বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস :
টেকনিক: "অদৃষ্টিই আদর্শ বিপদ"।
অ= অপরাজিত, অনুবর্তন, অশনি সংকেত
দৃষ্টি= দৃষ্টিপ্রদীপ
ই= ইছামতি
আদর্শ= আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক
বি= বিপিনের সংসার
প= পথের পাঁচালী ( প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস)
দ= দম্পতি, দেবযান
The NT Master Academy
It is a education platform for the students of the world.
Your face is a book,
Where man may read strange matters.
কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস : বামৃকু
বা- বাঁধন হারা
মৃ- মৃত্যুক্ষুধা
কু- কুহেলিকা
গল্পগ্রন্থ: রিশিব্যথা
রি- রিক্তের বেদন
শি- শিউলিমালা
ব্যথা- ব্যথার দান
নিষিদ্ধ ৫ টি গ্রন্থ : বিভাপ্রযুচ
বি- বিষের বাঁশি
ভা- ভাঙার গান
প্র- প্রলয়শিখা
যু- যুগবাণী
চ- চন্দ্রবিন্দু
15/03/2024
১৮ তম শিক্ষক নিবন্ধন পরিক্ষা ( স্কুল পর্যায়-১) প্রশ্ন সমাধান -২০২৪
নতুন শিক্ষা কারিকুলাম
® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
09/10/2023
কিছু গুরুত্বপূর্ণ GK
আমার ইউনিভার্সিটি লাইফে যে কয়টা উড়নচণ্ডী টাইপের ছেলেমেয়ে দেখেছি তাদের খুব কম সংখ্যককেই একটা ভালো পর্যায়ে যেতে দেখেছি । কোন এক অজ্ঞাত কারনে আমাদের ইয়াং জেনারেশনের অনেকের কাছেই মনে হয় সারাদিন গিটার নিয়া পড়ে থাকা একটা প্রতিভা , বেশি কথা বলা হলো স্মার্টনেস , হলের রুমে দরজা লাগিয়ে গাজা সেবন হইলো আর্ট । এইগুলা না করলে জীবনের মানে খুঁজে পাওয়া যায় না।
কলেজের সেই সহজ সরল ছেলেটাকে কে জানি বুঝালো রাত না জাগলে এইটা কোন লাইফ নাই ।
নেশা না করলে তুমি জীবনের টেস্ট নিতে পারো নাই
মফস্বল থেকে উঠে আসা মেয়েটাকে কে জানি বুঝালো উড়নাটা এক সাইড করে না পড়লে তুমি স্মার্ট না । সিনিয়র ভাইদের সাথে হাত না মেলালে তুমি সামাজিক না।
মাথায় টিপ দিয়া স্টেজে ডান্স না করলে তুমি ঘরকুনো।
কেন জানি এইসব আর্ট একটা সময় গিয়ে মুখ থুবড়ে পড়েছে । কোন কাজে আসে নাই ।
একটা ছেলেকে দেখতাম পলিটিক্সের সেই তোড়জোড়। প্রতিপক্ষের কোপ খেয়ে তার মানসিক ভারসাম্য গেলো হারিয়ে । ইউনিভার্সিটির পড়াশুনা শেষ করতে পারে নাই । এখন কেউ তাকে বড় ভাই হিসাবে সালাম দেয় না।
একজন ঠিক করেছিল গানা আর কবিতা লিখে বিশ্ব জয় করবে । পারে নাই । বই তো লিখলো । কিন্তু সাড়া পেলো না । আজকাল সে ফেসবুকে সেলেব হওয়ার ট্রাই করছে । কোন কাজের সাথে জড়িত নয় ।
এক আপু ছিল । এরে ওরে নিয়ে ডেস্টিনির বিজনেসের সাথে জড়ানোর ট্রাই করতো । নিজেকে ভাবতে চেয়েছিল আগামী দিনের বিজনেস আইকন । লাভ হয় নাই । ডেস্টিনি ধরা খেয়েছে । সেই সাথে ধরা খেয়েছে তার ফিউচার ।
এক ছেলে এপ্ল্যাইড ফিজিক্সের মতো সাবজেক্টে চান্স পেলো । এই চান্স সবাই পায় না । ছেলে করতো তাবলীগ । ইয়া লম্বা দাড়ি । মানানসই জুব্বা । কি কারনে জানি তার দাড়ি দিন দিন ছোট হইতে শুরু করলো ।
একদিন আবিস্কার করলাম বেচারা ক্লিন শেভ । খবর পেলাম ছেলে নাকি পালিয়ে বিয়ে করেছে । বউয়ের চাপেই এই অবস্থা । আধুনিক হওয়ার চিন্তা । বছর না পেরোতেই শুনলাম ডিভোর্স । মেয়ের বাপ এসে মেয়েকে নিয়ে গেছে । শোকে ছেলে হয়ে গেলো পাগল । ভার্সিটি থেকে ড্রপ আউট ।
অনেক বড় ভাইদের কাছে শুনতাম ইউনিভার্সিটি হইলো বিন্দাসের জায়গা । এখানে পড়াশুনা নাই । সেইসব বড় ভাইয়েরা এখন আর নাই । নিজেদের ফিউচারের সাথে সাথে জুনিয়র গুলার ফিউচারও জলে ভাসায়া নিয়া গেছে ।
একদল পাব্লিক আপনাকে এতো বেশি এক্সাট্রা কারিকুলামের সাথে যুক্ত করবে যে মেইন পড়াই ভুলে যাবেন । সকালে এই কনফারেন্স , বিকেলে জেলা সমিতির মিটিং , রাতে বন্ধুদের সময় , বন্ধের দিনে বারবিকিউ করো । ভাইরে নিজের জন্য সময়টা কই ?
