08/01/2025
ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস: এইচএমপিভি(HMPV)
√(HMPV) এর পূর্ণরূপ - Human Metapneumo virus
√আক্রান্ত দেশ - চীন (১ম), জাপান (২য়), মালয়েশিয়ার ( ৩য়), ভারত (৪র্থ)।
এইচএমপিভি কী?
--------------------------
√ HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়।
√এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
√এই ভাইরাসটি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এইচএমপিভির জন্য কোনো ভ্যাকসিন নেই।
এইচএমপিভির উপসর্গগুলো কী?
---------------------------------------------
এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই।
√ সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে
* কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট।
√গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে।
√এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়।
√তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।
কীভাবে ছড়ায়?
----------------------
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়।
√যার মধ্যে রয়েছে-
• কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।
* হাত মেলানো বা স্পর্শ করা।
• সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।
সংগৃহীত