27/09/2024
🎯জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি১ ইউনিটের প্রস্তুতি
C1 ইউনিটে বিভাগ রয়েছে ২ টি-
🔴নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। 🔴চারুকলা বিভাগ।
🧿আবেদনের যোগ্যতা: এসএসসি ও এইচএসসি দুইটি পরীক্ষায় সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.০০ পয়েন্ট থাকতে হবে।
👉তবে চারুকলা বিভাগের ভর্তি আবেদনের জন্য বাংলা ইংরেজি উভয় বিষয়ে সর্বনিম্ন ( A-) & নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি আবেদনের জন্য বাংলা সহ যেকোনো একটি বিষয়ে সর্বনিম্ন (B) গ্রেড থাকতে হবে।
⛔ সি-১ ইউনিটের মানবন্টন:
♦️বাংলা :১০
♦️ইংরেজি :১০
♦️বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান :৬০
♦️ব্যবহারিক পরীক্ষা /ভাইবা :২০
🕹️আসন সংখ্যা : সর্বমোট ৬৪ টি ( নাট্যতত্ত্ব-২৮& চারুকলা-৩৬)
📌যেসব বিষয় গুরুত্ব দিয়ে পড়বে:
বাংলা ও ইংরেজি অংশের জন্য মূলত এইচএসসি ও এসএসসি পরীক্ষার বোর্ড বই অনুশীলন করো, বাংলা ব্যাকরনের মৌলিক বিষয়গুলো পড়ো, কবি পরিচিত, পাঠ পরিচিতি, গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম ও তাদের রচয়িতার নাম তাদের বিশেষ অর্জন এসব দেখ। এছাড়া ৬০ নম্বর থাকে সাধারণ জ্ঞান অংশে, এখানে দেশের ও বিশ্বের সমসাময়িক তথ্য এবং নাট্যতত্ত্ব ও চারুকলা বিষয়ক সাধারণ জ্ঞান থাকবে যার জন্য তোমরা পড়াশোনা করতে পারো-
♦️বিভিন্ন দেশের থিয়েটার ♦️বাংলাদেশের শিল্প-সংস্কৃতি
♦️বিভিন্ন দেশের নাট্যকার ও তাদের নাটক ♦️বাংলা নববর্ষ ♦️চলচ্চিত্র ♦️পৃথিবীর ও দেশের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রকর্ম♦️বাংলা সাহিত্য ♦️স্থাপত্যশিল্প ♦️উপজাতি♦️নৃত্য♦️রং নিয়ে আলোচনা ♦️বিভিন্ন সভ্যতা ও ঐ সময়ের শিল্পকর্ম নিয়ে আলোচনা।
♦️প্রত্নতাত্ত্বিক স্থান ♦️সংগীত ♦️বাদ্যযন্ত্র♦️তাল ♦️যুগ বিভাজন।
√√√ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একটা বিষয় মাথায় রাখবে, সি-১ ইউনিটের নম্বরের মানবন্টনে সবচেয়ে বেশী নম্বরই কিন্তু থাকছে থিউরি অংশে। এই থিওরি /লিখিত অংশে - ৮০ নম্বর থাকে -তাই এই অংশে ভাল ফলাফল না করতে পারলে কোনমতে পাশ করে পরবর্তীতে ব্যাবহারিকের জন্য মনোনীত হলে ব্যাবহারিকে খুব ভাল করেও দেখা যায় মূল মেরিট লিস্টে থাকার সেই কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়না কারন ব্যাবহারিকে থাকে শুধুমাত্র ২০ নম্বর, তাই ভাল ফলাফল করতে হলে মেধাতালিকায় স্থান করে নিতে হলে প্রথমেই থিউরি প্রস্তুতিটা সবার ভাল করে নিতে হবে -পাশাপাশি ব্যাবহারিকটা এজন্য গুরুত্ব দিয়ে চর্চা করতে হবে কারন ব্যাবহারিক পরীক্ষায় আবার ২০ এর মধ্যে ৮ মার্ক না পেলে ফেল- এই ৮ মার্কই বেশীরভাগ শিক্ষার্থী তুলতে পারেনা তাদের অপর্যাপ্ত প্রস্তুতির কারনে -এজন্য প্রথমে থিউরি অংশটা ভাল করে সকলের প্রস্তুতিটা সারতে হবে পাশাপাশি ব্যাবহারিকটাও চর্চা চালিয়ে যেতে হবে- ব্যক্তিগত প্রস্তুতির পাশাপাশি জাবির সি১ ইউনিটের সেরা প্রস্তুতিক্ষেত্র "নোঙ্গরের" থেকে থিওরি ও মানসম্মত ব্যাবহারিক প্রস্তুতি নিতে পারো যেটা তোমাকে ভালভাবে প্রস্তুত করতে সহায়ক হিসাবে কাজ করবে-আগামী মাস থেকে আমরা অনলাইন থিওরি ক্লাস শুরু করব।তাই সময় নষ্ট না করে তোমার প্রস্তুতিটা আজই শুরু করে দাও।কোন পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে নি:সংকোচে করতে পারো।নবীন ভর্তিচ্ছু সকলের জন্য শুভকামনা ❤️
🎯বিশেষ অনুরোধ : এই পোস্টটি/ তার অংশবিশেষ কপি পেস্ট করে অন্য কোথাও চালিয়ে দিয়ে আপনার নীচু মানসিকতার পরিচয় না দেওয়ার অনুরোধ রইলো।
#জাবি