Jamiatul Abrar Bangladesh Boshundhora Riverview Dhaka

Jamiatul Abrar Bangladesh Boshundhora Riverview Dhaka

Share

Islamic University

16/09/2024

প্রিয় শায়খরা একসাথে !
ইসলামিক সেন্টার বসুন্ধরা, জামিয়াতুল আমরার বাংলাদেশ ও জামিল মাদ্রাসার ,উস্তাদে মুহতারাম মুফতী আরশাদ রহমানী দাঃবাঃ ও উস্তাদে মুহতারাম মাওঃ আব্দুল বাসেত খান দাঃবাঃ ও আল্লামা মামু্্নুল হক দাঃবাঃ,
আল্লাহ তাআলা আমার প্রিয় শায়খদের কবুল করুন,আমিন

23/05/2023

জামিয়াতুল আবরার বাংলাদেশ ❤️❤️

07/03/2023

ে_বরাতের_রোজা
(পুরো লেখাটা ই পড়ার অনুরোধ রইল )

অনেকেই ভাবেন, শবে বরাতের রোজা মোট তিনটি— ১৪, ১৫ ও ১৬ শাবান। এটা ঠিক নয়। হাদিসে রয়েছে- এই রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। (ইবনে মাজাহ, হাদিস ১৩৮৮)।

সুতরাং রোজা কেবল একটি এবং তিনটি বিশুদ্ধ হাদিসে প্রমাণিত নয়। রসুলের (সা.) সুন্নাত হলো, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। আয়েশা (রা.) বলেন, রমজান মাস ব্যতীত পূর্ণ কোনও মাস নবীজিকে আমি রোজা রাখতে দেখিনি এবং শাবানের তুলনায় ভিন্ন কোনও মাসে এত রোজা পালন করতেও দেখিনি। (বুখারি, হাদিস ১৯৬৯)।

তাই শেষের দুই দিন ছাড়া শাবানের মাসজুড়ে রোজা রাখা মুস্তাহাব। তা ছাড়া প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখাও প্রমাণিত। সেভাবে তিনদিন রাখলে সমস্যা নেই। (ইসলাহি খুতবাত, মাওলানা তাকি উসমানি)।

‘কেন শাবান মাসে নবীজি অধিক রোজা রাখতেন’—এই প্রশ্নের পরিষ্কার উত্তরে রসুল (সা.) বলেন- রজব ও রমজানের মধ্যবর্তী মাস হওয়ার কারণে মানুষ এ মাসের ব্যপারে উদাসীন থাকে। অথচ এটা এমন মাস, যে মাসে রবের নিকট আমল তুলে ধরা হয়। আমি চাই যে, রোজা পালনরত অবস্থায় আমার আমল তার নিকট পেশ করা হোক। (ফাতহুল বারি (৪/২৫৩); নাসায়ি, হাদিস ২৩৫৭)।

12/02/2023
28/09/2022

আমাদের আশে পাশে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের বসবাসের কারণে তারা আমাদের প্রতিবেশী..
সেই হিসেবে আবার আমাদের অনেক হিন্দু ধর্মাবলম্বীদের সাথে গড়ে উঠেছে বন্ধুত্ত্ব বা ভালো সম্পর্ক ।
কিন্ত
আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা মুসলিম জাতী। আমাদের উচিত মুসলিম ধর্মের উপর বন্ধু/ভালো সম্পর্ক কে প্রাধান্য না দিয়ে , ধর্মের প্রধান্য বন্ধু/ভালো সম্পর্কের উপর দেয়া ।

আমাদের মুসলিম সন্তানদের উচিত পূজা দেখা থেকে বিরত থাকা। পূজায় অংশগ্রহণ না করা। পূজায় যেকোনো ধরণের সহযোগিতা করা থেকে বিরত থাকা।
কারন
রবের সাথে সবচাইতে বড় শিরক হচ্ছে এই পূজার অনুষ্ঠান বা এই পূজা । একজন মুসলিম কিভাবে এমন শিরকে অংশগ্রহণ করতে পারে?
এটা হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব । তাদের উৎসব তারা পালন করবে।
কিন্তু "ধর্ম যার যার, উৎসব সবার" এই বলে পূজায় অংশগ্রহণ করা চলবে না ।❌❌

MD.AHMADULLAH

11/09/2022

নারী বেশ-ভূষায় পুরুষের মতো হতে চাওয়া নারীত্বের অপমান। কারণ মহান আল্লাহ তাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন সেটাই তার জন্য সম্মানের। কেন তিনি পুরুষের মতো হওয়ার চেষ্টা করতে যাবেন?

পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে পোশাকের কালচার নেই। মহান আল্লাহ মানুষকে যেসব বিষয় দিয়ে অন্যসব জীবজন্তু থেকে পৃথক ও স্বতন্ত্র করেছেন তার মধ্যে পোশাক অন্যতম। মহান আল্লাহ ইরশাদ করেন- "হে আদম আ: সন্তান , আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি শরীর আবৃতকারী পোষাক এবং সৌন্দর্যপূর্ণ পোষাক।" সূরা আল আ'রাফ ২৬