টিউশন করতে করতে নিজের নামে খুলে বসেছে কোচিং সেন্টার । মাসে লাখ খানেক টাকা । ভেবেই নিচ্ছেন জীবন এভাবেই চলে যাবে । আসলেই কি তাই ?
আজকে পাহাড়ে চড়বো ।
কাল মল চত্বরে যাবো
পরশু রুমডেট
তুমি নিজের জন্য কি রাখলে ?
জীবনে সব কিছুরই দরকার আছে । এক্সট্রা কারিকুলামের যেমন দরকার আছে । তেমনি দরকার আছে পরিমিত পড়াশুনারও । দরকার আছে একটা স্ট্যান্ডার্ড জিপিএর । শার্টের বোতাম খুলে ,সিটের উপর দুই পা উঠিয়ে নিজেকে নবাব ভাবাটাই জীবন না । গ্রামারের গ না জানলেও ফেসবুকে ঠুসঠাস ইংরেজীতে স্ট্যাটাস দেয়াটাই স্মার্টনেস না ।
ইমোশোনের ঝুলি খুলে দুটো কবিতা লিখলেই কবি হওয়া যায় না ভাই ।
২৪ ঘন্টার মধ্যে ১২ টা হাদীস শেয়ার করলেই বিরাট ইস্লামিস্ট হওয়া যায় না ।
কোচিং সেন্টার খুলে বসলেই বুদ্ধিজীবী হওয়া যায় না ।
যে সময়টা পড়াশুনার সেটা শুধু পড়াশুনারই হোক । জীবনে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারাই আসল কথা । নতুবা আজকে উড়নচণ্ডী হয়ে যে জীবনটা উপভোগ করছেন ,কয়েকদিন পর সেই জীবনটাই কাটার মতো বিধবে ।
-Arafat Abdullah
ব্যাক্তিত্ব বা কারো Personality প্রকাশের 30 টি ইংরেজি word জেনে নিন:
1 Amazing (আমেজিং) – বিস্ময়কর
2 Artificial (আর্টিফিশাল) – কৃত্রিম
3 Attentive (এটেনটিভ) – মনোযোগী
4 Brilliant (ব্রিলিয়ান্ট) – মেধাবী
5 Competent (কমপিটেন্ট) – দক্ষ
6 Pretty (প্রিটি) – মনোরম, আকর্ষণীয়
7 Proficient (প্রোফিশেন্ট) – দক্ষ, যোগ্য
8 Reliable (রিলাইএবল) – বিশ্বাসযোগ্য
9 Confident (কনফিডেন্ট) – আত্মবিশ্বাসী
10 Cordial (কর্ডিয়াল) – আন্তরিক
11 Courageous (কারেজাস) – সাহসী
12 Silly (সিলি) – নির্বোধ, হাবাগোবা
13 Awful (অফুল) – ভয়াবহ
14 Smart (স্মার্ট) – চটপটে, দক্ষ, বুদ্ধিমান
15 Steady (স্টিডি) – দৃঢ়ভাবে
16 Imaginative (ইম্যাজিনেটিভ) – কল্পণামূলক
17 Patient (প্যাসেন্ট)- ধৈর্যশীল
18 Impatient (ইমপ্যাশেন্ট) – অধৈর্য
19 Impressive (ইমপ্রেসিভ) – হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক
20 Depressed (ডিপ্রেসড) – হতাশাগ্রস্থ
21 Devoted (ডিভোটেড) – অনুরক্ত
22 Dexterous (ডেক্সটেরাওয়াস) – চতুর
23 Efficient (এফিশিয়েন্ট) – দক্ষ
24 Fussy (ফাসি) – ব্যস্ততাপূর্ণ
25 Generous (জেনারাস) – উদার, দানশীল
26 Gentle (জেন্টাল) – ভদ্র
27 Gloomy (গ্লুমি) – হতাশ, বিষন্ন
27 Keen (কীণ) – প্রখর, ধারালো
29 Kind (কাইন্ড) – দয়ালু
30 Lovely (লাভলি) – মনোরম
#কিঞ্চিৎ অপরিচিত সাধারণ জ্ঞান।
১★মুজিববর্ষের ‘থিম সং’ এর গীতিকার - ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
