17/12/2023
GRE এর একটি নতুন ফরম্যাট ঘোষণা এসেছে ETS থেকে। এই নতুন ফরম্যাটটি কার্যকর হবে সেপ্টেম্বর 22, 2023 থেকে।
----
⭕পরীক্ষার্থীদের আরও বেশি পরিমাণে ফোকাসড সাথে দীর্ঘ ক্লান্তিকর পরিস্থিতি থেকে মুক্ত রাখার সুবিধার্থে এই ফরম্যাট আনা হয়েছে। অফিসিয়াল স্কোর পেতেও পূর্বের চাইতে ৫-৭ দিনের মতো কম সময় লাগায় অ্যাপ্লিকেশন প্রসেসও আরও দ্রুত সময় করা যাবে।
⭕এটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন, বিভ্রান্তি দেখা দিয়েছে। ঘাবড়ানোর কোনও কারণ নেই। নতুন এই।ফরম্যাটটি কেবল প্রশ্নের সংখ্যা এবং সময়ের পরিমাণ পরিবর্তন করেছে।
প্রশ্ন, ডিফিকাল্টি স্ট্যান্ডার্ড,ধরন, টাইপ - সমস্ত কিছু প্রায় একই থাকবে বলে ETS অফিসিয়ালি কনফার্ম করেছে।
⭕সো যারা প্রিপারেশন নিচ্ছিলেন - তাঁরা কপালে বিন্দু বিন্দু ঘাম মুছে পড়াশোনা চালিয়ে যান। আপনার পূর্ব প্রস্তুতি নতুন এই ফর্ম্যাটে কোনও রকমের প্রভাব ফেলবে না। বরং আশার কথা হচ্ছে চার ঘণ্টার ভীষন স্ট্রেসফুল পরীক্ষা্র পরিবর্তে এখন কিছুটা।স্বস্তি মিলবে।
⭕পুর্বের ন্যায় এখানেও
verbal reasoning
quantitative reasoning
critical thinking
analytical writing skills থাকছে।
⭕পূর্বে ফাইনাল স্কোর পেতে 10-15 দিন সময় লাগলেও নতুন ফর্ম্যাটে ৮- 10 দিনের মধ্যেই ফাইনাল স্কোর পাওয়া যাবে।
⭕পূর্বে একটি 10 মিনিটের স্কেজুয়াল ব্রেক পাওয়া যেত। এই পরীক্ষাতে কোন স্কেজুয়াল ব্রেক নাই অর্থাৎ পরীক্ষা শুরু হবার পর ১ ঘন্টা ৫৮ মিনিট পর পরীক্ষা শেষ হবে। এরপরে আপনার যত ইচ্ছা ব্রেক নিতে পারেন। পরীক্ষার মধ্যে আপনি যদি ব্রেক নিতে চান সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আপনার টাইমার চলতে থাকবে। হি হি।
⭕GRE Subject Tests পূর্বে পেপার বেজড হলেও। নতুন নিয়মে কম্পিউটার ডেলিভারি সিস্টেমে হবে।
⭕ETS এর আরেকটি পরীক্ষা হচ্ছে টোফেল। এটিও জুলাই থেকে নতুন\ সংক্ষিপ্ত পদ্ধতিতে নেওয়া হবে।
🎯কী কী পরিবর্তন হচ্ছে?
বিস্তারিত জেনে নিন-
-----
⭕পূর্ব পদ্ধতিতে ভার্বাল এবং কোয়ান্ট এর ৪টি সেকশনের সাথে এক্সপেরিমেন্টাল একটি সেকশন ছিল। সব মিলিয়ে একশ টি প্রশ্ন উত্তর দিতে হত। নতুন এই পদ্ধতিতে প্রশ্নের সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে আনা হয়েছে। ভার্বাল এবং কোয়ান্ট এর চারটি সেকশন মিলে প্রশ্ন থাকবে ৫৪ টি। তার মানে থাকছে না কোনও এক্সপেরিমেন্টাল সেকশন।
⭕পরিবর্তন থাকছে Analytical Writing section এ। পূর্বে এখানে ২টা টাস্ক থাকলেও নতুন
ফর্ম্যাটে Analyze an Argument অংশটিকে উঠিয়ে দেওয়া হয়েছে।
শুধুমাত্র একটি Issue রাইটিং থাকবে।
⭕Analytical Writing
1 essay task
30 minutes
⭕Quantitative Reasoning
2 section
total 27 questions
47 minutes
⭕Verbal Reasoning
2 section
total 27 questions
41 minutes
⭕Unscored/Experimental section
নাই
⭕Scheduled break*
নাই
⭕Total 1 hour, 58 mins
🎯মনের কিছু প্রশ্ন এবং উত্তর-
----
⭕১। নতুন এই পরীক্ষা পদ্ধতি আমাদের কী উপকার করবে?
→ আরও বেশি পরিমাণে ফোকাসড সাথে দীর্ঘ ক্লান্তিকর পরীক্ষা থেকে মুক্ত থাকতে পারবেন। । অফিসিয়াল স্কোর পেতেও পূর্বের চাইতে এখন কম সময় লাগায়, অ্যাপ্লিকেশন প্রসেস আরও দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবেন।
⭕২। তাহলে কি, প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য এখন আরও কম সময় পাব ?
→ না। ওভারঅল পরীক্ষার সময় কমে আসলেও প্রতিটি প্রশ্নের জন্য অ্যাভারেজ সময় পূর্বের ন্যায় থাকছে। সো চীল ব্রো
⭕৩। এটি কি আগের মতই কোয়ালিটি রাখবে ??
→ অবশ্যই। ETS এটি তাদের ওয়েবসাইটে ক্লিয়ারলি এনাউন্স করেছে যে, তারা তাদের কোয়ালিটি, ভ্যালিডিটি, গ্রহনযোগ্যতা এবং রিলায়েবিলিটি এন্সিউর করবে যেন graduate, professional program এবং scholarship ডিসিশনের ক্ষেত্রে এটি আরো বেশি অবদান রাখতে পারে।
সো, GRE উঠে যাবে বলে যারা নাচতেছিলেন, মাম্মি-ড্যাডি ছেলের মত পড়তে বসেন।
⭕৪। বর্তমানের দীর্ঘ GRE সিস্টেমে পরীক্ষা আমি কবে পর্যন্ত দিতে পারব?
→ 20 সেপ্টেম্বর 2023।
22 সেপ্টেম্বর 2023 থেকে নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।
⭕৫। তাহলে আমি কোন পদ্ধতিতে যাব, পুরোনো পদ্ধতিতেই নাকি নতুন পদ্ধতি ?
→ এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার অ্যাপলিকেশন ডেড লাইনের উপরে।
যদি সেপ্টেম্বরের 20 তারিখের আগে আপনার কোনও রকমের ডেডলাইন থাকে, তাহলে পূর্বের দীর্ঘ নিয়মেই পরীক্ষা দিয়ে ফেলুন। আর যদি আপনার সুযোগ থাকে সেক্ষেত্রে সেপ্টেম্বরের 22 তারিখের পরে নতুন নিয়মে রেজিস্ট্রেশন করতে পারেন।
⭕৬। নতুন পদ্ধতিতে test center এবং at home - দুই পদ্ধতিতেই পরীক্ষা দেওয়া যাবে ?
→ হ্যা।
⭕৭। ইউনিভার্সিটিগুলো কি তাহলে ভিন্ন কোন পদ্ধতিতে ফান্ড দেওয়ার সিদ্ধান্ত নেবে?
→ না। তাঁরা আগে যে ভাবে সিদ্ধান্তগুলো নিত এখনও তাই করবে। অর্থাৎ জিয়ার স্কোর এখনও পূর্বের ন্যায় একটা কোর ফ্যাক্টর হিসেবে কাজ করবে।
⭕৮। পরীক্ষার অ্যাভেলেবেল স্লট কি পরিবর্তিত হবে?
→ না।
⭕৯। Analytical Writing section কোন পার্টটি থাকবে?
→ “Analyze an Issue” এটি বলবত থাকবে।
“Analyze an Argument” - এটি বাদ যাবে।
⭕১০। আগের মতো কি 10 মিনিটের ব্রেকটি থাকবে?
→ না ব্রো, কোন ব্রেইক নাই। শুরু আর শেষ আছে খালি।
⭕১১। নতুন পদ্ধতি কী section-level adaptive হবে ?
→ হ্যাঁ, আগের মতোই section-level adaptive থাকছে। অর্থাৎ একটি সেকশনের প্রশ্নের মধ্যে আপনি Back & forth করতে পারবেন। সেকশনটির প্রশ্নের উত্তর সাবমিট করার আগ পর্যন্ত চাইলে উত্তর পরিবর্তনও করতে পারবেন। সাবমিট হয়ে গেলে ঐ সেকশনের উত্তর আর পরিবর্তন করা যাবে না।
মানে সম্পূর্ণই পূর্বের মত রয়েছে।
⭕১২। প্রত্যেকটি সেকশনে কতগুলো প্রশ্ন থাকবে?
→ এই সংখ্যাটি ETS এখনও প্রকাশ করেনি। জুন মাসের শেষ দিকে জানা যাবে।
⭕১৩। নতুন পদ্ধতি রেজিস্ট্রেশন কবে থেকে করতে পারবো ?
→ রেজিস্ট্রেশন আপনি এখন থেকেই করতে পারবেন। তবে যেহেতু নতুন পদ্ধতি কার্যকর হবে 22 সেপ্টেম্বর থেকে, আপনি যদি 22 সেপ্টেম্বর বা এরপরের কোন ডেট নেন তাহলেই নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন।
⭕১৪। নতুন পদ্ধতির কস্ট লাগবে কত?
→ বাংলাদেশে ২২০ ডলার
⭕১৫। আমি কি পুরনো পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে রিসিডিউল এর মাধ্যমে নতুন পদ্ধতিতে