Al-Fatah Cadet Madrasah

Al-Fatah Cadet Madrasah জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে বহুমুখী শিক্ষার লক্ষে.......

আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, দীর্ঘ ছুটির পর আল ফাতাহ ক্যাডেট মাদরাসা-এর সকল শিক্ষা কার্যক্রম...
28/03/2026

আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, দীর্ঘ ছুটির পর আল ফাতাহ ক্যাডেট মাদরাসা-এর সকল শিক্ষা কার্যক্রম আগামী ২৯ মার্চ থেকে পূর্ণোদ্যমে শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ!

আমাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য নিচে দেওয়া হলো: জেনারেল ক্লাস শুরু: সকাল ৭:৪৫ মিনিট থেকে।

অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে যে, আপনার সন্তানকে সঠিক সময়ে মাদরাসায় উপস্থিত করার মাধ্যমে তার শিক্ষা জীবনকে নিয়মিত ও সুশৃঙ্খল করতে আমাদের সহায়তা করুন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: মোবাইল: 01715-575957

আসুন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলি।

ঈদুল ফিতরের শুভেচ্ছাআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের মহিমান্...
20/03/2026

ঈদুল ফিতরের শুভেচ্ছা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের মহিমান্বিত দিন পবিত্র ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ!

আল ফাতাহ ক্যাডেট মাদরাসা-র সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের রমজানের সমস্ত ইবাদত কবুল করুন এবং এই ঈদকে আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, ঈমানি দৃঢ়তা ও সমৃদ্ধি।

"আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।" (তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

সবাই পরিবারের সাথে আনন্দে নিরাপদ ঈদ কাটান, এই কামনাই করি।

ঈদ মোবারক!

াতাহ_ক্যাডেট_মাদরাসা #ঈদুল_ফিতর

05/03/2026

আলহামদুলিল্লাহ!
আল ফাতাহ ক্যাডেট মাদরাসা-এর সকল সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ১ম সাময়িক C.T পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষার সাজেশন প্রদান করা হয়েছে।
প্লে থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের আইডি কার্ড এবং বন্ধের পড়া দিয়ে দেওয়া হয়েছে।

ইনশাআল্লাহ আগামী ২৯/০৩/২০২৬ তারিখে মাদরাসা পুনরায় খুলবে।

সম্মানিত অভিভাবকদের কাছে অনুরোধ, বন্ধের সময়টাতে সন্তানদের পড়াশোনা ও দ্বীনি শিক্ষার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। আল্লাহ তায়ালা আমাদের সন্তানদেরকে দ্বীন ও দুনিয়ার কল্যাণের জ্ঞান দান করুন। আমিন।

াতাহ_ক্যাডেট_মাদরাসা
#ইসলামিক_শিক্ষা
#দ্বীনি_শিক্ষা
#শিক্ষাই_জাতির_মেরুদণ্ড
#ইসলামের_পথে_শিক্ষা

 #নোটিশ
05/03/2026

#নোটিশ

الحمد لله رب العالمين 🤍গর্ব ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৫ সালে অনুষ্ঠিত ৫ম শ্র...
26/02/2026

الحمد لله رب العالمين 🤍

গর্ব ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৫ সালে অনুষ্ঠিত ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আল ফাতাহ ক্যাডেট মাদরাসা কেরানীগঞ্জ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল সহ বৃত্তি অর্জন করেছে, আলহামদুলিল্লাহ!

এ সাফল্য শুধু একটি অর্জন নয়—এটি দ্বীনি শিক্ষা, অধ্যবসায় ও তাওয়াক্কুলের এক উজ্জ্বল নিদর্শন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক মুবারকবাদ ও দোয়া।
পরিশ্রমী শিক্ষকবৃন্দের প্রতি জানাই অন্তরের গভীর থেকে শুকরিয়া।
সম্মানিত অভিভাবকদের সহযোগিতা ও দোয়ার জন্য রইল আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি—
তিনি যেন আমাদের শিক্ষার্থীদের ইলমে নাফে‘ দান করেন, তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি নসীব করেন। আমীন

#আলহামদুলিল্লাহ
#বৃত্তি_পরীক্ষা_২০২৫
#দ্বীনি_শিক্ষা
#ইলমে_নাফে
াতাহ_ক্যাডেট_মাদরাসা
#সাফল্যের_ধারা
#কেরানীগঞ্জ

আলহামদুলিল্লাহ আনন্দের সংবাদ!আল ফাতাহ ক্যাডেট মাদরাসা এর গৌরবময় সাফল্য —বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত ব...
25/02/2026

আলহামদুলিল্লাহ

আনন্দের সংবাদ!
আল ফাতাহ ক্যাডেট মাদরাসা এর গৌরবময় সাফল্য —
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এ
ট্যালেন্টপুলসহ মোট ৫টি বৃত্তি অর্জন!