২★ সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম- জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩★বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৭৭ সালে।
৪★ ‘গাধা প্রতিপালন কেন্দ্র কোথায় অবস্থিত- রাঙামাটি জেলায়।
৫★উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম- হান্টার কমিশন।
৬★একাত্তরের ডায়রি কার লেখা- সুফিয়া কামাল।
৭★সাবাশ বাংলাদেশ এর স্থপতি - নিতুন কন্ড।
৮★মুক্তিযুদ্ধে বিদেশি বীরপ্রতীক খেতাব প্রাপ্ত ব্যাক্তি - ডব্লিউ এস ওডারল্যান্ড।
৯★পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে।
১০★সর্বশেষ বাংলাদেশকে স্বীকৃিত দানকারী রাষ্ট্র - চীন (৩১ অগাস্ট ১৯৭৫ সালে)
১১★শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত - রায়ের বাজার।
১২★মুজিবনগর সরকারের অস্থায়ী ক্যাম্প কোথায় - ৮নং থিয়েটার রোড, কলকাতা।
১৩★শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেওয়া হয় -৩ মার্চ ১৯৭১ সালে।
১৪★প্রথম পতাকার ডিজাইনার কে ছিলেন-শিব নারায়ণ দাশ।
১৫★ বঙ্গবন্ধু কোন বীমা কোম্পানিতে প্রথম ও শেষ চাকরি করে - আলফা ইন্সুরেন্স কোম্পানি, (পাকিস্তান)
১৬★ বন্দর আব্বাস কোন দেশের সমুদ্রবন্দর- ইরান।
১৮★মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে- আমদানি কমে যায়।
১৯★ইয়াল্ট কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
২০★Grands national assembly কোন দেশের পার্লামেন্ট- তুরস্ক।
২১★আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে- ২৮ মে।
২২★১ ট্যারা বাইট=১০ লক্ষ মেগাবাইট।
২৩★UNHCR এর সদরদপ্তর -জেনেভা।
২৪★GCC এর সদস্য সংখ্যা - ৬ টি।
২৫★বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক - শামীম কবীর ।
পড়া শেষে ওকে লিখবেন।
#সবচেয়ে___বড়/ছোট/দ্রুততম/উচ্চতম ও অন্যান্য.....
০১| সবচেয়ে বড় প্রাণী____নীলতিমি
০২| সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী___নীলতিমি
০৩| সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণি___নীলতিমি
০৪| সবচেয়ে বড় সামুদ্রিক পাখি_ অ্যালব্যাট্রোস
০৫| সবচেয়ে বড় স্থলচর প্রাণী_আফ্রিকান হাতি
০৬| সবচেয়ে বড় পাখি___উট পাখি
০৭| সবচেয়ে বড় শিকারি পাখি___ক্যানডোর
০৮| সবচেয়ে বড় ফুল__ র্যাফলেসিয়া আরনন্ডি
০৯| সবচেয়ে ছোট ফুল____ওয়াটার মিল
১০| সবচেয়ে ছোট পাখি___হার্মিং বার্ড
১১| সবচেয়ে দ্রুতগামী পাখি___সুইফট বার্ড
১২| সবচেয়ে দ্রুততম প্রাণী___চিতাবাঘ
১৩| সবচেয়ে দ্রুততম সাপ__আফ্রিকান কালো সাপ(নোট রমজান)
১৪| সবচেয়ে বেশি বাঁচে___কচ্চপ
১৫| সবচেয়ে লম্বা সাপ__এনাকোন্ডা (দ.আমে.)
