Patronus Education Study Abroad

Patronus Education Study Abroad We are not a traditional Consultancy Firm but we help students to fulfill their dream to study abroa

Patronus Education Study Abroad (PESA) is a team of experienced educational consultants, who are self-motivated, client-friendly, honest, approachable and always treat their clients with courtesy and an effervescent smile, and is adamant to ensure students' success worldwide. At "PESA" we strongly believe that higher education requires solid planning to ensure that students choose appropriate academic pathways. Keeping this in mind, we serve and assist the students by delivering exhaustive information about study opportunities worldwide. We are working tirelessly to send talented Bangladeshi students to these countries:

-USA
-CANADA
-UK
-AUSTRALIA
-NEW ZEALAND

বিশ্বের সেরা সুখী দেশ ফিনল্যান্ডে পরিবারসহ স্থায়ী হবার সুযোগ।পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করব...
29/07/2025

বিশ্বের সেরা সুখী দেশ ফিনল্যান্ডে পরিবারসহ স্থায়ী হবার সুযোগ।

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন যেভাবে:

৮ম বারের মত পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হল ফিনল্যান্ড। অনেকেই পরিবার নিয়ে ফিনল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে চান। আশা করছি পোস্টটি তাদের উপকারে আসবে।
প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হবে। কিভাবে আবেদন করবেন?
https://inworldstudentcampus.com/countries/finland এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম বেছে নিন এবং নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সম্পর্কিত বিবরণ দেখে নিন।
Scholarship/বৃত্তি:
স্নাতক (Bachelor) প্রথম বছরের জন্য সাধারণত বৃত্তি দেওয়া হয় না, তবে Early Bird Scholarship/Discount পাওয়া যায় (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)। মাস্টার্স (Masters) জন্য সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS, GRE স্কোর, চাকরী ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীরা 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।
ব্যাংক স্টেটমেন্ট/Bank statement:
আবেদনকারীকে তার ব্যাংক একাউন্টে 9600 ইউরো দেখাতে হবে। এই টাকা অবশ্যই শিক্ষার্থীর/আবেদনকারীর একাউন্টে থাকতে হবে। কেউ যদি স্পনসর হতে চাই সেক্ষেত্রে কোন কোনো আত্মীয়তা প্রয়োজন নেই। যে কেউ স্পনসর হতে পারে। স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন। স্পনসরকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।
Post Study Work Visa/ জব ভিসা :
ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে, আপনি দুই বছরের বৈধতার সাথে একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন। এই সময়ে চাকরি খোঁজার অনুমতি পাবেন।
PR (Permanent Residency):
আবেদনকারীকে ৪ বছরের জন্য বৈধভাবে ফিনল্যান্ডে থাকতে হবে। ফিনিশ ভাষা জানতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে জানলে ভালো। আবেদনকারীকে ট্যাক্স বাদ দিয়ে অন্তত প্রতি মাসে 1600 ইউরো উপার্জন করতে হবে। পড়াশোনার ফিল্ডে চাকরি করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
কমন কিছু প্রশ্ন:
১. ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?
- আবশ্যক না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT ,GRE স্কোরও দরকার হতে পারে।
২. ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?
- অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।
৩. আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারবো?
- হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।
৪. ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য?
- স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।
৫. আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি?
https://inworldstudentcampus.com/countries/finland পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।
৬. ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?
- টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
৭. অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ?
- হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।
৮. আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব?
- হ্যাঁ, ভিজিট ভিসায়।
৯. আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো?
- হ্যাঁ।
১০. আমি কি পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করতে পারব?
- এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। যদি জব পেয়ে যান তাহলে বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।
আশা করছি পোস্টটি আগ্রহীদের উপকারে আসবে

07/07/2025

Cue Card Speaking.... IELTS Mock Test at Patronus Education.....

IELTS Speaking Class....
28/06/2025

IELTS Speaking Class....

27/06/2025

IELTS Mock Test Speaking Feedback....

ঈদের আনন্দ শেষে আজকে থেকে আমাদের IELTS-এর সকল ব্যাচের ক্লাস শুরু....
16/06/2025

ঈদের আনন্দ শেষে আজকে থেকে আমাদের IELTS-এর সকল ব্যাচের ক্লাস শুরু....

02/06/2025


22/05/2025

IELTS tips...