আলহামদুলিল্লাহ!
“এবং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?” — (সূরা আর-রাহমান)

এই সাফল্য আমাদের জন্য গর্বের, কৃতজ্ঞতার ও দোয়ার উপলক্ষ।
আল্লাহ তায়ালা শিক্ষার্থীদের ইলমে নাফে দান করুন, দ্বীনের খেদমতে কবুল করুন এবং আরও বড় সফলতা দান করুন। আমিন

মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিহিম

গুরুত্বপূর্ণ নোটিশ আল ফাতাহ ক্যাডেট মাদরাসা-এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদ...
23/02/2026

গুরুত্বপূর্ণ নোটিশ
আল ফাতাহ ক্যাডেট মাদরাসা-এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ১ম C.T পরীক্ষা ইনশাআল্লাহ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রোজ শনিবার থেকে।

সময়: সকাল ৯:৩০ মিনিট
এই পরীক্ষার প্রাপ্ত নম্বর সাময়িক পরীক্ষার সাথে সংযুক্ত হবে।

সকল শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের পূর্বেই মাদরাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন মেনে যথাযথ প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আল্লাহর রহমতে সকলের সফলতা কামনা করছি।

নোটিশ এতদ্বারা আল-ফাতাহ ক্যাডেট মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘পবিত্র পবিত্...
18/02/2026

নোটিশ
এতদ্বারা আল-ফাতাহ ক্যাডেট মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘পবিত্র পবিত্র মাহে রমাদান এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আগামী ১৯শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার থেকে মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২শে ফেব্রুয়ারি ২০২৬ইং রোজ রবিবার থেকে মাদরাসার সকল কার্যক্রম যথারীতি চলবে।

পবিত্র মাহে রমাদান উপলক্ষে রমযান মাসের পাঠদান সময়সূচী নিম্নরূপে পরিচালিত হবে—

জেনারেল শাখা
শ্রেণি | ক্লাস শুরু | ছুটি
প্লে - নার্সারি | ৯:০০ | ১০:৪০
১ম - ৪র্থ | ৯:০০ | ১১:০৫
৫ম - ৯ম | ৯:০০ | ১১:৩০

হিফজ শাখা
নূরানী, আমপারা, নাযেরা ও হিফজ | ৯:০০ | ৩:০০

নির্দেশক্রমে,
চেয়ারম্যান
আল-ফাতাহ ক্যাডেট মাদরাসা

15/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌿

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনাদের দোয়া ও সহযোগিতায় আমাদের প্রিয় আল-ফাতাহ ক্যাডেট মাদরাসা আপনাদের সন্তানের সুশিক্ষা ও সুন্দর চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

📢 খুব শীঘ্রই প্রতিটি শ্রেণির জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হচ্ছে।

এই গ্রুপে থাকছে—
✅ নিয়মিত ক্লাস ডায়েরি ও হোমওয়ার্ক আপডেট
✅ গুরুত্বপূর্ণ নোটিশ ও ঘোষণা
✅ পরীক্ষার রুটিন, সিলেবাস ও ফলাফল
✅ শিক্ষকদের দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য
✅ সরাসরি যোগাযোগের সুবিধা

ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই গ্রুপ লিংক শেয়ার করা হবে। সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ রইল।

আপনাদের আন্তরিক সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
জাযাকাল্লাহু খাইরান।

এতদ্বারা আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 'আসন্ন ত্রয়োদশ জাত...
10/02/2026

এতদ্বারা আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬' উপলক্ষে আগামী ১১ই ফেব্রুয়ারি রোজ বুধবার থেকে মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং রোজ রবিবার থেকে মাদ্রাসার সকল কার্যক্রম যথারীতি চলবে।

09/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আমাদের মাদরাসায় ১ম সি.টি (C.T) পরীক্ষা রমজান মাসের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে,
এবং উক্ত পরীক্ষার প্রাপ্ত নম্বর সাময়িক পরীক্ষার সাথে সংযুক্ত হবে, ইনশাআল্লাহ।

এমতাবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অভিভাবক এখনো নিয়মিতভাবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত করাচ্ছেন না।
অথচ আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত ক্লাস কার্যক্রম চলমান রয়েছে।

বিশেষভাবে প্লে থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে—
যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য মাদরাসা অফিস অথবা নিজ নিজ শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করুন।

আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ইলমে নাফে‘ দান করুন এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।

াতাহ_ক্যাডেট_মাদরাসা
#ইলমের_আলো
#রমজানে_পরীক্ষা
#নিয়মিত_ক্লাস
#শিক্ষাই_সাফল্যের_চাবিকাঠি
#ইসলামি_শিক্ষা

Address

Chunkutiya Chourasta, South Keranigonj
Dhaka
1310

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801715575957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Fatah Cadet Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Fatah Cadet Madrasah:

Shortcuts

Share

Category