Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.

Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.

Share

Sher-e-Bangla Agricultural University -
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি
শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। Shadat Ulla.

Sher-e-Bangla Agricultural University (SAU) is located in the heart of the capital city, Dhaka with an excellent public transportation facilities to reach the university. The SAU campus stands on 86.92 acres (35.19 ha) of picturesque land covered by green plantations. The "Sher-e-Bangla Agricultural University Act 2001" was passed in the national Parliament on 09 July 2001. The foundation stone of

19/12/2025

শরীফ ওসমান হাদির মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের শোকবার্তা

জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী সংগঠক, অকুতোভয় দেশপ্রেমিক, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে শরীফ ওসমান হাদি দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তাঁর মর্মান্তিক মৃত্যুতে জাতি একজন সাহসী, আদর্শবান ও আপোষহীন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধী ও কুশীলবদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট দোয়া করি, তিনি যেন শরীফ ওসমান হাদিকে শহীদি মর্যাদায় ভূষিত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ
উপাচার্য
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

Photos from Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.'s post 16/09/2025

যাদের কারণে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট আজকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে 💝🥰

বাকৃবি কর্তৃক বৈষম্যমূলক সার্টিফিকেট প্রদানের বিরুদ্ধে ২০০০ সালে যে সমস্ত ছাত্র ছাত্রী জাতীয় প্রেস ক্লাবেব সামনে প্রতীকী অনশন করেছিল এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবীকে জোড়ালে করেছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে স্বশ্রদ্ধচিত্রে স্মরণ করছি। হয়তো তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হিসাবে পড়তে পারে নি কিন্তু তাদের সেই সংগ্রামের সুফল ভোগ করছে আজকের ছাত্র ছাত্রীরা। তোমরা যেখানেই থাকো ভাল থেকো। এই বিশ্ববিদ্যালয় সারা জীবন তোমাদেরকে স্মরণ করবে।

- ড. মো. সারোয়ার হোসেন

Photos from Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.'s post 11/09/2025

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কৃষাণ-কৃষাণী, জেলে-জেলেনী ও পশু চিকিৎসক সেজে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, ডিন পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, আইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।

দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা একাত্মতার বন্ধনে আবদ্ধ হন।

11/09/2025

রাজনৈতিক পট পরিবর্তনের অস্থির সময়ে, গত বছরের সেপ্টেম্বরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ স্যার। প্রায় এক মাস প্রশাসনশূন্য বিশ্ববিদ্যালয়, দীর্ঘদিন স্থবির একাডেমিক কার্যক্রম এবং গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অনিশ্চয়তার আবহ—সবকিছু অতিক্রম করে তিনি দায়িত্ব নেন এক কঠিন সময়ে।

দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন পক্ষের দাবি-দাওয়ার মুখোমুখি হতে হয়। কিছু দাবি ছিল যৌক্তিক, কিছু নীতি-বহির্ভূত। যৌক্তিক দাবিগুলো তিনি পূরণ করেছেন অকুণ্ঠ প্রয়াসে, আর যেগুলো নীতির সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো আলোচনার টেবিলে এনে সমাধানের উদ্যোগ নিয়েছেন। এক বছরের পথচলায় তিনি প্রমাণ করেছেন, দৃঢ়তা ও সদিচ্ছা থাকলে প্রতিকূলতার মাঝেও পরিবর্তনের সূচনা করা সম্ভব।

🌟 এক বছরের উল্লেখযোগ্য সাফল্য 🌟

✅ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের সামনে উপস্থাপন

✅ যথাযথ মর্যাদায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এর প্রস্তুতি ।

✅ ভঙ্গুর প্রশাসনকে পুনর্গঠন

✅ প্রশাসন ও শিক্ষার্থীদের সদিচ্ছা ও সহায়তায় সকল হলে বিজয় ২৪ ফিস্ট আয়োজন (কবি কাজী নজরুল ইসলাম হল ব্যতীত)

✅ ৭৯ ব্যাচের ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করে বিসিএস পরীক্ষায় আবেদন করার সুযোগ সৃষ্টি।

✅ ঈদের ছুটি জন্য ৮০ ব্যাচের একটি পরীক্ষা আটকে গেলে স্যারের ও প্রশাসনের একান্ত প্রচেষ্টায় সেটি গ্রহণ করবার নির্দেশ দেওয়া

