Brainedge Global Immigration & IELTS Centre - BGIC

Brainedge Global Immigration & IELTS Centre - BGIC

Share

A constant routine for your IELTS preparation will get you IELTS success. I promise you.

09/12/2025

চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার পরীক্ষার্থীর ফলাফল প্রশ্নবিদ্ধ!

ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার অভিবাসীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে, যার ফলে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রুটির কারণে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে। এর ফলস্বরূপ, অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অভিবাসী, যারা ভিসার যোগ্য ছিলেন না, তারা যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। এই তথ্য সামনে আসার পর কনজারভেটিভ পার্টি অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইডুকেশন কম্পানি আইডিপি-এর যৌথ পরিচালনায় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষা নেওয়া হয়।

প্রতিবছর সারা বিশ্বে ৩৬ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল পেয়েছেন।

আইইএলটিএস কর্তৃপক্ষ (ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইডিপি-এর যৌথ পরিচালনায় পরিচালিত) এই ভুল ফলাফলের জন্য 'প্রযুক্তিগত ত্রুটি'কে দায়ী করেছে। তাদের দাবি, এতে মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে, যা প্রায় ৭৮ হাজার পরীক্ষার সমান। এই ত্রুটি ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল।

চিকিৎসকরা সতর্ক করে বলছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস)-এর অনেক অভিবাসী কর্মীর ইংরেজি ভাষায় দক্ষতা কম হওয়ায় রোগীর স্বাস্থ্য ও চিকিৎসার মান ঝুঁকির মুখে পড়ছে। গত মাসে আইইএলটিএস কর্তৃপক্ষ একটি বিবৃতিতে সঠিক ফলাফল প্রদানের জন্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে।

সোর্সঃ News24

08/12/2025

📰 IELTS ফলাফলে বড় ভুল!
২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রায় ৮০ হাজার আইইএলটিএস পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যম জানায়।

চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রশ্নফাঁসের প্রমাণও মিলেছে। আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘টেকনিক্যাল ত্রুটির’ কারণে কিছু পরীক্ষার স্কোর প্রভাবিত হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ করছে।

📄 সূত্র: Kaler Kantho, The Telegraph

11/08/2025

📘 *Spoken English Practice – Day 26*
🎯 *আজকের Structure:* It’s time to + Verb (Base Form)
🔍 *ব্যবহার:*
যখন আমরা বলতে চাই *এখন সময় হয়েছে* কোনো কাজ করার, তখন *It’s time to* ব্যবহার হয়।

🟢 *উদাহরণ বাক্যসমূহ:*
1️⃣ *It’s time to eat dinner.*
➡ রাতের খাবার খাওয়ার সময় হয়েছে।
🗣 (ইটস টাইম টু ইট ডিনার)

2️⃣ *It’s time to go to bed.*
➡ ঘুমাতে যাওয়ার সময় হয়েছে।
🗣 (ইটস টাইম টু গো টু বেড)

3️⃣ *It’s time to start the meeting.*
➡ মিটিং শুরু করার সময় হয়েছে।
🗣 (ইটস টাইম টু স্টার্ট দ্য মিটিং)

4️⃣ *It’s time to leave for school.*
➡ স্কুলে যাওয়ার সময় হয়েছে।
🗣 (ইটস টাইম টু লিভ ফর স্কুল)

5️⃣ *It’s time to study.*
➡ পড়াশোনা করার সময় হয়েছে।
🗣 (ইটস টাইম টু স্টাডি)

💬 *আজকের চ্যালেঞ্জ:*
প্র্যাকটিসের জন্য নিচে একটি বাক্য লিখুন –
➡ *It’s time to...* দিয়ে আপনার জীবনের কোনো কাজ লিখে ফেলুন!
📢 প্রতিদিন ৫টি করে নতুন Structure শিখুন
✅ আত্মবিশ্বাস বাড়ান
✅ ইংরেজিতে সাবলীল হোন
✅ নিজেই হোন নিজের ট্রেইনার

