Job Preparation Group of NUB

Job Preparation Group of NUB Success is the sum of small efforts, repeated day-in, and day-out Please be nice with your knowledge and perseverance.

Our Mission is to bestow you with Proper Directions, Improve
your Skills, and Prepare for a competitive exam. The Purpose
In Bangladesh, more than 8 lac students every year appear in different competitive exams but only a handful of them achieve the end results. The Motive
First, Students don’t know where to focus and where not to. Due to sheer negligence, they end up building command on the most irrelevant or unimportant Stuff. Second, many a student is not able to understand how to grow up Academic and Professional career. If simply put, they tend to leave them in hell situations. They fear to face fierce moments and give up on difficult situations. How Preparationcorner helps
Preparationcorner makes heaps of contents go through an adaptive application that identifies the ‘trend’ and provides you with the most relevant set of informations as per your exam and hence helps you focus on actually where it’s needed. We try to serve many kinds of stuff like Taking preparation for competitive exams, Giving job details and it’s guidelines, Trying to tell how to improve skills and what to do become best into it, Recent Updates about national and International queries, etc. The Team
We aren’t huge in headcount, just a bunch of young souls 24×7 looking for ways to make your best career preparation effective and efficient.

Update_Vocabulary_2025_26 ||1. 47th BCS Written Vocabulary 2. DGFI AD-20253. Combined SO-20254. BIDA AD-20255. Khulna Un...
24/01/2026

Update_Vocabulary_2025_26 ||
1. 47th BCS Written Vocabulary
2. DGFI AD-2025
3. Combined SO-2025
4. BIDA AD-2025
5. Khulna University D & C Unit
6. FBS, UGP Session: 2025-26
7. Bank Asia Teller-2025
8. DU A & C Unit Session: 2025-26
9. School of Education: Session: 2025-26
10. ACC Deputy Director - 2026
11. Combined Officer IT - 2026

©-Competitive Exam Vocabulary

learn it
10/01/2026

learn it

10/01/2026

#প্রাইমারী_ভাইভা

ভাইভা বোর্ডে কী প্রশ্ন আসবে তা পুরোপুরি নিশ্চিত নয়। অনেকটাই নির্ভর করে বোর্ডে উপস্থিত স্যারদের মন-মানসিকতা, অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর। তবে প্রাইমারির ভাইভা মানেই আত্মবিশ্বাস, ভদ্রতা ও কমন টপিক জানলেই যথেষ্ট। এই সাজেশনগুলো ধরে প্রস্তুতি নিন ইন শা আল্লাহ ভাইভা ভালো হবে।

📌 ভাইভা সাজেশন (এই বিষয়গুলো থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি)

১️। ব্যক্তিগত পরিচিতি (অবশ্যই) -

* নিজের নাম
* নামের অর্থ
* নিজের সম্পর্কে ৫টি বাক্য (বাংলা/ইংরেজি দুটাই শিখে যাবেন)
* নিজের প্রাইমারি স্কুল সম্পর্কে ৫টি বাক্য

২️। নিজের জেলা ও উপজেলা -

* নিজের জেলা ও উপজেলা সম্পর্কে ধারণা
* জেলা/উপজেলার বিখ্যাত **মুক্তিযোদ্ধা/স্থান**
* জেলা/উপজেলার **সাহিত্যিক / গুণী ব্যক্তি**
* নিজের অধ্যয়নরত বিষয় সম্পর্কে **ধারণা** রাখা আবশ্যক

৩️। নিজের কলেজ / শিক্ষাপ্রতিষ্ঠান -

* কলেজের প্রতিষ্ঠা সন
* বর্তমান অধ্যক্ষের নাম
* কলেজটি যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামে হয়, তাহলে সেই ব্যক্তির সংক্ষিপ্ত পরিচিতি (যেমন: তিতুমীর কলেজ → তিতুমীর সম্পর্কে জানা)

৪️। জাতীয় ইতিহাস ও আন্দোলন -

* মুক্তিযুদ্ধ (সংক্ষেপে)
* জুলাই আন্দোলন
* ছয় দফা
* ভাষা আন্দোলন

৫️। আন্তর্জাতিক ও সাধারণ জ্ঞান (খুব গুরুত্বপূর্ণ) -

* SDGs (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
* বিভিন্ন মহাদেশ ও দেশ সম্পর্কে ধারণা
* আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ইরান, ভেনিজুয়েলা
* বিভিন্ন দেশের মুদ্রার নাম
* বিভিন্ন দেশের সংসদের নাম
* বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ (বেসিক ধারণা)

৬️। সাম্প্রতিক ও আলোচিত বিষয়সমূহ -

* রাশিয়া–ইউক্রেন যুদ্ধ
* ইসরাইল–ইরান যুদ্ধ
* ভারত–পাকিস্তান যুদ্ধ (২০২৫)
* আমেরিকা–ইরান হামলা
* আমেরিকা–ভেনিজুয়েলা আক্রমণ
* NATO
* ASEAN
* SAARC
* United Nations
* WTO
* WCT20 2026
* জুলাই সনদ
* জুলাই আন্দোলন ২০২৪
* জুলাই আন্দোলনে শহিদদের বিষয়ে ধারণা

*** এখানে গভীর বিশ্লেষণ নয়, সংক্ষিপ্ত ও স্পষ্ট ধারণাই যথেষ্ট।

৭️। শিক্ষকতা-সংক্রান্ত প্রশ্ন (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ) -

*কেন শিক্ষক হতে চান? - কারণ শিক্ষক জাতি গঠনের কারিগর। শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও প্রাথমিক জ্ঞান গড়ে তুলে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

*শিশুদের কীভাবে সামাল দেবেন?- ভালোবাসা, ধৈর্য ও ইতিবাচক আচরণের মাধ্যমে শিশুদের বুঝিয়ে এবং প্রয়োজন অনুযায়ী উৎসাহ দিয়ে সামাল দেব।

*ক্লাসে কীভাবে শৃঙ্খলা বজায় রাখবেন? - সহজ নিয়ম তৈরি করে, সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং শাস্তির পরিবর্তে প্রেরণার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখব।

*শিশুদের কীভাবে সহজভাবে পড়াবেন? - খেলাধুলা, উদাহরণ, গল্প ও চিত্র ব্যবহার করে শিশুদের বয়স ও মেধা অনুযায়ী পড়াব।

*কোনো শিক্ষার্থী অনেকদিন স্কুলে না এলে কী করবেন? - অভিভাবকের সাথে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ জানব এবং প্রয়োজন হলে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করব।

৮️। বাংলা–ইংরেজি ও ইংরেজি–বাংলা -

* বাংলা → ইংরেজি অনুবাদ
* ইংরেজি → বাংলা অনুবাদ
* বেসিক ও দৈনন্দিন বাক্য অনুশীলন করলেই যথেষ্ট

৯️। গান ও কবিতা (প্রায় সবাইকে জিজ্ঞেস করা হয়) -

* ১টি দেশাত্মবোধক গান (ভালোভাবে রপ্ত করা)
* ১টি কবিতা আবৃত্তি (স্পষ্ট উচ্চারণ ও আত্মবিশ্বাসের সাথে)

ভাইভা মানেই সব প্রশ্নের উত্তর জানা নয়। ভাইভা বোর্ড মূলত দেখে—

* আপনার আত্মবিশ্বাস
* আচরণ ও শালীনতা
* চাপের মধ্যে নিজেকে সামলানোর ক্ষমতা

শেষ ভালো যার, সব ভালো তার। আদব, বিনয় ও আত্মবিশ্বাস বজায় রাখলে ইন শা আল্লাহ ভাইভা ভালো হবেই।

🔹 ভাইভা বোর্ডে নিজেকে যেভাবে উপস্থাপন করবেন -

* নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর ভরসা করুন।
* ঘাবড়াবেন না, স্বাভাবিক ও প্রফুল্ল থাকুন এবং মুখে হাসি রাখবেন ।
* না জানলে বিনয়ের সাথে বলুন: *Sorry Sir, এই মুহূর্তে মনে পড়ছে না*
* না জেনে থাকলে জানার ভান করবেন না।
* তর্কে জড়াবেন না
* মার্জিত পোশাক, শালীন আচরণ ও প্রমিত ভাষা ব্যবহার করুন।
* প্রশ্ন না বুঝলে বিনয়ের সাথে আবার বলতে অনুরোধ করুন।
* শেষে সালাম দিয়ে আদব বজায় রেখে বিদায় নিন।

*** ভাইভা রুমে ঢুকার সময় অনুমতি নিয়ে অবশ্যই ঢুকবেন।

*** ঢুকার জন্য অনুমতি বাংলায় নিবেন। ঢুকার সময় ইংরেজিতে বললে আপনাকে প্রশ্ন করবেও ইংরেজিতেই।

*** প্রশ্ন যে মাধ্যমে করবে উত্তরে একই মাধ্যমে দিতে হবে। বাংলায় প্রশ্ন করলে ইংরেজি বা ইংরেজি করলে বাংলায় বলা যাবে না । তবে ইংরেজি যদি বলতে সমস্যা হত তবে ভাইভা বোর্ডের অনুমতি নিয়ে বাংলায় বলা যেতে পারে।

*** সর্বদা চেষ্টা করবেন সবার দিকে চোখে চোখ রেখে উত্তর প্রদান করার জন্য। যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে উত্তর দিয়ে বাকিদের দিকে হাসিমুখে তাকাবেন।

*** ভাইভা শেষ হলে সালাম দিয়ে ধীরে ধীরে বের হবেন। তাদের দিকে মুখ রেখে ধীরে ধীরে পিছনে যাবেন । দরজা জোরে যেন না লাগে সেদিকে একটু খেয়াল রাখবেন।

মোঃ AMIN
সহকারী শিক্ষক
**** সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

31/12/2025

আমার জব পরিক্ষার একটা প্রাইভেট গ্রুপ ছিল যেটাতে পরিক্ষা নিতাম । সে গ্রুপটাতে কিছু কারনবসত পরিক্ষা নেয়া বন্ধ আছে। যারা প্রাইমারী পরিক্ষা দিবেন আগামি ৯ তারিখ তারা আমার গ্রুপে ফ্রিতে জয়েন করতে পারেন আজকে। উক্ত গ্রুপে অনেক পোস্ট পাবেন পড়ার মত এবং বিভিন্ন পিডিএফ পাবেন। যারা প্রাইমারী পরিক্ষা দিবেন তারা গ্রুপে জয়েন হয়ে এই কয়দিন সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন ।

গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/jpgnub

গ্রুপে জয়েন হতে পারবেন ১ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত। কোন রকম ফি দিতে হবে না। শুধু জয়েন করে পোস্ট পড়বেন আর পিডিএফ লাগলে তা নিয়ে নিবেন।

ফি-আমানিল্লাহ

Send a message to learn more

06/12/2025

প্রাইমারির পরিক্ষা যারা দিবেন তাদের জন্যছোট করে কিছু কথা -

১। বিসিএস প্রিলির জন্য ডাইজেস্ট বের হয় সেগুলার একটা কিনবেন। যেমন - ইউনিক , প্রিসেপ্টরস , ইনসেপশন পাব্লিকেশন । দোকানে গিয়ে নিজে দেখে কিনবেন। কারন উপস্থাপন এক রকম হয়।

২। বিসিএস প্রিলি এবং প্রাইমারির প্রিলি পরিক্ষার সকল প্রশ্ন সমাধান করবেন। কিভাবে করবেন সেটা আপনার চিন্তা তবে করবেন অবশ্যই

৩। মডেল টেস্ট এর একটা বই কিনবেন। এইটা অবশ্যই কিনে প্রতি সপ্তাহে ২/১টা করে টেস্ট দিবেন। টেস্ট দিতে খামখেয়ালিপনা করলে চলবে না। এইটা কেন গুরুত্বপূর্ণ সেটা শুধু ব্যর্থরা জানে

১ নং থেকে যে বইটা কিনবেন সেটা ভালমত পড়তে হবে। ফাকিবাজি দিলে লস। প্রাইমারির পরিক্ষা এবং প্রতিযোগিতা আগের সব বারের চেয়ে এইবার ভিন্ন হবে। ধরে নিবেন আপনি প্রাইমারী পরিক্ষা না , মিনি বিসিএস পরিক্ষা দিচ্ছেন। কেন মিনি বিসিএস বলেছি সেটার প্রমান পরিক্ষার দিন বুঝবেন।

উপরের কথাগুলা একজন প্রাইমারির সহকারি শিক্ষক হিসাবে বলেছি। যারা আমলে নিবেন তাদের জন্য শুভ কামনা রইলো

Send a message to learn more

15/11/2025

🚀 প্রাইমারি শিক্ষক হতে চান? এই পরামর্শগুলো মেনে চলুন আপনার প্রস্তুতি হবে দুর্দান্ত .........................

যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাদের জন্য কিছু কার্যকরী পরামর্শ রইল। যারা কোচিং ছাড়া প্রাইমারি স্টেজের পড়াশুনা শুরু করে জব পেতে চান তাদের জন্য মুলত এই পোস্ট । নিয়মিত পড়াশোনা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি পরীক্ষায় ইন-শা-আল্লাহ সফল হবেন।

📚 প্রথমে কী করবেন:

1️⃣ বিসিএসের বিগত প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করবেন।

>>> গুরুত্ব: বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রাইমারি পরীক্ষায়ও প্রশ্নের ধরন প্রায় একই থাকে বা হুবহু কমন দিয়ে থাকে।

*** ১০– ৪৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করুন। বইঃ Preceptor's Question Bank

2️⃣ বিসিএস লিখিত প্রশ্ন থেকে বাংলা, ইংরেজি, গণিত, মেন্টাল আইকিউ বিষয়গুলো দেখুন (৩৫–৪৪ পর্যন্ত) যা Preceptor's Question Bank বইতেই পাবেন। এই টপিকগুলো প্রাইমারি পরীক্ষাতেও আসে। তাই এগুলোর ভালো প্রস্তুতি নিবেন।

3️⃣ প্রাইমারি শিক্ষক নিয়োগের বিগত প্রশ্নগুলো পড়ে নিবেন । বিগত প্রশ্নগুলো পড়লে পরীক্ষার কাঠিন্য বুঝতে পারবেন আর কিছু কমন পেয়েও যাবেন।

*** যা পড়বেন - ২০১৩, ২০১৪, ২০১৮, ২০২০, ২০২২, ২০২৩ সালের বিগত প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিন। খুব বেশি পিছনে না গিয়ে সাম্প্রতিক প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখুন।

******* আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে কিছু বইয়ের পরামর্শ:

১) Preceptor's Primary Digest -

বিষয়বস্তু: প্রাইমারি কেন্দ্রিক প্রস্তুতি, অধ্যায়ভিত্তিক পড়াশোনা, শিক্ষক নিয়োগ প্রশ্নের সমাধান, ১৫+ মডেল টেস্ট।

কার্যকারিতা:
> এই বই থেকে আপনি অধ্যায়ভিত্তিক বিস্তারিত জানতে পারবেন।
> নিয়মিত মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতি আরো শানিত হবে।
> গণিত, ইংরেজি, জিকে ইত্যাদি বিষয়ের তথ্য এবং সমাধান পাবেন পর্যাপ্ত।

২) Phenom Job Solution Plus or CRACK PREVIOUS MCQ বই -

বিষয়বস্তু: বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান। বিসিএস + প্রাইমারির বিগত প্রশ্ন পড়ে ফেললে এই বই পড়তে কষ্ট এবং সময় উভয়ই কম লাগবে।

কার্যকারিতা:
> ২য় ও ৩য় শ্রেণীর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্রায় ৫০-৮০% রিপিট হয়, এবং এই বইগুলো সেই প্রশ্নগুলোই প্রদান করে।
> বইটি ২/৩ বার পড়লে আপনি বিসিএস প্রিলি পাশ করার মত রিদমে চলে আসতেও পারেন।
> গণিত, ইংরেজি, জিকে—এই বইগুলোতে এগুলোর জন্য পর্যাপ্ত রিসোর্সস রয়েছে।

📝 কিভাবে পড়বেন (স্টেপ বাই স্টেপ):

১। বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র পড়বেন।
২। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত প্রশ্নপত্রগুলো পড়বেন।
৩। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়বেন এবং নোট করার চেষ্টা করবেন।
৪। অধ্যায়ভিত্তিক কঠিন টপিকগুলোও নোট করবেন যা বারবার ভুল হচ্ছে বা মনে থাকছে না ।
**** গুরুত্বহীন টপিকস নোট করে সময় নষ্ট নয়
৫। যে প্রশ্নগুলো ভুল বা কনফিউশন হয় সেগুলো নোট করে পড়া বাধ্যতামূলক। কারন এই প্রশ্নগুলার কারনে প্রিলিতে ২-৫ মার্কস গড়মিল হয় সবার।
**** ভুল বা কনফিউশন হলে সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন।
>>> গণিত, ইংরেজি, জিকে বিষয়ের যে টপিক/ প্রশ্ন ভুল হচ্ছে তা সময় নিয়ে সমাধান করবেন।

📅 নির্দিষ্ট সময়সূচী তৈরি করুন: TIME MANAGEMENT & TIME TABLE ঠিক করুন। টাইম ম্যানেজমেন্ট ঠিক না করলে ধরা খাবেন।

> প্রতি দিন: গণিত ও ইংরেজি চর্চা করুন (কমপক্ষে ১-২ ঘণ্টা)
> প্রতি সপ্তাহে: ১-২ মডেল টেস্ট দিন এবং ফলাফল বিশ্লেষণ করুন।
> প্রতি মাসে: বিগত প্রশ্নপত্র সমাধান করুন এবং প্রগ্রেস ট্র্যাক করুন।

>>> মনে রাখবেন -

১। টপিকভিত্তিক পড়াশোনায় ফোকাস করুন, যাতে সময় নষ্ট না হয়।
২। ভুল হওয়া/কনফিউশন বা কঠিন টপিকগুলো বারবার পড়ুন। ভুলগুলো শনাক্ত করুন এবং সেগুলোর উপর কাজ করুন।
৩। সাপ্তাহিক মডেল টেস্ট দিন এবং সেগুলোর ভুলগুলো পর্যালোচনা করুন।

প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন................................

মোঃ ........................................................
সহকারী শিক্ষক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Send a message to learn more

13/11/2025

বিগত কয়দিন প্রাইমারি স্কুলের শিক্ষকদের তুমুল সমালোচনা করলো কিছু পেজের এডমিনরা। ইভেন অনার্স পড়ুয়া বা শেষ করবে এমন পাবলিকও বাজেভাবে শিক্ষকদের পেশাকে গালমন্দ করলো। এখন সার্কুলার দিবার পর তারাই জিজ্ঞেস করছে " কতদিন পর পরীক্ষা নিবে / কিভাবে পড়বে / কি কি পড়বে "। এটা হচ্ছে জবলেসদের প্রশ্ন কিন্তুু তারা গালমন্দ কম করেনি বিগত কদিন। অন্যদিকে কিছু পেজের এডমিন ঘন্টা,মিনিটে পোস্ট করে প্রাইমারি শিক্ষকদের ট্রল করতো। তারাই এখন প্রাইমারি শিক্ষক হবার কোর্স বিক্রি করছে, কোচিং করানোর পায়তারা করছে। এই হলো মানুষের স্বভাব

চাটগাইয়াবাসীর জন্য শুধু। আবেদন করে ফেলবেন 😐 যেকোন একটি পদে আবেদন করতে পারবেন
29/10/2025

চাটগাইয়াবাসীর জন্য শুধু। আবেদন করে ফেলবেন 😐 যেকোন একটি পদে আবেদন করতে পারবেন

25/10/2025

সাম্প্রতিক সাধারণ জ্ঞান - (October 2025)

1️⃣ ‘জুলাই শহীদ’ দিবস – ১৬ জুলাই
2️⃣ ‘জুলাই গণ অভ্যুত্থান’ দিবস – ০৫ আগস্ট
3️⃣ ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ – গণভবন
4️⃣ ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা – ০৫ আগস্ট ২০২৫, মানিক মিয়া অ্যাভিনিউ
5️⃣ ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপক – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
6️⃣ ‘জুলাই ঘোষণাপত্র’ এর ধারা/অনুচ্ছেদ সংখ্যা – ২৮টি
7️⃣ ‘জুলাই ঘোষণাপত্র’ এর মোট শব্দ সংখ্যা – ১০৪০টি
8। জুলাই সনদে ধারা-২৮ টি
9। জুলাই সনদে স্বাক্ষর করে ১৭ অক্টোবর,2025
10। জুলাই সনদ' স্বাক্ষর করে কতটি রাজনৈতিক দল?
উপস্থিত ছিলেন ২৫ টি রাজনৈতিক দল কিন্তু স্বাক্ষর করেন ২৪ টি দল। পরে গণফোরাম রাজনৈতিক দল স্বাক্ষর করেন। তাহলে মোট স্বাক্ষর করেন ২৫ টি দল।

24/10/2025

চাকরি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনসমূহ-

🌍 G-7 (Group of Seven)

ধরণ: বিশ্বের সর্বাধিক শিল্পোন্নত ৭টি জাতির জোট
প্রতিষ্ঠা: 1975 সালে (ফ্রান্সের আমন্ত্রণে প্রথম শীর্ষ সম্মেলন)
সদস্য দেশ (৭টি):
🇺🇸 যুক্তরাষ্ট্র
🇨🇦 কানাডা
🇬🇧 যুক্তরাজ্য (ব্রিটেন)
🇯🇵 জাপান
🇩🇪 জার্মানি
🇮🇹 ইতালি
🇫🇷 ফ্রান্স

অতিরিক্ত তথ্য:

একমাত্র এশীয় দেশ ➤ জাপান

রাশিয়া যুক্ত হয় ➤ ১৯৯৭ সালে

পূর্ণাঙ্গ সদস্য পদ পায় ➤ ২৬ জুন, ২০০২ সালে

রাশিয়া বাদ যায় ➤ ২০১৪ সালে (ক্রিমিয়া দখলের পর)

বর্তমান চেয়ারম্যান ➤ ইমানুয়েল ম্যাঁখো (ফ্রান্স)

সদর দপ্তর ➤ নেই

📌 মূল লক্ষ্য: অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু ও বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে নীতি সমন্বয়।

🌐 G-20 (Group of Twenty)

ধরণ: বিশ্বের ধনী ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর ফোরাম
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে (এশিয়ান অর্থনৈতিক সংকটের পর)
সদস্য সংখ্যা: ২১ (সর্বশেষ: আফ্রিকান ইউনিয়ন যুক্ত হয়েছে)
সদর দপ্তর: নেই

প্রধান সদস্য দেশসমূহ:
🇺🇸 যুক্তরাষ্ট্র | 🇨🇳 চীন | 🇮🇳 ভারত | 🇯🇵 জাপান | 🇷🇺 রাশিয়া | 🇧🇷 ব্রাজিল | 🇩🇪 জার্মানি | 🇬🇧 যুক্তরাজ্য | 🇫🇷 ফ্রান্স | 🇨🇦 কানাডা | 🇮🇹 ইতালি ইত্যাদি

📌 উদ্দেশ্য: বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা রক্ষা, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক অর্থনৈতিক নীতিতে সমন্বয় আনা।

🌏 G-77 (Group of Seventy-Seven)

ধরণ: উন্নয়নশীল দেশগুলোর জোট
প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৬৪ সালে
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ
বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

📌 মূল লক্ষ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, জাতিসংঘে যৌথভাবে অবস্থান শক্তিশালী করা।

🌙 D-8 (Developing-8)

ধরণ: মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নয়নশীল ৮টি দেশের জোট
প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭ সালে
প্রথম সম্মেলন: ১৯৯৭ সালে, ইস্তাম্বুল (তুরস্ক)
সদস্য দেশ (৮টি):
🇹🇷 তুরস্ক
🇮🇷 ইরান
🇵🇰 পাকিস্তান
🇪🇬 মিশর
🇮🇩 ইন্দোনেশিয়া
🇧🇩 বাংলাদেশ
🇲🇾 মালয়েশিয়া
🇳🇬 নাইজেরিয়া

সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক

📌 উদ্দেশ্য: মুসলিম উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও শিল্প সহযোগিতা বৃদ্ধি করা।

🧠 স্মার্ট মনে রাখার কৌশলঃ

G-7 ➤ “Rich Club” (শিল্পোন্নত দেশ)

G-20 ➤ “Rich + Emerging” (ধনী ও উদীয়মান দেশ)

G-77 ➤ “Poor United” (উন্নয়নশীল দেশের ঐক্য)

D-8 ➤ “Muslim 8” (মুসলিম উন্নয়নশীল দেশ)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Preparation Group of NUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Job Preparation Group of NUB:

Shortcuts

Share