Mojaru টীম কে অসংখ্য ধন্যবাদ 💌
Youth School
Society despises them, at the same time some of the children have become sources of income in the need of the family. Their dreams are vast like their rooftop.
Some of them either work as day laborers or in any workshop and some of them have been forced to choose to beg as sources of living. It’s quite unthinkable to working-class people that how the childhood of disadvantaged children are getting lost in hardship, though it's been a common scene in different parts of the country. The childhood scenarios of the children of Boroitola in Shampur Rail stati
📚 আজ বিশ্ব বই দিবস 📚
বই আলো ছড়ায়, স্বপ্ন দেখায়, ভবিষ্যৎ গড়ে।
আমরা Youth Movements পরিবার আজ উদ্যোগ নিয়েছি ৩৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার।
সম্প্রতি আগুনে দুর্ঘটনায় কিছু শিক্ষার্থী তাদের সব বই হারিয়েছে, আবার কিছু নতুন শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়েছে—তাদের সবার জন্যই প্রয়োজন নতুন বই।
প্রতিটি শিশুর জন্য প্রয়োজন মাত্র ৩৫০ টাকা।
আপনার ছোট্ট সহায়তাই পারে একটি শিশুর পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করতে। ❤️
📌 বিকাশ / নগদ: 01326969393
আসুন, এই বিশ্ব বই দিবসে আমরা সবাই মিলে জ্ঞানের আলো পৌঁছে দিই প্রতিটি শিশুর কাছে। ✨
🌍 আজ আন্তর্জাতিক পথশিশু দিবস 🌍
আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সকল শিশুকে, যাদের শৈশব কাটে রাস্তায়—অবহেলা, অনিশ্চয়তা আর সংগ্রামের মাঝে।
তাদেরও আছে স্বপ্ন, আছে সুন্দর ভবিষ্যতের অধিকার।
Youth Movements বিশ্বাস করে—প্রতিটি শিশুই ভালোবাসা, শিক্ষা এবং নিরাপদ জীবনের যোগ্য।
আমরা প্রতিদিন চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে, তাদের হাসিতে রঙ যোগ করতে, আর একটি সুন্দর আগামী গড়ে দিতে।
আসুন, আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি—
কোনো শিশুই যেন রাস্তায় হারিয়ে না যায়। ❤️
ভিডিও : GMB Akash❤️
🔥 মানবিক সাহায্যের আবেদন
শ্যামপুর বরইতলা রেলস্টেশনের নিকটবর্তী ভয়াবহ আগুনে আমাদের শিক্ষার্থীদের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বই, খাতা, কলম—সবকিছু মুহূর্তেই হারিয়ে ফেলেছে তারা। পরনের কাপড় ছাড়া কিছুই সঙ্গে নিতে পারেনি…
এই ছোট ছোট স্বপ্নবাজ শিশুদের আবার নতুন করে দাঁড় করাতে আমরা তাদের পাশে থাকতে চাই। ❤️
আপনাদের সামান্য সহযোগিতাই পারে তাদের জীবনে আবার আলো ফিরিয়ে আনতে।
👉 আপনার সহযোগিতা পাঠাতে পারেনঃ
📱 বিকাশ/নগদ: 01326969393
🏦 Bank Details:
Account Name: Global Youth Movements Foundation
A/C No: 4213901013778
Bank Name: Pubali Bank Limited, Dania Branch
Routing Number: 175271427
🤝 আসুন, আমরা একসাথে তাদের পাশে দাঁড়াই।
গতকালের শ্যামপুর রেল স্টেশনের কাছেই ঘনবসতি এরিয়ায় আগুন লাগার ফলে আমাদের কয়েকজন শিক্ষার্থীদের ঘর আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে।
বই খাতা তো দূরের কথা পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে বের হতে পারেনি।
আপনাদের সবার নিকট দোয়া চাই।
✨ প্রজেক্ট হাসিমুখ – সিজন ১২ ✨
আলহামদুলিল্লাহ! 💙 জুরাইন এলাকার পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে "প্রজেক্ট হাসিমুখ সিজন ১২" এর বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন! 😊
এই মানবিক উদ্যোগটি সুন্দরভাবে আয়োজন করেছে Youth Movements এবং সম্পূর্ণ সহযোগিতায় ছিল রশিদ - আনোয়ারা ফাউন্ডেশন।আমরা একসাথে প্রমাণ করেছি, ছোট একটি প্রচেষ্টাও বড় সুখ নিয়ে আসতে পারে।
চলুন, আমরা সবাই মিলে ভালোবাসা, আশা ও হাসি ছড়িয়ে দিই। 🌱
#প্রজেক্ট_হাসিমুখ #সিজন১২ #হাসি_ছড়াই #মানবতার_জয়
26/03/2026
“স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, প্রতিটি শিশুর হাসির অধিকার নিশ্চিত করা।” 🇧🇩
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ❤️
24/02/2026
🌙 ৬ দিন ধরে চলছে সেহরির “মেহমানখানা” — আলহামদুলিল্লাহ!
Youth Movements ও Hilful Fuzul-এর উদ্যোগে প্রতিদিন ৩০–৫০ জন মেহমান আমাদের সাথে ফ্রি সেহরি করছেন।
যেসব ব্যাচেলর নিজেরা রান্না করতে পারেন না, কিংবা অসহায় ও প্রয়োজনমন্দ মানুষ — তাদের জন্য এই আয়োজন।
🍽️ একজন মেহমানের সেহরির খরচ ≈ ১০০ টাকা
💛 মাত্র ৫,০০০ টাকায় ৫০ জনের সেহরি সম্ভব
আপনি চাইলে সাহায্য করতে পারেন —
✔️ টাকা দিয়ে
✔️ চাল, ডাল, মশলা দিয়ে
✔️ মাছ / গরু / মুরগির গোশত দিয়ে
📲 বিকাশ: ০১৩২৬৯৬৯৩৯৩
📍 শ্যামপুর বরইতলা রেল স্টেশন সংলগ্ন
একটা শেয়ার = একজন মানুষের সেহরি হতে পারে ❤️
20/02/2026
🌙 সেহরি সেবার প্রথম দিন — আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন
Youth Movements এবং হিলফুল ফুজুল-এর যৌথ উদ্যোগে আজ আমাদের সেহরি সেবার প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ অনেক অতিথি উপস্থিত ছিলেন, এবং আমরা আনন্দিত যে সবাইকে আন্তরিকতার সাথে সেহরি পরিবেশন করতে পেরেছি। এই মানবিক উদ্যোগে যারা পাশে ছিলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং দোয়া করেছেন — সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
ইনশাআল্লাহ, এই সেবা প্রতিদিন চলবে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি 🤲
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Shyampur, Boroitola Railway Staton
Dhaka
1236