১৬| সবচেয়ে বিষাক্ত সাপ___কিং কোবরা
১৭| সবচেয়ে বুদ্ধিমান প্রাণী___শিম্পাঞ্জী
১৮| সবচেয়ে উচ্চতর প্রাণী___জিরাফ
১৯| সবচেয়ে দ্রুততম প্রাণী___চিতাবাঘ
২০| সবচেয়ে বেশি দুগ্ধ পাওয়া যায় যে জাতের গাভী___ফ্রিসিয়ান
২১| হাঁটুতে কান থাকে___ফড়িং এর
২২| উড়তে অক্ষম পাখি___কিউই,উট এমু পাখি
২৩| কখনও বাসা তৈরি করে না___কোকিল
২৪| হরিয়ানা,সিন্ধী,ফ্রিসিয়ান,হিসার___উন্নত জাতের গাভী
২৫| গানের পাখি বলে___কোকিল, ময়না বুলবুলিকে
একনজরে সাম্প্রতিক সাধারণ জ্ঞান -২০২৩
১। বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ( রাষ্ট্রপতি) এর নাম কি? - মো: সাহাবুদ্দিন
২। দেশের প্রথম স্মার্ট উপজেলা - শিবচর, মাদারীপুর
৩। মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে - মেহেরপুর
৪। GDP-এর চূড়ান্ত হিসাব ২০২১-২২ অনুযায়ী, মাথাপিছু আয় - ২,৭৯৩ টাকা
৫। ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি সেরা চলচ্চিত্র - লাল মোরগের ঝুঁটি, নোনাজলের কাব্য
৬। 'আমার জীবননীতি আমার রাজনীতি ' গ্রন্থের রচয়িতা - মো: আবদুল হামিদ
৭। সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হয় - ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
৮। ২০২৩ সালে একুশে পদক লাভ করে ১৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর নাম - বাংলাদেশ জাতীয় জাদুঘর ( শিক্ষা), বিদ্যানন্দ ফাউন্ডেশন ( সমাজসেবা)
৯। ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পয়ন - বাংলাদেশ
১০। মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - ৫ম
১১। ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - ৭ম
১২। আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে? - কানাডা ভিত্তিক " International Mother Language Lovers Association ".
১৩। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা - ৪০ টি
১৪। দেশের প্রথম পাতাল রেল (MRT Line-1) এর দৈর্ঘ্য - ৩১.২৪১ কিলোমিটার
১৫। সর্বজনীন পেনসন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় - ২৪ জানুয়ারী, ২০২৩
১৬। বাংলাদেশের ঢাকা মেট্রোরেল (MRT Line-6) উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর, ২০২২
১৭। মেট্রোরেল এর প্রথম যাত্রী - শেখ হাসিনা
১৮। ২০২৩ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে ' ডক্টর অব লজ' ডিগ্রি (মরণোত্তর) প্রদান করবে- ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯। বিবিসি বাংলা রেডিও'র সম্প্রচার বন্ধ হয়- ৩১ ডিসেম্বর, ২০২২
২০। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থের নাম - চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান
২১। শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি - জামালপুর
২২। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ১০ জানুয়ারি
২৩। শহীদ আসাদ দিবস - ২০ জানুয়ারি
২৪। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ লাভ করেন- ১৫ জন ব্যক্তি
২৫। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
২৬। সুন্দরবনে বাঘের সংখ্যা - ১১৪ টি
২৭। মেট্রোরেল এর লোগোর ডিজাইনার - আলী আহসান নিশান
২৮। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার - সব্যসাচী হাজরা
২৯। MRT Line-6 মেট্রোরেল এর দৈর্ঘ্য - ২১.২৬ কিলোমিটার ( উত্তরা-কমলাপুর)
৩০। MRT Line-6 মেট্রোরেল এর স্টেশন সংখ্যা - ১৭ টি
৩১। রাষ্ট্রপতি বাসভবনের নাম- বঙ্গভবন
৩২। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় - শরীয়তপুর
৩৩। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় - নেত্রকোনা
৩৪। মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী দেশ- জাপান (জাইকা)
৩৫। MRT Line-1 (পাতাল রেল) এর স্টেশন সংখ্যা - ২১ টি
৩৬। ডিজিটাল বাংলাদেশ এর বর্তমান নাম - স্মার্ট বাংলাদেশ
৩৭। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে- ২০৪১ সালের মধ্যে
৩৮। " স্মার্ট বাংলাদেশ " গড়ার ভিত্তি - ৪টি ( যেমন - স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি)
৩৯। "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান " টানেল যে নদীর তলদেশে নির্মিত - কর্ণফুলী
৪০। কর্ণফুলী টানেল ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) এর মূল অংশের দৈর্ঘ্য - ৩.৪ কিলোমিটার
৪১। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ- মুজিবপিডিয়া
৪২। মুজিবপিডিয়া'র প্রকাশক- HCCBL ( History and Culture Circle Bangladesh Limited)
৪৩। মুজিবপিডিয়া'র প্রধান সম্পাদক - কামাল চৌধুরী ( সম্পাদক - ফরিদ কবির)
৪৪। মুজিবপিডিয়া'র নির্বাহী সম্পাদক - আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
৪৫। বাংলাদেশের সংবিধান দিবস - ৪ নভেম্বর
৪৬। এ যাবৎ সংবিধান সংশোধন করা হয়েছে - ১৭ বার
৪৭। ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করে- বাংলাদেশ
৪৮। ৩১তম মানব উন্নয়ন প্রতিবেদন-২০২২ অনুসারে, বাংলাদেশের অবস্থান - ১২৯তম
৪৯। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২২%
৫০। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, স্বাক্ষরতার হার- ৭৪.৬৬%
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1000