Ammar's Online Institution - AOI

Ammar's Online Institution - AOI

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ammar's Online Institution - AOI, Education Website, Dhaka.

An online based educational institution with various courses

Website: https://aoiacademy.com/

Telegram: https://t.me/Ammarsonlineinstitution

Youtube: https://youtube.com/@ammarsonlineinstitutionaoi?si=alELHZB88v8vbFlY

Instagram: ammarsonlineaoi

17/06/2026

"সীরাত কুইজ "

মুসলিম ও বনু হাশিম গোত্রকে কোথায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল?

16/06/2026

আবদুর রহমান ইবনু গানাম আশ’আরী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট আবূ আমির কিংবা আবূ মালিক আশ’আরী বর্ণনা করেছেন। আল্লাহর কসম! তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন-

আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তেমনি এমন অনেক দল হবে, যারা পাহাড়ের ধারে বসবাস করবে, বিকাল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোন অভাব নিয়ে ফকীর আসলে তারা বলবে, আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো। এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন। পর্বতটি ধ্বসিয়ে দেবেন, আর বাকী লোকদেরকে তিনি কিয়ামতের দিন পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন।

[সহিহ বুখারী]

16/06/2026

যে ব্যক্তি নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে, সে অন্যের দোষ নিয়ে ব্যস্ত হওয়ার সুযোগ পায় না।
~ আবদুল্লাহ ইবন মুবারক রহ.

14/06/2026

আপনি কি জানেন, বাবা-মায়ের প্রতি “গোপন অবাধ্যতা” কেমন দেখতে হয়?

কখনো কখনো আপনার বাবা-মা আপনার কাছে কিছু চাওয়া বন্ধ করে দেন, কারণ তারা আর প্রয়োজন নেই বলে নয়—বরং তারা আপনার দেরি, অজুহাত, অবহেলা বা বারবার অনিচ্ছায় ক্লান্ত হয়ে পড়েন।

তখন তারা অন্য কারও কাছে সাহায্য চান। আর আল্লাহর পর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হলো—আপনার বাবা-মা এখনো আপনাকে ভরসা করেন, এখনো আপনাকে ডাকেন, এবং এখনো তাদের প্রয়োজন পূরণের জন্য আপনাকে বিশ্বাস করেন।

এই নিয়ামতকে হালকাভাবে নেবেন না। আল্লাহর কসম, আজ এমন অনেক মানুষ আছে যারা শুধু একবার আবার তাদের মা বা বাবার ডাক শোনার জন্য সবকিছু দিতে রাজি। তাই যতদিন বাবা-মায়ের সেবা করার দরজা খোলা আছে, ততদিন তাদের সম্মান করুন।

—সংগৃহিত

13/06/2026

"সীরাত কুইজ "
শি‘বে আবি তালিবের অবরোধের চুক্তিপত্রের ‘বিসমিল্লাহ’ ছাড়া বাকি অংশ কী খেয়ে ফেলেছিল?

12/06/2026

اللّهمّ صلى على نبيّنا محمّد
আজ দুরুদ পড়েছেন তো!

11/06/2026

এই গরমের মধ্যে ঠান্ডা পানি খেতে মন চায়। রাসূলের যুগে তো ফ্রিজ ছিলো না। তিনি কি গরমের সময় ঠান্ডা পানি খেতে চাইতেন?
আবুল হায়সাম ইবনে তায়্যিহান রাদিয়াল্লাহু আনহু নামে একজন আনসার সাহাবী ছিলেন। 'জাসিম' নামে তাঁর একটি কূপ ছিলো। এই কূপের পানি ছিলো ঠান্ডা এবং সুমিষ্ট। প্রচণ্ড গরমের সময় কেউ ঠান্ডা পানি খেয়ে তৃষ্ণা মেটাতে চাইলে 'জাসিম' কূপের পানি খেতো।

এক গরমের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবুল হায়সাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন। সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু।

বাড়িতে গিয়ে আবুল হায়সামকে জিজ্ঞেস করলেন, "আবুল হায়সান, ঠান্ডা পানি আছে?"

আবুল হায়সাম নবিজীর আগ্রহ দেখে তোড়জোড় শুরু করলেন। কী সৌভাগ্য, নবিজী তাঁর বাড়িতে ঠান্ডা পানি খেতে এসেছেন!

তিনি এক বালতি বরফের মতো ঠান্ডা পানি নিয়ে আসেন। ছাগলের দুধের সাথে ঠান্ডা পানি মেশান। বিভিন্ন ধরনের খেজুর আর প্লেটভর্তি সারীদ নিয়ে নবিজীর সামনে হাজির হন।

দুপুরবেলা বিশ্রাম নেবার জন্য আবুল হায়সাম রাদিয়াল্লাহু আনহুর একটি ছাউনি ছিলো। এই ছাউনিতে বসলে পর্যাপ্ত বাতাস আসে, ঠান্ডা পরিবেশ।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় সাহাবীকে নিয়ে ঠান্ডা পানি, খেজুর, সারীদ খান। ছাউনির নিচে বিশ্রাম নেন।



তথ্যসূত্র:

বালাজুরী, আনসাবুল আশরাফ: ১/৫৩৫।

©️

10/06/2026

AOI-এর ৬০% ছাড়ের অফার শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আজ রাত ১২টা পর্যন্ত সুযোগ রয়েছে।
এরপর অফারটি আর থাকছে না।

10/06/2026

১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইনশাআল্লাহ।

১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।

আল্লাহ তায়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইনশাআল্লাহ।

~ উস্তাদ আম্মারুল হক হাফি.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka