Al Anjar Quran Academy

Al Anjar Quran Academy

Share

Assalamu Alaikum, honored learners.

Marhaban bikum. 🤲🏻
Al-Anjar Quran Academy 🌿 Teaching the Quran with Tajweed, along with prayer, dua, and essential Islamic guidance to help students lead a knowledgeable and righteous life. 📚📿

20/03/2026

Eid Mubarak 💙

27/02/2026

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩

27/02/2026

How to?

23/02/2026

🖤

Photos from Al Anjar Quran Academy's post 22/02/2026

৮ গোপন আমল।

Photos from Al Anjar Quran Academy's post 20/02/2026

তৃতীয় তারাবীহতে পঠিতব্য কুরআনের অংশ হলো পুরো চতুর্থ পারা ও পঞ্চম পারার প্রথমার্ধ। অর্থাৎ, সূরা আলে ইমরানের শেষার্ধ ও সূরা নিসার প্রথমার্ধ।🤲🏻

19/02/2026

🌙 ভর্তি চলছে – Al Anjar Quran Academy 🌙

কিয়ামাতের দিন যখন আমাদের আমলনামা খুলে দেওয়া হবে…
আমাদের জীবনে কুরআনের জায়গাটা কতটুকু থাকবে?

আমরা দুনিয়ার জন্য কত কিছু শিখি।
কিন্তু আল্লাহর কালাম শিখতে কি আমরা সময় দিচ্ছি?
আমাদের সন্তানদের কি আমরা সেই নূরের পথে চালিত করছি?

এই দায়িত্ববোধ থেকেই Al Anjar Quran Academy এর যাত্রা।
এখানে কায়দা নুরানিয়্যা থেকে শুরু করে তাজউইদ, নাজেরা, হিফজ, মাশক ও প্রয়োজনীয় দোয়া, স্বলাত—সবকিছু ধাপে ধাপে শেখানো হয়।
প্রতিটি ক্লাসে থাকে মনোযোগ, আদব, এবং ব্যক্তিগত যত্ন।
আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়,
বরং কুরআনের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা।
মহিলা,বয়স্ক মহিলা ও শিশুদের জন্য আলাদা অনলাইন সেকশন রয়েছে।
আপনি যদি সত্যিই চান সহীহভাবে কুরআন শিখতে বা আপনার সন্তানকে শুদ্ধ তিলাওয়াত শেখাতে,
তাহলে আজই সিদ্ধান্ত নিন।

হয়তো এই সিদ্ধান্তটাই আপনার আখিরাতের জন্য সবচেয়ে মূল্যবান সাদাক্বায়ে জারিয়াহ হয়ে যাবে। ইন শা আল্লাহ।

📩 ভর্তি ও বিস্তারিত জানতে ইনবক্স করুন এখনই।

আল্লাহ আমাদের সবাইকে কুরআনের মানুষ হিসেবে কবুল করুন। আমীন🤍

19/02/2026

পবিত্র রমাদ্বন মাস।🌙
কোরআন নাজিলের এই মাসে আপনি কি এখনো অশুদ্ধ উচ্চারণে কোরআন পড়ছেন? 😢
প্রিয় বোন,
রমাদ্বনে সহীহভাবে কোরআন খতম দেওয়ার নিয়ত থাকলে এখনই সেরা সময় নিজেকে প্রস্তুত করার। আল আনজার কোরআন একাডেমি নিয়ে এলো নারীদের জন্য "রমাদ্বন বিশেষ কোরআন শিক্ষা কোর্স"🌙
শিশু ও মহিলাদের জন্য,
অনলাইন (Zoom Live) ক্লাস।
কোর্স শুরু: ৬ষ্ঠ রমাদ্বন থেকে ইনশাআল্লাহ।
রমাদ্বন মাসকে অর্থবহ ও ফলপ্রসূ করতে কোরআনের সহীহ শিক্ষা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই আল আনজার কোরআন একাডেমি তে আয়োজন করা হয়েছে একটি সুসংগঠিত ও যত্নশীল কুরআন শিক্ষা কোর্স।

🎯 কোর্সটি যাদের জন্য:
• যারা একেবারে শুরু থেকে কুরআন শিখতে চান।
• যারা আগে পড়তেন কিন্তু এখন ভুলে গেছেন।
• যারা তিলাওয়াত করেন, কিন্তু শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত নন।

📚 কোর্সে অন্তর্ভুক্ত বিষয়সমূহ:
• সহীহ কুরআন রিডিং ও তাজউইদ ভিত্তিক সংশোধন।
• গুরুত্বপূর্ণ ইসলামি নির্দেশনা।
• মসনূন দোয়া।

🗓 কোর্স কাঠামো
• মোট ক্লাস: ২০টি
• সপ্তাহে ৭ দিন ক্লাস
• মাধ্যম: Zoom Live (অনলাইন)

এই রমাদ্বনে কোরআনের সাথে নতুনভাবে সম্পর্ক গড়তে আজই রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।

আসন সীমিত।

Photos from Al Anjar Quran Academy's post 19/02/2026

#দ্বিতীয়_তারাবীহর পঠিতব্য অংশ হলো কুরআনের দ্বিতীয় পারার শেষার্ধ ও পুরো তৃতীয় পারা। আজকের তিলাওয়াতে থাকবে সূরা বাকারার শেষাংশ ও সূরা আলে ইমরানের প্রথমাংশ।

19/02/2026

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]

তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।

আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

Photos from Al Anjar Quran Academy's post 19/02/2026

রমাদ্বনের জন্য দোয়া 🌙

Photos from Al Anjar Quran Academy's post 19/02/2026

list for 🤲🏻🌙

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00