📚 *Prepared by:*
Muhammad Sujan Ahmed
Senior Faculty & Head
English Language and Communication
*Tutorian English Center*

#ইংরেজিশিখুন

17/07/2025
12/07/2025

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা! 💚❤💚
আজকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে স্পোকেন ইংলিশের দুর্দান্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। কে কে থাকতে ইচ্ছুক কমেন্ট এ জনান ।
সবাই ক্লাস এ জয়েন করার আগেই Zoom অ্যাপ ইন্সটল করে রাখবেন ।

07/11/2024

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

07/11/2024

কমদামে বিমানের টিকিট কেনার ৭টি টিপস

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি।
বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং

সিস্টেম আপডেট করে।
কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান।
পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার কিংবা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে কমদামে টিকিটের জন্য।
উদাহরণস্বরূপ, ঢাকা থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে।
সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম ঢাকা থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন।

৬. 'কুকিজ' ক্লিয়ার

03/11/2024

বাংলাদেশে আসার পর ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ব্যান্ডস্কোর 8.5 পেয়েছি শুনে English Olympiad অনুষ্ঠানে অনেকেই আমার কাছে ইংরেজি ভাষা শেখার ব্যাপারে জানতে চেয়েছেন। তাদেরকে যা বলেছিলাম, তা তুলে ধরলাম এখানে।

#আরবি বর্ণমালায় T এবং P নেই। অ্যারাবিয়ানরা তাই কখনোই টেন বা পেন বলতে পারে না। ওদের অ্যালফাবেটে T এবং P এর কাছাকাছি যে দুটো অক্ষর আছে সেগুলো ت (তা) এবং ب (বা) হওয়ায় ওরা টেন এবং পেন উচ্চারণ করলে সেটা শোনাবে তেন এবং বেন। এখন আপনি বা আমি ইংরেজী শিখানোর ব্যবসা প্রতিষ্ঠান খুলে গুচ্ছের টাকা নিয়ে যদি অ্যারাবিয়ানদের সারা জীবন প্রোনান্সিয়েশন শিখাই, তারা কি কখনোই T এবং P এর সঠিক উচ্চারণ করতে পারবে? আর না পারলে কি তারা ইংরেজী শিখতে পারবে না?

‘তে থাকার বাস্তবতা থেকে আমি একটা জিনিষ বুঝতে পারছি যে, ইংরেজি ভাষার উচ্চারণে অনেক ভিন্নতা আছে, যা সব সময় ধ্বনিগত নয়। এমনকি সব আমেরিকানের ইংরেজি উচ্চারণও একরকম না। আমি যদি বোস্টন ও ক্যালিফোর্ণিয়ার দুজন বন্ধুকে কথা বলতে শুনি, শুধু উচ্চারণ শুনেই বলে দিতে পারব কে বোস্টনের আর কে ক্যালিফোর্নিয়ার। অথচ দুজনেই আমেরিকান, দুজনেই ইংরেজি বলছে।

কাজেই ভাষা শেখার নাম করে মূলত উচ্চারণ শেখা কোন কাজের কথা নয়। #বাংলাদেশ‘এ যারা ইংরেজী শেখায়, তারা আসলে প্রোনান্সিয়েশনে অনেক বেশী জোড় দেয়, যার আসলে কোনই দরকার নেই।

এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন ইংরেজ, একজন আমেরিকান, একজন স্প্যানিশ, একজন চায়নিজ, একজন আরব ও একজন ইন্ডিয়ান ব্যক্তি একই জায়গায় বসে একই বিষয় নিয়ে ইংরেজীতে কথা বললে তাদের প্রত্যেকের #ইংরেজী বলার স্টাইল আলাদা হবে। ইংরেজী বাক্যগুলো গ্র্যামাটিক্যালি কারেক্ট হলে এতেতো দোষের কিছু নেই। উপভাষা বা অঞ্চলের উপর নির্ভর করে এক এক দেশের মানুষের অ‍্যাকসেন্ট বা ডায়ালেক্ট এক এক রকম হওয়াটাইতো একটা সৌন্দর্য।

নিজেদের স্বতন্ত্র স্টাইল বাদ দিয়ে Ravi Shastri আর Michael Vaughan কে দিয়ে যদি আমি একই উচ্চারণে ইংরেজি বলানোর চেষ্টা করি, আপনি সেই ধারাভাষ্য শুনবেন?

