18/08/2026
মহিমার স্বামী বললেন—আমি এক বছরে যে টাকা ইনকাম করি, একজন প্রবাসী ১০ বছরেও সেই টাকা ইনকাম করতে পারবে না!
আজ তার একটি বক্তব্য দেখলাম, যেখানে নিজের ফেসবুক ইনকামের সঙ্গে প্রবাসীদের আয়ের তুলনা করেছেন। পাশাপাশি চলতি মাসের ইনকামের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন, যেখানে তার দাবি অনুযায়ী প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার ইনকাম দেখা যাচ্ছে। এমনকি একদিনেই ১ হাজার ডলারের বেশি আয়ের কথাও উঠে এসেছে।
মানলাম ভাই, আপনি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করেন। কিন্তু নিজের ইনকাম বড় করে দেখাতে গিয়ে প্রবাসীদের ক*ষ্টের উপার্জনকে ছোট করে দেখাটা কতটা যৌক্তিক?
একজন প্রবাসীর টাকা শুধু ডলারের অঙ্ক নয়। এর পেছনে থাকে পরিবার-পরিজন ছেড়ে বছরের পর বছর বিদেশে পড়ে থাকা, রোদে-ঘামে ক*ঠোর পরিশ্রম, নিঃস*ঙ্গতা আর অসংখ্য ত্যাগ। অনেক প্রবাসী হয়তো কম টাকা ইনকাম করেন, আবার এমন প্রবাসীও আছেন যাদের ব্যবসা ও উপার্জনের পরিমাণ অনেক বড়।
ভাই, একবার আমাদের সিলেটেও এসে দেখে যাবেন—প্রবাসীদের ক*ষ্টের টাকায় তৈরি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের জন্য তাদের অবদান কতটা বিশাল!
নিজের সফলতা নিয়ে গর্ব করুন, কিন্তু নিজের সফলতা প্রমাণ করতে প্রবাসীদের ছো*ট করার দরকার নেই।
কারণ প্রবাসীদের ইনকামের অঙ্ক যা-ই হোক, তাদের ঘামঝরা রেমিট্যান্সের অবদানকে টাকার স্ক্রিনশট দিয়ে ছোট করা যায় না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সকল প্রবাসী ভাই-বোনের প্রতি সম্মান ও ভালোবাসা। ❤️🇧🇩