Austagram Govt Pilot High School - অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

Austagram Govt Pilot High School - অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Austagram Govt Pilot High School - অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, School, Austagram, Kishoregonj, Dhaka.

09/08/2025

✈️ বিদেশে পড়াশোনা করার ১ বছর আগের প্রস্তুতির পূর্ণ গাইডলাইন

🔎 ১. ডকুমেন্ট যাচাই ও সংশোধন

জন্মসনদ, এসএসসি, এইচএসসি, অনার্স/মাস্টার্স সার্টিফিকেটে নিজের ও পিতামাতার নামের বানান ভোটার আইডি, জন্মসনদ ও সার্টিফিকেটে মিলিয়ে নিন।যদি কোনো ভুল থাকে, সংশোধন অবশ্যই ১ বছর আগেই শুরু করুন, কারণ এটি সময়সাপেক্ষ।



📘 ২. পাসপোর্ট প্রস্তুত

পাসপোর্টে নাম, জন্মতারিখ, ঠিকানা সবকিছু জন্মসনদ ও সার্টিফিকেটের সাথে মিলিয়ে তৈরি করুন।পুরাতন পাসপোর্ট থাকলে তা নবায়ন করুন এবং তথ্য হালনাগাদ করুন।

📄 ৩. একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ

এসএসসি, এইচএসসি, অনার্স/মাস্টার্সের মূল সার্টিফিকেট ও নম্বরপত্র বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করুন।দুই সেট ফটোকপি নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করুন।

🏛️ ৪. মন্ত্রণালয় সত্যায়ন (যদি দরকার হয়)

শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাডেমিক কাগজপত্র এটেস্টেশন করিয়ে রাখুন।কিছু দেশে ভেরিফিকেশন ছাড়া আবেদন গ্রহণ করে না।

📚 ৫. ইংরেজি পরীক্ষার প্রস্তুতি (IELTS/TOEFL)

আইইএলটিএস/টফেল পরীক্ষার প্রস্তুতি কমপক্ষে ৬-৯ মাস আগে শুরু করুন।কাঙ্খিত স্কোর (যেমন 6.5+/7.0+) পেতে প্রয়োজনে কোচিং বা প্রাইভেট টিউটর নিন।

🎓 ৬. স্ট্যান্ডার্ড টেস্ট (SAT, GRE, GMAT) প্রস্তুতি

SAT/ACT: আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য।GRE/GMAT: মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন হতে পারে।সময়মতো প্রস্তুতি নিয়ে স্কোর নিশ্চিত করুন।

🧾 ৭. রেকমেন্ডেশন লেটার (LOR)

যেসব শিক্ষক বা সুপারভাইজার আপনাকে ভালো জানেন, তাদের কাছ থেকে ২-৩টি রিকমেন্ডেশন লেটার আগেই সংগ্রহ করুন।অফিসিয়াল প্যাডে সাইন ও স্ট্যাম্পসহ লেখা থাকতে হবে।

📝 ৮. স্টেটমেন্ট অফ পারপাস (SOP) লেখার প্রস্তুতি

SOP লেখা শুরু করুন কমপক্ষে ৬ মাস আগে।নিজের একাডেমিক পটভূমি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কেন ঐ দেশ/বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছেন এসব পরিষ্কারভাবে লিখুন।একাধিক ড্রাফট বানিয়ে সিনিয়র, মেন্টর বা কনসালট্যান্ট দিয়ে রিভিউ করিয়ে নিন।

🎯 ৯. সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও আগ্রহের সাথে মিলে এমন ৫-১০টি বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিন।প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রিকয়ারমেন্ট, স্কলারশিপ অপশন ও আবেদন ডেডলাইন ভালোভাবে রিসার্চ করুন।

💸 ১০. ফিনান্সিয়াল প্ল্যানিং ও বাজেটিং

পড়াশোনার খরচ (টিউশন ফি, অ্যাকমোডেশন, জীবনযাপন) ও ভিসা প্রসেসিং খরচ মিলিয়ে বাজেট তৈরি করুন।ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত রাখুন (ভিসার জন্য প্রয়োজন)স্পন্সর থাকলে, তার নির্ভরযোগ্যতা ও ব্যাংক ডকুমেন্ট প্রস্তুত রাখুন।



🤝 ১১. ভলান্টিয়ারিং ও এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিস

ইউনিভার্সিটির স্কলারশিপ বা ভিসা আবেদন সহজ করতে ভলান্টিয়ার ও সামাজিক কাজের অভিজ্ঞতা জোগাড় করুন।এর প্রমাণস্বরূপ সার্টিফিকেট/লেটার সংগ্রহ করুন।

🍳 ১২. রান্না শেখা

বাইরে যাওয়ার আগে নিজের জন্য সহজ রান্না শিখে নিন – যেমন ভাত, ডাল, সবজি, ডিম, নুডুলস।হোস্টেলে বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে রান্না একান্ত দরকারি।

🚘 ১৩. ড্রাইভিং লাইসেন্স

দেশে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন।চাইলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (IDP) সংগ্রহ করতে পারেন।

💻 ১৪. কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট

Microsoft Word, Excel, PowerPoint, Google Docs, Zoom ইত্যাদিতে দক্ষতা অর্জন করুন।

চাইলে কোর্স করে সার্টিফিকেট নিয়ে রাখুন।প্রেজেন্টেশন, এসাইনমেন্ট ও গ্রুপ ওয়ার্কে এসব খুব কাজে লাগবে।

🌐 ১৫. অনলাইন অ্যাপ্লিকেশন ও ইমেইল হ্যান্ডলিং স্কিল

ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবেদন করতে পারার মতো দক্ষতা অর্জন করুন।

Gmail ব্যবহার, পিডিএফ বানানো, ফাইল কমপ্রেস করা, ফর্ম ফিলআপ, Google Drive ব্যবহারে অভ্যস্ত হোন।

✉️ ১৬. আবেদন ও ভিসা ডেডলাইনের ট্র্যাক রাখা

প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন ডেডলাইন, স্কলারশিপ ডেডলাইন ও ভিসা টাইমলাইনের জন্য একটা গুগল শিট বা নোটবুক রাখুন।সময় মতো ফাইল সাবমিশন নিশ্চিত করুন।

📂 ১৭. একাডেমিক পোর্টফোলিও বানানো (বিশেষ করে মাস্টার্সের জন্য)

নিজের সব একাডেমিক কাগজপত্র, কোর্সওয়ার্ক, প্রজেক্ট, রিসার্চ এক জায়গায় সাজিয়ে রাখুন।

©️Collected

08/08/2025

Public কিংবা National যেখানেই থাকুন ২০/২২ বছর বয়সে এই বিষয়গুলো তোমার আয়ত্তে থাকলে কেউ আটকাতে পারবে না।

💁‍♀️,,,,,,,,,,,,,,,,🔥

১. পাসপোর্ট - খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের ID Card এর চেয়ে বেশী গ্রহণযোগ্য। আজকাল এইটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য কইরা ফালান। তাছাড়া কখন হঠাত লাগতে পারে জানবেন ও না।

২. ব্যাংক একাউন্ট - এইটা বলাই বাহুল্য। না থাকলে নিদেনপক্ষে একটা সেভিং একাউন্ট থাকা উচিৎ। কোন ঝামেলা ছাড়াই। আজই?

৩. Powerpoint Skill - আপনাকে নিজে নিজে একটা ১৫ স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর তা ২০ জনের সামনে present করার স্কিল থাকতেই হবে।

৪. TIN Certificate - আয় করেন আর নাই করেন, একটা TIN নাম্বার নিয়া ফেলেন। সার্টিফিকেট এর মর্যাদাই আলাদা। প্রতি বছর ০ ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরে অনেক অনেক ভালো লাগবে।

৫. Basic Excel - আর কত কমু এই নিয়া। Basic Excel জানা কত্ত জরুরী তা ঠেকার আগেই শিখা নেন। ১ মাস লাগবে মাত্র। আর Advanced Level এর জন্য Chandoo মামুর সাইট তো আছেই।

৬. Academic Paper - অন্তত ৩০ পাতার একটা একাডেমীক পেপার/ থেসিস লিখার এক্সপেরিয়েন্স, Citation সহ, থাকা প্রফেশনাল জীবনে লাগবে।

৭. Official/ Formal Letter - দুই পাতার একটা ফর্মাল বা অফিশিয়াল চিঠি লিখতে গ্র‍্যাজুয়েট হইয়া না পারলে কোন জিপিএ ৫ কাজে আসবে না ভাই।

৮. Formal Attire/ Etiquette - একটা টাই বানতে জানা উচিৎ। একটা সাধারণ মানের স্যুট হইলেও থাকলে মন্দ হয় কি? কাটা চামচ দিয়া খাওয়া সহ ফরমাল ডাইনিং এর রীতিনীতি ইউটিউব এই দেখা যায়। মাত্র ২ মিনিট টাইম লাগাই।

৯. Religion - নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুইঝা শেষ করা। সারাজীবন মোল্লা/ পুরোহিত এর কথায় চলমু, এইডা কিছু হইলো?

১০. Geography / History/ General Knowledge - UK, Great Britain, England এর পার্থক্য জানেন? জানেন Scandinavian বা Nordic দেশ মানে কি? বা প্লেন ক্যামনে আকাশে উড়ে? আমরা বাজারে দাঁড়িপাল্লায় কি মাপি - ভর না ওজন?

১১. গাড়ি চালানো - শিখা ফালান আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নাই। অন্তত ড্রাইভিং টা শিখা রাখেন।

১২. সাঁতার জানা - না জানলে জীবন ১৬ আনাই মিছে!

১৩. নিজের সিভি - এক্সপেরিয়েন্স নাই? তাতে কি? পড়াশুনা শেষ হয় নাই? মাফি মুশকিলা! লিখা ফালান না একটা! অনেক অনেক আগায় থাকবেন।

ভাইরে! শেষ কথা কই। কিছু কিছু জিনিষ এর জন্য ২৩/২৪ বছর হইতে হয় না। খালি মানুষ হইতে হয়।

-সংগৃহীত-

03/08/2025

Hapi ferenship day gayooos🎀

থুক্কু 🫶🐍

10/07/2025

পাশের হার ৬৮%
জিপিএ ৫ - ৪ জন
পরিক্ষার্থী - ১৫১ জন
পাশ - ১০২ জন

02/07/2025

Reverse🐸

28/06/2025

৭নং সৃজনশীল এর ঘ এর উত্তর।🙂

28/06/2025

I know Bekoron 😎

25/06/2025

এসএসসি'২৩ ব্যাচ তথা এইচএসসি'২৫ ব্যাচের সকলের জন্য শুভকামনা রইলো..🌹

20/06/2025

Zoom করে দেখে লাভ নাই। আমিও দেখছিলাম, কিচ্ছু বুঝি নাই😓

19/06/2025

বলো বলো??তোমরা চুরি করে পরিক্ষা দিতে চাও?🤡
পাপীর দল😐


Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Austagram, Kishoregonj
Dhaka
2380