আপনাদের পরিচিত যেসকল বাংলাভাষী ভাইবোন জাপানিজ, চায়নিজ, ফ্রেঞ্চ বা স্প্যানিশ জানেন, আপনারা কি মনে করেন যে তাদের মুখে বলা ওইসব #ভাষা কখনোই ওইসব দেশের ন্যাটিভদের মত হয়? সেটা প্রয়োজনও নেই, সম্ভবও নয়। মূল ব্যাপার হল আপনার সেই বাংলাভাষী ভাইবোন একজন জাপানিজ, চায়নিজ, ফ্রেঞ্চ বা স্প্যানিশ এর সাথে কথোপকথন করতে পারছে কিনা, সেইসব ভাষা শুদ্ধভাবে পড়তে ও লিখতে পারছে কিনা।

সোশ্যাল মিডিয়ায় যাদেরকে ইংরেজি শেখানোর ব্যাবসায় খুঁজে পাবেন, দেখবেন তারা অন্যদের ইংরেজী শেখানোর জন্য #বই লিখছে, ভিডিও কন্টেন্ট আপলোড করছে। কিন্তু তারা নিজেরা কি এধরণের বই পড়ে বা #ভিডিও দেখে ইংরেজি শিখেছিল? মোটেও না। অন্যকে ইংরেজি শেখানোর যে বইটা সে নিজে লিখল, সেটা পড়ার আগেইতো সে ইংরেজি জানত। তাহলে সে যেভাবে শিখেছে আপনাকে সেভাবে শিখতে না বলে তার লেখা বই পড়ে ইংরেজি শিখতে বলছে কেন? একটু ভাবুন।

যেকোন ভাষাই আসলে শিখতে হয় দুটো উপায়ে -
(i) প্রাকৃতিকভাবে আয়ত্ত করা বা Natural Acquisition এবং
(ii) প্রেক্ষিতভিত্তিক শিক্ষা বা Contextual Learning

শিশুদের #মাতৃভাষা শেখার মত শুনে, দেখে, ও ব্যবহার করে ভাষা শেখাকেই বলে Natural Acquisition বা প্রাকৃতিকভাবে আয়ত্ত করা। আনুষ্ঠানিক প্রোনান্সিয়েশন শেখা নয়, বরং প্রকাশ, অনুকরণ, এবং মিথস্ক্রিয়া বা exposure, imitation, and interaction হল ভাষা শেখার আসল কৌশল।

পক্ষান্তরে #উচ্চারণ এর জন্য নির্দিষ্ট শব্দাংশ বা ধ্বনির প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে ভাষার ছন্দ ও সুরকে ব্যাহত না করে, বরং ভাষার ব্যবহার ও প্রসঙ্গকেই বেশি গুরুত্ব দেওয়াই হল Contextual Learning বা প্রেক্ষিতভিত্তিক শিক্ষা।

ইংরেজি ভাষা শেখানোর #ব্যবসায়ী‘রা আপনাকে phonics, phonetics আর phonology গেলাতে চেষ্টা করলেও আপনি এটা সহজেই বোঝার কথা যে, মূলত Comprehension and Communication বা অনুধাবন ও যোগাযোগ হল কোন ভাষায় সাবলীল হতে পারার একমাত্র উপায়।

I mean learning English cannot be a course that you study and sit for exam. It’s a journey, it’s a life style.