🎉 Another IELTS Champion from Patronus Education! 🎓📄Hard work, smart strategies, and the right guidance — that's the for...
21/05/2025

🎉 Another IELTS Champion from Patronus Education! 🎓📄
Hard work, smart strategies, and the right guidance — that's the formula we follow at Patronus, and this brilliant student just proved it again! 🌟

Holding his official IELTS result with pride, he's now one step closer to his dream!
Congratulations on your success — we’re proud to be part of your journey. 🙌

21/05/2025

Writing Solve Class after Mock Test....

29/10/2024

বিদেশে পড়তে যাওয়ার আগে থেকেই যা যা করা প্রয়োজন:

১. আপনার নাম ও আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সব সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা ঠিক করে নিন। হতে পারে বানানে ভুল বা অন্য কোনো বিষয়। বিশেষ করে নিশ্চিত হোন যে আপনার পিতামাতার ভোটার আইডি এবং আপনার জন্মসনদ ও সার্টিফিকেটে নামের সঠিক মিল আছে।

২. পাসপোর্ট তৈরি: পাসপোর্ট বানানোর সময় জন্মসনদের ঠিকানার সাথে মিল রেখে ঠিকানা দিন। যেন জন্মসনদে ঢাকা আছে কিন্তু পাসপোর্টে ভুলক্রমে অন্য ঠিকানা না আসে।

*(১ ও ২ নম্বর পয়েন্ট বিদেশে পড়তে যান বা না যান, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, এবং সংশোধনে কিছুটা সময় লেগে যেতে পারে।)*

৩. এসএসসি ও এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করুন, আর মাস্টার্সে ভর্তি হতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখুন।

৪. সার্টিফিকেট সংগ্রহের পর শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিন।

৫. আইইএলটিএস প্রস্তুতি: আগে থেকেই IELTS পরীক্ষার প্রস্তুতি নিন। কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক সময় বেশি লাগতে পারে, এতে ভর্তি প্রক্রিয়ায় দেরি হয়ে সেশন মিস করার ঝুঁকি থাকে।

৬. স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাইলে আন্ডারগ্র্যাজুয়েটের জন্য SAT/ACT এবং গ্র্যাজুয়েটের জন্য GRE/GMAT পরীক্ষার প্রস্তুতি নিন।

৭. পরিচিত শিক্ষক যারা আপনাকে ভালোভাবে চেনেন, তাদের থেকে দুজনের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখুন।

৮. SOP (স্টেটমেন্ট অব পারপাস) লেখার প্রস্তুতি: ভিসা প্রক্রিয়ায় SOP অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আগেভাগে এটি লেখার প্রস্তুতি নিন। সিনিয়রদের সহযোগিতা নিয়ে SOP যেন ব্যক্তিগতভাবে মানানসই হয়, সেই লক্ষ্য রাখুন।

৯. আপনার পড়ার বিষয়ের সাথে মিল রেখে বিদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন এবং নিশ্চিত হোন যে বিষয়ের সাথে পূর্ববর্তী পড়াশোনার বিষয়বস্তু সঙ্গতিপূর্ণ।

১০. বাজেট এবং শহরের পছন্দসহ সবকিছু বিবেচনায় পাঁচটি বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে বাছাই করুন।

১১. পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের শেষ তারিখের দিকে খেয়াল রেখে যথাসময়ে আবেদন করুন।

১২. ভলান্টিয়ার সংগঠনের সাথে যুক্ত হোন: বিশ্ববিদ্যালয়ের আবেদন ও স্কলারশিপ প্রাপ্তিতে এটি সাহায্য করে, তাই প্রমাণ সংরক্ষণ করুন।

১৩. রান্নার দক্ষতা অর্জন: বিদেশে নিজের রান্না নিজেকেই করতে হয়, তাই কিছু রান্না শিখে নিন।

১৪. ড্রাইভিং শিখে নিন এবং ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করুন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে আরও সুবিধা হবে।

১৫. কম্পিউটার স্কিল: Microsoft Office, Word, PowerPoint ইত্যাদি সফটওয়্যার শেখা এবং সনদ সংগ্রহ করে রাখা বিদেশে সহায়ক হতে পারে।

এই ১৫টি ধাপ খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আশা করি অনেকের উপকারে আসবে।

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।🔶 প্রথমত যেই ধাপটি কান...
09/02/2024

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।
🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট।
🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।
🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।
🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।
🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ।
১৪. পাসপোর্ট, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।
বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে গুলশানের ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্নাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশানের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।

