Scholarship News

Scholarship News

Share

Scholarship news is an educational page. Here i will share educational post like chemistry, physics,biology,math,ielts,gre,scholarship etc.

FREE WEBINAR
Financial Planning for Applications Worldwide - 2025
কিরকম খরচ হবে ২০২৫ এর এপ্লিকেশন গুলোর জন্য
Date & Time - Friday, September 6 at 10:00 pm BD

Speaker:
Wasiq Ameen
CEO, Shabash Fakibaj™ LLC
M.Sc. at Univ. of Texas at Arlington, USA
B.Sc. at BUET, Bangladesh

Registration Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSceo6vCmhUG7Qa6lYQntnXhMit4Ftqk8ee2OO9avBfMAWuo2w/viewform

For any inquiries, please feel free to email us at abartanBD@gmail.com.

সাবাস ফাঁকিবাজ™ LLC - হাল ছেড়ে দেয়া শিক্ষার্থীদের জন্য
#CGPA_যার_যার_উচ্চশিক্ষা_সবার!

Abartan – Your gateway to scholarships and funding opportunities abroad!
https://www.abartan.com/

#FinancialPlanning #GlobalApplications2025 #FundingAndScholarships #ScholarshipOpportunities #StudyAbroad2025 #ScholarshipTips #ApplicationCosts #BudgetingForStudents #StudyAbroadBudget #FreeWebinar #FinancialAid #ShabashFakibaj #SF #Abartan 03/09/2024

FREE WEBINAR
Financial Planning for Applications Worldwide - 2025
কিরকম খরচ হবে ২০২৫ এর এপ্লিকেশন গুলোর জন্য?
Date & Time - Friday, September 6 at 10:00 pm BD
Financial planning is a vital step towards your objective if you're considering going to higher study. We do not want you to waste your and your family’s hard earned money in unverified and escalated expense brackets. We are here to walk you through the fundamentals of financial planning and offer advice on how to budget for living expenses, tuition, application fees, and other unforeseen costs!
https://www.facebook.com/shabashfakibaj/videos/500087492720802
FREE Webinar - but Registration MUST. Register at the form link in the video description! See you on Friday, September 6 at 10:00 pm BD!!

সাবাস ফাঁকিবাজ™ LLC - হাল ছেড়ে দেয়া শিক্ষার্থীদের জন্য
ার_যার_উচ্চশিক্ষা_সবার!

Abartan -
Your gateway to scholarships and funding opportunities abroad!

FREE WEBINAR Financial Planning for Applications Worldwide - 2025 কিরকম খরচ হবে ২০২৫ এর এপ্লিকেশন গুলোর জন্য Date & Time - Friday, September 6 at 10:00 pm BD Speaker: Wasiq Ameen CEO, Shabash Fakibaj™ LLC M.Sc. at Univ. of Texas at Arlington, USA B.Sc. at BUET, Bangladesh Registration Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSceo6vCmhUG7Qa6lYQntnXhMit4Ftqk8ee2OO9avBfMAWuo2w/viewform For any inquiries, please feel free to email us at [email protected]. সাবাস ফাঁকিবাজ™ LLC - হাল ছেড়ে দেয়া শিক্ষার্থীদের জন্য #CGPA_যার_যার_উচ্চশিক্ষা_সবার! Abartan – Your gateway to scholarships and funding opportunities abroad! https://www.abartan.com/ #FinancialPlanning #GlobalApplications2025 #FundingAndScholarships #ScholarshipOpportunities #StudyAbroad2025 #ScholarshipTips #ApplicationCosts #BudgetingForStudents #StudyAbroadBudget #FreeWebinar #FinancialAid #ShabashFakibaj #SF #Abartan

22/08/2023

MATLAB programming tool টার কথা আমরা কম বেশি সবাই শুনে থাকলেও এর সাথে প্রোগ্রামিং ওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থেকে আমরা অনেকেই মনে করতে পারি এটা অনেক প্যারাময়। ইউজার ফ্রেন্ডলি এই টুলটি যে শুধুই সাইন্স ব্যাকগ্রাউন্ড এর জন্য নয় বরং নন-সাইন্স ব্যাকগ্রাউন্ড এর জন্যও বেশ ইউজফুল সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা।

MATLAB আপনার প্রোগ্রামিং দক্ষতা বাড়িয়ে আপনার গবেষণা কাজকে আরও সহজ করে তুলতে পারে। MATLAB এ পারদর্শিতা, আপনার স্বপ্নের দেশে উচ্চ শিক্ষার জন্য যে কতটা হেল্পফুল হতে পারে তা নিয়ে আমরা জানব আজকের এই ভিডিও থেকে:

https://fb.watch/mq29JQIlX_/

সাবাস ফাঁকিবাজ™ LLC - হাল ছেড়ে দেয়া শিক্ষার্থীদের জন্য
ার_যার_উচ্চশিক্ষা_সবার!

14/10/2022

Full funded Program - yes! Monthly stipends - yes! Health benefits included - yes! Plane ticket included - yes!
The amazing SI Scholarship from Sweden is a “too good to be true” scholarship opportunity for any candidate looking for graduate study abroad! But how can you avail it?? Here’s our success story from Shabash Fakibaj™ LLC!
https://www.facebook.com/shabashfakibaj/videos/875053120567215

সাবাস ফাঁকিবাজ™ LLC - হাল ছেড়ে দেয়া শিক্ষার্থীদের জন্য
ার_যার_উচ্চশিক্ষা_সবার!

30/06/2022

“Lunch-এর পরে আসেন…!” - এ কথা শুনতে শুনতে কয়েক মাস কেটে যাওয়ার পর, Funding এবং Scholarship-এর deadlines চলে আসার সময়ে আমাদের টনক নড়ে যে আমাদের Documents তো কিছুই তৈরি নেই! এখন থেকেই কিভাবে তৈরি রাখবেন নিজের Documents গুলো, সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও!
https://www.facebook.com/shabashfakibaj/videos/1472682329852873

সাবাস ফাঁকিবাজ™ LLC - হাল ছেড়ে দেয়া শিক্ষার্থীদের জন্য
ার_যার_উচ্চশিক্ষা_সবার!

19/05/2022

সাব্জেক্ট সুইচ করলে SOP তে কিভাবে ইন্টারেস্ট ফুটিয়ে তোলা যায় (আমার SOP স্যাম্পল সহ)

আমরা অনেকেই এক সাব্জেক্টে অনার্স করে অন্য সাব্জেক্টে মাস্টার্স করতে বিদেশে আসতে চাই। আমি নিজেও অনার্স করেছি ডেভেলপমেন্ট স্টাডিজ এ আর মাস্টার্স করছি পলিটিক্যাল সাইন্সে। দুইটাই স্যোসাল সাইন্সের সাব্জেক্ট হলেও ফোকাস বেশ আলাদা। যেহেতু এ ইস্যুটা নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন, সেহেতু, আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখবো এ সাব্জেক্ট চেঞ্জ এর ক্ষেত্রে এপ্লিকেশন প্যাকেজে কোন বিষয়ে কিভাবে উপস্থাপন করেছি। বিশেষ করে, স্ট্যাটমেন্ট অব পারপাসে যেভাবে এ দুই বিষয়কে লিংক করেছি, সেটা নিয়ে আলাপ করবো।

শুরুতেই বলে নেই, যেহেতু আমি স্যোসাল সাইন্স থেকে আবার স্যোসাল সাইন্সের সাব্জেক্টে এসেছি, তাই আমার জার্নিটা যারা পুরা স্ট্রিম পরিবর্তন করে যেমন আর্টস টু স্যোসাল সাইন্স বা বিজনেস টু স্টেমে মুভ করেছেন তাদের থেকে আলাদা। তেমন কারো অভিজ্ঞতা নিয়ে একটা সেশন প্ল্যান করছি ইনশাআল্লাহ। আজকে যারা একই স্ট্রিমে সুইচ করবেন, তাদের আলোচনা হবে। ডেভেলপমেন্ট স্টাডিজ বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন সাব্জেক্ট আর ফোকাস করে একটা দেশের উন্নয়নের উপর। বিশেষ করে নন-প্রফিট বা নন-গভমেন্ট স্টেকহোল্ডাররা কিভাবে উন্নয়নে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে বিশেষ জ্ঞান প্রদান করে। আর পলিটিক্যাল সাইন্স হলো আদি সাব্জেক্ট গুলোর একটি। যেটির পদচারণা রাজনীতির মত বিশাল ব্যপার নিয়ে। আমরা অনার্সে পলিটক্যাল সাইন্সের ২/১ টা কোর কোর্স পড়েছি যেহেতু বেশিরভাগ কোর্স ছিল অর্থনীতি ও পাব্লিক এডমিনিস্ট্রেশন এর উপরে। এছাড়া ও ছিল ভ্যারাইটি সাব্জেক্ট আর তাই নিজেদেরকে বলতাম ‘জ্যাক অব অল ট্রেইটস, মাস্টার অব নান’।

যাক, আসল আলোচনায় আসি। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে পলিটিক্যাল সাইন্সে মাস্টার্স করবো, তখন ভাবা শুরু করলাম যে কিভাবে এটাকে লিংক করবো আমার অনার্স, কাজের অভিজ্ঞতা সহ বাকী কিছুর সাথে। আমাকে তো প্রুফ কর‍তে হবে যে খালি খালি এ জাম্পটা করতেসিনা বরং এসব কারণে সে সাব্জেক্টে যেতে চাই এবং এ সাব্জেক্টে না পড়লে জীবন পুরাই বৃথা! তাই, SOP তে কানেক্ট করার চেষ্টা করলাম এভাবে যে ‘আমি উন্নয়ন নিয়ে পড়াশুনা করসি কিন্তু দেখলাম উন্নয়নের বিশাল একটা অংশ নির্ভর করে পলিটিক্যাল সিদ্ধান্তের উপর, যে ব্যপারে আমি জানিনা কিন্তু জানতে চাই’! এ পয়েন্ট দিয়ে শুরু করলাম। ডেভেলপমেন্ট নিয়ে পড়তে পড়তে কিভাবে পলিটিক্যাল সাইন্স নিয়ে আগ্রহ জন্মালো, সেটা শুরুতে দিয়েছি এভাবে- “Therefore, my interest in political science started to grow keener. Eventually, Courses ofpolitical science and public administration stream were of more interest to me and I received good grades in those courses. I tried to understand if some policies are more politically benefitting while others are not.”

এরপর লিংক করলাম আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স থেকে আমি কি কি জানছি আর সেগুলা আমাকে কিভাবে এ সাব্জেক্টে পড়তে যেতে উৎসাহিত করলো? মূল টেক্সট দেখুন এখানে-“In my current profession at The Asia Foundation while working on ensuring good governance and the need for policy intervention to establish labor rights and safety in the tannery sector of Bangladesh, I found that the policy level outcome of this project is also highly dependent on politics.” এর আগের এক্সপেরিয়েন্স গুলোর সাথেও রিলেট করেছিলাম।
তারপর নিজের প্রশ্ন বা জিজ্ঞাসা গুলো কি সেটা বলে বুঝালাম যে আমি দুনিয়ার অনেক কিছু বুঝলেও কিছু জিনিস বুঝিনি আর সেটা বুঝতে হলে পলিটিক্যাল সাইন্সে একটা ডিগ্রী প্রয়োজন হবে।
“I wonder why policy focus varies to different political parties, why ‘development’ becomes more of a political question, commitment, and rhetoric in Bangladesh. I also want to explore how the developed countries have succeeded to blend political will with sustainable development policies, and what happens if countries do otherwise. I think doing a Master’s in Political Science can enable me to explain these questions and lead me to explore deeper answers.”

ব্যাস, আমার ইন্টারেস্ট দেখানো হয়ে গেলো একাডমিক আর প্র্যাকটিক্যাল এক্সপেরিএয়েন্স এর সাথে রিলেট করে। তারা বুঝে নিলো যে আমি রাজনীতি নিয়ে জানতে চাই আর এটাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। স্ট্যাটমেন্ট কেমন ভালো হয়েছিল জানিনা তবে ফান্ডেড এডমিশন হয়েছে আর মাস্টার্স ও শেষ করে ফেলেছি। আমার ব্যক্তিগত মতামত হলো সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে স্ট্যাটমেন্ট খুব ক্রিটিকাল ভূমিকা রাখে। ঠিকভাবে নিজের ইন্টারেস্ট ফুটিয়ে তুলতে পারলেই কেল্লাফতে। আজ এ পর্যন্তই। হ্যাপি এসওপি রাইটিং!

তানিন যায়েদ-Tanin Zaid

08/05/2022

কানাডায় স্কলারশিপ পেতে যা করা প্রয়োজন

বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা নেয়ার জন্য বেশ আগ্রহী। সাফল্যে অবদানও রাখছে তারা। স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য কানাডা আছে প্রথম সারিতে। এইচএসসি ও অনার্স পাস করেই অনেক শিক্ষার্থী কানাডার বিভিন্ন কলেজগুলোতে আবেদন করে থাকেন। গত আট থেকে ১০ বছর ধরে বাংলাদেশি ছাত্রছাত্রীরা কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে।

তবে অনেকেই জানেন না, কীভাবে আবেদন করতে হয় কিংবা কীভাবে একটি ভালো স্কলারশিপ পাওয়া যায়। আজ জেনে নিন কীভাবে সহজে আপনি কানাডায় স্কলারশিপ পেতে পারেন। কীভাবে আবেদন করবেন তাও জেনে নিন-

কানাডার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিগ্রিসমূহ বিশ্বমানের তো বটেই, আমেরিকা এবং কমনওয়েলথভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিরও সমতুল্য। তাছাড়া পড়াশোনা চলাকালীন কানাডার নাগরিকত্বও পাওয়ার সুযোগ রয়েছে। কানাডায় একজন শিক্ষার্থী ইচ্ছা করলে দুইভাবে পড়ালেখা করতে পারে।

ফুলটাইম অথবা পার্টটাইম পড়াশোনায় এখানে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরাল, পিএইচডি কোর্স। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে আরো রয়েছে কো-অপারেটিভ এডুকেশন, ডিসট্যান্ট লার্নিং, কন্টিনিউয়িং এডুকেশন এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো আরো অনেক কোর্স ও পদ্ধতি। এখানে শিক্ষার দক্ষতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ ও কাউন্সেলিং ব্যবস্থা রয়েছে এবং আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন স্কলারশিপ দেয়া হয়ে থাকে।

কানাডার একাডেমিক বছর সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়। বছরে দুটি সেমিস্টার থাকে। সেপ্টেম্বর অথবা জানুয়ারি। তবে সেমিস্টারে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া আট মাস আগে শুরু করা ভালো। সব বিশ্ববিদ্যালয়েরই ওয়েব সাইড রয়েছে। সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। স্কলারশিপ আবেদনের সময়সূচি ও যোগ্যতাসমূহ জানতে আপনাকে তাদের ওয়েবসাইটসমূহ ভিজিট করতে হবে। প্রতি বছর ১৭৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আপনি অনেক ধরনের বৃত্তির সুযোগ পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী ১৬ থেকে ৫০ ডলার পর্যন্ত বৃত্তি পেতে পারেন। সঙ্গে ফ্রি রিচার্সের সুবিধা।

এই বৃত্তির আবেদনের প্রক্রিয়া শুরু করতে আপনাকে অবশ্যই একটি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হতে হবে। তিন বছরের অধ্যয়নের জন্য এই বৃত্তির মূল্য প্রতি বছর ৫০ হাজার ডলার হয়। প্রতি বছর ছয়জন নতুন ছাত্রকে পুরষ্কার দেয়া হয়। প্রাপকদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। যাদের বৈধ কানাডিয়ান স্টাড পারমিট রয়েছে এবং পিএইচডি পর্যায়ে পূর্ণকালীন স্নাতক পড়াশোনা করার ইচ্ছা পোষণ করতে হবে।

কানাডায় আপনি যে বিষয়গুলোতে পড়তে পারবেন-
কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফুড সায়েন্স, কনস্ট্রাকশন অ্যান্ড রিসোর্সেস, ইলেকট্রনিক্স, মেডিক্যাল সায়েন্স অ্যান্ড সার্ভিসেস, মেরিন অ্যাফেয়ার্স, এগ্রিকালচার, ইকোনোমিক্স, অ্যাপ্লায়েড কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাসট্রোনমি, অ্যাপ্লায়েড জিওগ্রাফি, আর্কিটেকচারাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হোম ইকোনোমিক্স, মিউজিক, ফিলোসফি, হিস্ট্রি অ্যান্ড রিলিজিওন, ইংলিশ, ল, থিয়েটারসহ আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ১০ হাজার বিষয় এবং পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় তিন হাজার বিষয় পড়তে পারবেন।

স্কলারশিপের জন্য আপনার যোগ্যতা
একাডেমিক এক্সিলেন্স (৮০% মার্কস) থাকতে হবে।
রিসার্চ এবিলিটি (জার্নাল পাবলিকেশন) থাকতে হবে।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (স্কোর সাত দশমিক পাঁচ) থাকতে হবে। আইএলটিএস করতে হবে আপনাকে।
কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।
গবেষণা ও প্রকৌশল দক্ষতা, প্রাকৃতিক বিজ্ঞান, মানবিকতা, সামাজিক বিজ্ঞান বা স্বাস্থ্য বিজ্ঞানের ধারণা থাকতে হবে।

কানাডায় স্কলারশিপসমূহ
গভর্নমেন্ট অব কানাডা ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম: এই স্কলারশিপ মূলত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা প্রদান করে থাকে। যা কানাডা সরকার কর্তৃক প্রদান করা হয়ে থাকে।
ভ্যানিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম: স্কলারশিপটি মূলত পিএইচডি স্টুডেন্টদের জন্য। প্রোগ্রামটি ৩ বছরের জন্য। প্রতি বছরের জন্য ৫০ হাজার ডলার প্রদান করা হয়ে থাকে।
কুইবেক গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড গ্রান্টস: এটি প্রধানত পোস্ট ডক্টোরিয়াল ফলোশিদের জন্য। এটি অনেক সময় শর্টটাম রিসার্চ ও প্রফেশনাল ডেভেলপমেন্ট এর জন্য প্রদান করা হয়।
পিয়ারি এলিয়ট ট্রুডো ফাউন্ডেশন ডক্টোরিয়াল স্কলারশিপ: প্রতি বছর ১৫ জন আউস্টান্ডিং ডক্টরাল প্রার্থীকে দেয়া হয়। প্রতি বছর ৬০ হাজার ডলার প্রদান করা হয়। এই প্রোগ্রামটি ৪ বছরের জন্য হয়ে থাকে।
কানাডিয়ান কুইন এলিজাবেথ-২ ডায়মন্ড জুবিলী স্কলারশিপ: স্কলারশিপটি মূলত ইনোভেশন লিডার ও কমিউনিটি বিল্ডারদের দেয়া হয়। যারা কমনওয়েলথভুক্ত দেশ; তারাই শুধু মাস্টার্স ও ডক্টোরিয়াল প্রসূনের জন্য আবেদন করতে পারবে।

এগুলো ছাড়াও রয়েছে
অন্টারিও গ্রাজুয়েট স্কলারশিপ
অন্টারিও ট্রিলিয়াম স্কলারশিপ
ইউনিভার্সিটি অব ওয়াটার লু ইন্টান্যাশনাল মাস্টার্স অ্যান্ড ডক্টোরিয়াল অ্যাওয়ার্ডস
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা গ্রাজুয়েট ফেলোশিপস
ইউনিভার্সিটি অব ক্যালগ্যারি গ্রাজুয়েট অ্যাওয়ার্ডস
ইউবিসি গ্রাজুয়েট গ্লোবাল লিডারশিপ ফেলোশিপস
বান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপস
কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ মাস্টার্স প্রোগ্রাম
কার্লিটোন ইউনিভার্সিটি অ্যাওয়ার্ডস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস
ডালহাউস ইউনিভার্সিটি স্কলারশিপ
ফেয়ারলেগ ড্যাকিন্সন স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস
ম্যাকগেইল ইউনিভার্সিটি স্কলারশিপ
কুইন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ডস
সাইমন ফ্রেসার ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল এইড অ্যান্ড অ্যাওয়ার্ডস
ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন স্কলারশিপ

Flinders University - Adelaide, South Australia 07/05/2022

অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটি আরটিপি স্কলারশিপ!

প্রোগ্রাম: মাস্টার্স (২বছর মেয়াদী)

ফ্লিন্ডার ইউনিভার্সিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত, এটি ব্রিটিশ ন্যাভিগেটর ম্যাথিউ ফ্লিন্ডার্সের সম্মানে নামকরণ করা হয়েছিল, যিনি ১৯-শতকের গোড়ার দিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখা অন্বেষণ ও জরিপ করেছিলেন। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (এজিআরটিপিএস) (আন্তর্জাতিক) বিশেষভাবে ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে গবেষণার মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা করার উদ্দেশ্যে।

★স্কলারশিপের আওতায় সুবিধাসমূহ:
১. বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য বাৎসরিক ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ১৮ লাখ বাংলাদেশি টাকা প্রদান করা হবে।
৩. এছাড়াও চিকিৎসা ভাতা, বিমান ভাড়া এবং স্থানান্তর ফি এর সুবিধা প্রদান।

★আবেদন করবার যোগ্যতাসমূহ:
১. চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
২. যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
৩. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে।

★যে সকল বিষয়ে আবেদন করা যাবে:
1. Accounting
2. Accounting and Finance
3. Accounting and Marketing
4. Archaeology and Heritage Management
5. Arts (International Development)
6. Arts (International Relations)
7. Arts (International Relations in Economy and Trade) by coursework
8. Arts (Women's Studies)
9. Audiology
10. Biotechnology
11. Business
12. Business Administration
13. Business Administration/Health Administration
14. Business (by Research)
15. Clinical Education
16. Clinical Exercise Physiology
17. Clinical Rehabilitation
18. Clinical Rehabilitation (Neurological Physiotherapy)
19. Clinical Rehabilitation (Neurological Occupational Therapy)
20. Cognitive Behaviour Therapy
21. Data Science
22. Disability Policy and Practice
23. Disability Policy and Practice
24. Disaster Health Care
25. Engineering (Electrical and Electronic)
26. Engineering (Electronics)
27. Engineering Management
28. Environmental Health
29. Environmental Management
30. Executive Master of Public Administration
31. Geospatial Information Science
32. Health Administration
33. Health Administration/Business Administration
34. Health and Clinical Research
35. Health and International Development
36. Hospital Administration
37. Information Technology
38. Information Technology (Network and Cybersecurity Systems)
39. International Development
40. Juris Doctor - JD
41. Language Studies
42. Laws (by Research)
43. Laws (International Law and International Relations)
44. Leadership in Education
45. Maritime Archaeology
46. Medicine - Doctor of Medicine (MD)
47. Midwifery
48. Nanotechnology
49. Nursing
50. Nurse Practitioner
51. Nutrition and Dietetics
52. Occupational Therapy
53. Palliative Care
54. Physiotherapy
55. Professional Psychology
56. Psychology (Clinical)
57. Public Policy
58. Public Sector Management
59. Public Administration
60. Public Administration (Management)
61. Public Administration (Policy)
62. Public Policy and Management
63. Executive Master of Public Administration
64. Public Health
65. Remote and Indigenous Health
66. Science (Aquaculture)
67. Science (Chemistry)
68. Science (Groundwater Hydrology)
69. Science (Health Administration)
70. Science (Physics)
71. Science (Water Resources Management)
72. Screen and Media Production
73. Speech Pathology
74. Surgery (by Research)
75. Teaching (Early Childhood)
76. Theology (by Research)
77. Tourism and Events
78. Water Resources Management

★আবেদন করতে যা যা লাগবে:
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. একাডেমিক পেপারস।
৩. স্টেটমেন্ট অব পারপাস।
৪. রেফারেন্স লেটার দুইটি।
৫. আইএলটিএস স্কোর।
৬. রিসার্চ প্রপোজাল (কোর্স বাই রিসার্চ প্রোগ্রামের জন্য)।
৭. আবেদনকারীর সিভি।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।
৯. ইউনিভার্সিটি আবেদন ফি ৭০ অস্ট্রেলিয়ান ডলার (অফেরতযোগ্য), যা প্রায় ৫ হাজার বাংলাদেশী টাকা।