Faatiha Aayat

03/11/2024

বাংলাদেশে আসার পর ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ব্যান্ডস্কোর 8.5 পেয়েছি শুনে English Olympiad অনুষ্ঠানে অনেকেই আমার কাছে ইংরেজি ভাষা শেখার ব্যাপারে জানতে চেয়েছেন। তাদেরকে যা বলেছিলাম, তা তুলে ধরলাম এখানে।

#আরবি বর্ণমালায় T এবং P নেই। অ্যারাবিয়ানরা তাই কখনোই টেন বা পেন বলতে পারে না। ওদের অ্যালফাবেটে T এবং P এর কাছাকাছি যে দুটো অক্ষর আছে সেগুলো ت (তা) এবং ب (বা) হওয়ায় ওরা টেন এবং পেন উচ্চারণ করলে সেটা শোনাবে তেন এবং বেন। এখন আপনি বা আমি ইংরেজী শিখানোর ব্যবসা প্রতিষ্ঠান খুলে গুচ্ছের টাকা নিয়ে যদি অ্যারাবিয়ানদের সারা জীবন প্রোনান্সিয়েশন শিখাই, তারা কি কখনোই T এবং P এর সঠিক উচ্চারণ করতে পারবে? আর না পারলে কি তারা ইংরেজী শিখতে পারবে না?

‘তে থাকার বাস্তবতা থেকে আমি একটা জিনিষ বুঝতে পারছি যে, ইংরেজি ভাষার উচ্চারণে অনেক ভিন্নতা আছে, যা সব সময় ধ্বনিগত নয়। এমনকি সব আমেরিকানের ইংরেজি উচ্চারণও একরম না। আমি যদি বোস্টন ও ক্যালিফোর্ণিয়ার দুজন বন্ধুকে কথা বলতে শুনি, শুধু উচ্চারণ শুনেই বলে দিতে পারব কে বোস্টনের আর কে ক্যালিফোর্নিয়ার। অথচ দুজনেই আমেরিকান, দুজনেই ইংরেজি বলছে।

কাজেই ভাষা শেখার নাম করে মূলত উচ্চারণ শেখা কোন কাজের কথা নয়। #বাংলাদেশ‘এ যারা ইংরেজী শেখায়, তারা আসলে প্রোনান্সিয়েশনে অনেক বেশী জোড় দেয়, যার আসলে কোনই দরকার নেই।

এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন ইংরেজ, একজন আমেরিকান, একজন স্প্যানিশ, একজন চায়নিজ, একজন আরব ও একজন ইন্ডিয়ান ব্যক্তি একই জায়গায় বসে একই বিষয় নিয়ে ইংরেজীতে কথা বললে তাদের প্রত্যেকের #ইংরেজী বলার স্টাইল আলাদা হবে। ইংরেজী বাক্যগুলো গ্র্যামাটিক্যালি কারেক্ট হলে এতেতো দোষের কিছু নেই। উপভাষা বা অঞ্চলের উপর নির্ভর করে এক এক দেশের মানুষের অ‍্যাকসেন্ট বা ডায়ালেক্ট এক এক রকম হওয়াটাইতো একটা সৌন্দর্য।

নিজেদের স্বতন্ত্র স্টাইল বাদ দিয়ে Ravi Shastri আর Michael Vaughan কে দিয়ে যদি আমি একই উচ্চারণে ইংরেজি বলানোর চেষ্টা করি, আপনি সেই ধারাভাষ্য শুনবেন?

আপনাদের পরিচিত যেসকল বাংলাভাষী ভাইবোন জাপানিজ, চায়নিজ, ফ্রেঞ্চ বা স্প্যানিশ জানেন, আপনারা কি মনে করেন যে তাদের মুখে বলা ওইসব #ভাষা কখনোই ওইসব দেশের ন্যাটিভদের মত হয়? সেটা প্রয়োজনও নেই, সম্ভবও নয়। মূল ব্যাপার হল আপনার সেই বাংলাভাষী ভাইবোন একজন জাপানিজ, চায়নিজ, ফ্রেঞ্চ বা স্প্যানিশ এর সাথে কথোপকথন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka