07/05/2021
উদ্দেশ্য ও লক্ষ্যঃ
অঃ- ফেছবুক প্রাইভেট গ্রুপ শুধুমাত্র নির্দিষ্ট একটা বয়সী বা যে কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়, সমাজ, মণ্ডলী, জনসাধারণ, যৌথ অধিকার, যৌথ ভোগ, সম্প্রদায়, গোষ্ঠী, দল, জনসমাজ নিয়ে গঠিত হয়। সুতরাং গ্রুপ যে কেউই খুলতে পারে কিন্ত সবার অধিকার সমান হয়। এই গ্রুপটা সকল এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ সালের ছাত্রছাত্রীদের জন্য সর্বদাই উন্মক্ত থাকিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ এবং যেকোন সিন্ধান্ত একা কেউ নিতে পারবে না, অধিকাংশ পরিচালনা পর্ষদের অংশগ্রহণে স্বচ্ছ ও সর্বজন গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সিন্ধান্ত নিতে হবে। সুতরাং এই গ্রুপে থাকা সকল সদস্যের লেখা, পোষ্ট, কমেন্ট, লাইক, শেয়ার তার নিজস্ব স্বাধীনতা। শুধুমাত্র সংগ্রহীত বিষয়ের কিছু হলে উল্লেখ্য করে দিতে হবে " #সংগ্রহীত" এবং যে কোন ধরনের লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে সেটা কোন মতেই লিঙ্কের কন্টেন্ট পোষ্টে শো করানো যাবেনা সেজন্য লিঙ্কের বিষয়ের সাথে সাদৃশ্য বা নিজের কোন ছবি দিয়ে যথাযথ ক্যাপশন সহ পোষ্ট করা যাবে।
আঃ- আর নিয়ম কানুন তেমন কিছুই আপাতত নেই, শুধু মাত্র ICT ACT 2018, BANGLADESH / ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ( বিশেষ করে ২০১৮ সনের ৪৬ নং আইন ) মেনে আমরা সবাই সমস্ত কাজকর্ম চালাবো এই আশা ব্যক্ত করছি। তবে আমাদের মনে রাখতে হবে আমার লেখা, পোষ্ট, কমেন্ট, লাইক শেয়ার, কাউকে কোন কথার উওর দেওয়ার মাধ্যমে আমাদের সামাজিক মর্যাদা, পারিবারিক দীক্ষা ও বাবা-মা হতে শিক্ষার মানদন্ড বুঝায়, যেটা কারো জন্যই সুখকর নয়। সবাই স্বাধীন ভাবে শালীনতা/ মার্জিত/ সুন্দর/ শোভন/ সভ্যতার সাথে তার মতামত প্রকাশ করতে পারবে। অন্যকে সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। কারো কোন ভুলের জন্য আত্মপক্ষ সমর্থন করে নিজে অনুতপ্ত হয়ে সবার উদ্দেশ্য পোষ্ট করেন তার জন্য তবে সে ভুল মার্জনীয় (একাধিকবার নয়)। অন্যান্য নিয়ম কানুন পরবর্তীতে আসতে পারে।
ইঃ- আমরা যারা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ সালের ছাত্রছাত্রী ছিলাম সেই সব বন্ধুদের নিয়ে বন্ধুত্তের অঠুট বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন একসাথে চলা আমাদের অঙ্গীকার, যেখানে থাকবে না কোন রেষারেষি, রাজনীতি, পেঠনীতি, লিঙ্গ বৈষম্য, অন্যের উপর ক্ষমতার দাপট দেখানো। ক্ষমতার জোরে বন্ধুদের নেটওয়ার্ক থেকে কাউকে বিচ্ছিন্ন না করা, কোন ধরণের বিচার বহির্ভূত সিন্ধান্ত না নেওয়া, বন্ধুদের টাকা নিজের মত করে খরচ না করা।
ঈঃ- গ্রুপ ক্রিয়েটর বা মডারেটর হিসাবে সুপার পাওয়ার দেখানো বা অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা এই সব কিছুই এইগুরুপের উদ্দেশ্য বহির্ভূত। এখানে সবাই বন্ধু এবং বন্ধুদের মতই আচরন করবে এবং অন্যের কাছে থেকে সেটাই প্রত্যশা থাকবে।
উঃ- সাধ্যমতো একে অপরের বিপদে-আপদে, সুখে-দুক্ষে এগিয়ে আসার চেষ্টা করা। সারাদিনের কর্ম ব্যস্ততাময় জীবনের পরে দিনশেষে পোষ্ট, লাইক, কমেন্টের মাধ্যমে মজার আড্ডায় মেতে উঠা এবং সুন্দর সুন্দর লেখা বা বিষয়বস্তু শেয়ার করা। পরিশেষে আমরা সবাই জেনো কমপক্ষে একজন ভালো নতুন বন্ধু পাই ও প্রত্যেকেই একজনের হলে ও উপকারে আসি।
ঊঃ- আপাতত লক্ষ্য ও ব্যস্ততা, কমপক্ষে ৫০ জন ( দ্রুত সেবা প্রদান বা পোষ্ট অনুমোদন করা) মডারেটর নির্বাচন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে সারা বাংলাদেশ থেকে! মডারেটরদের যা থাকতে হবেঃ- নিঃসন্দেহ ভালো মন মানুষিকতা, ভালো চারিত্রিক বৈশিষ্ট্য, সৃজনশীল চিন্তাভাবনা বা লেখালেখির হাত, অবশ্যই ধান্দাবাজ না!!! সেই সঙ্গে যদি কেউ ভালো ব্যাবসা বা জব করেন তবে তো কোন কথাই নাই কারন এদের মন মানুষিকতা ভালো এবং ধান্দাবাজ না। এমন আগ্রহী কেউ থাকলে SSC 2002 AND HSC 2004 STUDENTS OF BD পেজ ইনবক্সে বা এইখানে মেসেজ দিবেন এইটাই আশা করছি।
ঋঃ- এছাড়া সব বন্ধুদের মতামত কে প্রাধান্য দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করছি সবাই সাথে থাকবে।