Markazul Ulum Al Islamia Tarail, Kishoreganj

Markazul Ulum Al Islamia Tarail, Kishoreganj মারকাযুল উলূম আল ইসলামিয়া তাড়াইল কিশোরগঞ্জ।
একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়াহ কেন্দ্র।

27/05/2026

সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
আল্লাহ সকলের কুরবানি কবুল করুন!

24/05/2026

আলহামদুলিল্লাহ মাওলানা Naim Hossen দা. বা. এর বদান্যতায় মারকাযের দরিদ্র ছাত্রদের জন্য একটি কুরবানির খাসির ব্যবস্থা হয়েছে। আল্লাহ সকলকে কবুল করুন।

 #মারকাযের_এতিম_ও_দরিদ্র_ছাত্রদের_জন্য_কুরবানীর_আয়োজন।  মারকাযুল উলূম আল ইসলামিয়া তাড়াইল, কিশোরগঞ্জ একটি খালেস দ্বীনি শি...
13/05/2026

#মারকাযের_এতিম_ও_দরিদ্র_ছাত্রদের_জন্য_কুরবানীর_আয়োজন।

মারকাযুল উলূম আল ইসলামিয়া তাড়াইল, কিশোরগঞ্জ একটি খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামের পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে ৫ বছর ধরে ইসলামী শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় গরিব ও অসহায় ছাত্রদের তিনবেলা খাবারসহ লেখাপড়ার দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছে।

মারকায কর্তৃপক্ষ আগত কুরবানী ঈদকে সামনে রেখে এতিম ও দরিদ্র তালিবে ইলমদের জন্য কুরবানীর উদ্যোগ গ্রহণ করেছে। এতে এতিম, দরিদ্র ও অসহায় ছাত্ররা ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি ইলম অন্বেষায় সহযোগিতা পাবে।

কুরবানী প্রজেক্টে ওয়াজিব ও নফল—উভয় ধরনের কুরবানীর সুযোগ রয়েছে। উল্লেখিত নির্ধারিত অংকের পাশাপাশি, যে কোনো পরিমাণ অর্থ দিয়েও অংশগ্রহণ করা যাবে। তবে নির্ধারীত অংকের কম হলে তা নফল সাদাকাহ বলে বিবেচিত হবে।

✅ কুরবানীর পশু অথবা অর্থ—উভয় উপায়ে সহযোগিতা করা যাবে।

📌 সহযোগিতার জন্য ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন।

🟩ব্যাংক_হিসাব_নং

একাউন্ট নম্বর : 20507770231517299
একাউন্ট নাম : Markazul Ulum Al Islamia Madrasha
ব্যাংক : Islami Bank শাখা : 120 - Kishoregonj Br., Kishoregonj রাউটিং নম্বর : 125270607

01767-935252 (অফিস : বিকাশ পার্সোনাল)

#কুরবানী #মারকায #তালিবে_ইলম #সদকায়ে_জারিয়া

প্রতি রাতে ঘুমানোর পূর্বে নেজাম হলো ১৫–২০ মিনিট কিতাবি তালিম করা। ছাত্র ভাইরা ‘তাবিয়ীদের ঈমানদীপ্ত জীবন’ বই থেকে তালিম ক...
12/05/2026

প্রতি রাতে ঘুমানোর পূর্বে নেজাম হলো ১৫–২০ মিনিট কিতাবি তালিম করা। ছাত্র ভাইরা ‘তাবিয়ীদের ঈমানদীপ্ত জীবন’ বই থেকে তালিম করছে। এর মাধ্যমে আকাবীর ও আসলাফদের জুহুদ, তাকওয়া ও ঈমানদীপ্ত জীবন সম্পর্কে জানার সুযোগ হয়। নিজেকেও তাদের রঙে রাঙানোর এক সুন্দর মাধ্যম এটি।

19/04/2026

মাদানী ২য় বর্ষ (নাহবেমীর) ও ৩য় বর্ষ (হিদায়াতুন্নাহু ও কাফিয়া) জামাতের ক্লাস ও তাকরার জায়গা সল্পতার কারণে একই কক্ষে চলে। এক ক্লাসের আওয়াজ অন্য ক্লাসে বিঘ্ন ঘটায়। তাই মাঝখানে একটি থাই গ্লাস পার্টিশন জরুরি। এ মহৎ কাজে এক দ্বীনি ভাই ১০,০০০/= (দশ হাজার টাকা) দান করেছেন—আল্লাহ তাঁর অনুদান কবুল করে উত্তম প্রতিদান দান করুন।

প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর নামে নির্মিত হবে মার...
17/04/2026

প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর নামে নির্মিত হবে মারকাযের জামে মসজিদ, ইনশাআল্লাহ।
এই স্বপ্ন বাস্তবায়নে জায়গার ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণসহ সব কিছুর ব্যবস্থা আল্লাহ করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুই কঠিন নয়। এই বরকতময় কাজে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরই ব্যবহার করবেন।
পবিত্র জুমার দিনে সবার কাছে দোয়ার দরখাস্ত—আল্লাহ যেন সহজ ও কবুল করেন।

14/04/2026

বাকপ্রতিবন্ধী আবু তালহা—মারকাযের ১ম বর্ষ (মিজান জামাত)-এর ছাত্র। সে পূর্ণ কুরআনুল কারীমের হাফেজ। তার তিলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর। যদিও সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তবুও কুরআন তিলাওয়াতের সময় তাঁর কণ্ঠ এতই সুমধুর যে তা কুরআনুল কারীমের এক অপূর্ব মু‘জিজার নিদর্শন বলে দেয়।

জায়গার সংকুলান হচ্ছেনা। অতি দ্রুত ২০জন ছাত্রের জায়গা ব্যবস্থা করার ফিকির করছি। আল্লাহ যেন এই ছাত্রদের হক আদায়ের তাওফিক দ...
13/04/2026

জায়গার সংকুলান হচ্ছেনা। অতি দ্রুত ২০জন ছাত্রের জায়গা ব্যবস্থা করার ফিকির করছি। আল্লাহ যেন এই ছাত্রদের হক আদায়ের তাওফিক দান করেন।

ছাত্রাবাসে জায়গা না হওয়ায় অফিস রুমে কয়েকজন ছাত্র ঘুমাচ্ছে।

10/04/2026

কুরআনুল কারীমের ভাষা শেখার এই মেহনত আল্লাহ কবুল করুন। সকল প্রয়োজন আল্লাহ সহজে পুরা করুন।

Address

Belonka Road, Tarail, Kishoreganj
Dhaka
BELONKAROAD,TARAIL,KISHOREGANJ

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Ulum Al Islamia Tarail, Kishoreganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazul Ulum Al Islamia Tarail, Kishoreganj:

Shortcuts

Share

Category