Tejgaon College

Tejgaon College

Share

শিক্ষার ব্রতে এসো,
সবার তরে যাও!!

04/08/2025
23/07/2025

🔥ব্রেকিং~জরিমানা ছাড়া অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হলো।
◾ফরম পূরণ করতে পারবেন ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। *পরীক্ষা শুরু ২৪ আগস্ট থেকে।

22/07/2025

আজ (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষার স্থগিত।

ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় অদ্য ২২/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।

২। অদ্য ২২/০৭/২০২৫ তারিখ স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

20/07/2025

📢 নোটিশ (তেজগাঁও কলেজ অনার্স ১ম বর্ষ)

অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল তেজগাঁও কলেজে কোনো ধরনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে না।
অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছেন—এই বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

কলেজ কর্তৃপক্ষ যদি অরিয়েন্টেশনের আয়োজন করে, তাহলে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং গ্রুপে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে।

✅ দয়া করে নিশ্চিত তথ্য ছাড়া বিভ্রান্ত হবেন না।

18/05/2025

📛অনার্স ১ম বর্ষের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত।
🔰আবেদন শুরু ও শেষ তারিখঃ ২০/৫/২৫ হতে ২৩/০৬/২০২৫

📋আবেদন করতে পারবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীগণ ও ২০২০-২১,২০২১-২২,২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৭-১৮,২০১৮-১৯,২০১৯-২০ শিক্ষাবর্ষের promoted শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

🔥২০২৩ সালের অনার্স ১ম বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে প্রমোশন পেয়েছে, ঐ সকল শিক্ষার্থীরা শুধুমাত্র C, C+ এবং D গ্রেড প্রাপ্ত কোর্স/কোর্সসমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ ০২ (দুই)টি পত্রে অংশগ্রহণ করতে পারবে।

08/03/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-৩ এর (খ) এবং ভর্তি নির্দেশিকার অনুচ্ছেদ-০৬ এ বর্ণিত ভর্তি পরীক্ষার শাখাভিত্তিক নম্বর বন্টনে সংশোধন আনা হয়েছে।
সংশোধিত নম্বর বন্টনের ভিত্তিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ০১ (এক) ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে।

20/02/2025

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিলো সালাম,বরকত, রফিক,শফিউর,জব্বার সহ নাম না জানা আরো অনেকেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা বলছি লিখছি।
অমর ২১ শে ফেব্রুয়ারি। সবাইকে জানাই তেজগাঁও কলেজের পক্ষ থেকে-২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
একুশ আমার অহংকার 🇧🇩🇧🇩

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka
1215