✅ শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে টিএসসি সহজলভ্য করা

✅ ক্লাসরুমে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু

✅ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মিড পরীক্ষা প্রবর্তন ও ফাইনাল পরীক্ষায় কুইজ বাতিল

✅ ভর্তি পরীক্ষায় কোটার সংস্কার, যার ফলে পোষ্য কোটা বাতিলসহ ন্যায্যতা প্রতিষ্ঠা

✅ অবৈধ বস্তি উচ্ছেদ—যার ৮০ শতাংশ ইতিমধ্যে অপসারিত

✅ নতুন ফেলোশিপ চালু, যার একটি অংশের মূল্যমান ১৮ লক্ষ টাকা—যা শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষায় উজ্জীবিত করবে

✅ দীর্ঘদিন পর বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব উদযাপন

স্যারের নিকট আমাদের যে প্রত্যাশা :

🔹 শ্রেণিকক্ষ আধুনিকায়ন ও পর্যাপ্ত নতুন শ্রেণিকক্ষ নির্মাণ

🔹 কৃষি অনুষদের সংস্কার ও উন্নয়ন

🔹 প্রত্যেক সেমিস্টারের ফলাফল নির্ধারিত ২৮ দিনের মধ্যে প্রকাশ এবং একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ

🔹 আবাসিক হলে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা

🔹মেডিকেল সেন্টারের সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন ও সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণ।

এক বছরের এই যাত্রা কেবল প্রশাসনিক সাফল্যের নয়, বরং এটি আস্থা, পরিবর্তন ও নব সূচনার প্রতীক।

বিগত প্রশাসনের মত স্যারের দপ্তর থেকে কখনোই ফিরে আসতে হয় নাই। আমরা বিশ্বাস করি, অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ স্যারের নেতৃত্বে শেকৃবি আগামী দিনে আরও সমৃদ্ধ, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে।

Photos from Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.'s post 11/09/2025

শুভ জন্মদিন প্রিয় শেকৃবি🖤💚

প্রতিষ্ঠার ২৪ বছর
ঐতিহ্যের ৮৭ বছর💥
Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.

11/09/2025

অবশেষে শেকৃবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত কনভোকেশন ❤️

Photos from Sher-e-Bangla Agricultural University Dhaka,1207.'s post 11/09/2025

"শুভ জন্মদিন প্রাণের ক্যাম্পাস "
এভাবেই সফল কৃষিবিদ তৈরি করে দেশকে এগিয়ে নেওয়াই হোক প্রত্যয়।
We Learn To Feed The Nation..
দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার প্রাচীন বিদ‍্যাপিঠ
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

10/09/2025

শিক্ষা, গবেষণা ও কৃষির অগ্রযাত্রায় শেকৃবি আজ দেশের কৃষি উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২৪ বছরের এই পথচলায় অসংখ্য শিক্ষার্থী, গবেষক ও কৃষিবিদ দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি প্রযুক্তি উন্নয়নে অবদান রেখে চলেছেন। সকলকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা

04/09/2025

Dear Juniors,
Welcome to our campus family at Sher-e-Bangla Agricultural University! ✨

University life is not always smooth — sometimes you may feel depressed, sometimes life feels up and down. That’s normal. Don’t keep it inside you. Make good relations with your friends and seniors.

About agricultural related subjects: at first, you may not feel passionate about them. But remember — this is your present, and this is your future foundation. Passion doesn’t always start from day one, it grows as you explore. So, try to learn with an open mind, get curious, and slowly you will feel proud to be part of this field. 🌍🌱

Since our campus is located in the center of Dhaka, you’ll often need to move from one place to another. Be prepared and make yourself smart:
• Get a Metro Rail Card and learn the main bus routes.
• Don’t stay out too late — try to return to the hall safely at night.

At first, food and daily arrangements may feel a bit uncomfortable. But you’ll adjust with time. University life will make you stronger and more independent. 💪

📌 Final Message:
• Never hesitate to ask for help.
• Make good memories, not just grades.
• Respect your teachers and seniors.
• Stay humble, stay curious.
• Be smart, stay safe, and enjoy every step of the journey.

Welcome once again — this is your story to write!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00