★আবেদন পদ্ধতি:
আবেদনকারীকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল শর্তাবলী মেনেই আবেদন করতে হবে।

★অ্যাপ্লিকেশন ডেডলাইন: ৫ই অগাস্ট, ২০২২।
★ইউনিভার্সিটি লিঙ্ক: https://tinyurl.com/4w44esas

Edited by Meer Eikram
© Scholarship Circular

Flinders University - Adelaide, South Australia Flinders is a leading international university in Australia with a record of excellence and innovation in teaching

07/05/2022

ইতালির মিলান ইউনিভার্সিটি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২২ঃ

প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী)

মিলান ইউনিভার্সিটি, ইউনিমিআই বা স্ট্যাটালে নামে পরিচিত, ইতালির মিলানে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি প্রায় ৬০ হাজার শিক্ষার্থী এবং প্রায় ২ হাজার জন স্থায়ী শিক্ষকতা ও গবেষণা কর্মী সহ ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিদেশী ছাত্রদের আগত গতিশীলতা এবং আকর্ষণ বাড়ানোর জন্য তার আন্তর্জাতিকীকরণ কৌশলগুলির সাথে সামঞ্জস্য রেখে, মিলান বিশ্ববিদ্যালয় তার আন্তর্জাতিক ছাত্রদের বৃত্তি এবং টিউশন ফি থেকে ছাড় প্রদান করে।

যে সুবিধা পাওয়া যাবেঃ
১. মোট টিউশন ফি এর উপর সর্বোচ্চ ৬ হাজার ইউরো মওকুফ করা হবে। অন্যান্য খরচ আবেদনকারীর নিজেকেই বহন করতে হবে।

আবেদনের যোগ্যতাসমূহঃ
১. স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
২. যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
৩. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর অন্তত ৬.০ থাকতে হবে।

যে সকল বিষয়ে আবেদন করা যাবেঃ
1. Artificial intelligence for science and technology
2. Bioinformatics for computational genomics
3. Biomedical Omics (BO)
4. Biotechnology for the Bioeconomy
5. Chemistry
6. Computer Science
7. Crops and Plant Sciences
8. Data science for economics (DSE)
9. Economics and Political Science (EPS)
10. Environmental and Food Economics
11. Environmental Change and Global Sustainability (ECGS)
12. Finance and Economics (MEF)
13. Geophysics
14. Global Politics and Society (GPS)
15. Industrial Chemistry
16. International Relations (REL)
17. Law and Sustainable Development
18. Management of Human Resources (MHR)
19. Management of Innovation and Entrepreneurship (MIE)
20. Medical Biotechnology and Molecular Medicine
21. Molecular Biology of the Cell
22. Molecular Biotechnology and Bioinformatics
23. Pharmaceutical Biotechnology
24. Philosophical Sciences
25. Plant Science
26. Politics, Philosophy and Public Affairs (PPPA)
27. Public and Corporate Communication (COM)
28. Quantitative Biology
29. Safety Assessment of Xenobiotics and Biotechnological Products
30. Sustainable natural resource management
31. Valorization and sustainable development of mountain areas

আবেদন করতে যা যা লাগবেঃ
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. একাডেমিক পেপারস।
৩. দুইটি রেফারেন্স লেটার।
৪. স্টেটমেন্ট অব পারপাস।
৫. আবেদনকারীর সিভি।
৬. আইএলটিএস স্কোর।
৭. অন্যান্য পেপারস (যদি থাকে)।
৮. ইউনিভার্সিটি আবেদন ফি ৫০ ইউরো (অফেরতযোগ্য)।

আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলী মেনেই আবেদন করতে হবে।

এপ্লিকেশন ডেডলাইনঃ ৩০শে মে, ২০২২।
ইউনিভার্সিটির লিঙ্কঃ https://tinyurl.com/2p99d6yc

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka