13/03/2026
ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চালু করলেই যদি দেখতাম সংসদ অধিবেশন চলছে—উফ! কী যে মেজাজ খারাপ হতো! মনে হতো দুনিয়ার সবচেয়ে বোরিং আর বিরক্তিকর জিনিস এটাই। রিমোটটা আছাড় দিতে ইচ্ছে করত।
অথচ আজ বাসায় টিভি নেই, তবুও ইউটিউবে লাইভ খুলে বসেছিলাম। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী আগ্রহ নিয়ে যে দেখলাম!
আমার ধারণা, আজকে আমার মতো অবস্থা দেশের অর্ধেকের বেশি মানুষেরই। পুরো সময়টায় বারবার খুঁজছিলাম হাসনাত আবদুল্লাহ–কে। হিহি! 😄
আসলে আমরা বড় হচ্ছি, নাকি সময়টাই বদলে গেছে—ঠিক বুঝি না। তবে একটা বিষয় বুঝলাম, সংসদের মতো একসময় যে জিনিসটাকে ভীষণ বোরিং মনে হতো, এখন সেটাই কখনো কখনো থ্রিলার মুভির চেয়েও বেশি ইন্টারেস্টিং লাগে।
নিজের এই পরিবর্তন দেখে নিজেই একটু হাসছি। 😅