03/02/2024

🇨🇦 🇨🇦 কানাডাতে স্টাডি পার্মিটে আমূল পরিবর্তন এসেছে, সরাসরি ইমিগ্রেশন মন্ত্রীর ২২শে জানুয়ারী , ২০২৪ এর ঘোষণা।
(পোস্টটি বেশ লম্বা , কারণ অনেকগুলি পরিবর্তন একসাথে এসেছে, আপনার পড়ার ধৈর্য না থাকলে এড়িয়ে যেতে পারেন )

১) আগামী দুই বছরের জন্য স্টাডি পার্মিটের সংখ্যা লিমিট করে দেয়া হচ্ছে ;
২) প্রাইভেট কলেজ থেকে পড়াশুনা করে আর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পার্মিট পাওয়া যাবেনা ;
৩) শুধুমাত্র মাস্টার্স , পিএইচডি এবং প্রফেশনাল প্রোগ্রামে পড়ুয়া শিক্ষার্থীদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবে।
বিস্তারিত নিচে বর্ণনা করছি।
-----------------------
সরকারি বিবৃতিটি (লিংক কমেন্ট সেকশনে দেয়া আছে ) এই লাইনটি দিয়ে , "The integrity of the international student system has been threatened." - তার মানে ইন্টারন্যাশনাল student রা এবং এই পদ্ধিতির সাথে জড়িতরা মিলে এতটাই সিস্টেম এবিউস করেছে যে তার পরিপ্রেক্ষিতে সরকার পুরা সিস্টেমকেই ঢেলে সাজিয়েছেন। "চোরের দশ দিন , গৃহস্থের একদিন " । এই প্রসঙ্গে তারা সর্ব প্রথম মুখ খুলে গত বছরের ডিসেম্বর মাসে , আমার ওয়ালে ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিষয়গুলো আমি বিস্তারিত লিখেছি। কিন্তু আজকে যেন একবারে অনেকের মাথার উপরেই বাজ ভেঙে পরার দশা হয়েছে। তবে জেনুইন student রা এবং এই প্রসেস এর সাথে জড়িত জেনুইন লোকজনেরা খুবই খুশি , আমিও বেজায় খুশি। খুশি এই কারণে , এখন থেকে কেউ এখানে এসে আর হায় হায় করবেনা , আসতে পারলে ভালো ভাবেই আসবে , নাইলে নাই।

🎯 ১ম ঘোষণা : সরকার ২০২৪ সালে সর্বোচ্চ ৩৬০,০০০ স্টাডি পারমিট দিবে যা ২০২৩ সালের চেয়ে ৩৫% কম। এই ৩৬০,০০০ কেও প্রদেশ অনুসারে ভাগ করে দেয়া হবে , অর্থাৎ মনে চাইলেই আর গণহারে টরেন্টো শহরে বা ওন্টারি প্রদেশে বা অন্য কোনো জায়গাতেই পাড়ি জমানো যাবেনা। এই সীমা (Cap ) নিশ্চিতের লক্ষ্যে , ২২ শে জানুয়ারি ২০২৪ থেকে যত স্টাডি পারমিট জমা পরবে - তাদের কে তারা যেই প্রদেশে যাবে সেই প্রদেশ থেকে attestation letter নিতে হবে। আগামী ৩১ শে মার্চ , ২০২৪ এর মধ্যে প্রতিটি প্রদেশকে এই attestation letter ইস্যুর ব্যাপারে প্রসেস চালু করতে বলা হয়েছে।
(কাকতালীয় ভাবে , ২২ শে জানুয়ারি আমার জন্মদিন আর ৩১ শে মার্চ আমার ছেলের জন্মদিন। 😁 )

আগের খুব একটা কমন দুষ্টামি ছিল, এখানে এসেই ইউনিভার্সিটি প্রোগ্রাম চেইঞ্জ করে কলেজে যাওয়া বা অন্য ইউনিভার্সিটির কম টিউশন ফি এর প্রোগ্রামে যাওয়া , ধরে নিতে পারেন সেই দুষ্টামি ঠেকাতেই এই attestation letter এর ব্যবস্থা হয়তোবা।

মাস্টার্স , ডক্টরাল ডিগ্ৰী , এলিমেন্টারি এবং সেকেন্ডারি গ্রেড এই ক্যাপের আওতায় পড়বেনা। যাদের ইতিমধ্যেই স্টাডি পার্মিট হয়েছে ,তাদের জন্য এই নতুন নিয়ম প্রযোজ্য হবেনা। এই সীমা (Cap ) ব্যবস্থা আগামী দুই বছরের জন্য, তবে ২০২৫ সালে তারা আবার কত কোটা দিবে সেটা ২০২৪ এর শেষে এসেসমেন্ট করে ঘোষণা দিবে।

🎯 ২য় ঘোষণা : ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে Post-Graduation Work Permit এর এলিজিবিলিটি পরিবর্তন করা হয়েছে। প্রাইভেট কলেজ গুলোর সস্তা curriculum licensing প্রোগাম শেষ করে আর Post-Graduation Work Permit পাওয়া যাবেনা।

🎯 ৩য় ঘোষণা : বর্তমানে দুই বছরের প্রোগ্রাম না হলে তিন বছরের Post-Graduation Work Permit পাওয়া যায়না , তবে শীঘ্রই ১ বছরের মাস্টার্স বা অন্য short graduate-level program হলেও তিন বছরের Post-Graduation Work Permit এর জন্য আবেদন করা যাবে।

🎯 ৪র্থ ঘোষণা : সামনের সপ্তাহ গুলো থেকে (তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি) শুধুমাত্র master’s এবং doctoral program এর student দের স্পাউস দের open work permit দেয়া হবে। undergraduate বা college program এর স্পাউসদের আর দেয়া হবেনা।

প্রশ্ন আসে , যারা ইতিমধ্যেই ব্যাচেলর / ডিপ্লোমা প্রোগ্রামে আছেন তারা কি তাদের স্পাউসের জন্য ওপেন ওয়ার্ক পার্মিট আবেদন করতে পারবে ? আমার বুঝে যতটুক বুঝছি - সোজা উত্তর "না" ।

💞💔আমার নিজস্ব কিছু কথা :

আমি প্রায়শঃই আমার লেখা গুলোতে ওন্টারিও এবং ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশকে এড়িয়ে যেতে বলতাম , অনেকেরই কথাটি ভালো লাগতোনা। আমি এমনিতেই বলতাম না , সরকারি স্ট্যাটিস্টিক্স এবং ক্লায়েন্টদের দুর্দশা দেখেই বলতাম। যাইহোক , আজকের সরকারি ঘোষণার পরে আমার কথা না শুনলেও চলবে , সরকারি সিস্টেমে এমনিতেই এই দুইজায়গায় গণহারে আসা বন্ধ হয়ে যাবে। যেহেতু আমার আগের ভবিতব্যগুলো বর্তমানে সত্যি হয়ে দেখা দিচ্ছে , ঠিক একই আত্মবিশ্বাসে আরেকটু ভবিতব্য দেই। আজকের এই আমূল পরিবর্তনই কিন্তু শেষ নয়, সামনে আরোও এক - দুই ধাপ টাইট আসতেছে এই বছরের মাঝামাঝি অথবা শেষ দিকে বা উভয় সময়েই ।

আমি আরো বলতাম নিজেরা যদি আবেদন করেন , তাইলে সেটাই সবচেয়ে বেস্ট। কিন্তু পয়সা খরচ করে যদি সেবা নিতেই হয় তবে শুধুমাত্র লাইসেন্স ধারীদের কাছেই যাবেন - কারণ তারা আপনার কাছে তাদের কাজের জবাবদিহীতা দিতে বাধ্য। কিন্তু আন-অথরাইজডদের কাছে যেয়ে উল্টাপাল্টা কাজ করে নিজের এবং পরের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এতে সাময়িক সময়ের জন্য পার পেলেও একসময় এসে টাইট হয়ে যাবে সব কিছু। যার বড় প্রমাণ আজকের এই সরকারি ঘোষণা, দয়া করে সরকারি ঘোষণার প্রথম লাইনটি আবারো পড়ে নিবেন।

উপরোক্ত ঘোষণা গুলো থেকে কি বুঝলেন ? সামনে দিনগুলো কি সহজ নাকি কঠিন হতে যাচ্ছে ? কমেন্টে আপনার নিজস্ব মতামত জানাতে পারেন। লেখাগুলো যৌক্তিক এবং উপকারী মনে হলে দয়া করে নিজেও আমলে নিবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে ১-২ জন হলেও প্রতারণা অথবা ভুল পথে পা বাড়ানো থেকে বেঁচে যায় । ধন্যবাদ।

© Md Siddiqur Rahman, RCIC-IRB
Authorized representative for
Immigration, Refugees and Citizenship Canada (IRCC)
and The Immigration and Refugee Board of Canada (IRB)

Address

69/B (3rd Floor), Monowara Plaza, Panthapath
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801989656360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patronus Education Study Abroad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Patronus Education Study Abroad:

Shortcuts

Share