাম আপনি MVC ভালোভাবে জানেনকিনা, বললেন হ্যাঁ আমি জানি, কিন্তু MVC এর অনেক সমস্যা আছে, কোড অনেক লিখতে হয়, যেটা অ্যাংগুলার এ লিখতে হয়না, সাথে আরো অনেক কিছু। আমি উনাকে বললাম অ্যাংগুলার এর মততো আর MVC হবেনা, তবে আপনি যেটা ভাবছেন সেটা এমন না, এখন পর্যন্ত আমার দেখা ফুলস্ট্যাক বেষ্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে ASP.NET MVC. আর আপনি চাইলে কম্পোনেন্ট বেজড করতে পারবেন। যেমনঃ
১- ইনপুট টেক্সট বক্স একটা বানালেই হবে, হাজারটা লাগবেনা।
২- ড্রপডাউন একটা বানালেই হবে, ভিউতে শুধু সিলেক্টর লিখবেন, আর কন্ট্রোলার এ বার বার সেই ড্রপডাউনের জন্য লিখতে হবেনা।
সব কিছুই কম্পোনেন্ট বেজড করে ফেলা যায়।

উনি এটা শুনে আমাকে বললেন "বলেন কি ভাইয়া, এটা কিভাবে সম্ভব, আমিতো ASP.NET MVC এর ট্রেইনিং করলাম কয়েক যায়গা থেকে, এগুলাতো কেউ দেখায়নি।"।

আমি বললাম, আপনি স্ট্যাডি করেন নিজে নিজে, তাহলে জানতে পারবেন।

সেদিন সিদ্ধান্ত নিলাম, আমার নিজের কোর্স এ এই জিনিষগুলো আমি শিখাবো, আর জাভাস্ক্রিপ্ট + জেকোয়েরির খেলা যে ভালো বুঝে, তার কাছে ওয়েব অনেক সহজ। আজকের ক্লাস এ এগুলো দেখিয়েছিলাম তাই মনে পড়ে গেলো ঐ ভাইটার কথা। এই জিনিষটার আধুনিক ভার্সন হচ্ছে "রেজর কম্পোনেন্ট" যা কাজ করে সিগ্নাল আর দিয়ে, আর আগেরটা কাজ করতো পেজ লোডে।

গত বছর অনেকেই জানতে চেয়ছিলেন ব্লেজর শিখবো, নাকি অ্যাংগুলার শিখবো, আমি তখন ও বলেছিলাম, এখনো বলছি, অ্যাংগুলার শিখেন, যদিও আমি খুব একটা পছন্দ করিনা, তবে মন্দের ভালো। আর ব্লেজর ঠিক হতে আরো ১/২ বছর লাগবে, ডটনেট ৬ ভার্সন এর পর দেখা যাবে।

Address

3rd Floor, 103/A, Green Road, Farmgate, Dhaka/Dhaka
Dhaka
1215

Opening Hours

Wednesday 09:00 - 17:00
Sunday 17:30 - 21:30

Telephone

+8801811152775

Alerts

Be the first to know and let us send you an email when AITS-Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AITS-Lab:

Shortcuts

Share