DaSiB is a platform that offers free and required training and conveys information to young analysts Being a data-driven activity is important.
ডাসিব হল একটি প্ল্যাটফর্ম যেখানে জুনিয়র তথ্য বিশ্লেষকদের (এইচএসসি শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের) বিনা খরচে তথ্য বিশ্লেষণ এর বিভিন্ন দক্ষতার উপর প্রাথমিক বা বুনিয়াদি প্রশিক্ষণ এবং অন্যান্য ইচ্ছুক তথ্য বিশ্লেষকদের প্রয়োজন অনুযায়ী তথ্য বিশ্লেষণ এর বিভিন্ন দক্ষতার উপর প্রশিক্ষণ দিয়ে থাকে | যেমন তথ্য উপাত্ত কি, কিভাবে জরিপের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়, তথ্য উপা
ত্ত সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি গুলি কি, এসব কি উপায়ে বিশ্লেষণ করে উপস্থাপন করতে হয়, পরিসংখ্যানিক এবং মেশিন লার্নিং পদ্ধতির মাধ্যমে কিভাবে তথ্যভিত্তিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যায় | তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য ব্যবহৃত বিভিন্ন পরিসংখ্যানিক সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ যেমন এক্সেল, SPSS, Stata, R, পাইথন, SQL, SAS কিভাবে ব্যবহার করা যায় তার উপর প্রশিক্ষণ দেওয়া হয়| এছাড়াও ডাসিব গবেষণার জন্য বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষ করে জনস্বাস্থ্য, জনসংখ্যা, জনমিতি, অর্থনৈতিক, সামাজিক যেসব বিষয়ে মানুষের গুরুত্বপূর্ণ আগ্রহ আছে সেসব বিষয়ে জরিপ কার্য সম্পাদন করে থাকে | দেশ-বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাটা সাইন্টিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয় ডাসিব | ড. মোঃ হাসিনুর রহমান খান ডাসিব এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন |
Details in English:
DaSiB stands for Data Analytics Solution in Bangladesh. Founder & Chief Executive Director: Dr. Md Hasinur Rahaman Khan. DaSiB is run by a team of several university faculty members, data scientists and experts in the relevant areas. Data analytics essentially refers to all the processes and tools required to process a set of data and interpret important insights from them. This means it can be more confident that its action will bring success since there is data to support it. We have three goals:
#1. Despite having access to the devices and computers, many of the HSC and pre-university students are not aware of the data analytics and their associated tools. DaSiB is a platform to help them know the basics of data analysis techniques and their implementations with the help of popular software and programming languages-MS Excel, SPSS, Stata, R, Python, SQL, SAS, etc without any costs. The goal of DaSiB is to make them aware of Data Analytics so that it helps them to choose their future attractive career paths like Data Scientists, Machine Learning Experts in any discipline including Science, Biological Science, Commerce, Social Science, etc.
#2. DaSiB offers required training courses on several data analytical tools and associated software and programming languages. For example, Questionnaire Development, Survey and Sampling Designs, Statistical and Machine Learning Techniques by using R, Python, SQL, SAS, etc. The courses can benefit you in several ways>> You can easily gain the skills required for the job, The profession is in demand, There are multiple opportunities in many domains, There are many high paying jobs in the profession, You can excel in the field if you have an aptitude for mathematics.
#3. Conduct surveys on important public health, economic, social, educational, and demographic issues that are at utmost public demand.
11/02/2026
29/01/2026
২০২৬ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রেডিকশন জরিপ। শুধুমাত্র যোগ্য ভোটারগণকে (১৮ বছর বা তদূর্ধ্ব) অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। এই জরিপটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও গোপনীয়। তথ্য প্রদানকারী বা উত্তর দাতার চিহ্নিতকরণের কোনরকম সুযোগ রাখা হয়নি। জরিপটি শেষ করতে দুই মিনিটেরও কম সময় লাগবে। এই জরিপের সমস্ত ব্যয় ডাসিব (ডাটা এনালাইটিকস সলিউশন ইন বাংলাদেশ) নিজেই অর্থায়ন করছে। জরিপটিতে অংশগ্রহণ করার জন্য ফরম এ ক্লিক করুন: https://forms.gle/EwLwGQejo8jWp1G78