05/11/2022
★★ব্যাকরণ শিখুন কৌশলে। ★★
অনেককেই বলতে শুনেছি," আমি ব্যাকরণে অনেক দূর্বল,আমি কি পারবো ?
ব্যাকরন বিষয়টি নিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীর মনে যথেষ্ট ভয় আছে।এই পেজে আমি আলোচনা করবো ব্যাকরণ শিখার কিছু সহজ ও কার্যকরী কৌশল নিয়ে।এই কৌশলগুলো অনুসরণ করে সহজেই ব্যাকরণ শিখা যাবে ইনশাআল্লাহ।
চলুন ভয় কে জয় করে, দূর্বলতাকে ভূলে নতুনভাবে শিখা শুরু করি।
১ঃ ব্যাকরণের সংজ্ঞা ও সুত্র মনে রাখার উপায় -
ব্যাকরণের সংজ্ঞা ও সুত্র মনে রাখার চেষ্টা করবেন না।তার পরিবর্তে প্রতিটি সংজ্ঞা ও সুত্রের একটি দুটি করে আদর্শ উদাহরণ মনে রাখুন।উদাহরণগুলোর ব্যাখা ভালো ভাবে বুঝে নিন। বুঝে যাওয়া জিনিস আমরা সহজে ভূলি না।মুখস্থ জিনিস ভুলে যাওয়ার ভয় থাকে।তাই উদাহরণ বুঝুন এবং একই ধরনের উদাহরণ খুঁজে বের করুন।
সুত্র আপনিই বলতে পারবেন, মুখস্থ করতে হবে না।
২ঃব্যাকরণের উদাহরণ নিয়ে নাড়াচাড়া করুন -
যখন যেই অধ্যায়টি পড়বেন তখন সেই অধ্যায়টি ভালোভাবে বুঝে পড়বেন। অধ্যায়ের প্রতিটি সূক্ষ্ম বিষয় বুঝুন। তারপর প্রত্যেকটি বিষয়ের অনেক উদাহরণ সমাধানের চেষ্টা করুন
৩ঃ উদাহরণ কোথায় পাবেন?
উদাহরণ নিয়ে নাড়াচাড়া করতে গেলে দেখবেন উদাহরণ পেতে সমস্যা হয়। তাই বই থেকে উদাহরণ খুঁজে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনি সারাদিন নিজের মুখে যেসব কথা বলেন, তার মধ্যেই ব্যাকরণের বহু উপাদান লুকিয়ে আছে। সেগুলোর সমাধান করার চেষ্টা করুন মনেমনে। এই পদ্ধতি টকবার অভ্যস্থ হয়ে গেলে ব্যাকরণ শিখতে মজা লাগবে।
৪ঃ ব্যাকরণ শিখা কোথা থেকে শুরু করবেন?
ব্যাকরণ শিখার জন্য গুছিয়ে পড়া জরুরি। ব্যাকরণ শিখার জন্য প্রথমেই পদ পড়ুন।পাঁচটি পদের বিস্তারিত পরিচয় জেনে নিন। পদই ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা।পদ পরিচয় শিখা হলে ব্যাকরণের আধখানা শিখা হয়ে গেছে বললেও ভুল হবে না।
পদ>বাক্য > কারক >বাচ্য >ধ্বনিতত্ত্ব > প্রত্যয়,,,,,, এই ক্রম অনুযায়ী পড়ুন।
৫ঃ ব্যাকরণের কোন বই পড়তে হবে?
এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বাজারে প্রচলিত নিম্ন মানের বইয়ের জন্য আমাদের এই বেহাল দশা।এইবইগুলে পড়ে সারা জীবনেও আপনার বিভ্রান্তি কাটবে না।বরং ব্যাকরণ ভীতি বেড়ে যাবে।তাই বাজারের বাজে বই বাদ দিয়ে এইগুলো পড়ুন -
★ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ ( সুনীতিকুমার চট্টোপাধ্যায়ে)
★ভাষা শৈলি ( হায়াৎ মাহমুদ)
★প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ( বাংলা একাডেমি)
এছাড়া,
★ আমাদের পেজটি ফলো করতে পারেন। আমরা ধারাবাহিক ভাবে সম্পুর্ন ব্যাকরণ শিখাবো ইনশাআল্লাহ।
আমাদের পেজ থেকে সম্পুর্ন ব্যাকরণ সহজে শিখতে পারবেন।