সুতরাং পোষাকহীনতা কিংবা পোষাক সংক্ষিপ্ত করার প্রবণতা মানবীয় স্বভাব হতে পারে না।

অনেকের কাছে পোশাক তেমন কোনো ইস্যু না হলেও মুসলিমের কাছে পোশাক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অভিশপ্ত ইবলিস মানবপিতা আদমকে (আলাইহিস সালাম) জান্নাত থেকে বের করতে (নিষিদ্ধ ফল খাইয়ে) শরীর থেকে জান্নাতি পোশাক খসিয়েছিলো। আজও ইবলিসের দোসররা আল্লাহর নবী আদমের সন্তানদের পোশাক খুলে ফেলে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করে ফেলতে চাইছে। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।

06/09/2022

لوگ ہمیشہ موت سے بچنے کی کوشش کرتے ہیں۔
لیکن جہنم سے نہیں۔
البتہ لوگ چاہیں تو جہنم سے بچ سکتے ہیں۔
لیکن، موت سے نہیں۔
মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে
কিন্তু জাহান্নাম থেকে নয়।
অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে।
কিন্তু, মৃত্যু থেকে নয়।

02/09/2022

একজন আলেমের পরিচয়।✒️✒️
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তায়ালা যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তাকে দ্বীনের গভীর ব্যুৎপত্তি দান করেন। ( আল-হাদিস )
👑বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) আলেমের পরিচয় তুলে ধরে বলেন।✍️
১.আলেমকে তো চেনা যায় রাতের গভীরতায় , মানুষ যখন সুখ নিদ্রায় বিভোর হয়ে থাকে।
২.আলেমকে তো চেনা যায় কর্মমুখর দিনের প্রহরে , অন্যরা যখন মত্ত হয়ে থাকে পানাহারের সুখ আস্বাদনে।
৩.ক্রন্দষী আত্মার বিলাপ ও আহাজারিতে তার সত্তার পরিচয় লুকিয়ে থাকে , হাসি আনন্দ উৎসব আমেজে সবাই যখন আত্মহারা হয়ে উঠে।
৪.নির্বাক স্তব্ধতায় , তাকে খুঁজে ফিরতে হয় , অর্থহীন আসার গল্প কথকতায় মানুষ যখন বল্গাহীন শব্দ ঝংকারে চারপাশ আলোড়িত করে তোলে।
৫.দুঃখ বেদনার অথৈ সমুদ্রে সন্তরণরত; তাকে দেখে চেনা যায় দর্পিত আত্মার হর্ষধ্বনি যখন সব মুখরিত করে তোলে।
৬.চিন্তা ও তার গাম্ভীর্যের সাবলীল পদক্ষেপের দৃপ্ত অবিচলতায় তার ছায়া ভাস্বর হয়ে উঠে , যখন আনন্দ-কোলাহলে মানুষ থাকে বেসামাল উন্মাতাল।
..................................
তাছাড়া ও আলেম তিনিই-
* যিনি আল্লাহকে ভয় করেন। * যিনি ইলেম অনুযায়ী আমল করেন। * যার কথাবার্তা চালচলন ও জীবন পদ্ধতিতে এর যথাযত বহিঃপ্রকাশ ঘটে। * একজন আলেম উপকারী ইলেম সম্পন্ন হবেন। * যিনি মানুষ কে আল্লাহর রহমত হতে নিরাশ হওয়াতে বাধাপ্রদান করেন , আবার তাদের কে গুনাহ থেকে বেঁচে থাকার
তাগিদ দিয়ে থাকেন।
===∆ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুমি হয়তো আলেম হও অথবা তালিবে ইলেম হও , অথবা মনোযোগ সহকারে ইলম শ্রবনকারী হও অথবা ইলম ও আলেমদের মুহাব্বত কারী হও , পঞ্চম প্রকার হয়ো না ।

25/08/2022

প্রশ্ন: পানি পান করার সময় যদি পানি গোঁফ স্পর্শ করে তাহলে সেই পানি কি পান করা হারাম হয়ে যায়?

উত্তর: অনেক মানুষের ধারণা, পান করার সময় যদি পানি গোঁফ স্পর্শ করে তাহলে সেই পানি পান করা হারাম হয়ে যায়। এ ধারণা ঠিক নয়। তবে হাদিস শরিফে দাড়ি লম্বা করতে বলা হয়েছে আর গোঁফ খাটো করতে বলা হয়েছে। তাই দাড়ি মুন্ডানো বা খাটো করা গুনাহ এবং মোচ বড় করে রাখা না-জায়েজ।
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা দাড়ি লম্বা করো, মোচ খাটো করো।’ (বোখারি: ৫৮৯৩)

বর্ণিত হাদিসের আলোকে বলা চলে, গোঁফ রাখা হারাম কিংবা মাকরুহ নয়। আবার এটা রাখতেই হবে এমনও নয়। কিন্তু গোঁফ রাখলে তা কেটে ছোট করে রাখতে হবে।

গোঁফ নিয়ে সমাজে কিছু ভ্রান্তি রয়েছে। যেমন, কিছু মানুষের ধারণা, পানি পান করতে গিয়ে যদি গোঁফে পানি লেগে যায় তাহলে ওই পানি পান করা হারাম বা নাপাক হয়ে যায়। এটি একটি ধারণা-প্রসূত কথা, যা একেবারেই ভুল।

হাদিসে দাড়ি লম্বা করা ও মোচকে খাটো করার কথা দ্বারা পানি হারাম বা নাপাক হওয়া প্রমাণিত হয় না।

সূত্র: মাসিক আলকাউসার, ২০১৩

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Boshundhara Revervew . South Keraniganj . Dhaka
Dhaka