Charuputhi - চারুপুথি
Come let's create something new! Charuputhi is the name by which we can easily get an artistic majesty. In addition to that they have
publication activities.
The name also co-relates
with the objectives it follows. Basically Charuputhi started its initial journey as an creative art
school in 14th April, 2014 with the motto embedded in mind, ‘Esho Notun Kichu Kori’. To
elaborate ‘Esho Notun Kichu Kori’ means Lets do something new. From the very first day to till
today Charuputhi hasn’t tracked down from its motive. As the time flying, it has bee
🎨 চারুপুথি আর্ট ওয়ার্কশপ | Draw a Better Planet 🌍
সম্পন্ন হলো চারুপুথির এক সুন্দর ও অনুপ্রেরণামূলক আর্ট ওয়ার্কশপ, যেখানে রঙ আর কল্পনায় ভরে উঠেছিল পুরো পরিবেশ। ✨
এই আয়োজনটিকে আরও বিশেষ করে তুলেছে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডরদের সন্তানদের অংশগ্রহণ। ছোট্ট শিল্পীরা তাদের সৃজনশীলতা দিয়ে তুলে ধরেছে একটি সবুজ, সুন্দর ও টেকসই পৃথিবীর স্বপ্ন। 🌱🌈
ইভেন্টে ছিল বিভিন্ন মজার ও শেখার অ্যাক্টিভিটি—
▪️ Button Badge Creation
▪️ “Wall of Change” Message Board
▪️ Upcycle Art Station
▪️ Relax & Draw Zone
এছাড়াও, Watercolour, Acrylic Painting এবং Oil Pastel নিয়ে লাইভ ওয়ার্কশপে অংশ নিয়ে শিশুরা শিখেছে নতুন নতুন টেকনিক ও আইডিয়া। 🎨
চারুপুথি বিশ্বাস করে, এই ছোট্ট সৃজনশীল হাতগুলোই একদিন পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। 💚
সবাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য। এমন আরও আয়োজন নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
#চারুপুথি
চারুপুথির জন্য গর্বের এক সুন্দর অর্জন 💙
ActivePulse Bangladesh -এর প্রোগ্রামে চারুপুথির ১০ জন প্রতিভাবান শিশু আর্ট কম্পিটিশনের ফ্রি রেজিস্ট্রেশনের জন্য নির্বাচিত হয়, অংশগ্রহণ করে এবং বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
এই অসাধারণ সাফল্যের জন্য আমাদের ছোট্ট শিল্পীদের জানাই আন্তরিক অভিনন্দন 🌿ActivePulse Bangladesh -কে ধন্যবাদ এমন একটি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য।
বিশেষ কৃতজ্ঞতা Mahmudur Rahman ভাইয়ের প্রতি, এই সুযোগটি করে দেওয়ার জন্য।
সবার দোয়া ও ভালোবাসা আমাদের বাচ্চাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে!!
চারুপুথির আবৃত্তি বিভাগের ছোট্ট শিল্পীদের পরিবেশনা যেন এক টুকরো মুগ্ধতা। নিষ্পাপ কণ্ঠে ছন্দ, উচ্চারণ আর আবেগের মেলবন্ধনে তারা তুলে ধরেছে বাংলা কবিতার সৌন্দর্য। প্রতিটি লাইন যেন হৃদয় ছুঁয়ে যায়, আর তাদের আত্মবিশ্বাসী উপস্থাপনা মঞ্চকে করেছে আরও প্রাণবন্ত।
এই ক্ষুদে আবৃত্তিকারদের এমন আন্তরিক ও সুন্দর পরিবেশনা সত্যিই আমাদের গর্বিত করে। 🌼
14/04/2026
চৈত্র সংক্রান্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী শোভাযাত্রার যেমন খুশি তেমন সাজো পুরষ্কার বিতরনী।
নতুন বছর কে বরন করে নেওয়ার প্রস্তুতি বাবা-মায়ের সাথে বাচ্চাদের সরা পেইন্টিং এর কিছু মুহুর্ত, চৈত্র সংক্রান্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতার কিছু মুহুর্ত, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরন ১৪৩৩
14/04/2026
🌼 চারুপুথি’র বর্ষবরণ ১৪৩৩– রঙে, সুরে, আনন্দে 🌼
বাংলা নতুন বছরকে বরণ করতে চারুপুথি ক্রিয়েটিভ একাডেমিতে ছিল এক অনন্য আয়োজন।
শিশুদের উচ্ছ্বাস, রঙিন সাজসজ্জা আর প্রাণবন্ত পরিবেশে মুখরিত হয়ে উঠেছিল পুরো প্রাঙ্গণ।
🎨 বাচ্চাদের হাতে তৈরি সরা পেইন্টিং আর নান্দনিক মুখোশ ছিল সবার নজর কাড়ার মতো।
🎭 “যেমন খুশি তেমন সাজ” পর্বে ছোট্টরা সেজেছিল বউ, বর, লাঠিয়ালসহ নানা ঐতিহ্যবাহী চরিত্রে।
🥁 বৈশাখী সোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া, ঢাকের তালে তালে আনন্দযাত্রা।
🎶 সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ আর আবৃত্তিতে ফুটে উঠেছিল বাঙালির চিরন্তন সংস্কৃতি।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানার রঙ ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত।
শুভ নববর্ষ! 🌺✨
চারুপুথী ক্রিয়েটিভ একাডেমিতে বাংলা নববর্ষ বরণ যেন এক রঙিন স্বপ্নের দিন 🌺
প্রাণভরে উদযাপিত হলো পহেলা বৈশাখ—বৈচিত্র্যময় প্রতিযোগিতা, বর্ণিল বৈশাখী শোভাযাত্রা আর মন ছুঁয়ে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ, ঐতিহ্য আর উচ্ছ্বাসে ভরপুর।
শিশুদের হাসি, রঙে রঙে সাজানো আয়োজন আর সবার একসাথে মিলেমিশে থাকার সুন্দর আবহ—সব মিলিয়ে আমরা ভালোবাসা আর গর্বের সাথে বরণ করে নিলাম বাংলা নববর্ষ ১৪৩৩ ✨
শুভ নববর্ষ 🌿
নতুন বছর হোক সুখ, সাফল্য আর সম্ভাবনায় ভরা 💛
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
25/2 LakeCircus, Kalabagan
Dhaka
1205
Opening Hours
| Friday | 09:00 - 19:00 |
| Saturday | 09:00 - 19:00 |