আন্-নূর তাহ্ফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আন্-নূর তাহ্ফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা, ঢাকা

আন্-নূর তাহ্ফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা, ঢাকা দুনিয়া ও আখেরাতে কল্যাণময় জীবন যাদের স্বপ্ন, আমরা আছি তাদের জন্য ( আন্-নূর তাহফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা )

27/05/2026

সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরআনের এই পবিত্র মেহনত পরিচালনা করে থাকি। আমাদের প্রতিটি চেষ্টা, প্রতিটি ক্লাস এবং প্রতিটি ত্যাগ—সবকিছুর মূল লক্ষ্য হলো আপনার সন্তানের হৃদয়ে কুরআনের নূর জ্বালিয়ে রাখা, হিফজকে মজবুত করা এবং দ্বীনের উপর দৃঢ় একটি প্রজন্ম গঠন করা।
যেহেতু বন্ধকালীন সময়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় অবস্থান করবে, তাই এ সময়ে অবহেলা হলে হিফজের ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে—আল্লাহ না করুন, দীর্ঘদিন পড়া থেকে দূরে থাকলে আয়াত ভুলে যাওয়া স্বাভাবিক হয়ে যায়। তাই প্রতিদিনের রুটিন অনুযায়ী পড়া শোনা, পুনরাবৃত্তি ও তথ্যবই নিয়মিত পূরণ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
মাদ্রাসার নীতিমালা অনুযায়ী, যদি কোনো ছাত্রী বন্ধকালীন সময়ে অবহেলা করে নিয়ম ভঙ্গ করে, তাহলে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে—
▪️ ২০ পাড়ার ঊর্ধ্বে ছাত্রীদের জন্য ১৫০০ টাকা জরিমানা অথবা ভর্তি বাতিল
▪️ ১০ থেকে ২০ পাড়া পর্যন্ত ছাত্রীদের জন্য ১০০০ টাকা জরিমানা অথবা ভর্তি বাতিল
▪️ ১০ পাড়ার নিচের ছাত্রীদের জন্য ১০০০ টাকা জরিমানা অথবা ভর্তি বাতিল
জরিমানা পরিশোধ বা পুনঃভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার পরই পরবর্তী ক্লাসে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে।
তবে আমাদের হৃদয়ের গভীর কথা হলো—আমরা কখনোই কঠোরতা চাই না, শাস্তি দিতে চাই না। বরং চাই প্রতিটি সন্তান আল্লাহর কালামের সাথে ভালোবাসা, দায়িত্ব ও আন্তরিকতার মাধ্যমে এমনভাবে যুক্ত হোক, যাতে তাদের জীবন কুরআনের আলোয় আলোকিত হয়।
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র মেহনতকে কবুল করুন, আমাদের সন্তানদের কুরআনের সত্যিকারের খাদিমা হিসেবে গ্রহণ করুন এবং এই পথকে আমাদের সবার নাজাতের উসিলা বানিয়ে দিন। আমীন।
বিনীত,
কর্তৃপক্ষ
আন্-নূর তাহ্ফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা, ঢাকা
দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা

26/05/2026

সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআনের এই মেহনত পরিচালনা করে থাকি। দুনিয়াবি লাভ-লোকসান নয়; বরং সন্তানদের দ্বীনি শিক্ষা, আমল ও আদর্শ গঠনের লক্ষ্যেই আন্ নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অতএব, বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের নির্ধারিত রুটিন, পড়াশোনা ও তথ্যবইয়ের বিষয়ে বিশেষ গুরুত্ব দিবেন। প্রতিদিন পড়া শুনে তথ্যবইয়ে স্বাক্ষর করবেন এবং যেন তথ্যবই অসংলগ্ন না থাকে সেদিকে খেয়াল রাখবেন।
মাদ্রাসার মজলিসের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম বাস্তবায়ন ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। আমরা শাস্তি দিতে আগ্রহী নই; বরং সন্তানদের পড়াশোনার ধারাবাহিকতা ও শৃঙ্খলা বজায় রাখাই আমাদের উদ্দেশ্য।
বিনীত
কর্তৃপক্ষ
আন্ নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা
দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা

“আল্লামা আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির নামের বরকতে ‘আন নূর’ ইনশাআল্লাহ দ্বীনের খেদমতে এগিয়ে যাচ্ছে...
26/05/2026

“আল্লামা আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির নামের বরকতে ‘আন নূর’ ইনশাআল্লাহ দ্বীনের খেদমতে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত শতাধিক কন্যা সন্তান পবিত্র কোরআনের হাফেজা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এবং এ বছর আরও ৩০ জন ছাত্রী হাফেজা হওয়ার দ্বারপ্রান্তে

সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন...
26/05/2026

সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষক ও ভবনের ব্যবস্থা করা হয়েছে। তবে মাসিক প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ের বিপরীতে এখনও ঘাটতি রয়েছে।
এমতাবস্থায়, আপনাদের সামর্থ্য অনুযায়ী যাকাত, সদকা, এতিম ফান্ড ও কোরবানির চামড়ার অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। কোরবানির সময় শিক্ষার্থীদের জন্য গোশতের অংশ রাখার বিষয়টিও বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব।
আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের শক্তি।
জাযাকুমুল্লাহু খাইরান
📞 বিকাশ: ০১৯৪১ ৮০৬৩৮৪
📞 নগদ: ০১৬১১ ৪২৫৭৮১
🏦 ইসলামী ব্যাংক বাংলাদেশ, বনশ্রী শাখা
📌 অ্যাকাউন্ট নম্বর: ২০৫০৪১৬০২০০৯১২৫১৬

24/05/2026
22/05/2026

গুরুত্বপূর্ণ ছুটির নোটিশ ও সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক আবেদন

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একটি সন্তানকে কুরআনের হাফেজা হিসেবে গড়ে তোলা শুধু একটি শিক্ষা কার্যক্রম নয়; এটি একটি স্বপ্ন, একটি আমানত এবং দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য এক মহৎ প্রস্তুতি। একজন অভিভাবকের ভালোবাসা, একজন উস্তাদের মেহনত এবং একটি শিশুর নিষ্পাপ চেষ্টা—এই তিনের সমন্বয়েই গড়ে ওঠে একজন যোগ্য হাফেজা।
আলহামদুলিল্লাহ, আন নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা সপ্তম শিক্ষাবর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ পরিকল্পনা, ধারাবাহিক তদারকি, উস্তাদ-উস্তাজাদের নিরলস পরিশ্রম এবং আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আজ আমাদের ছোট ছোট ফুলের কলিগুলো ধীরে ধীরে কুরআনের সুবাসে বিকশিত হচ্ছে।
অনেক রাত আছে, যখন উস্তাজাগণ নিজেদের আরাম-আয়েশ ভুলে শুধু ছাত্রীদের ইয়াদ মজবুত করার চিন্তায় ব্যস্ত থেকেছেন। কখনো ক্লান্তি, কখনো ঘুম, কখনো ব্যক্তিগত প্রয়োজন বিসর্জন দিয়েও তাঁরা এই কুরআনের আমানত আগলে রেখেছেন। কারণ আমরা বিশ্বাস করি—আজকের এই ছোট ছোট কন্যারাই আগামী দিনের দ্বীনের আলো, উম্মাহর সম্পদ এবং আপনাদের সদকায়ে জারিয়ার সবচেয়ে সুন্দর মাধ্যম।
এতদ্বারা জানানো যাচ্ছে যে,
২৩-০৫-২০২৬ ইং, রোজ শনিবার থেকে ০৪-০৬-২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি বিশেষ আবেদন:
বন্ধের দিনগুলোতে সন্তানরা যেহেতু আপনাদের সান্নিধ্যেই থাকবে, তাই তাদের কুরআনের পড়াশোনা, তেলাওয়াত, ইয়াদ ও আমলের প্রতি বিশেষ যত্ন নেওয়া আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি শিশু যতটুকু মাদ্রাসায় শেখে, তার স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে পরিবারের সহযোগিতা ও তদারকির উপর।
মনে রাখবেন, কয়েক দিনের আন্তরিক তদারকি একটি শিশুর ইয়াদকে বহু গুণ শক্তিশালী করে দিতে পারে, আবার সামান্য অবহেলাও দীর্ঘদিনের কষ্টের মেহনতকে দুর্বল করে দিতে পারে। তাই প্রতিদিন সন্তানের পাশে বসে তার তেলাওয়াত শুনুন, উৎসাহ দিন, দোয়া করুন এবং কুরআনের প্রতি ভালোবাসা তৈরি করুন—এটাই একজন অভিভাবকের শ্রেষ্ঠ বিনিয়োগ।
বন্ধকালীন বাসার বিশেষ আমল ও দায়িত্বসমূহ:
▪️ খতমি ও ২০ পাড়ার উপরের ছাত্রীদের জন্য দৈনিক কমপক্ষে ৩ পাড়া তেলাওয়াত এবং ১ পাড়া বাবা-মার কাছে শুনানো বাধ্যতামূলক।
▪️ ১০ পাড়া থেকে ২০ পাড়া পর্যন্ত ছাত্রীদের জন্য দৈনিক ৩ পাড়া তেলাওয়াত এবং ১০ পৃষ্ঠা বাবা-মার কাছে শোনানো বাধ্যতামূলক।
▪️ ১০ পাড়ার নিচের ছাত্রীদের জন্য দৈনিক ২ পাড়া তেলাওয়াত এবং ১০ পৃষ্ঠা বাবা-মার কাছে শোনানো বাধ্যতামূলক।
নীতিমালা ও শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা:
যদি কোনো ছাত্রী বন্ধের দিনগুলো অবহেলায় কাটায় এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করে, তাহলে তা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক নীতিমালার প্রতি অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী—
▪️ খতমি ও ২০ পাড়ার উপরের ছাত্রীদের জন্য ১৫০০ টাকা জরিমানা অথবা ভর্তি বাতিল।
▪️ ১০ পাড়া থেকে ২০ পাড়া পর্যন্ত ছাত্রীদের জন্য ১০০০ টাকা জরিমানা অথবা ভর্তি বাতিল।
▪️ ১০ পাড়ার নিচের ছাত্রীদের জন্য ১০০০ টাকা জরিমানা অথবা ভর্তি বাতিল।
জরিমানা প্রদান বা পুনঃভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী ক্লাসে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে।
আমরা কঠোর হতে চাই না; বরং চাই প্রতিটি ছাত্রী দায়িত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার মাধ্যমে কুরআনের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হোক।
আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনত কবুল করুন, আমাদের সন্তানদের কুরআনের প্রকৃত খাদেমা হিসেবে কবুল করুন এবং এই মেহনতকে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমীন।
বিনীত
পরিচালনা পরিষদ
আন নূর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা

21/05/2026

📢 বিশেষ ঘোষণা ও ছুটির নোটিশ 📢

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ রাত ৯:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত এবং আগামীকাল ২২ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ৯:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত নূরানী, নাজেরা, একাডেমিক, মাদানী নিসাব ও হিফজ বিভাগে বিশেষ উন্মুক্ত মসক ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উক্ত ক্লাসসমূহ পরিচালনা করবেন আন্তর্জাতিক হাফেজ, কারী ও সম্মানিত জাতীয় বিচারক
। শায়খ কারী সাজ্জাদ বিন ইউসুফ

এছাড়াও, উক্ত প্রোগ্রামে হিফজ বিভাগের সম্মানিত অভিভাবকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

পরবর্তীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন নুর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা আগামী ২২ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ১১:০০টা থেকে ০৪ জুন ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৪ (চৌদ্দ) দিন বন্ধ থাকিবে।

অতএব, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকা ও ছুটির পর নির্ধারিত সময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা যাচ্ছে।

🌙 সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

18/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজ ফজরের সময় এ বছরের নতুন জাতীয় ফল কাঁঠাল প্রথমবার খাওয়ানোর আনন্দঘন আয়োজন করা হয়েছে। কোমলমতি বাচ্চাদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার অংশ হিসেবে পরিচালকের পক্ষ থেকে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ।
আমাদের প্রত্যাশা— সন্তানদের দ্বীনি শিক্ষা, আদব-আখলাক ও সুন্দর পরিবেশের পাশাপাশি এমন ছোট ছোট আনন্দময় আয়োজন তাদের মনে আনন্দ ও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।
সম্মানিত অভিভাবকদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

16/05/2026

বিশেষ মাশক ও প্রশিক্ষণ কোর্স
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী হাফেজা তৈরির লক্ষ্যে বিশেষ মাশক ও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
প্রশিক্ষণ প্রদান করবেন:
জাতীয় বিচারক শায়েখ ক্বারী সাজ্জাদ বিন ইউসুফ
ক্লাসের সময়সূচি: 🔹 বুধবার — রাত ৯:০০ টা থেকে ১০:৩০ টা
🔹 শুক্রবার — সকাল ৮:০০ টা থেকে ১০:০০ টা

যা শিখানো হবে:

✅ প্রতিযোগিতার সোয়াল রিহার্সেল
✅ দ্রুত আয়াত শনাক্তকরণ কৌশল
✅ মাইক্রোফোন ও স্টেজ প্রস্তুতি
✅ আত্মবিশ্বাস বৃদ্ধি প্রশিক্ষণ
✅ আন্তর্জাতিক মানের উপস্থাপনা কৌশল
✅ বিচারকদের প্রশ্ন মোকাবেলা
✅ প্রতিযোগিতামূলক মানসিক প্রস্তুতি
🏛 পরিচালনায়: আন্-নূর তাহ্ফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা, ঢাকা

Address

House-69, Road-10, Block-F, South Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when আন্-নূর তাহ্ফিজুল কুরআন ইন্টাঃ মহিলা মাদ্রাসা, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category